Dr. ABM Masudur Rahman

Call Directions Website Contact the practice

Dr. ABM Masudur Rahman Doctor (MBBS)
(3)

12/08/2026

শিশুকে জোর করে খাওয়াবেন না। ক্ষুধা নষ্ট হয়, খাবারের প্রতি ভয় তৈরি হয়।

28/07/2026

RUN is calling..........
**ম্যারাথনের ৫টি সাধারণ ভুল**
🏃‍♂️ ১. খুব দ্রুত শুরু করা:

শুরুর উত্তেজনায় অনেকেই নিজের সামর্থ্যের চেয়ে বেশি গতিতে দৌড়ান। এর ফলে শেষের দিকে শক্তি ফুরিয়ে যায়।

💧 ২. পানি ও ইলেকট্রোলাইট অবহেলা করা:

শুধু দৌড়ালেই হবে না। শরীরের পানির ভারসাম্য ঠিক রাখা খুবই জরুরি, বিশেষ করে হাফ ও ফুল ম্যারাথনে।

🍞 ৩. নতুন কিছু ব্যবহার করা:

রেসের দিন নতুন জুতা, নতুন পোশাক বা নতুন এনার্জি জেল ব্যবহার করা বড় ভুল। যা ব্যবহার করবেন, আগে ট্রেনিংয়ে পরীক্ষা করে নিন।

🏋️ ৪. পর্যাপ্ত ট্রেনিং ছাড়া রেসে নামা:

ম্যারাথন শুধু ইচ্ছাশক্তির নয়, প্রস্তুতিরও পরীক্ষা। নিয়মিত লং রান ও ধীরে ধীরে মাইলেজ বাড়ানো জরুরি।

😴 ৫. রিকভারি গুরুত্ব না দেওয়া:

রেস শেষ মানেই কাজ শেষ নয়।

1. পর্যাপ্ত ঘুম,
2. পুষ্টিকর খাবার,
3. পানি এবং
4. বিশ্রাম না নিলে শরীর ঠিকভাবে পুনরুদ্ধার হতে পারে না।

🤔মনে রাখবেন:

ম্যারাথন জোরে দৌড়ানোর প্রতিযোগিতা নয়, বরং বুদ্ধিমানের মতো নিজের শক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত টিকে থাকার নাম।

🤔আপনার মতে ম্যারাথনে সবচেয়ে বড় ভুল কোনটি? কমেন্টে জানাতে পারেন। 🏅
©মারুফস ডায়েরী
Dr. ABM Masudur Rahman ❤️

যিনি সাপের বিষ ঝাড়েন, সেই ওঝাই  সাপের ছোবল খেয়ে হাসপাতালে। তিনি বললেন, ওঝার কেরামতিতে বিষ নামে না।কুষ্টিয়ার ভেড়ামারায় এক...
23/07/2026

যিনি সাপের বিষ ঝাড়েন, সেই ওঝাই সাপের ছোবল খেয়ে হাসপাতালে। তিনি বললেন, ওঝার কেরামতিতে বিষ নামে না।

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে গোখরা সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ইমরান হোসেন নামে এক সাপুড়ে। স্থানীয়দের কাছে তিনি শুধু সাপুড়ে নন, "বিষঝাড়া ওঝা" হিসেবেও পরিচিত। তিনি দাবি করেন, সাপে কাটা মানুষের বিষ ঝাড়তে পারেন।

ঘটনার দিন অর্থাৎ গতকাল একটি বাড়ি থেকে কয়েকটি সাপের বাচ্চা ধরার পর একটি বড় গোখরা সাপ ধরতে যান তিনি। ঠিক তখনই সাপটি তাঁর হাঁটুর ওপরে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এই ঘটনাটি উল্লেখ করার মূল উদ্দেশ্য হলো: সাপে কামড়ালে ঝাড়ফুঁক, তাবিজ বা ওঝার পেছনে সময় নষ্ট না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কারণ সাপের বিষের কার্যকর চিকিৎসা আধুনিক চিকিৎসাব্যবস্থাতেই রয়েছে। সময়মতো চিকিৎসা পেলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়।

Collect from - তথ্যলিপি

বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার। কিন্তু স্কুলের সময় ঘনিয়ে আসার পরও রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।...
20/05/2026

বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার। কিন্তু স্কুলের সময় ঘনিয়ে আসার পরও রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দুই বোন সবসময় একসাথেই স্কুলে যেত। তাই রামিসাকে না পেয়ে বড় বোন তখন বাসার নিচে খুঁজতে বের হয়েছিল আর মা পাশের বিভিন্ন ফ্ল্যাটগুলোতে খুঁজছিল।

পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে মা দেখে দরজার সামনে রামিসার একটা জুতা পড়ে আছে। আরেকটা জুতা মিসিং। জুতা দেখে মা মনে করেছিল হয়তো কোন দরকারে পাশের বাসায় গিয়েছে।

রামিসার মা তখন দরজায় কয়েকবার করে নক করে।
কিন্তু দরজা খুলেনি। একপর্যায়ে ধাক্কাও দেয় কিন্তু
তাতেও দরজা খোলা হচ্ছিল না বরং ভিতর থেকে শক্ত করে দরজাটা লাগিয়ে দেয়া হয়েছিল।

দরজা না খোলায় রামিসার মায়ের মনের সন্দেহ গাঢ় হতে থাকে। চিৎকার দিয়ে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে ডাক দেয়ার পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশ আনা হয়।

পুলিশ এসে দরজায় ধাক্কা দিয়ে না খোলায় ভাঙার পরিকল্পনাও করে। অনেকক্ষণের প্রচেষ্টায় দরজাটা খোলা হয় এবং উপস্থিত সবাই দেখতে পায় রুমের চারদিকে র*ক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে।

র*ক্তের উৎস খুঁজতে গিয়ে পুলিশ খাটের নিচে তাকিয়ে দেখে মাথা ছাড়া একটা ছোট্ট মেয়ের লা*শ অসহায়ভাবে পড়ে আছে। পুলিশের লোকজন তখন পা ধরে টেনে সেই লা*শ বের করে।

রামিসার শরীর পেলেও কা*টা মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারদিকে তল্লাশি চালায় পুলিশ। রুমেও না পেয়ে এরপর যায় বাথরুমে এবং সেখানেই র*ক্তে ভেজা রামিসার কা*টা মাথাটা পাওয়া যায়।

আর ততক্ষণে ধ*র্ষক জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে গিয়েছে। জাকিরকে পালাতে তার স্ত্রী স্বপ্নাই সাহায্য করেছে।

রামিসার মা যখন দরজায় ধাক্কা দিচ্ছিল জাকিরের স্ত্রী তখন ইচ্ছে করেই দরজা খুলেনি যাতে তার স্বামী ঠিকঠাক ভাবে পালাতে পারে।

স্বপ্নাকে ধরার পরপরই তার জবানবন্দি নিয়েছে পুলিশ। স্বপ্না জানিয়েছে- তার স্বামী জাকির বিকৃত যৌ*নলালসা পছন্দ করতো। তার সাথেও এমন পাষবিক নির্যাতন করেছে।

রামিসাকে দেখে ভালো লাগার পরই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে দুই মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে যাতে বিকৃত যৌ*নাচারের স্বাদ মিটাতে পারে।

জাকিরের স্ত্রী স্বপ্নার ভাস্যমতে- ছোট্ট রামিসাকে টেনেহিঁচড়ে রুমে আনার পর তার স্বামী রামিসাকে ধ*র্ষণ করার চেষ্টা চালায়। কিন্তু রামিসা ছোট বাচ্চা হওয়ায়
যৌ*নাঙ্গে র*ক্তক্ষরণ শুরু হয়।

র*ক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত গলা টিপে রামিসাকে হ*ত্যা করে। তারপর কেউ যাতে টের না পায় তাই স্বপ্নাকে সাথে নিয়েই লা*শ গুম করার জন্যে রামিসার শরীর থেকে মাথাটাকে কে*টে আলাদা করে ফেলে।

জাকিরের পরিকল্পনা ছিল মস্তকটাকে একজায়গায় ফেলবে এবং শরীরটাকে আরেক জায়গায় ফেলবে যাতে কেউ লা*শ চিনতে না পারে।

কিন্তু তার আগেই রামিসার মা দরজার সামনে চলে আসায় সেটা আর সম্ভব হয়নি। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে। আর তাকে পালাতে সাহায্য করেছে তারই স্ত্রী স্বপ্না।

এই ধ*র্ষক জাকির রিকশার মেকানিক। তার নামে আগেও নাটোরে মামলা হয়েছিল কিন্তু সে ঠিকই টাকা খাইয়ে জামিনে ছাড়া পেয়ে গেছে।

এবারে ধরা পেলেও হয়তো ঠিক আগের মতোই ছাড়া পেয়ে যাবে। কারণ এদেশে আইনের চেয়েও টাকা বড়।

দেশে প্রতিদিন অসংখ্য বাচ্চা বাচ্চা শিশু ধ*র্ষণ হচ্ছে ,শত শত মানুষ খু*ন হচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ভ্রুক্ষেপ নাই। উল্টো সেদিন গলা বড় করে বলেছে- দেশে নাকি আইনশৃঙ্খলা সব ঠিকঠাক চলছে।

রামিসার বাবা মধ্যবিত্ত পরিবারের ,তেমন কোন ক্ষমতা নাই। অথচ আজকে কোন এমপি, মন্ত্রীর মেয়ে ধ*র্ষণ হলে সারাদেশে তোলপাড় লেগে যেত, রেড এলার্ট জারি হতো। মিছিল মিটিং হতো, বিক্ষোভ হতো, আরও কতকিছু হতো!

কিন্তু এই ছোট্ট রামিসার বেলায় তা হবে না। কারণ সে তো আর এমপি, মন্ত্রীর মেয়ে না। তাই এভাবে সাধারণ জনগণের বাচ্চা মেয়েদের ধ*র্ষণের সংখ্যা শুধু বাড়তেই থাকবে।

খাটের নিচ থেকে পা ধরে যখন রামিসার লা*শটা বের করা হচ্ছিল মা টা তখন পড়নের কাপড় দেখেই রামিসাকে চিনে ফেলেছিল। মেয়েটা যে তাদের খুব আদরের ছিল।

এবছর রামিসার বয়স মাত্র ৮ হয়েছে। ক্লাস টুতে পড়তো মেয়েটা। বেশ হাসিখুশি এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সে।

এই ছোট্ট আদরের মেয়েটার মাথা ছাড়া লা*শ দেখার পর সেখানেই মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আর রামিসার অসহায় বাবাটা এখন মেয়ের ছবি হাতে নিয়ে অনবরত কাঁদতেছে।

ধ*র্ষক জাকির আগেরবার জামিন পেয়েছে এবারেও ঠিকই জামিন পেয়ে আরামসে ঘুরে বেড়াবে আর নতুন শিকার খুঁজবে। দিনশেষে আমরাও সবকিছু ভুলে যাব।
কিন্তু রামিসার বাবা-মা ভুলতে পারবে না।

তাদের চোখে আজীবন শুধু ভেসে উঠবে- তাদের ছোট্ট আদরের মেয়েটার মাথা কে*টে শরীর থেকে আলাদা করে খাটের নিচে ফেলে রাখা হয়েছিল ।

- Ibrahim Khalil

কি জিনিস পেটের মধ্যে নিয়ে চলি আমরা 🥱
19/05/2026

কি জিনিস পেটের মধ্যে নিয়ে চলি আমরা 🥱

🔴 হাম কী?হাম হলো Measles virus দ্বারা সৃষ্ট একটি রোগ, যা শ্বাসনালীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ...
16/05/2026

🔴 হাম কী?
হাম হলো Measles virus দ্বারা সৃষ্ট একটি রোগ, যা শ্বাসনালীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে অন্যদের সংক্রমিত করে।

⚠️ সংক্রমণের উপায়
১.আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে

২. সংক্রমিত ব্যক্তির স্পর্শ করা জিনিস ব্যবহার করলে।
৩. খুব সহজে ছড়ায়—একজন আক্রান্ত ব্যক্তি ৯–১০ জন পর্যন্ত মানুষকে সংক্রমিত করতে পারে।

🧩 লক্ষণ (Symptoms)
হাম সাধারণত ১০–১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়।
প্রথম দিকে:
১.জ্বর (১০১–১০৪°F)
২. সর্দি, কাশি
৩. চোখ লাল ও পানি পড়া
৪.গলা ব্যথা

পরে:
মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spots)
৩–৫ দিনের মধ্যে শরীরে লাল ফুসকুড়ি (rash) ছড়ায় (মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে যায়)

💊🩺চিকিৎসা :

১.হামের নির্দিষ্ট কোন এন্টিভাইরাল ওষুধ নেই।
২. Symptoms অনুসারে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করলে খুব শীঘ্রই সুস্থ হওয়া সম্ভব।
৩. পুষ্টিকর খাবার খাওয়াবেন।
৪. গুরুতর হলে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে।

🚨 জটিলতা (Complications)

হাম কখনও কখনও মারাত্মক হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে:
নিউমোনিয়া (ফুসফুসে সংক্রমণ)
ডায়রিয়া
কান সংক্রমণ
মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
অপুষ্টি বা দুর্বল শিশুদের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।

💉 প্রতিরোধ (Prevention)
সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা (MMR vaccine):
প্রথম ডোজ: ৯–১২ মাস বয়সে
দ্বিতীয় ডোজ: ১৫–১৮ মাস বা পরে
👉 টিকা নিলে হাম প্রায় সম্পূর্ণ প্রতিরোধ করা যায়।

✔️ গুরুত্বপূর্ণ পরামর্শ
১.আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন।
২.পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
৩.টিকা নিশ্চিত করুন।

🧑‍⚕️যে কোন রোগের জন্য একজন এম.বি.বি.এস ডাক্তারের পরামর্শ নিন।
Dr. ABM Masudur Rahman ❤️

অন্তত এই গুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। নিজে পুরোপুরি বয়কট করুন এবং আপনার আশেপাশের সবাইকে সচেতন করুন। তাও আল্লাহর কাছে...
06/04/2025

অন্তত এই গুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। নিজে পুরোপুরি বয়কট করুন এবং আপনার আশেপাশের সবাইকে সচেতন করুন। তাও আল্লাহর কাছে কিছুটা জবাব দিতে পারবো।

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801625086955

Alerts

Be the first to know and let us send you an email when Dr. ABM Masudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. ABM Masudur Rahman:

Shortcuts

Share

Category