Revive Health

Call Directions Contact the practice

Revive Health Lifestyle and Health
& ETC

রাতের শিফট শুরু হওয়ার পর ১০.৩০ থেকে ১.৩০ পর্যন্ত টানা ৫ টি কেস।সর্বশেষ কেসের সময় বিদ্যুৎ বিভ্রাট,যান্ত্রিক ত্রুটি।কিন্তু...
27/08/2026

রাতের শিফট শুরু হওয়ার পর ১০.৩০ থেকে ১.৩০ পর্যন্ত টানা ৫ টি কেস।

সর্বশেষ কেসের সময় বিদ্যুৎ বিভ্রাট,যান্ত্রিক ত্রুটি।কিন্তু থেমে থাকার সুযোগ নেই।

এনেস্থিসিয়ার ভাই,নার্স,ওটি ব্রাদার সবার হাতে জ্বলে উঠলো মোবাইলের ফ্ল্যাশ। ডা. Samira Shanta ম্যাডামের হাতের সুনিপুণ কাজ, সাথে এসিস্ট আমি ডা. নাজমুল হুদা।

রুগীর সুস্থতাই একজন চিকিৎসকের একমাত্র টার্গেট।আর আমাদের চাওয়া নিরাপদ কর্মস্থল।

-ডাঃ নাজমুল হুদা

▪️আমি:আপনার কোন জরায়ুর অপারেশন হয়েছিল?জরায়ু ত নেই।▪️রোগী:হু কিছু একটা হইছিল।জরায়ু পুরাডা ফালাইছে?▪️আমি:জি▪️রোগী:আমার আর ...
27/07/2026

▪️আমি:আপনার কোন জরায়ুর অপারেশন হয়েছিল?জরায়ু ত নেই।
▪️রোগী:হু কিছু একটা হইছিল।জরায়ু পুরাডা ফালাইছে?
▪️আমি:জি
▪️রোগী:আমার আর বাইচ্চা অইত না!
▪️আমি:নাহ। বাচ্চা চাচ্ছেন?
▪️রোগী:সোয়ামি ত মইরা গেছে!আর একডা বিয়া করলে অই বেডা ত তাইলে মাইনা নিব না!
জরায়ুডা আবার ঢুকান যাইব না আফা৷
▪️আমি:আমার জানামতে দেশে এই চিকিৎসা হয় না।
▪️রোগী:আফা আফনারে খুশি কইরা দিমুনে আপনি ঢুকায়া দেন আবার।
▪️আমি:🥴

Dr.Nakiba Rahman Orthi

14/07/2026

💥

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মারজানা আক্তার ২০২৬ সালের iGEM Competition-এর বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বের বৃহত্তম স...
10/07/2026

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মারজানা আক্তার ২০২৬ সালের iGEM Competition-এর বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বের বৃহত্তম সিনথেটিক বায়োলজি ও বায়োইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা হিসেবে পরিচিত iGEM-এ প্রতি বছর MIT, Harvard, Stanford, Oxfordসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।

মারজানা আক্তারের এই অর্জন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সমাজের জন্য অত্যন্ত গর্বের। এর আগে তিনি ২০২৬ সালে Asian Scientist 100 তালিকায় স্থান করে নেন এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট UNODA Young Women for Biosecurity Fellowship-এ নির্বাচিত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, মারজানা আক্তারের স্বামী Yusha Araf ২০২২ সালে iGEM Competition-এর প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে iGEM-এর Safety and Security Committee সদস্য হিসেবেও কাজ করছেন এবং এর আগে জাতিসংঘ সদর দপ্তর, জেনেভায় Biological Weapons Convention-এর Ninth Review Conference-এ iGEM delegate হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

একই পরিবার থেকে আন্তর্জাতিক বিজ্ঞান, বায়োসিকিউরিটি ও সিনথেটিক বায়োলজির এমন গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব বাংলাদেশের জন্য এক অনন্য সম্মানের বিষয়। মারজানা আক্তারের এই অর্জন দেশের তরুণ গবেষক, বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাল ২০২৩, ১৪ ডিসেম্বর। বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজছাত্রী কারমা দেমা। বয়স ২৩।Revive Heal...
10/07/2026

সাল ২০২৩, ১৪ ডিসেম্বর। বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজছাত্রী কারমা দেমা। বয়স ২৩।
Revive Health
নাক গহ্বরে ক্যানসার নিয়ে প্রথমে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ক্যানসারমুক্ত হলেও রেডিওথেরাপির প্রভাবে নাকে পচন ধরে এবং নাক নষ্ট হয়ে যায়।

দুই দফা অপারেশন করেও নাক পুনর্গঠনে ব্যর্থ হয় টাটা মেমোরিয়াল। পরবর্তীতে বাংলাদেশে এসে ভর্তি হন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আট ঘন্টার জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে কারমা দেমার নাকের পুনর্গঠন করা হয়। সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, মেডিকেল ভিসায় সরকার স্বীকৃত কোনো বিদেশি রোগী বাংলাদেশে এটাই প্রথম। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।

10/07/2026

09/07/2026

২রা আগস্ট ২০২৪

হাত-পা ঝিনঝিন করে? অবহেলা নয়, হতে পারে ভেতরের ভয়ংকর সংকেত! আপনার কি মাঝে মাঝেই হাত বা পা ঝিনঝিন করে, যেন সূচ বিঁধছে? এটা...
09/07/2026

হাত-পা ঝিনঝিন করে? অবহেলা নয়, হতে পারে ভেতরের ভয়ংকর সংকেত!

আপনার কি মাঝে মাঝেই হাত বা পা ঝিনঝিন করে, যেন সূচ বিঁধছে?
এটা সামান্য মনে হলেও অনেক সময় হতে পারে গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ!
চলুন জেনে নিই হাত-পা ঝিনঝিন করার ১০ টি সম্ভাব্য কারণ, চিকিৎসা ও প্রতিকার।

🔍 ১. স্নায়ু চাপে পড়া (Nerve Compression)
উদাহরণ :
কার্পাল টানেল সিনড্রোম , সেটারডে নাইট সিনডোম ইত্যাদি
⏩ কারণ: দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসা বা ঘুমানো।
💊 চিকিৎসা: বিশ্রাম, হালকা ব্যায়াম, ফিজিওথেরাপি।
🛡️ প্রতিরোধ: সঠিক ভঙ্গিমায় বসা ও চলাফেরা।

🧂 ২. ডায়াবেটিক নিউরোপ্যাথি
⏩ কারণ: রক্তে শর্করার মাত্রা বেড়ে স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া।
💊 চিকিৎসা: মেটফর্মিন, গ্যাবাপেন্টিন, বিটা ভিটামিন
🩺 ডাক্তার দেখানো জরুরি।

🧠 ৩. ঘাড় বা কোমরের ডিস্ক স্লিপ
⏩ কারণ: স্নায়ু রুটে চাপ পড়া।
💊 চিকিৎসা: ব্যথানাশক, ফিজিওথেরাপি, প্রয়োজনে সার্জারি।
🛌 এক্স-রে / MRI করে নিশ্চিত হতে হবে।

🩸 ৪. রক্তস্বল্পতা বা Iron-Deficiency Anemia
⏩ কারণ: শরীরে পর্যাপ্ত রক্ত না থাকা।
💊 চিকিৎসা: আয়রন ট্যাবলেট, স্বাস্থ্যকর খাদ্য।
🥬 খাবারে শাকসবজি, লিভার, বিটরুট রাখা দরকার।

🧬 ৫. ভিটামিন B12 এর অভাব
⏩ কারণ: নার্ভের সুরক্ষার জন্য B12 অপরিহার্য।
💊 চিকিৎসা: Neurobion, Methylcobalamin ইনজেকশন।
🥚 🧀 দুধ, ডিম ও মাছ বেশি খান।

💊 ৬. ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
⏩ কারণ: কেমোথেরাপি, এন্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ।
💊 চিকিৎসা: ওষুধ পরিবর্তন করা দরকার হতে পারে।
⚠️ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই বন্ধ করবেন না।

🦠 ৭. ইনফেকশন/ ভাইরাস (যেমন: হারপিস)
⏩ কারণ: ভাইরাসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত।
💊 চিকিৎসা: Antiviral ওষুধ যেমন অ্যাসাইক্লোভির।
🩺 ত্বকে ফুসকুড়ি বা ব্যথা থাকলে দ্রুত ডাক্তার দেখান।

❤️ ৮. স্নায়ু প্রদাহ বা নিউরাইটিস
⏩ কারণ: অটোইমিউন বা ভাইরাল কারণে।
💊 চিকিৎসা: স্টেরয়েড, নিউরোটনিকস।
🧘 মানসিক চাপ কমানো দরকার।

⚖️ ৯. ব্লাড সার্কুলেশন কমে যাওয়া
⏩ কারণ: ধূমপান, উচ্চ কোলেস্টেরল, রক্তনালীর রোগ।
💊 চিকিৎসা: এসপিরিন, ভাসোডাইলেটর ওষুধ।
🚶 হালকা হাঁটাহাঁটি ও ব্যায়াম খুব উপকারী।

⚠️ ১০. রোগ গ্রাসে ধরলে (Guillain-Barré Syndrome বা Multiple Sclerosis)
⏩ কারণ: ইমিউন সিস্টেমের ত্রুটি।
💊 চিকিৎসা: হাসপাতাল ভিত্তিক চিকিৎসা ও মনিটরিং।
🏥 অপারেশন নয়, তবে ইনটেনসিভ কেয়ার লাগে।

🏥 কখন ডাক্তারের কাছে যাবেন?
✔️ ঝিনঝিন ভাব যদি ঘন ঘন হয়
✔️ চলাফেরায় সমস্যা হয়
✔️ শক্তি কমে যায়
✔️ মুখ বা চোখ ঝিনঝিন করে
Revive Health
🛑 প্রতিরোধের উপায়:
✅ পরিমিত ব্যায়াম
✅ পর্যাপ্ত পানি পান
✅ ভিটামিনযুক্ত খাবার খাওয়া
✅ ওজন নিয়ন্ত্রণ
✅ ধূমপান পরিহার

🏡 ঘরোয়া উপায়:
🦶 গরম পানিতে পা ডুবিয়ে রাখা
💆 হালকা ম্যাসাজ
🌿 আদা ও হলুদের পানি
🧘 ধ্যান ও প্রণায়াম

🔪 কখন অপারেশন প্রয়োজন?

🧠 যদি ডিস্ক স্লিপ বা টিউমার প্রেসার দেয়
🦴 লিগামেন্ট/হাড়ে চেপে বসে স্নায়ু নষ্ট হলে

শেয়ার করুন পোস্টটি 👉 যাতে অন্যরাও সচেতন হতে পারে। 💬 এ ধরনের পোস্ট প্রতিদিন পেতে পেজে ফলো দিয়ে রাখুন।

রোগী বলছে—ডাক্তার সাহেব, পাছায় ব্যথা তো তেমন নাই… শুধু একটু অস্বস্তি!ডাক্তার: অস্বস্তি না, আলোটা একটু বেশি হয়ে গেছে!🔦(পা...
09/07/2026

রোগী বলছে—ডাক্তার সাহেব, পাছায় ব্যথা তো তেমন নাই… শুধু একটু অস্বস্তি!

ডাক্তার: অস্বস্তি না, আলোটা একটু বেশি হয়ে গেছে!🔦

(পায়ুপথ থেকে টর্চ লাইট বের করা হয়েছে)


চা খোর ডাক্তার আপারা সাবধান!চা কফির ভালোবাসায় কারো সাথে যাইয়েন না কিন্তু!!
09/06/2026

চা খোর ডাক্তার আপারা সাবধান!চা কফির ভালোবাসায় কারো সাথে যাইয়েন না কিন্তু!!

Address

Cumilla

Telephone

+8801704471016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Revive Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Revive Health:

Shortcuts

Share

Category