Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla

Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla ✅ হিজামা (কাপিং থেরাপি)
✅ রুকইয়াহ (জিন, জাদু, বদ নজর সংক্রান্ত চিকিৎসা)
📞 01613 20 2727
(1)

A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners. Hijama is used to treat a wide range of conditions including migraines and hay fever and involves cutting the skin.

25/08/2026
24/08/2026

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে ....

23/08/2026

যাদু বাস্তব—কিন্তু তার চেয়েও শক্তিশালী আল্লাহর কালাম।
নিয়মিত আয়াতুল কুরসি, তিন কুল ও সূরা বাকারা পড়ুন।
আল্লাহ চাইলে মুহূর্তেই সব প্রভাব মুছে যায়।

21/08/2026

জ্বীন যাদু ও বদনজর হাসাদগ্রস্ত রোগীদের জন্য বেশ উপকারী গোসল হলো বরই পাতার গোসল।

বরই পাতার গোসলের জন্য সবচেয়ে উত্তম পানি হলো :

১/ জমজম কূপের পানি।
২/ বৃষ্টির পানি।
৩/ সমুদ্রের পানি
৪/ সাধারণ টিউবওয়েল এর পানি।

এই পানি গুলোর মাঝে যে কোনো একটি পানি বা মিশ্রিত পানি দিয়ে আপনি গোসল করতে পারবেন।

বরই পাতার গোসলের ২ টি নিয়ম নিচে উল্ল্যেখ করা হলো।যেকোনো ১ টি করলে হবে ইনশা আল্লাহ্।

১/বরইয়ের ৭ টি সবুজ পাতা পিষে এক বালতি পানিতে ঢেলে নাড়তে থাকুন এবং নিম্নের আয়াতসমূহ পড়ে ফুঁ দিতে থাকুন।
১. আয়াতুল কুরসি
২. সুরা ফালাক
৩. সুরা নাস
এরপর সেই পানি রোগী তিন ঢোক পান করবেন এবং বাকিটা দিয়ে গোসল করবেন। রোগীর অবস্থার উপর নির্ভর করে ঠান্ডা বা গরম পানি মিশ্রিত করতে পারবেন।

আর এভাবে টানা কয়েক দিন গোসল করবেন। তাহলে ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে উঠবে। তবে আশা করা যায় প্রথম গোসলেই যাদু নষ্ট হয়ে যাবে।
(আস সরিমুল বাত্তার, ২২তম সংস্করণ, ২১৪পৃষ্ঠা)

২/বিন বায রহিমাহুল্লাহ এই গোসলের নিয়ম বর্ণনা করেছেন শাইখ আব্দুররহমান বিন হাসানের ফাতহুল মাজিদ (সালাফি ভাইদের একটি আকিদার কিতাব) থেকে, তবে সেখানে অনেক কিছু পড়তে বলেছেন। তাঁর লিস্ট হচ্ছে –

1. সূরা ফাতিহা।
2. আয়াতুল কুরসি।
3. সূরা আরাফের যাদু বিষয়ক আয়াতগুলো। (১১৭-১২২নং আয়াত)
4. সূরা ইউনুসের যাদু বিষয়ক আয়াতগুলো। (৭৯-৮২নং আয়াত)
5. সূরা ত্বহা এর যাদু বিষয়ক আয়াতগুলো। (৬৫-৬৯নং আয়াত)
6. সূরা কাফিরুন।
7. সূরা ইখলাস – ৩বার
8. সূরা ফালাক – ৩বার
9. সূরা নাস – ৩বার

সাথে কিছু দোয়া পড়া। যেমন-

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

10. “আল্লাহুম্মা রাব্বান নাস! আযহিবিল বা’স। ওয়াশফি, আনতাশ শাফী। লা শিফাআ ইল্লা শিফাউক। শিফাআন লা ইয়ুগা-দিরু সাকামা।” [৩ বার]
(সহিহ বুখারি, হাদিস : ৫৭৪২)

11. “بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ.

উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা ” [৩ বার]
(মাজমুউল ফাতওয়া ওয়া মাক্বালাত, শাইখ বিন বায- ৮ম খণ্ড, ১৪৪পৃষ্ঠা)

জিনের পেশেন্টের হুসুন (দূর্গ) ধ্বংস করার জন্য।ঠান্ডা কিংবা গরম পানি মিশ্রিত করে গোসল করাতে পারবেন।

গোসলের সময় সীমা :
গোসল টানা ৭/১১/২১/৪১ দিন করে যাওয়া। তারপর সমস্যার উপর নির্ভর করে পেশেন্টের গোসলের সময়সীমা পরিবর্তন হইতে পারে।

19/08/2026

★বদনজরের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ - অযুর পানি দিয়ে গোসল।
★যাদুর চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ - বরই পাতার পানি দিয়ে গোসল।
★জ্বীনের সমস্যার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ - ঠান্ডা পানির গোসল।

#রুকইয়াহ #পাওয়ারফুল #গোসল

16/08/2026

আয়াতুল হারকের তালিকাঃ
১। সুরা বাকারা। আয়াত নং ২৫৫, ২৬৬
২। সুরা আলে ইমরান। আয়াত নং ১০, ১১৬, ১৮১
৩। সুরা নিসা। আয়াত নং ৫৬
৪। সুরা মায়িদাহ। আয়াত নং ৩৭
৫। সুরা আনআম। আয়াত নং ১২৮।
৬। সুরা আনফাল। আয়াত নং ৫০
৭। সুরা ইব্রহিম। আয়াত নং ১৫,১৬, ১৭, ৪৯, ৫০।
৮। সুরা হিজর। আয়াত নং ১৬, ১৭, ১৮।
৯। সুরা কাহাফ। আয়াত নং ২৯।
১০। সুরা মারইয়াম। আয়াত নং ৪
১১। সুরা ত্বহা। আয়াত নং ৯৭।
১২। সুরা আম্বিয়া। আয়াত নং ৩৯, ৬৮, ৯৮।
১৩। সুরা হাজ্ব। আয়াত নং ৯, ১৯, ২০, ২১, ২২।
১৪। সুরা ম’মিনুন। আয়াত নং ১০৩, ১০৪
১৫। সুরা নামল। আয়াত নং ৯০।
১৬। সুরা আনকাবুত। আয়াত নং ২৪।
১৭। সুরা আহযাব। আয়াত নং ৬৬।
১৮। সুরা ফাতির। আয়াত নং ৩৬, ৩৭।
১৯। সুরা সফফাত। আয়াত নং ৭, ৮, ৯, ১০।
২০। সুরা যুমার। আয়াত নং ১৬, ১৯।
২১। সুরা মু’মিন। আয়াত নং ৬, ৭২।
২২। সুরা হামীম সিজদাহ। আয়াত নং ৪০
২৩। সুরা দোখান। আয়াত নং ৪৩ থেকে ৫০।
২৪। সুরা মুহাম্মাদ। আয়াত নং ১৫।
২৫। সুরা নাজম। আয়াত নং ১
২৬। সুরা ক্বামার। আয়াত নং ৪৮।
২৭। সুরা আররাহমান। আয়াত নং ৩১ থেকে ৩৫
২৮। সুরা ওয়াক্বিয়া। আয়াত নং ৫১ থেকে ৫৫
২৯। সুরা মূলক। আয়াত নং ৫ থেকে ৯।
৩০। সুরা জ্বিন। আয়াত নং ৮,৯,১৪,১৫।
৩১। সুরা বুরুজ। আয়াত নং ১০।
৩২। সুরা ত্বরিক। আয়াত নং ১ থেকে ৪
৩৩। সুরা লাইল। আয়াত নং ১৪, ১৫, ১৬।
৩৪। সুরা আল ক্বরিয়াহ। আয়াত নং ৮ থেকে ১১।
৩৫। সুরা হুমাযাহ। আয়াত নং ৪ থেকে ৯
লক্ষনীয়ঃ
> এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়া যাবে, পানিতে ফু দিয়ে গোসল করাও যাবে। অলিভ ওয়েলে ফু দিয়ে সারা গায়ে মালিশ করা যাবে।
> যেহেতু জাহান্নাম, আযাব, আগুন সংক্রান্ত আয়াত সেহেতু এইগুলো পড়লে একজন অসুস্থ মানুষের গা গরম হওয়া, গা জ্বালাপোড়া করা, অস্থির লাগার অনুভূতি হতে পারে। সেক্ষেত্রে যেকোনো রুকইয়াহর গোসল করলে প্রশান্তি বোধ হতে পারে।

একজন সাহাবীর রাতে ঠিকমতো ঘুম হতো না! তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দুআ পড়তেন। তবুও তাঁর ঘুম আসতো না। তাঁর নাম ছিল...
14/08/2026

একজন সাহাবীর রাতে ঠিকমতো ঘুম হতো না!

তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দুআ পড়তেন। তবুও তাঁর ঘুম আসতো না। তাঁর নাম ছিলো যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু; বিখ্যাত ওহী লেখক সাহাবী।

তিনি রাসূলুল্লাহ ﷺ –এর কাছে গিয়ে তাঁর অনিদ্রার কথা জানান।

রাসূলুল্লাহ ﷺ যায়িদ ইবনে সাবিতকে একটি দুআ শিখিয়ে দিলেন।

দুআটি হলো- “আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা'খুযু কা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি' লাইলি ওয়া আনিম আইনি।” (তাবরানী: ৪৮১৭)

যার অর্থ হলো- “হে আল্লাহ! আকাশের তারাগুলো নিভে যাচ্ছে, কিন্তু আমার চোখ এখনো জাগ্রত। আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, ঘুম বা তন্দ্রা আপনাকে পরাভূত করতে পারে না। হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।”

কী সুন্দর দুআ!

এই দুআর আমল করার পর যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর অনিদ্রা সমস্যা কেটে যায়।

আরবিতে দুআ:

اللَّهُمَّ غَارَتِ النُّجُومُ، وَهَدَأَتِ العُيُونُ، وَأَنْتَ حَيٌّ قَيُّومٌ، لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ، يَا حَيُّ يَا قَيُّومُ، أَهْدِئْ لِي لَيْلِي، وَأَنِمْ عَيْنِي.

09/08/2026

মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। যাদুগ্রস্ত ব্যক্তির চেয়ে মাজলুম আর কে আছে?
তার ওপর হওয়া যুলুমের কারণটাও সে জানে না।

Address

ঝাউতলা, রবি/এয়ারটেল কাস্টমার কেয়ার বিল্ডিংয়ের লিফটের 5 তলা, কুমিল্লা।
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:30
15:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801613202727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Cumilla:

Shortcuts

Share