Dr. Sayed Ibn Foysal

Directions Contact the practice

Dr. Sayed Ibn Foysal Skinfix by Dr. Sayed
Clinical & Aesthetic Skin Physician
BMDC Reg.

A-125989

এলার্জি,দাদ,একজিমা, সোরিয়াসিস, ব্রন,মেসতা,নখ,চুল,শ্বেতী,চর্ম ও যৌন রোগ ও লেজার, মেডিকেল এস্থেটিকস, PRP, P-Shot ও কসমেটিক ডার্মাটোসার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।

‎‎ #শাহজালাল_মেডিকেল_সেন্টার‎গ্রান্ড দেশপ্রিয় হোটেল বিল্ডিং এর ৩য় তলা  (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্...
30/08/2026

‎
‎ #শাহজালাল_মেডিকেল_সেন্টার

‎গ্রান্ড দেশপ্রিয় হোটেল বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

‎রোগী দেখার সময়ঃ
‎প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
‎বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।
‎রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
‎দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল জন্য কল / হোয়াটসঅ্যাপ:
+8801602773415

 #দাউদ বা  #ফাঙ্গাল_ইনফেকশনের রোগীদের যে বিষয় গুলো খুব সতর্কতার সাথে মেনে চলা উচিতঃ-১. দাউদ ছোঁয়াচে—আক্রান্ত ব্যক্তির ত্...
27/08/2026

#দাউদ বা #ফাঙ্গাল_ইনফেকশনের রোগীদের যে বিষয় গুলো খুব সতর্কতার সাথে মেনে চলা উচিতঃ-

১. দাউদ ছোঁয়াচে—আক্রান্ত ব্যক্তির ত্বক, কাপড়, তোয়ালে বা ব্যক্তিগত জিনিস ব্যবহারের মাধ্যমে ছড়াতে পারে।

২. আক্রান্ত স্থান শুকনো ও পরিষ্কার রাখুন। অতিরিক্ত ঘাম হলে দ্রুত কাপড় পরিবর্তন করুন।

৩. প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস ও পোশাক পরুন এবং অন্যের তোয়ালে, গামছা, কাপড় বা বিছানা শেয়ার করবেন না।

৪. আক্রান্ত স্থান চুলকানো থেকে বিরত থাকুন; চুলকালে সংক্রমণ শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে।

৫.চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েডযুক্ত এন্টিফাংগাল ক্রিম/মিশ্র ক্রিম ব্যবহার করবেন না। এতে সাময়িকভাবে চুলকানি কমলেও ফাঙ্গাল ইনফেকশন আরও ছড়িয়ে পড়তে পারে এবং রোগের চেহারা পরিবর্তিত হয়ে চিকিৎসা কঠিন হতে পারে।

৬. ভুল ক্রমেও নিজ থেকে কিংবা কোন ফার্মেসী ওয়ালার প্ররোচনায় #ট্রায়ালন নামক স্টেরয়েড ইঞ্জেকশন নেওয়া থেকে বিরত থাকুন। এটি আপনার শরীরে বিষের মত ক্রিয়া করবে এবং রোগকে জটিল করে তুলবে। আর এর সাইড ইফেক্ট হিসেবে আরো কয়েকটি রোগের সূত্রপাত ঘটাবে আপনার শরীরে।

৭. দাউদের শুধু দাগ কমে গেলেই চিকিৎসা বন্ধ করবেন না। চিকিৎসকের নির্দেশিত সময় পর্যন্ত অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা চালিয়ে যান।

৮. একই বাড়িতে একাধিক ব্যক্তির চুলকানি/দাদ থাকলে তাদেরও পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দরকার হতে পারে।

৯. পা বা কুঁচকির ফাঙ্গাল ইনফেকশন থাকলে আক্রান্ত স্থান থেকে শরীরের অন্য অংশে ছড়ানো ঠেকাতে ব্যক্তিগত hygiene বজায় রাখুন।

১০.বারবার হলে, দ্রুত ছড়িয়ে পড়লে, মাথা/নখ আক্রান্ত হলে বা চিকিৎসায় ভালো না হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

⚠️ বিশেষ সতর্কতা:
“দাউদের ক্রিম” নামে বাজারে পাওয়া অনেক কম্বিনেশন ক্রিমে শক্তিশালী steroid থাকতে পারে। নিজের ইচ্ছায় এসব কখনোই ব্যবহার করবেন না।

আর আমাদের চেম্বারে চিকিৎসা নিতে চাইলে সিরিয়াল কনফার্ম করে সরাসরি ভিজিট করুন।

আমাদের চেম্বারের ঠিকানাঃ

#শাহজালাল_মেডিকেল_সেন্টার
গ্রান্ড দেশপ্রিয় হোটেল & রেস্টুরেন্ট বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

গুগল ম্যাপ লিংকঃ
https://maps.app.goo.gl/15LAg6Mrddgi7qiu8?g_st=ac

রোগী দেখার সময়ঃ

প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল নাম্বারঃ
01602-773415

রাতে প্রচন্ড শরীর চুলকায় ⁉️শরীরে ভাঁজ পরা নরম অংশে ও লজ্জাস্থানে চুলকিয়ে লাল হয়ে ফুলে যায় ⁉️হাতের আংগুলের ফাঁকে ও শরীরের...
27/08/2026

রাতে প্রচন্ড শরীর চুলকায় ⁉️
শরীরে ভাঁজ পরা নরম অংশে ও লজ্জাস্থানে চুলকিয়ে লাল হয়ে ফুলে যায় ⁉️
হাতের আংগুলের ফাঁকে ও শরীরের অন্যান্য স্থানে লাল র‍্যাশ বা ঘামবিচির মতো গোটা ফুটে এবং পুঁজ জমে যায় ⁉️

✅তাহলে আপনার এই রোগটি হতে পারে স্ক্যাবিস বা খোশপাঁচড়া অথবা খুজলি।

🟩এই রোগটি আসলে কী?

Scabies বা খোসপাঁচড়া হলো Sarcoptes scabiei নামের অতি ক্ষুদ্র পরজীবী দ্বারা সৃষ্ট একটি সংক্রামক চর্মরোগ। মাইটটি ত্বকের উপরের স্তরে ঢুকে ডিম পাড়ে, ফলে বিশেষ করে রাতে তীব্র চুলকানি হয়।

⁉️ কীভাবে ছড়ায়?
মূলত দীর্ঘসময় ঘনিষ্ঠ skin-to-skin contact-এর মাধ্যমে ছড়ায়।
👨‍👩‍👧 পরিবারের সদস্যদের মধ্যে—একই বিছানায় ঘুমানো, ঘনিষ্ঠভাবে থাকা
❤️ স্বামী-স্ত্রী/ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে
🛏️ একই বিছানা, চাদর, কম্বল ব্যবহারের মাধ্যমে
👕 আক্রান্ত ব্যক্তির কাপড় বা তোয়ালে শেয়ার করলে।

এই রোগের লক্ষন ⁉️

প্রধান লক্ষণ হলো তীব্র চুলকানি, বিশেষ করে রাতে।
আঙুলের ফাঁক, কবজি, কনুই, বগল, কোমর, নাভির চারপাশ, নিতম্ব ও যৌনাঙ্গে বেশি দেখা যায়।

এই রোগে আক্রান্ত হলে করনীয় কি ⁉️

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন স্ক্যাবিসিডাল ক্রিম বা লোশন মাখানো সাধারণত প্রথম সারির চিকিৎসা।

শুধু চুলকানির জায়গায় নয়—নির্দেশনা অনুযায়ী পুরো শরীরে সঠিকভাবে ওষুধ লাগাতে হবে।

একই সময়ে পরিবারের সবাই চিকিৎসা না করলে বারবার সংক্রমণ (re-infestation) হতে পারে।

আক্রান্ত ব্যাক্তি ও পরিবারের গত ১ সপ্তাহের ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে ফুটন্ত গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকাতে হবে।

যেসব কাপড় ধোয়া সম্ভব নয়, সেগুলো ভাজ করে বন্ধ প্লাস্টিক ব্যাগে ১সপ্তাহের অধিক সময় রেখে দিতে হবে।

চিকিৎসা শুরু করার পরও চুলকানি ২–৪ সপ্তাহ থাকতে পারে—এটি সবসময় চিকিৎসা ব্যর্থতার অর্থ নয়।

তবে নতুন নতুন ফুস্কুড়ি হতে থাকলে বা কয়েক সপ্তাহ পরও সমস্যা বাড়লে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিজে থেকে কখনোই steroid cream বা steroid injection ব্যবহার করবেন না । এতে সাময়িকভাবে চুলকানি কমে থাকলেও রোগটি আড়ালে থেকে অনেকবেশি ছড়িয়ে পরতে পারে।

শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি বা immunocompromised রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার না করা উচিত।

🙅‍♂️রোগীকে যে বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে

👉 “শুধু আপনার চিকিৎসা করলেই হবে না—একসঙ্গে বসবাসকারী ঘনিষ্ঠ সবাইকে একসাথে একই সময়ে চিকিৎসা করতে হবে, উপসর্গ না থাকলেও"

আমাদের চেম্বারে চিকিৎসা নিতে চাইলে সিরিয়াল নিয়ে সরাসরি ভিজিট করতে পারেন এই ঠিকানায়।

আমাদের চেম্বারের ঠিকানাঃ

#শাহজালাল_মেডিকেল_সেন্টার

টপটেন মার্ট ও গ্রান্ড দেশপ্রিয় হোটেল & রেস্টুরেন্ট বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

গুগল ম্যাপ লিংকঃ
https://maps.app.goo.gl/15LAg6Mrddgi7qiu8?g_st=ac

রোগী দেখার সময়ঃ

প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল নাম্বারঃ
01602-773415

রাতে প্রচন্ড শরীর চুলকায় ⁉️শরীরে ভাঁজ পরা নরম অংশে ও লজ্জাস্থানে চুলকিয়ে লাল হয়ে ফুলে যায় ⁉️হাতের আংগুলের ফাঁকে ও শরীরের...
26/08/2026

রাতে প্রচন্ড শরীর চুলকায় ⁉️
শরীরে ভাঁজ পরা নরম অংশে ও লজ্জাস্থানে চুলকিয়ে লাল হয়ে ফুলে যায় ⁉️
হাতের আংগুলের ফাঁকে ও শরীরের অন্যান্য স্থানে লাল র‍্যাশ বা ঘামবিচির মতো গোটা ফুটে এবং পুঁজ জমে যায় ⁉️

✅তাহলে আপনার এই রোগটি হতে স্ক্যাবিস বা খোশপাঁচড়া অথবা খুজলি।

🟩এই রোগটি আসলে কী?

Scabies বা খোসপাঁচড়া হলো Sarcoptes scabiei নামের অতি ক্ষুদ্র পরজীবী দ্বারা সৃষ্ট একটি সংক্রামক চর্মরোগ। মাইটটি ত্বকের উপরের স্তরে ঢুকে ডিম পাড়ে, ফলে বিশেষ করে রাতে তীব্র চুলকানি হয়।

⁉️ কীভাবে ছড়ায়?
মূলত দীর্ঘসময় ঘনিষ্ঠ skin-to-skin contact-এর মাধ্যমে ছড়ায়।
👨‍👩‍👧 পরিবারের সদস্যদের মধ্যে—একই বিছানায় ঘুমানো, ঘনিষ্ঠভাবে থাকা
❤️ স্বামী-স্ত্রী/ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে
🛏️ একই বিছানা, চাদর, কম্বল ব্যবহারের মাধ্যমে
👕 আক্রান্ত ব্যক্তির কাপড় বা তোয়ালে শেয়ার করলে।

এই রোগের লক্ষন ⁉️

প্রধান লক্ষণ হলো তীব্র চুলকানি, বিশেষ করে রাতে।
আঙুলের ফাঁক, কবজি, কনুই, বগল, কোমর, নাভির চারপাশ, নিতম্ব ও যৌনাঙ্গে বেশি দেখা যায়।

এই রোগে আক্রান্ত হলে করনীয় কি ⁉️

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন স্ক্যাবিসিডাল ক্রিম বা লোশন মাখানো সাধারণত প্রথম সারির চিকিৎসা।

শুধু চুলকানির জায়গায় নয়—নির্দেশনা অনুযায়ী পুরো শরীরে সঠিকভাবে ওষুধ লাগাতে হবে।

একই সময়ে পরিবারের সবাই চিকিৎসা না করলে বারবার সংক্রমণ (re-infestation) হতে পারে।

আক্রান্ত ব্যাক্তি ও পরিবারের গত ১ সপ্তাহের ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে ফুটন্ত গরম পানিতে ধুয়ে ভালোভাবে শুকাতে হবে।

যেসব কাপড় ধোয়া সম্ভব নয়, সেগুলো ভাজ করে বন্ধ প্লাস্টিক ব্যাগে ১সপ্তাহের অধিক সময় রেখে দিতে হবে।

চিকিৎসা শুরু করার পরও চুলকানি ২–৪ সপ্তাহ থাকতে পারে—এটি সবসময় চিকিৎসা ব্যর্থতার অর্থ নয়।

তবে নতুন নতুন ফুস্কুড়ি হতে থাকলে বা কয়েক সপ্তাহ পরও সমস্যা বাড়লে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিজে থেকে কখনোই steroid cream বা steroid injection ব্যবহার করবেন না । এতে সাময়িকভাবে চুলকানি কমে থাকলেও রোগটি আড়ালে থেকে অনেকবেশি ছড়িয়ে পরতে পারে।

শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি বা immunocompromised রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার না করা উচিত।

🙅‍♂️রোগীকে যে বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে

👉 “শুধু আপনার চিকিৎসা করলেই হবে না—একসঙ্গে বসবাসকারী ঘনিষ্ঠ সবাইকে একসাথে একই সময়ে চিকিৎসা করতে হবে, উপসর্গ না থাকলেও"

আমাদের চেম্বারে চিকিৎসা নিতে চাইলে সিরিয়াল নিয়ে সরাসরি ভিজিট করতে পারেন এই ঠিকানায়।

আমাদের চেম্বারের ঠিকানাঃ

#শাহজালাল_মেডিকেল_সেন্টার

টপটেন মার্ট ও গ্রান্ড দেশপ্রিয় হোটেল & রেস্টুরেন্ট বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

গুগল ম্যাপ লিংকঃ
https://maps.app.goo.gl/15LAg6Mrddgi7qiu8?g_st=ac

রোগী দেখার সময়ঃ

প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল নাম্বারঃ
+8801602773415

26/08/2026

হাত ও পায়ের তালু থেকে ফাঁটা সাদা চামড়া ওঠে ⁉️অনেক সময় চুলকানোর সাথে ফাঁটা থেকে রক্ত ঝরে ⁉️হাটতে সমস্যা হয় ⁉️পরিক্ষা করে ...
25/08/2026

হাত ও পায়ের তালু থেকে ফাঁটা সাদা চামড়া ওঠে ⁉️
অনেক সময় চুলকানোর সাথে ফাঁটা থেকে রক্ত ঝরে ⁉️
হাটতে সমস্যা হয় ⁉️

পরিক্ষা করে যা পাওয়া গেলো -
Bilateral palmoplantar erythematous, sharply demarcated, hyperkeratotic scaly plaques with desquamation and fissuring.

যার সঠিক ডায়াগনোসিস হলো Bilateral Palmo-Planter Psoriasis.

Palmoplantar psoriasis হলো psoriasis-এর একটি ধরন,
যেখানে মূলত হাতের তালু ও পায়ের তলায় লালচে, মোটা, শুষ্ক প্ল্যাক ও খসখসে সাদা ফাঁটা চামড়া তৈরি হয় এবং অনেকসময় চুলকাতে পারে।

এটি ছোঁয়াচে রোগ নয়—অন্যকে স্পর্শ করলে বা একই জিনিস ব্যবহার করলে ছড়ায় না।

এটি একটি দীর্ঘমেয়াদি রোগ। যা সম্পূর্ণ নির্মূল সম্ভব হয় না। কিন্তু নিয়মিত চিকিৎসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

রোগটি বারবার বাড়তে ও কমতে পারে। ভালো হয়ে গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা উচিত নয়।

ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া, ঘর্ষণ ও আঘাত রোগ বাড়াতে পারে। তাই হাত-পা পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত moisturizer/emollient ব্যবহার করা উপকারী।

চামড়া খোঁচানো, জোর করে scale তুলে ফেলা বা ফাটল ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন।

ডিটারজেন্ট, সাবান, কেমিক্যাল বা দীর্ঘক্ষণ পানিতে হাত ভেজানো এড়িয়ে চলুন; প্রয়োজন হলে protective gloves ব্যবহার করুন।

ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, মানসিক চাপ এবং স্থূলতা psoriasis নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এসব নিয়ন্ত্রণে রাখা ভালো।

তালু ও পায়ের তলায় ফাটল হলে ব্যথা, হাঁটা বা দৈনন্দিন কাজকর্মে সমস্যা হতে পারে। অতিরিক্ত ব্যথা, পুঁজ, ফুলে যাওয়া বা সংক্রমণের লক্ষণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

একই রকম দেখতে fungal infection (tinea) বা eczema-ও হতে পারে। তাই নিজের মতো করে steroid/antifungal ব্যবহার না করে সঠিক diagnosis নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

রোগীর নখ, মাথার ত্বক এবং শরীরের অন্যান্য অংশে psoriasis-এর লক্ষণ আছে কি না, এবং জয়েন্টে ব্যথা/সকালের stiffness/ফোলা হচ্ছে কি না—এসবও চিকিৎসককে জানানো উচিত। জয়েন্টের উপসর্গ থাকলে দ্রুত মূল্যায়ন প্রয়োজন।

তাই কাল বিলম্ব না করে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করা উচিত।

হাত ও পায়ে অসংখ্য চুল্কানি যুক্ত গোটা ⁉️পরিক্ষা করে যা পেলাম -Severe Pruritic, Multiple, discrete to confluent, well-def...
25/08/2026

হাত ও পায়ে অসংখ্য চুল্কানি যুক্ত গোটা ⁉️

পরিক্ষা করে যা পেলাম -

Severe Pruritic, Multiple, discrete to confluent, well-defined, flat-topped, polygonal, violaceous to erythematous papules and Hypertrophic thickened Verrucus or lichenified plaques with fine adherent scales.

এই রোগটির সঠিক ডায়াগনোসিস হলো Hypertrophic Lichen Planus.

Lichen Planus একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চর্মরোগ; এটি ছোঁয়াচে নয়।
শরীরের পাশাপাশি মুখ, জিহ্বা, যৌনাঙ্গ, নখ ও মাথার ত্বকেও হতে পারে।
ত্বকে সাধারণত চুলকানিযুক্ত, বেগুনি/লালচে, সমতল দানা দেখা যায়।
ক্ষত সেরে যাওয়ার পর কালচে দাগ থাকতে পারে—এটি অনেক সময় স্বাভাবিক এবং ধীরে ধীরে কমে।
রোগটি মানসিক চাপ, কিছু ওষুধ বা অন্যান্য কারণে শুরু হওয়া বা বাড়তে পারে; তবে সব ক্ষেত্রে নির্দিষ্ট কারণ পাওয়া যায় না।
আক্রান্ত স্থান চুলকানো, ঘষাঘষি বা আঘাত করা এড়াতে হবে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড বা অন্য কোনো ক্রিম দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়।

মুখে ক্ষত থাকলে ঝাল-মসলা, ধূমপান/তামাক এবং মুখের ক্ষত তৈরি করে এমন অভ্যাস এড়ানো ভালো।
মুখে দীর্ঘদিনের ক্ষত, ব্যথা, ঘা, রক্তপাত বা শক্ত হয়ে যাওয়া থাকলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে।

নিয়মিত follow-up গুরুত্বপূর্ণ, বিশেষ করে oral বা ge***al lichen planus-এর ক্ষেত্রে।

সঠিক চিকিৎসায় রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়, তবে এটি কিছু ক্ষেত্রে দীর্ঘদিন থাকতে বা পুনরায় দেখা দিতে পারে।

মহিলাদের যাদের   কিংবা   জনিত  #অবাঞ্চিত_লোম আসে,বেশিরভাগই প্রাথমিক অবস্থায় অবহেলায় কিংবা বিভ্রান্ত হয়ে চিকিৎসা শুরু থেক...
24/08/2026

মহিলাদের যাদের কিংবা জনিত #অবাঞ্চিত_লোম আসে,বেশিরভাগই প্রাথমিক অবস্থায় অবহেলায় কিংবা বিভ্রান্ত হয়ে চিকিৎসা শুরু থেকে বিরত থাকেন এবং পার্লারে গিয়ে থ্রেডিং , ওয়াক্সিং করেন।
এতে করে আপনার সমস্যাটি আরো জটিল আকার ধারন করে। সেই সাথে হরমোন এর চিকিৎসা না করাতে বিবাহ পরবর্তী জীবনে বেশিরভাগই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব জটিলতায় ভোগেন।

দয়া করে যেকোনো রোগের শুরুতেই এদিক সেদিক কাল ক্ষেপণ না করে সংশ্লিষ্ট রোগের ডাক্তারের স্মরনাপন্ন হোন।
তাতে আপনার সময় এবং শরীর দুটোই বেচে যাবে বড় ধকল থেকে।

একবার ভাবুন তো এই রোগীর মানসিক অবস্থা কি!!! , সম্মানিত এই রোগীনী এখনো অবিবাহিত।
কারো সামনে দাড়ানোর মনোবল টুকু তিনি হারিয়ে ফেলেছেন এই অবস্থায়।

আরেকটি বিষয় খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন, মহিলাদের একটানা ৩মাসের বেশি পিরিয়ড অনিয়মিত হলেই দেরি না করে একজন গাইনি ডাক্তারের স্মরনাপন্নন হবেন। নয়তো পরবর্তীতে আপনাকে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখোমুখি হওয়া লাগতে পারে।

23/08/2026

#ব্রনের চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন।

ব্রনের জন্য ঔষধ এর পাশাপাশি আমাদের যে প্রসিডিওর চিকিৎসা গুলো এভেইলেবল আছে তা হলো

ক্যামিকেল বিউটি পিলিং
লেজার কমেডন এক্সট্রাকশন

আমাদের চেম্বারের ঠিকানাঃ
#শাহজালাল_মেডিকেল_সেন্টার
গ্রান্ড দেশপ্রিয় হোটেল & রেস্টুরেন্ট বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

রোগী দেখার সময়ঃ

প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল নাম্বারঃ
+8801602773415

#ব্রন

 #নখের যেকোনো সমস্যায় কনসালটেশন করতে পারেন নির্দ্বিধায়।আলহামদুলিল্লাহ ৮ বছরের বাচ্চার নখের রোগের চিকিৎসা চলমান।আজ ২ মাস ...
23/08/2026

#নখের যেকোনো সমস্যায় কনসালটেশন করতে পারেন নির্দ্বিধায়।

আলহামদুলিল্লাহ ৮ বছরের বাচ্চার নখের রোগের চিকিৎসা চলমান।
আজ ২ মাস পর ফলোয়াপে এসেছে।
ফলাফল দেখতে প্রতিটি ছবিতে ভালোভাবে লক্ষ্য করুন।
আর চিকিৎসার জন্য সিরিয়াল কনফার্ম করে সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়।

আমাদের চেম্বারের ঠিকানাঃ

#শাহজালাল_মেডিকেল_সেন্টার
গ্রান্ড দেশপ্রিয় হোটেল & রেস্টুরেন্ট বিল্ডিং এর ৩য় তলা (লিফট -২), মাধুরি ননী জসিম টাওয়ার, ( পপুলার ডায়াগনস্টিক এর বিপরীত পাশে ) রামঘাটলা, কান্দিরপার, কুমিল্লা।

রোগী দেখার সময়ঃ

প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা।

সিরিয়াল নাম্বারঃ
+8801602773415

Address

Shahzalal Medical Center, , Top Ten Mart Building( Lift-2), Madhuri Noni Jasim Tower, Ramghatla, Kandirpar
Cumilla
3500

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 13:00 - 15:00
Wednesday 15:00 - 20:00
Thursday 13:00 - 15:00
Friday 10:00 - 14:00
Saturday 15:00 - 20:00
Sunday 13:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sayed Ibn Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sayed Ibn Foysal:

Shortcuts

Share

Category