20/08/2026
রোগী কথন (চেম্বারের বাস্তব অভিজ্ঞতা)
পর্ব ৩:
কিছুদিন আগে বিকালে রোগী দেখতেছি একটার পর একটা। সব সিরিয়াল ভাবে চলতেছিল, মাঝখানে এই রোগীর আবির্ভাব।
তো অ্যাসিস্ট্যান্টকে বলতেছিল যে আমারতো একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি দেন।
সাধারণত কোন সিরিয়াল মিস হইলে এদেরকে দিয়ে দেওয়া হয়, ঐদিন বেচারার ভাগ্য খারাপ। সিরিয়াল কেউই মিস করতেছে না।
তো সঠিকভাবে সিরিয়াল মেইনটেইন করে আসার পর দেখি যে রোগী একটা গেঞ্জি পরা আর লুঙ্গি পরা।
এরকম রোগী দেখলে প্রথম যেটা চিন্তা হয় এটা হল দাউদ হয়েছে দেখানোর জন্য লুঙ্গি পড়ে এসেছে 😀😀 মানে একটু একটু অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি আর কি 😊
তো রোগী বলল যে স্যার ভিতরে তো সব ছারখার হয়ে গেছে 😆। আমি তো স্যার ইন্ডিয়া ছাড়া ডাক্তার দেখাই না 😊, এখন খুব বেশি বিপদে পড়ে আসতে হল, আমার এক ফুপু আপনার রোগী।
আমি: 🙄🙄🙄
রোগী: স্যার একটু দেখাবো নাকি?
আমি: অবশ্যই, দেখার পর বললাম এটা কিভাবে হইল?
রোগী: স্যার দাউদের জন্য ইন্ডিয়ান মলম লাগাইছি, এরপর দেখি জ্বালাপোড়া বেড়ে গেছে, পরে আপনার কাছে আসছি।
আমি: মেশিনটা ঠিক আছে নি? 😆
রোগী: জি স্যার, ওইটাতে লাগাই নাই, তবে রানের চিপায় ওষুধ লাগাইতে যেয়ে অন্ডকোষে একটু লেগে গেছে ওইটাও ছিলে গেছে।
আমি: তো ইন্ডিয়ান মলম লাগিয়ে বাশমরা খেয়েও আবার ইন্ডিয়া যাবেন?😊
রোগী: না সার, এই মলম আর জীবনেও লাগাবো না। যা জ্বলা জ্বলতেছে স্যার আপনি একটু তাড়াতাড়ি ওষুধ দেন।
আমি: না ভালো হইলেও একবার দেখায় আসিয়েন, বড় ডাক্তাররা কি বলে একটু শুনে আসিয়েন😀
রোগী: স্যার আমারে প্যান্ট পড়ার ব্যবস্থা করেন প্লিজ। আমি ব্যবসায়ী মানুষ, লুঙ্গি পড়ে ব্যবসায় সময় দিতে তো পারতেছি না। এমন হলে তো ব্যবসা লাটে উঠবে। 🙂
আমি: আচ্ছা আল্লাহ ভরসা ।এত টেনশন কইরেন না, বিপদে পড়ে যেহেতু আসছেন, আল্লাহ শিফা দান করুক এই আশা করি।
(এক সপ্তাহ পর রোগী কাল এসে আবার দেখিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ প্যান্ট পড়ে এসেছেন😎😎😎)