Md. A N Rajib

Md. A N Rajib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. A N Rajib, Medical and health, chittagong, Chittagong.

ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক
এমএসসি, বিপিটি (ডিইউ-সিআরপি)
ম্যাকেঞ্জি মেথড-স্পাইন (নিউজিল্যান্ড) সার্টিফায়েড
ইনচার্জ, ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি-চট্টগ্রাম
অর্থোপেডিক্স ও মাস্কুলোস্কেলিটাল ফিজিওথেরাপি
। রিহ্যাব

05/06/2026

সফল অপারেশন, কিন্তু অসম্পূর্ণ রিহ্যাব—ফলে ১ বছর পরও স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না।

🤔 ৪ জনের নৌকায় ৫ জন! আপনি কাকে ফেলবেন—১, ২, ৩, ৪ নাকি ৫? শুধু নম্বর লিখে জানাতে পারেন👇       #বাংলা_ধাঁধা
01/06/2026

🤔 ৪ জনের নৌকায় ৫ জন! আপনি কাকে ফেলবেন—১, ২, ৩, ৪ নাকি ৫? শুধু নম্বর লিখে জানাতে পারেন👇

#বাংলা_ধাঁধা

26/05/2026

🕌 সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

এই কোরবানির ঈদে অসতর্কভাবে ভারী জিনিস উঠানোর কারণে মাংসপেশীতে টান বা Muscle Strain এমনকি PLID কারনে তীব্র কোমর ব্যথা হতে পারে।

তবে একটু সচেতনতা ও সঠিক নিয়ম মেনে ভারী জিনিস উঠালে এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

✅ কোমর বাঁকিয়ে নয়, হাঁটু ভাঁজ করে বসুন
✅ জিনিস শরীরের কাছাকাছি রাখুন
✅ হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠাবেন না
✅ বেশি ভারী হলে একা উঠাবেন না

সঠিক নিয়ম মেনে কাজ করুন, সুস্থ থাকুন।
সবাইকে ঈদ মোবারক 🌙”

সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

25/05/2026

শুধু দেশেরই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পুনর্বাসন প্রতিষ্ঠান Centre for the Rehabilitation of the Paralysed-CRP এর প্রতিষ্ঠাতা Dr. Valerie Ann Taylor, প্রধান নির্বাহী Dr. Sohrab Hossain স্যার এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যদের সাথে এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতের আয়োজন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় আন্তরিক ধন্যবাদ। দেশের পুনর্বাসন ও ফিজিওথেরাপি খাতের উন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক।

বাংলাদেশে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

21/05/2026

সুদূর নোয়াখালী থেকে নিজের ছোট্ট কলিজার টুকরোকে নিয়ে আমাদের চট্টগ্রাম শহরে এসেছেন এক অসহায় বাবা।

বয়স মাত্র ৩.৫ বছর। কিন্তু এখনো ঠিকভাবে হাঁটতে পারে না। শৈশবের দুরন্তপনা, দৌড়ঝাঁপ আর অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা—সবকিছু থেকেই যেন বঞ্চিত এই ছোট্ট মেয়েটি।

মা-বাবার দুশ্চিন্তার যেন শেষ নেই। তার উপর আদরের মেয়ে সন্তান।

রোগের বিস্তারিত ইতিহাস (History) এবং বিভিন্ন Physical Examination করার পর বুঝা যাচ্ছে বাচ্চাটি Cerebral Palsy (CP) তে আক্রান্ত।

তবে আলহামদুলিল্লাহ, অন্যান্য অনেক CP বাচ্চার তুলনায় তার সমস্যা তুলনামূলক কম। মূলত পায়ের বড় রগ (Tendo Achilles) অনেক বেশি tight এবং পায়ের পাতার খাঁজ (Medial Arch) কম থাকার কারণে হাঁটাচলায় সমস্যা হচ্ছে।

দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ও রিহ্যাব এবং পরিবারের আন্তরিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ সে অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
একটি শিশুর হাসি ফিরিয়ে দিতে প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসা, ধৈর্য, পরিবারে মানসিক সমর্থন এবং ভালোবাসা। 💙
সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ❤️🩺উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে “নীরব ঘাতক” বলা হয়, কারণ এটি অনেক সময় কোনো সতর্ক সংকেত ছাড়া...
17/05/2026

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ❤️🩺

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে “নীরব ঘাতক” বলা হয়, কারণ এটি অনেক সময় কোনো সতর্ক সংকেত ছাড়াই শরীরে ক্ষতি করতে থাকে। অথচ এটি হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব, কিডনি রোগ, ডিমেনশিয়া সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

একটি সাধারণ রক্তচাপ পরীক্ষা জীবন বাঁচাতে পারে।
সঠিকভাবে রক্তচাপ মাপা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল অবস্থানে মাপলে ভুল রিডিং আসতে পারে।

✔ পিঠ সাপোর্ট দিয়ে সোজা হয়ে বসুন
✔ পা ক্রস না করে মেঝেতে সমানভাবে রাখুন
✔ হাত এমনভাবে রাখুন যেন কাফ হৃদপিণ্ডের সমতলে থাকে
✔ সঠিক মাপের কাফ ব্যবহার করুন
✔ রক্তচাপ মাপার আগে অন্তত ৫ মিনিট বিশ্রাম নিন
✔ মাপার সময় বা মাঝখানে কথা বলবেন না
✔ রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে ব্যায়াম, চা/কফি ও ধূমপান এড়িয়ে চলুন

ছোট ছোট সচেতনতাই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

#বিশ্ব_উচ্চ_রক্তচাপ_দিবস সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

14/05/2026

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে হঠাৎ দেখলেন মুখের একপাশ বেঁকে গেছে…অথবা বিকেলে ঘুম থেকে উঠে কুলি করতে গিয়ে বুঝলেন মুখে পানি ধরে রাখতে পারছেন না, পানি গড়িয়ে পড়ছে…

হ্যাঁ, আজকের এই ভিডিওতে এমনই একজন রোগীকে দেখতে পাবেন। Bell’s Palsy হলো মুখের একপাশের মাংসপেশীর আকস্মিক দুর্বলতা বা পক্ষাঘাত।

এর সঠিক কারণ অনেক ক্ষেত্রে অজানা হলেও, বেশিরভাগ ক্ষেত্রে এটি ভাইরাস সংক্রমণ—যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস—বা স্নায়ুর প্রদাহের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।

অনেকেই ভয় পেয়ে যান, স্ট্রোক মনে করেন। তবে সুখবর হলো, সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিলে অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।

তাই এমন লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

📌 এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া প্রবন্ধের লিংকটি দেখে নিতে পারে


゚ সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র

হাঁটুর মালা/প্যাটেলা সম্পূর্ণ ২ টুকরো হয়ে যাওয়ার পর সফল অপারেশন হয়েছিল এই ডেন্টিস্ট ভাইটির।আজ অপারেশনের ১ বছর ৩ মাস পরেও...
07/05/2026

হাঁটুর মালা/প্যাটেলা সম্পূর্ণ ২ টুকরো হয়ে যাওয়ার পর সফল অপারেশন হয়েছিল এই ডেন্টিস্ট ভাইটির।

আজ অপারেশনের ১ বছর ৩ মাস পরেও তিনি হাঁটু পুরোপুরি ভাঁজ করতে পারেন না, নিচু জায়গায় বসতে পারেন না, দৌড়াতে পারেন না, এমনকি এখনো High Commode ব্যবহার করতে হয়।

অনেকেই মনে করেন-অপারেশন সফল মানেই সব ঠিক কিন্তু Surgery শুধু হাড় জোড়া লাগায়…
আর Physiotherapy ফিরিয়ে আনে movement, strength ও functional life।

সম্ভবত অপারেশন পরবর্তী সঠিক Rehabilitation না হওয়ার কারণেই আজও knee stiffness, muscle tightness ও movement limitation রয়ে গেছে।
এটা চিকিৎসারই গুরুত্বপূর্ণ অংশ।”


সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র ゚

৭৫ বছরের এই বয়োবৃদ্ধ চাচার চোখে এখনো একটা স্বপ্ন আছে—নিজের পায়ে আবার দাঁড়ানোর স্বপ্ন।এক বছর আগে স্ট্রোক তার জীবনে বড় ধাক...
05/05/2026

৭৫ বছরের এই বয়োবৃদ্ধ চাচার চোখে এখনো একটা স্বপ্ন আছে—নিজের পায়ে আবার দাঁড়ানোর স্বপ্ন।

এক বছর আগে স্ট্রোক তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। বাম হাত ও বাম পা প্যারালাইজড হয়ে যাওয়ার পর থেকে হুইলচেয়ারই তার সঙ্গী।

তিনি এখন আমাদের কাছে এসেছেন—অন্তত একটি লাঠির সাহায্যে হলেও যেন আবার নিজের মতো করে চলতে পারেন।
ইনশাআল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
আপনাদের দোয়াই হতে পারে তার পথচলার শক্তি।
খুব শিগগিরই তার অগ্রগতির আপডেট জানানো হবে, ইনশাআল্লাহ।
সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র ゚

অথচ সপ্তাহ অন্তর আমাদের বিছানার চাদর পরিবর্তন না করলে ঘুমই আসেনা!এটাই শেষ গন্তব্য...সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র   ...
02/05/2026

অথচ সপ্তাহ অন্তর আমাদের বিছানার চাদর পরিবর্তন না করলে ঘুমই আসেনা!
এটাই শেষ গন্তব্য...

সিআরপি চট্টগ্রাম-এ.কে.খান কেন্দ্র


.

Address

Chittagong
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. A N Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share