Dr. Younus Noor

Dr. Younus Noor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Younus Noor, Doctor, Nhilla, Teknaf, Cox's Bazar.

04/06/2026
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, মানবতা ও হৃদয়ের প্রতিটি স্পন্দন।পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন, মানবতা ও হৃদয়ের প্রতিটি স্পন্দন।
পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ মোবারক।

ঈদের ছুটিতে ইনশাআল্লাহ ঈদের আগে মংগলবার, বুধবার,ও ঈদের পর শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের সেবাই...
25/05/2026

ঈদের ছুটিতে ইনশাআল্লাহ ঈদের আগে মংগলবার, বুধবার,ও ঈদের পর শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের সেবাই থাকব আলিফ মেডিকেল সেন্টার,হ্নীলায়।
আপনাদের যেকোন স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য চলে আসুন Alif Medical Centre.

অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করিসচেতন হয়,নিজে বাচি, অন্যকে বাচাই।
22/05/2026

অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করি
সচেতন হয়,নিজে বাচি, অন্যকে বাচাই।

GERD সম্পর্কে জানুন, সুস্থ থাকুন।
18/05/2026

GERD সম্পর্কে জানুন, সুস্থ থাকুন।

বিশেষ কারণবশত আগামীকাল বুধবার চেম্বার বন্ধ থাকবে পরিবর্তে আগামী ১৪,১৫ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮ট...
12/05/2026

বিশেষ কারণবশত আগামীকাল বুধবার চেম্বার বন্ধ থাকবে পরিবর্তে আগামী ১৪,১৫ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনাদের সেবাই থাকব হ্নীলা আলিফ মেডিকেল সেন্টারে ইনশাআল্লাহ।

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পা...
27/04/2026

কৃমির সমস্যাকে অনেকে সাধারণ মনে করলেও, সঠিক সময়ে চিকিৎসা বা ওষুধ গ্রহণ না করলে এটি শরীরের জন্য বেশ বড় ঝুঁকির কারণ হতে পারে। নিয়মিত কৃমিনাশক ওষুধ না খেলে বা সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে যেসব সমস্যা হতে পারে:

১. মারাত্মক পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা
কৃমি মানুষের অন্ত্রে বসবাস করে এবং শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন শোষণ করে নেয়। এর ফলে:

শরীরে আয়রনের অভাব দেখা দেয়, যা থেকে রক্তস্বল্পতা (Anemia) হতে পারে।

শরীরে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি তৈরি হয়, ফলে মানুষ দ্রুত দুর্বল হয়ে পড়ে।

২. শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হওয়া
শিশুদের ক্ষেত্রে কৃমি অত্যন্ত ক্ষতিকর। এটি তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয়। দীর্ঘদিনের সংক্রমণের ফলে শিশুদের উচ্চতা ও ওজন কমে যেতে পারে এবং তাদের শেখার ক্ষমতা বা বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।

৩. অন্ত্রে জটিলতা (Intestinal Blockage)
শরীরে কৃমির পরিমাণ অনেক বেড়ে গেলে সেগুলো দলা পাকিয়ে অন্ত্রের পথ বন্ধ করে দিতে পারে। একে 'ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন' বলা হয়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক সময় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের (Surgery) প্রয়োজন হয়।

৪. অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া
কিছু কিছু কৃমি অন্ত্র থেকে রক্ত বা লসিকার মাধ্যমে শরীরের অন্যান্য অংশে চলে যেতে পারে:

ফুসফুস: কৃমি ফুসফুসে প্রবেশ করলে শ্বাসকষ্ট বা কাশির সমস্যা তৈরি করতে পারে।

লিভার বা পিত্তথলি: এখানে কৃমি প্রবেশ করলে জন্ডিস বা ইনফেকশন হতে পারে।

মস্তিষ্ক: ফিতা কৃমির লার্ভা মস্তিষ্কে পৌঁছালে খিঁচুনি বা স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
দীর্ঘদিন কৃমির সংক্রমণ থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে অন্য যেকোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

পরামর্শ:

#চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর (সাধারণত ৬ মাস) পরিবারের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত।

#খাবার আগে হাত ধোয়া এবং বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

#আপনার যদি নিয়মিত পেটে ব্যথা, বদহজম বা অতিরিক্ত ক্লান্তিবোধের মতো লক্ষণ থাকে, তবে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেয়া সবচেয়ে নিরাপদ।
@©️

👨‍⚕️ডা. ইউনুছ নুর
এমবিবিএস, পিজিটি (মেডিসিন)
সিসিডি (ডায়াবেটিস) বারডেম
এফসিপিএস (গ্যাস্ট্রোএন্টারোলজি) F.P
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

🕒 রোগী দেখার সময়ঃ প্রতি বুধবার সকাল ১০টা–রাত ৮টা।
আলিফ মেডিকেল সেন্টার
এম সোলাইমান মার্কেট, হ্নীলা, টেকনাফ
#শিশুস্বাস্থ্য #কৃমি #পারিবারিকস্বাস্থ্য #সচেতনতামূলকপোস্ট #হাইজিন #মা_ও_শিশু

আগামীকাল বুধবার ও প্রতি বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনাদের যেকোন ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য আছ...
21/04/2026

আগামীকাল বুধবার ও প্রতি বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনাদের যেকোন ধরনের স্বাস্থ্য সেবা ও পরামর্শের জন্য আছি আলিফ মেডিকেল সেন্টার হ্নীলায়।
সিরিয়ালের জন্য ০১৮৪৬৭২৭৯৭২

সু-খবর সু-খবর সু-খবর
আগামী বুধবার চেম্বার করবেন আপনাদের সুপরিচিত ডাক্তার ও এলাকার কৃতি সন্তান _

#মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজী
#ডাক্তার ইউনুছ নুর
সময়:সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য দ্রুত যোগাযোগ করুন হ্নীলা আলিফ মেডিকেল সেন্টার এ। 01846727972

বিশ্ব লিভার দিবস উপলক্ষে আসুন লিভারের যত্নে আজই সচেতন হই। সুস্থ লিভার মানেই সুস্থ জীবন।সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়...
19/04/2026

বিশ্ব লিভার দিবস উপলক্ষে আসুন লিভারের যত্নে আজই সচেতন হই। সুস্থ লিভার মানেই সুস্থ জীবন।

সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত শাকসবজি ও মৌসুমি ফল খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম এই সহজ অভ্যাসগুলোই লিভারকে রাখে সুরক্ষিত ও কার্যকর। ছোট অবহেলাই বড় জটিলতার কারণ হতে পারে। তাই লিভারের যে কোন জটিলতায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

হাম সম্পর্কে বিস্তারিত জানতে ফটোকার্ড গুলা ভালোমতো পড়ুন, জানুন ও সতর্ক থাকুন।
16/04/2026

হাম সম্পর্কে বিস্তারিত জানতে ফটোকার্ড গুলা ভালোমতো পড়ুন, জানুন ও সতর্ক থাকুন।

Address

Nhilla, Teknaf
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Younus Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category