21/09/2026
আসসলামু আলাইকুম
আমরা গর্বের সাথে জানাচ্ছি!
নেসলে কর্তৃক আয়োজিত "আলোকবর্তিকা”কুইজ কম্পিটিশন ২০২৬"- তিনটি লেভেলে সর্বোচ্চ মার্ক পেয়ে এ কে আলী মা ও শিশু হসপিটাল লিমিটেডের নার্সিং টিম অসাধারণ সাফল্য অর্জন করেছে।
কুমিল্লা জেলার শীর্ষ স্থানীয় ৬টি হসপিটালের ১৮ জন নার্সের মধ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী হয়ে আমাদের টিম বিভাগীয় পর্যায়ে স্থান করে নিয়েছে।
এই অর্জন আমাদের নার্সদের দক্ষতা, নিষ্ঠা এবং রোগী সেবায় অঙ্গীকারের প্রমাণ। আপনাদের এই অসাধারণ কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আশা করি বিভাগীয় পর্যায়েও একই সাফল্য ধরে রাখবেন।
কে আলী মা ও শিশু হসপিটাল পরিবারের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানাই। আপনাদের এই সাফল্যে কে আলী মা ও শিশু হসপিটালকে আরও সমৃদ্ধ করবে।