Meem Hospital - Pvt. Ltd.

Meem Hospital - Pvt. Ltd. Hospital services

ঈদ মোবারাক
27/05/2026

ঈদ মোবারাক

ঈদুল আজহার শুভেচ্ছা 🌙ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক ...
26/05/2026

ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।
পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।
✨ মীম হসপিটাল (প্রাঃ) লিঃ এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই
ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🤲 আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং সুস্থতা, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন জীবন।
🏥 মীম হসপিটাল (প্রাঃ) লিঃ
📍 ১৪/১, রেলগেইটের পশ্চিম পাশে, শাসনগাছা, কুমিল্লা
📞 ফোন: ৬৭৩৩২
📱 মোবাইল: ০১৭১১-৩৮৬৫০১
#ঈদুলআযহা #কুরবানির_ঈদ

বিশ্ব থাইরয়েড দিবস (World Thyroid Day) প্রতি বছর ২৫ মে বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো থাইরয়েড গ্রন্...
25/05/2026

বিশ্ব থাইরয়েড দিবস (World Thyroid Day) প্রতি বছর ২৫ মে বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো থাইরয়েড গ্রন্থির রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা, দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।
থাইরয়েড কী?
থাইরয়েড হলো গলার সামনের দিকে থাকা একটি ছোট প্রজাপতি আকৃতির গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া (Metabolism), হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, ওজন, শক্তি এবং হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
থাইরয়েড রোগের ধরন
১. হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)
থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে এই সমস্যা হয়।
লক্ষণঃ
অতিরিক্ত ক্লান্তি
ওজন বেড়ে যাওয়া
ঠান্ডা বেশি লাগা
চুল পড়া
কোষ্ঠকাঠিন্য
বিষণ্ণতা
২. হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism)
থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপন্ন হলে হয়।
লক্ষণঃ
দ্রুত ওজন কমে যাওয়া
হৃদস্পন্দন বেড়ে যাওয়া
অতিরিক্ত ঘাম
হাত কাঁপা
উদ্বেগ ও অনিদ্রা
৩. গয়টার (Goiter)
থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া।
৪. থাইরয়েড ক্যান্সার
প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়।
কারা বেশি ঝুঁকিতে?
নারীরা
পরিবারে থাইরয়েড রোগের ইতিহাস থাকলে
গর্ভবতী নারী
ডায়াবেটিস বা অটোইমিউন রোগে আক্রান্ত ব্যক্তি
আয়োডিনের ঘাটতি থাকলে
রোগ নির্ণয়
সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে থাইরয়েডের সমস্যা নির্ণয় করা হয়।
প্রধান পরীক্ষাঃ
TSH
T3
T4
Ultrasound
FNAC (প্রয়োজনে)
চিকিৎসা
নিয়মিত ওষুধ সেবন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
প্রয়োজনে সার্জারি বা রেডিওআয়োডিন থেরাপি
সচেতনতার বার্তা
দীর্ঘদিন ক্লান্তি বা ওজনের অস্বাভাবিক পরিবর্তন হলে পরীক্ষা করুন।
নিজে নিজে ওষুধ গ্রহণ করবেন না।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থাইরয়েড রোগ দ্রুত শনাক্তে সহায়তা করে।
বিশ্ব থাইরয়েড দিবসের গুরুত্ব
এই দিবস মানুষকে থাইরয়েড রোগ সম্পর্কে জানাতে, ভুল ধারণা দূর করতে এবং দ্রুত চিকিৎসা নিতে উৎসাহিত করে। বর্তমানে বিশ্বজুড়ে লাখো মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত হলেও অনেকেই তা বুঝতে পারেন না।

২৩ মে হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। প্রতি বছর ১১ জ্যৈষ্ঠ তারিখে এই দিনটি জাতীয়ভাবে উদযাপি...
23/05/2026

২৩ মে হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। প্রতি বছর ১১ জ্যৈষ্ঠ তারিখে এই দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে থাকে।

🦟 ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন হোন, নিরাপদ থাকুন 🦟ডেঙ্গু এখন একটি বড় স্বাস্থ্যঝুঁকি। সামান্য অসচেতনতা থেকেই হতে পারে মারা...
23/05/2026

🦟 ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন হোন, নিরাপদ থাকুন 🦟
ডেঙ্গু এখন একটি বড় স্বাস্থ্যঝুঁকি। সামান্য অসচেতনতা থেকেই হতে পারে মারাত্মক বিপদ। তাই জেনে নিন ডেঙ্গুর কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
✅ জ্বর হলে অবহেলা নয়
✅ দ্রুত পরীক্ষা করুন
✅ চিকিৎসকের পরামর্শ নিন
✅ বাসা ও আশেপাশে পানি জমতে দেবেন না।

🌡️ জ্বরকে অবহেলা নয়, সচেতন হোন আজই 🌡️জ্বর আমাদের শরীরের একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো এটি বড় ধরনের অসুস্থতার লক্ষণ হ...
23/05/2026

🌡️ জ্বরকে অবহেলা নয়, সচেতন হোন আজই 🌡️
জ্বর আমাদের শরীরের একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো এটি বড় ধরনের অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই জ্বর হলে সঠিক যত্ন ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
✅ পর্যাপ্ত পানি ও তরল খাবার পান করুন
✅ পর্যাপ্ত বিশ্রাম নিন
✅ হালকা ও সহজপাচ্য খাবার খান
✅ শরীরের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করুন
✅ প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
⚠️ শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, দীর্ঘসময় উচ্চ জ্বর বা খিঁচুনি দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।
👶 শিশু ও বয়স্কদের জ্বর হলে বিশেষ যত্ন নিন।
🏥 মীম হসপিটাল (প্রাঃ) লিঃ
সেবা নিন, সুস্থ থাকুন।
📍 ১৪/১, রেলগেইটের পশ্চিম পাশে, শাসনগাছা, কুমিল্লা।
#মীম_হসপিটাল
#জ্বর_হলে_করণীয়
#স্বাস্থ্য_সচেতনতা







আজ ২৩ মে নদী দিবস নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও অর্থনীতি রক্ষায় ২৩ মে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। দিবসটির ...
23/05/2026

আজ ২৩ মে নদী দিবস নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও অর্থনীতি রক্ষায় ২৩ মে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, "নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন"।

🌞 তীব্র গরমে স্বাস্থ্য সচেতনতা জরুরি 🌞অতিরিক্ত গরমে নিজে সচেতন থাকুন এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখুন।গরমজনিত অসুস্থতা ও...
22/05/2026

🌞 তীব্র গরমে স্বাস্থ্য সচেতনতা জরুরি 🌞
অতিরিক্ত গরমে নিজে সচেতন থাকুন এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখুন।
গরমজনিত অসুস্থতা ও হিট স্ট্রোক থেকে বাঁচতে কিছু সহজ নিয়ম মেনে চলুন 👇
💧 পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন
🧢 বাইরে বের হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন
👕 হালকা ও সুতির পোশাক পরুন
🥥 ডাবের পানি, লেবুর শরবত ও ফলের রস পান করুন
🍲 বাসি ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন
👶👴 শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন
⚠️ যদি অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, জ্বর বা দুর্বলতা অনুভব করেন, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
🏥 মীম হসপিটাল (প্রাঃ) লিঃ
সেবা নিন, সুস্থ থাকুন।
📍 ১৪/১, রেলগেইটের পশ্চিম পাশে, শাসনগাছা, কুমিল্লা।
#মীম_হসপিটাল_প্রাঃ_লিঃ
#স্বাস্থ্য_সচেতনতা
#তীব্র_গরম











#মীম_হসপিটাল

 : নীরবতা নয়, প্রতিবাদ চাই! 📢​রামিশা হত্যাকাণ্ড আমাদের পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। একটি অবুজ শিশুর সাথে ঘটে যাওয়া এ...
22/05/2026

: নীরবতা নয়, প্রতিবাদ চাই! 📢
​রামিশা হত্যাকাণ্ড আমাদের পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। একটি অবুজ শিশুর সাথে ঘটে যাওয়া এই নির্মম, বর্বরচিত অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আর কোনো শিশুর এমন পরিণতি দেখতে চাই না।
​আজ মীম হসপিটাল (প্রাঃ) লিঃ-এর পক্ষ থেকে আমরা রামিশা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানাচ্ছি।
​আমাদের আমাদের সুনির্দিষ্ট দাবি:
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার: রামিশার হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
২. দৃষ্টান্তমূলক শাস্তি: খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কারো না হয়।
৩. নিরাপদ বাংলাদেশ: প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে হবে।
​আসুন, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই। নীরবতা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।
​📍 মীম হসপিটাল (প্রাঃ) লিঃ
১৪/১, রেলগেটের পশ্চিম পাশে, শাসনগাছা, কুমিল্লা।
​ #শিশু_নির্যাতন_বন্ধ_হোক #রামিশা_হত্যার_বিচার_চাই

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (বা বিশ্ব জীববৈচিত্র্য দিবস) হল জীববৈচিত্র্য বিষয়ক উন্নয়নে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জ...
22/05/2026

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (বা বিশ্ব জীববৈচিত্র্য দিবস) হল জীববৈচিত্র্য বিষয়ক উন্নয়নে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক দিবস। এটি বর্তমানে ২২ মে অনুষ্ঠিত হয়। অ্যাপোলো ১৭ থেকে দেখা পৃথিবী। এই অভিযানের ২৮ বছর পর প্রথম আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়।

Address

Sasongacha, Cumilla
Comilla
3500

Telephone

+8801711386501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meem Hospital - Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meem Hospital - Pvt. Ltd.:

Share

Category