26/09/2026
একজিমা / এটপিক ডার্মাটাইটিস (Atopic Dermatitis / Eczema) চিকিৎসায় করণীয়:
গোসলের পর ত্বকের পানি হালকা করে মুছে ৩ মিনিটের মধ্যে ভালো মানের ময়েশ্চারাইজার (যেমন: পেট্রোলিয়াম জেলি, সেরামাইডযুক্ত ক্রিম বা অলিভ অয়েল) ব্যবহার করুন। দিনে অন্তত ২–৩ বার ময়েশ্চারাইজার লাগাতে হবে।
ক্ষারযুক্ত বা সুগন্ধি সাবান পরিহার করে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও মাইল্ড/সোয়েপ-ফ্রি ক্লিনজার ব্যবহার করুন।
অতিরিক্ত গরম পানি দিয়ে দীর্ঘ সময় গোসল না করে কুসুম কুসুম গরম পানিতে ৫–১০ মিনিটের মধ্যে গোসল শেষ করুন।
উলের বা কৃত্রিম তন্তুর পোশাক এড়িয়ে চলুন, সুতি ও ঢিলেঢালা পোশাক পরিধান করুন। তীব্র সুগন্ধি, কেমিক্যাল, ও ধুলোবালি থেকে দূরে থাকুন।
আক্রান্ত স্থান চুলকানো থেকে বিরত থাকুন, কারণ চুলকালে ইনফেকশন ছড়াতে পারে। ছোটদের ক্ষেত্রে নখ কেটে ছোট রাখুন।
যেসব খাবারে অ্যালার্জি বা চুলকানি বাড়ে (যেমন: নির্দিষ্ট কোনো খাবার বা উপাদান সাপেক্ষে) সেগুলো সাময়িকভাবে এড়িয়ে চলুন।
মাত্রাতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ত্বক থেকে পানি/পুঁজ পড়লে চিকিৎসকের নির্দেশনায় স্টেরয়েড ক্রিম, অ্যান্টিহিস্টামিন বা অন্যান্য ওষুধ সেবন করুন।
পরামর্শে:
ডাঃ শাহাদাত হোছাইন
মেডিসিন ও চর্মরোগ অভিজ্ঞ।
চেম্বার:
লাকসাম আল-আকসা হাসপাতাল
নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল
সিরিয়ালের জন্য: ০১৮১৪৪০০৩৩৩