নিউ ভিশন ফিজিওথেরাপি কেয়ার ইউনিট

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • নিউ ভিশন ফিজিওথেরাপি কেয়ার ইউনিট
Directions

নিউ ভিশন ফিজিওথেরাপি কেয়ার ইউনিট একটি পরিচ্ছন্ন মান-সম্মত ফিজিওথেরাপি এবং হিজামা কেয়ার ইউনিট
(1)

02/06/2026
01/06/2026
📰 প্রতিবেদন | বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫আজ ৮ সেপ্টেম্বর ২০২৫, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরা...
08/09/2025

📰 প্রতিবেদন | বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫

আজ ৮ সেপ্টেম্বর ২০২৫, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস।
এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:
“স্বাস্থ্যকর বয়স: ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের শক্তিতে”
(Healthy Ageing: Preventing Frailty & Falls)

📌 ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, এটি হলো সক্রিয় জীবনযাপনের এক বৈজ্ঞানিক উপায়। বিশেষ করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের দুর্বলতা (Frailty), ভারসাম্যহীনতা ও পড়ে যাওয়ার ঝুঁকি (Falls) প্রতিরোধে ফিজিওথেরাপি অনন্য ভূমিকা পালন করে।

📊 বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী,
২০১৯ সালে পৃথিবীতে ৬০+ বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ১ বিলিয়ন।
২০৫০ সালে এই সংখ্যা বেড়ে হবে প্রায় ২.১ বিলিয়ন।
নিয়মিত ব্যায়াম দুর্বলতার ঝুঁকি প্রায় ৪১% পর্যন্ত কমাতে পারে।

🎯 ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের ভূমিকা

বাংলাদেশে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) ডিগ্রিধারী পেশাজীবীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসক (Physical Medicine & Rehabilitation Specialist)-এর সরাসরি তত্ত্বাবধানে সেবা প্রদান করে থাকেন।
তারা—
✅ বাত, প্যারালাইসিস, জয়েন্ট ব্যথা, স্পোর্টস ইনজুরি, প্রতিবন্ধিতা ও পুনর্বাসন চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
✅ উপজেলা থেকে শুরু করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন।
✅ সমাজে সক্রিয় ও উৎপাদনশীল জীবনযাপন নিশ্চিত করতে অবদান রাখছেন।

✨ BDPC-এর বার্তা

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC) বিশ্বাস করে,
👉 স্বাস্থ্যকর বয়স মানেই শুধু দীর্ঘায়ু নয়, বরং সক্রিয়, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন।
👉 ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে পারব।

📢 আসুন, সবাই মিলে বলি—
“স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম, সঠিক ফিজিওথেরাপি ও সচেতনতা।”

💐 বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫ উপলক্ষে BDPC-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🟥 Achilles Tendon Injury – ব্যথা উপেক্ষা নয়, সঠিক চিকিৎসা হোক আজই! 🦶আপনার পায়ের পিছনের অংশে ব্যথা? হাঁটার সময় টান লাগে ব...
01/08/2025

🟥 Achilles Tendon Injury – ব্যথা উপেক্ষা নয়, সঠিক চিকিৎসা হোক আজই! 🦶

আপনার পায়ের পিছনের অংশে ব্যথা? হাঁটার সময় টান লাগে বা দৌড়াতে পারছেন না?
হতে পারে আপনি Achilles Tendon Injury বা টেন্ডোনাইটিসে আক্রান্ত!

📌 লক্ষণ:
✔️ হাঁটার সময় ব্যথা
✔️ ফোলা বা লালচে রং
✔️ টেন্ডনে টান লাগা বা টিয়ার
✔️ পায়ের পেছনে দুর্বলতা

🩺 ফিজিওথেরাপি চিকিৎসা:

✅ Acute Stage (১ম সপ্তাহ):
– বরফ লাগানো, বিশ্রাম
– Heel pad ও Ankle support
– হালকা নড়াচড়া (ROM Exercise)

✅ Sub-Acute Stage (২–৩ সপ্তাহ):
– Calf Stretching (Towel/Wall Stretch)
– Isometric calf strengthening
– ব্যালান্স ট্রেনিং শুরু

✅ Chronic Stage (৩ সপ্তাহের পর):
– Heel raises
– Theraband দিয়ে পায়ের ব্যায়াম
– Proprioception ও Functional ট্রেনিং
– Eccentric Exercise (chronic ক্ষেত্রে)

✅ Modalities:
– TENS, Ultrasound, Deep friction massage
– Dry needling (প্রয়োজনে)

🎯 সতর্কতা:
🚫 ব্যথা নিয়ে এক্সারসাইজ নয়
🚫 ওয়ার্ম-আপ ছাড়া স্ট্রেনথ ট্রেনিং নয়
👟 সঠিক জুতা ব্যবহার করুন
🤸 নিয়মিত স্ট্রেচিং অভ্যাস গড়ে তুলুন

📢 দেরি নয়, ব্যথা থেকে মুক্তি পেতে এখনই নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন।

বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গরম চলছে।চিকিৎসকরা বলেছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপ...
10/05/2025

বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গরম চলছে।
চিকিৎসকরা বলেছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়।

চলুন দেখে নেই এই তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন?

🗣️ Lateral Pelvic Shift (ল্যাটারাল পেলভিক শিফট) কি?ল্যাটারাল পেলভিক শিফট বলতে বোঝায়, যখন পেলভিস (শরীরের নিচের অংশের হাড়)...
08/05/2025

🗣️ Lateral Pelvic Shift (ল্যাটারাল পেলভিক শিফট) কি?

ল্যাটারাল পেলভিক শিফট বলতে বোঝায়, যখন পেলভিস (শরীরের নিচের অংশের হাড়) স্বাভাবিক অবস্থান থেকে এক পাশে সরে যায় বা ঢলে পড়ে।
এটি অনেক সময় কোমরের একদিকে ব্যথা, পিঠ বেঁকে যাওয়া বা স্কলিওসিস জাতীয় সমস্যার সাথে সম্পর্কিত হয়।

🔰 কেন হয়?

❗
1️⃣ ডিস্ক প্রলাপ্স / হার্নিয়েটেড ডিস্ক – ব্যথা কমানোর জন্য শরীর পাশের দিকে হেলে যায়।
2️⃣ পেশির ভারসাম্যের অভাব – এক পাশে টান পড়লে পেলভিস ঢলে পড়ে।
3️⃣ ভুল ভঙ্গিমায় দীর্ঘক্ষণ বসা / দাঁড়ানো
4️⃣ এক পা ছোট বা বড় (Leg Length Discrepancy)

---

🔰 কোন কোন মাংসপেশি জড়িত?

💪

Quadratus Lumborum (QL)

Gluteus Medius

Erector Spinae

Psoas Major

Hamstrings

Adductors

🔰 কিভাবে তৈরি হয়?

⚠️

একদিকে ভারবহন বেশি হলে

একপাশে ভারী ব্যাগ বহন করলে

চেয়ারে বসে কাজ করার সময় কোমর বেঁকিয়ে রাখলে

হঠাৎ আঘাত বা পেশির টান

---

চিকিৎসা কিভাবে করা যাবে?

🩺✨

1. মূল্যায়ন ও নির্ণয়:

ফিজিওথেরাপিস্ট দ্বারা বডি অ্যালাইনমেন্ট ও পেলভিক লেভেল চেক করা

2. ফিজিওথেরাপি ব্যবস্থাপনা:

ম্যানুয়াল থেরাপি: পেলভিক রিলাইনমেন্ট

স্ট্রেচিং: QL, Hamstrings, Psoas

স্ট্রেন্থেনিং: Glutes, Core

পোস্টার সংশোধন ও ইর্গোনমিক পরামর্শ

3. হট/কোল থেরাপি ও ব্যথা ব্যবস্থাপনা

🧊🔥

4. এক্সারসাইজ উদাহরণ:

🏋️‍♂️

Pelvic tilts

Side-lying leg raises

Clamshells

Hip flexor & QL stretches

Core activation: Bird-dog, Dead bug

সর্তকতা: যেকোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগে ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহন করা জরুরি।

#কোমর_ব্যথা #লোব্যাক_পেইন #পেলভিক_শিফট #ফিজিওথেরাপি

#পিঠের_ব্যথা াঁকা

ফ্রোজেন সোল্ডার (Frozen Shoulder) 😔😔ফ্রোজেন সোল্ডার কী?ফ্রোজেন সোল্ডার বা এ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো এমন একটি অবস্থা য...
30/04/2025

ফ্রোজেন সোল্ডার (Frozen Shoulder) 😔😔
ফ্রোজেন সোল্ডার কী?

ফ্রোজেন সোল্ডার বা এ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো এমন একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্টের চারপাশের টিস্যুগুলো (capsule) মোটা ও শক্ত হয়ে যায় এবং সেখানে একধরনের "আঠালো" স্কার টিস্যু তৈরি হয়। এতে করে জয়েন্টে, জায়গা সংকুচিত ও শক্ত হয়ে যায়। যার জন্য সোল্ডার জয়েন্ট তার স্বাভাবিকভাবে নড়াচড়া (Movement) করতে পারে না। ফলে ব্যথা এবং নড়াচড়ায় সীমাবদ্ধতা থাকে।

💠 বুঝবেন কিভাবে যে আপনার ফ্রোজেন সোল্ডার হয়েছে......
লক্ষণঃ
🔹কাঁধ (Shoulder Joint) এর নড়াচড়ায় সীমাবদ্ধতা
🔹ব্যথা, বিশেষ করে রাতে
🔹ধীরে ধীরে ব্যথা ও জড়তা বাড়তে থাকা
🔹হাত উপরে তুলতে কষ্ট হওয়া
💠 কি কারনে হয়......

কারনঃ এটি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হতে পারে। তবে
🔸ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, বা কোনো অপারেশনের পর দীর্ঘদিন কাঁধ কম নাড়াচাড়া করলেও হতে পারে।
🔸আঘাত বা ইনজুরির পরে কাঁধে জয়েন্টের ক্যাপসুল শক্ত হয়ে যায়।
🔸যেমন কাঁধে ফ্র্যাকচার, সার্জারি বা স্ট্রোকের পর দীর্ঘদিন কাঁধ না নড়ালে হয়।

💠 চিকিৎসা (Treatment):
১. মেডিসিন
২.এধরনের সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা সবচাইতে উত্তম চিকিৎসা।
তাই এইধরনের সমস্যার সম্মুখীন হলে কাল বিলম্ব না করে দ্রুত ফিজিওথেরাপিষ্ট এর পরামর্শ নিন।
♦️ ফিজিওথেরাপি চিকিৎসাঃ
১। ইলেক্ট্রথেরাপি
২। ব্যায়াম( এক্সারসাইজ)----
◾সোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ-
▫️ Pendulum Exercise: সামান্য এগিয়ে দাঁড়িয়ে আক্রান্ত হাত ঝুলিয়ে ছোট ছোট বৃত্তে ঘোরানো।
▫️Towel Stretch: একটি তোয়ালে ধরে পেছন দিয়ে হাত ওঠানো ও নামানো।
▫️Finger Walk: দেয়ালে হাত দিয়ে আঙুল দিয়ে হেঁটে হাত উপরের দিকে তোলা।
▫️Cross-Body Reach: আক্রান্ত হাতটি অন্য হাতের সাহায্যে বিপরীত দিকের কাঁধের দিকে টানা।
◾রেঞ্জ অব মোশন এক্সারসাইজ(ROM)
◾হালকা স্ট্রেচিং ব্যায়াম
◾আইস প্যাক বা হট প্যাক প্রয়োগ

♦️♦️সতর্কতা (Precautions):
🔸ব্যথা সহ্য করার মতো মাত্রায় ব্যায়াম করা উচিত।
🔸হঠাৎ জোর করে নড়াচড়া বাড়ানোর চেষ্টা করলে ইনজুরি বাড়তে পারে।
🔸নিয়মিত ও ধৈর্য ধরে চিকিৎসা করা জরুরি, কারণ সুস্থ হতে সময় লাগে।

Address

Manjury Square, North Epz Gate, Medical College Road
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউ ভিশন ফিজিওথেরাপি কেয়ার ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share