Zamzam Hospital, Chakaria

Zamzam Hospital, Chakaria Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zamzam Hospital, Chakaria, Hospital, Chakaria, Cox's Bazar.

দেশের প্রখ্যাত লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ এখন চকরিয়ায়! লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন জনিত জটিল রোগে উন্নত চিকিৎসার জন্য এখ...
05/08/2026

দেশের প্রখ্যাত লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ এখন চকরিয়ায়!
লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন জনিত জটিল রোগে উন্নত চিকিৎসার জন্য এখন আর ঢাকা যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের সেবায় চকরিয়ায় আসছেন দেশের অন্যতম প্রখ্যাত চিকিৎসক ও পিজি হাসপাতালের লিভার বিভাগের বিভাগীয় প্রধান।

অধ্যাপক ডাঃ মোঃ আইউব আল মামুন
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ
বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা।

যেসব রোগের চিকিৎসা প্রদান করা হয়:
একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে নিম্নলিখিত রোগীদের সেবা ও পরামর্শ প্রদান করেন:
✅ লিভার ও জন্ডিস বিশেষজ্ঞ পরামর্শ
✅ গ্যাস্ট্রিক, আলসার ও খাদ্যনালীর সমস্যা
✅ পরিপাকতন্ত্র ও হজম শক্তির জটিলতা
✅ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
✅ বক্ষব্যাধি, ফুসফুসের সমস্যা ও শ্বাস-কষ্ট
✅ প্যারালাইসিস ও সাধারণ মেডিসিন সেবা
এছাড়া তিনি আধুনিক পদ্ধতিতে এন্ডোসকপি (Endoscopy) পরীক্ষা করেন।

সাক্ষাতের সময়:
১১-০৮-২০২৬ ইং মঙ্গলবার এবং
প্রতি মাসের ২য় মঙ্গলবার
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
স্থান: জমজম হাসপাতাল পিএলসি
চকরিয়া পৌরসভা, কক্সবাজার।
সিরিয়ালের জন্য এখনই কল করুন:
01734-068868
01318-306000
আপনার সুস্থ জীবনের জন্য আমরা আছি আপনার পাশে।

05/08/2026
ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ! — জমজম হাসপাতাল পিএলসিতে চকরিয়া অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জমজম হ...
05/08/2026

ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ! — জমজম হাসপাতাল পিএলসিতে
চকরিয়া অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল পিএলসি-তে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি কি একজন দক্ষ, পরিশ্রমী এবং সেবামূলক মানসিকতার অধিকারী? তাহলে আমরা খুঁজছি আপনাকেই!
📌 পদের নাম ও বিস্তারিত তথ্য: (নিচের ছবিতে দেখুন)
📍 কর্মস্থল: চকরিয়া, কক্সবাজার।
মানসম্মত পরিবেশে কাজ করতে এবং অভিজ্ঞ টিমের সাথে ক্যারিয়ার এগিয়ে নিতে আজই আবেদন করুন। বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

ধন্যবাদ NBtv সত্য নির্ভর নিউজ এর জন্য
05/08/2026

ধন্যবাদ NBtv সত্য নির্ভর নিউজ এর জন্য

দৈনিক গণমানুষের আওয়াজ

অপপ্রচারকারী চাঁদাবাজ সিন্ডিকেটর বিরুদ্ধে জমজম হাসপাতালের সাংবাদিক সম্মেলন :
04/08/2026

অপপ্রচারকারী চাঁদাবাজ সিন্ডিকেটর বিরুদ্ধে জমজম হাসপাতালের সাংবাদিক সম্মেলন :

জমজম হাসপাতালের সাংবাদ সম্মেলন

04/08/2026

জমজম হাসপাতালের সাংবাদ সম্মেলন

04/08/2026

অপপ্রচারকারী চাঁদাবাজ সিন্ডিকেটর বিরুদ্ধে জমজম হাসপাতালের সাংবাদিক সম্মেলন :

অপপ্রচারকারী চাঁদাবাজ সিন্ডিকেটর বিরুদ্ধে জমজম হাসপাতালের সাংবাদিক সম্মেলন : ৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় চকরিয়া জমজম...
04/08/2026

অপপ্রচারকারী চাঁদাবাজ সিন্ডিকেটর বিরুদ্ধে জমজম হাসপাতালের সাংবাদিক সম্মেলন :

৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি'এর সম্মেলন কক্ষে অর্ধশতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমজম হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও জনাব মোঃ গোলাম কবির । তিনি জানান গত ৩০ জুলাই ২ বছর ৬ মাস বয়সের 'আফরা মনি' নামের এক শিশুকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞের অধীনে ভর্তি করা হয়। ৩ দিন সফল চিকিৎসার পর গত ২ আগস্ট শিশুটি সুস্থ হলে ডাক্তার তাকে ছাড়পত্র (ডিসচার্জ) দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিলের কপি দেখিয়ে জানান সঙ্গী (এটেনডেন্ট)-এর অনুরোধে ৪ দিনের বিলের স্থলে ৩ দিনের বিল নেওয়া হয়।
মোট বিল হয়েছিল ৮,০৫০ টাকা। তবে রোগীর পরিবারের অনুরোধে ২ দফায় ১৩৫০ টাকা ছাড় দিয়ে সর্বমোট ৬,৭০০ টাকার বিল গ্রহণ করা হয়, যা প্রদান করে অভিভাবক স্বাচ্ছন্দে বাড়ি ফিরে যান।

চিকিৎসা চলাকালীন বা বিল পরিশোধের সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল পরিচালক ফখরুল আনাম, ফাইনান্স ডিরেক্টর জিএম রুকুন উদ্দীন বা এমডির কোনো প্রকার তর্ক-বিতর্ক বা বাকবিতণ্ডা হয়নি । হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত বা মৌখিকভাবেও রোগীরপক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি। রোগীর স্বজন হাসপাতালের ডাক্তারের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট।

কিন্তু পরবর্তীতে একটি স্বার্থান্বেষী সিণ্ডিকেট এই বিল নিয়ে নাটক সাজিয়ে চাঁদা দাবি করে । সেই দাবিকৃত টাকা না পেয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আংশিক বিলের ফটোকপি এডিটিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ও পত্রিকায়"২১০০ টাকা সার্ভিস চার্জ", "২১০০ টাকা ডাক্তার ফি" ইত্যাদি মনগড়া শিরোনাম দিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হয় । এই বিলে ২১০০ টাকা সার্ভিস চার্জ হ‌ইতে ১৩৫০ টাকা কম নেওয়া হয়েছে । তিনি অত্যন্ত দৃঢ় কন্ঠে বলেন চকরিয়ায় পার্শ্ববর্তী অন্যান্য যে কোন হাসপাতালের চেয়ে জমজম হাসপাতালের বিল কম নেওয়া হয়।
তিনি বলেন রোগীদের সেবার কথা মাথায় রেখে এখানে সর্বনিম্ন মূল্যে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় । এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ফি: মাত্র ৫০০ টাকা ।
মেডিকেল অফিসার (MBBS) ফি: মাত্র ২০০ টাকা । সিট ভাড়া: মাত্র ৭০০ টাকা
ভর্তি রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজনে দিনে ২-৩ বার রোগী দেখলেও অতিরিক্ত ফি নেওয়া হয় না । এমনকি দরিদ্র রোগীদের ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হয়।
এছাড়া প্রতি শুক্রবার ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ২০ জনেরও বেশি নামকরা অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে রোগী দেখেন, যেখানে চট্টগ্রাম শহরের তুলনায় অনেক কম ফি: (৬০০-৭০০ টাকা) নেওয়া হয় । এই হাসপাতালে সিটি-স্ক্যান, ডায়ালাইসিস ইউনিট, ফিজিওথেরাপি, ট্রমা সেন্টার এবং উন্নত ল্যাব সুবিধা রয়েছে, যা আশেপাশের অনেক হাসপাতালেই নেই।

সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করে বলা হয়, এ ধরনের মিথ্যা প্রচার ও কসাইখানা আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হলে ভবিষ্যতে এ এলাকার মানুষ উন্নত সেবা থেকে বঞ্চিত হবে এবং চকরিয়ায় কোনো নামি-দামি বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিতে আসবেন না । উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আব্দুল করিম, পরিচালক জিএম রুকুন উদ্দীন, পরিচালক এসএম ফখরুল আনাম , সুপারিন্টেন্ডেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ , অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ অনিক সরকার পলাশ, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া, RMO ডাঃ বাবর আলী । মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চকরিয়াবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান । সরকারি প্রশাসন কে এই চাঁদাবাজ ও অপপ্রচারকারি সিন্ডিকেট এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহনের দাবি জানানো হয় ।

Address

Chakaria
Cox's Bazar
4700

Telephone

+8801318306000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zamzam Hospital, Chakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zamzam Hospital, Chakaria:

Shortcuts

Share

Category