কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, Maternity Clinic, https://goo. gl/maps/tQsg3JFzz4vUAnSs6?g_st=aw, Cox's Bazar.

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি সরকারি সেবা প্রতিষ্ঠান।

প্রশাসনিক কর্মকর্তা :
ডা.সিরাজাম মুনিরা
মেডিকেল অফিসার(ক্লিনিক),
ই.ও.সি( গাইনি এন্ড অবস),ডিএমসিএইচ।

Hotline no: 01890-099683

15/08/2026

আজ অত্র কেন্দ্রের কনফারেন্স রুমে কক্সবাজার মেডিকেল কলেজ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে RFST অরিয়েন্টেশন সেশন পরিচালিত হয়৷ সেশন পরিচালনা করেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মেডিকেল অফিসার এমসিএইচ ডা.সাদিক আল্লাম আসিফ।
উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ডা.এলি প্রু।

কক্সবাজার মেডিকেল কলেজ  ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের  ০২ দিন ব্যাপি RFST  Day visit!!Venue: মা ও শিশু কল্যান কেন্দ্র কক্সবা...
15/08/2026

কক্সবাজার মেডিকেল কলেজ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ০২ দিন ব্যাপি RFST Day visit!!

Venue: মা ও শিশু কল্যান কেন্দ্র কক্সবাজার।
১৫/০৮/২৬-১৬/০৮/২৬

06/08/2026

গর্ভবতী মায়েদের নিয়ে
মর্নিং সেশন পরিচালনা।
কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
০৬/০৮/২০২৬

প্রতিটি গর্ভই  হোক সুপরিকল্পিত,প্রতিটি প্রসব হোক নিরাপদ...ছেলে হোক, মেয়ে হোকদুটি সন্তানই যথেষ্ট....মা ও নবজাতক বেচে থাকু...
25/07/2026

প্রতিটি গর্ভই হোক সুপরিকল্পিত,
প্রতিটি প্রসব হোক নিরাপদ...

ছেলে হোক, মেয়ে হোক
দুটি সন্তানই যথেষ্ট....

মা ও নবজাতক
বেচে থাকুক মমতায়..

সুন্দর ভবিষ্যতে গড়ে উঠুক
সুখী পরিবার ও সমৃদ্ধ জনপদ।

অদ্য ২২/০৭/২৬ইং কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর কনফারেন্স রুমে  ২ দিন ব্যাপি দীর্ঘমেয়াদি  পরিবার  পরিকল্পনা পদ্ধতি...
22/07/2026

অদ্য ২২/০৭/২৬ইং কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর কনফারেন্স রুমে ২ দিন ব্যাপি দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি * Training on IUD, Implants & Injectables* শীর্ষক কর্মাশালা টি উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে উদ্ভোধন করেন কক্সবাজার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব বিপ্লব বড়ুয়া।

কর্মশালার ১ম দিন বিভিন্ন পর্যায়ের প্রায় ১০জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

(Social Marketing Company) SMC-র সৌজন্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা  বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি "(Realizing the hopes and aspirations of youn...
11/07/2026

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি
আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি "
(Realizing the hopes and aspirations of young people today and for the future)

এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১১জুলাই ২০২৬ কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র র আয়োজনে অত্র বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।

এ সময় কেন্দ্রে কর্মরত সকল সরকারি ও অসরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অদ্য  ০৮/০৭/২০২৬ ইং বেলা ১১:৩০টায় জেলা পরিবার পরিকল্পনা  বিভাগের উদ্যোগে এবং অসরকারি সংস্থা Friendship এর কারিগরি সহায়তা...
08/07/2026

অদ্য ০৮/০৭/২০২৬ ইং বেলা ১১:৩০টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং অসরকারি সংস্থা Friendship এর কারিগরি সহায়তায়
কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র -র কনফারেন্স রুমে "Meeting on Quality Improvement Through different Stakeholders Engagement" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ এর মান্যবর প্রশাসক জনাব এ টি এম নুরুল বাশার চৌধুরী। সভাপতিত্ব করেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ কক্সবাজার, জনাব বিপ্লব বড়ুয়া। এসময় কেন্দ্রে কর্মরত সরকারি ও অসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথি মহোদয় কেন্দ্রের সকল সেবা কার্যক্রম পরিদর্শন করেন। সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় লজিস্টিক্স সরবরাহ করার ব্যাপারে স্থানীয় সরকারের পর্যায় থেকে সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন।

🤱 সন্তান জন্মের পর মায়ের শরীরের অজানা পরিবর্তন:-মাতৃত্বের পর মায়ের শরীরে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর ও অদৃশ্য পরিবর্তন নিচ...
02/07/2026

🤱 সন্তান জন্মের পর মায়ের শরীরের অজানা পরিবর্তন:-
মাতৃত্বের পর মায়ের শরীরে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর ও অদৃশ্য পরিবর্তন নিচে তুলে ধরা হলো:

🧠 মস্তিষ্কের পরিবর্তন (Matrescence):
🔹 নতুন পরিস্থিতিতে মায়েদের মস্তিষ্ক আরও তীক্ষ্ণ ও সংবেদনশীল হয়ে ওঠে।
🔹 শিশুর নিরাপত্তা ও আবেগ বোঝার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।
🔹 এই পরিবর্তনগুলো মায়ের ব্যক্তিত্বে স্থায়ী প্রভাব ফেলে।

🦴 হাড়ের ক্যালসিয়াম ক্ষয়:
🔹 বুকের দুধের মাধ্যমে শিশুর পুষ্টি জোগাতে মায়ের হাড় থেকে ক্যালসিয়াম ব্যয় হয়।
🔹 এর ফলে শরীর অনেক সময় দুর্বল লাগে বা পিঠে-কোমরে ব্যথা হতে পারে।
🔹 সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর এটি ধীরে ধীরে পুনরুদ্ধার করে।

💔 মানসিক অবস্থা (Baby Blues):
🔹 হরমোনের প্রভাবে প্রথম কয়েকদিন হালকা মন খারাপ হওয়া স্বাভাবিক।
🔹 তবে বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

🫀 হৃদযন্ত্রের স্বাভাবিক হওয়া:
🔹 গর্ভাবস্থায় হার্টকে অনেক বেশি কাজ করতে হয়।
🔹 প্রসবের পর হৃদযন্ত্র আবার আগের ছন্দে ফিরতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।

দুই সন্তান জন্মদানের মধ্যে অন্তত ৩-৫ বছর বিরতি দেয়া সবচেয়ে ভালো। এটি নিশ্চিত করতে আপনার এলাকায় সেবা দেওয়া স্বাস্থ্যকর্মীর কাছে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জেনে নিন।আপনার পছন্দের যে কোন একটা স্বল্প কিংবা দীর্ঘমেয়াদি পদ্ধতি বাছাই করুন

🧬 শরীরে সন্তানের কোষ:
🔹 গবেষণায় দেখা গেছে, সন্তানের কিছু কোষ আজীবন মায়ের শরীরে থেকে যায়।
🔹 এই কোষগুলো মায়ের অভ্যন্তরীণ ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে।

💛 মাতৃত্ব মানে মায়ের শরীর ও মনের আমূল পরিবর্তন। এই সময়ে মায়ের প্রতি ভালোবাসা, ধৈর্য এবং বাড়তি যত্ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।


দেশব্যাপী ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন  এর অংশবিশেষকক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র  তে সকাল থেকেকার্যক্রম  চালু রয়েছে।৬...
28/06/2026

দেশব্যাপী ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর অংশবিশেষ
কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র তে সকাল থেকে
কার্যক্রম চালু রয়েছে।

৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল
১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়াতে হবে।

অত্র কেন্দ্রে কিংবা আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে আপনার শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

অদ্য ২৫/০৬/২৬ ইং বিকেল ০৫:৩০টায়  কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র  পরিদর্শনে আসেন মাননীয় সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিব...
25/06/2026

অদ্য ২৫/০৬/২৬ ইং বিকেল ০৫:৩০টায় কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন মাননীয় সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় , জনাব মো: কামরুজ্জামান চৌধুরী মহোদয় ও ড.সৈয়দা নওশীন পর্ণিনী, অতিরিক্ত সচিব, উন্নয়ন অনুবিভাগ,মহোদয়।
ফুল দিয়ে বরন করেন অত্র কেন্দ্রের মেডিকেল অফিসার ক্লিনিক ডা.সিরাজাম মুনিরা।

সচিব মহোদয়ের সফর সঙ্গী হিসেবে ছিলেন জনাব দেওয়ান মোর্শেদ কামাল, প্রজেক্ট ডিরেক্টর ISO for Host & FDMN,
জনাব আবু সালেহ মো: ফোরকান উদ্দীন, পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্রগ্রাম বিভাগ, মহোদয়বৃন্দ। এ সময় কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর কর্মকর্তাগণ ও UNFPA Bangladesh
এর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সচিব মহোদয় অত্র কেন্দ্রের দুতলা ভবন, ইনডোর এ ভর্তি রোগী,ওটি ফ্যাসিলিটি সহ আনুষঙ্গিক সকল সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

পরবর্তীতে কেন্দ্রের কনফারেন্স রুমে জিও, এনজিও কর্মকর্তা , কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কেন্দ্রের সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভবনের পুরোনো জরাজীর্ণ অংশ মেরামত, ওয়াস্ট ম্যানেজমেন্ট জোন মেরামতসহ সেবার মান ধরে রাখতে সকল অংশীজনদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Address

Https://goo. Gl/maps/tQsg3JFzz4vUAnSs6?g_st=aw
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share