ড্রেসিং প্লাস হেলথ কেয়ার (ক্লিনিক প্রক্রিয়াধীন) মূলত একটি হোম বেসড্ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা হোম নার্সিং সেবা, নরমাল ডেলিভারী, ই-কমার্স বেসড ঔষধ ডেলিভারী, ভিডিও কলে স্বাস্থ্য পরামর্শ, হোম ডাক্তার ও জরুরী এ্যাম্বুলেন্স সরবরাহ সহ নির্দিষ্ট বিষয়ের উপর সেবা প্রদান করে থাকি। ড্রেসিং প্লাস.কম আমাদের অফিশিয়াল ওয়েবসাইট।
রোগীর সাথে ডাক্তারের সংযোগ স্থাপন করে মানসম্প
ন্ন সেবা নিশ্চিত করাই ড্রেসিং প্লাস এর মূল লক্ষ্য। আমাদের নার্স/ডাক্তার অল্প সময়েই রোগীর বাসায় গিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যাতে রোগীর সময় সাশ্রয় এবং কষ্ট লাঘব হয়। রোগীর প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
যে সকল রোগীর ক্ষেত্রে ঘর থেকে বের হওয়া কষ্টকর অথবা হাসপাতাল থেকে রেফার হওয়া রোগী যারা রাস্তার যানজট কিংবা চেম্বারের লম্বা সিরিয়ালকে এড়িয়ে ঘরে বসে স্বল্প মূল্যে মানসম্মত নার্সিং ও ডাক্তারী সেবা নিতে চান তাদের জন্যে ড্রেসিং প্লাস একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে বলে আমাদের বিশ্বাস।