MD. Shahajahan Shiraz

MD. Shahajahan Shiraz মেডিকেল সহকারী
উদ্দেশ্য শুধু মানব সেবার,,,আল্লাহ সর্ব শক্তিমান

31/08/2026

ষড়যন্ত্র নিপাত যাক—ডিএমএফ মুক্তি পাক!
✊ ১৭ বছরের বৈষম্য—দূর হোক, দূর হোক!
✊ শূন্য পদে নিয়োগ চাই—অবিলম্বে নিয়োগ চাই।

১৭ বছর ধরে DMF নিয়োগ বন্ধ রেখে নতুন করে ৪৬হাজার সুস্বাস্থ্যকর্মী পদ সৃষ্টির পরিকল্পনা কেন?১৭ বছর ধরে DMFদের নিয়োগ কার্যত...
31/08/2026

১৭ বছর ধরে DMF নিয়োগ বন্ধ রেখে নতুন করে ৪৬হাজার সুস্বাস্থ্যকর্মী পদ সৃষ্টির পরিকল্পনা কেন?
১৭ বছর ধরে DMFদের নিয়োগ কার্যত বন্ধ রেখে,সরকার একদিকে DMF কোর্সের উৎপাদন চালু রেখে হাজার হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষিত করা হয়েছে; ফলে তৈরি হয়েছে বিপুলসংখ্যক বেকার ও কর্মসংস্থানপ্রত্যাশী DMF।
অন্যদিকে, স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় CHCP পদ সৃষ্টি করা হয়েছে,DMF নিয়োগ না দিয়ে General Person নিয়োগ দিয়েছে এবং নতুন করে ৪৬ হাজার “স্বাস্থ্যকর্মী” পদ সৃষ্টির পরিকল্পনার কথা বলা হচ্ছে।
তাহলে আমাদের প্রশ্ন খুবই স্বাভাবিক—
সাড়ে চার বছরের মেডিকেল ডিপ্লোমা সম্পন্নকারী দক্ষ ও প্রশিক্ষিত DMF ডিগ্রিধারীদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র সৃষ্টি ও নিয়োগের কার্যকর উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না?
যাদের দীর্ঘ সাড়ে চার বছর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হলো,
যাদের শিক্ষা ও প্রশিক্ষণের পেছনে সময় ও অর্থ ব্যয় হলো,
তাদের দক্ষতাকে কাজে লাগানোর পরিকল্পনা কোথায়?
DMF রা কি এ দেশের নাগরিক নন?
অবশ্যই DMFরাও এ দেশের নাগরিক।
তারা করুণা চায় না, কারও অধিকার কেড়ে নিতে চায় না।
তারা চায় ন্যায্য সুযোগ, কর্মসংস্থান এবং তাদের শিক্ষা-প্রশিক্ষণের যথাযথ মূল্যায়ন।
স্বাস্থ্য খাতে যদি নতুন পদ সৃষ্টি করা সম্ভব হয়, তাহলে দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সংকটে থাকা DMFদের জন্যও কেন বাস্তবসম্মত কর্মসংস্থান পরিকল্পনা করা হবে না?
এখন সময় প্রশ্ন করার—
নতুন পদ সৃষ্টি হবে—DMF বাদ পড়ে কেন?
জনবল প্রয়োজন—প্রশিক্ষিত DMFদের কাজে লাগানো হবে না কেন?
স্বাস্থ্যসেবা সম্প্রসারণ হবে—DMFদের কর্মক্ষেত্র সম্প্রসারণ হবে না কেন?
আমাদের দাবি কারও বিরুদ্ধে নয়—
আমাদের দাবি DMFদের জন্য ন্যায্য কর্মসংস্থান ও সম্মানজনক কর্মক্ষেত্র।
✊ ১৭ বছরের নিয়োগ সংকটের স্থায়ী সমাধান চাই।
✊ SACMO পদে নিয়োগ চাই।
✊ DMFদের জন্য নতুন পদ ও কর্মক্ষেত্র সৃষ্টি চাই।
✊ স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত DMF জনবলকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
নেতৃত্বের প্রতিযোগিতা নয়—এবার DMFদের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার সময়।
**একটাই প্রশ্ন—
DMFরা যদি এ দেশের নাগরিক হয়, তাহলে তাদের জন্য ন্যায্য কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা হবে না কেন?

30/08/2026

বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে BMDC নিবন্ধিত MBBS ডিগ্রিধারীদের "মেডিকেল অফিসার" পদবিতে চাকরি করার সুযোগ রয়েছে।তেমনি বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে BMDC নিবন্ধিত DMF ডিগ্রিধারীদের "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" পদবিতে চাকরি করতে আইনানুগ কোন জটিলতা নেই। বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবিতে DMF ডিগ্রিধারীদের নিয়োগ প্রদান করেন তবেই সেই DMF ডিগ্রিধারীরা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি সহ সংশ্লিষ্ট বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রের নাম ব্যবহার করতে পারবেন। সকলকে ধন্যবাদ।

29/08/2026

গভীর যড়যন্ত্র চলছে -উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের কোনভাবে মেডিকেল এসিস্ট্যান্ট বানাতে পারলে বর্তমান গ্রেড ১১থেকে ১৬তে নিয়ে যাবে এবং BMDC রেজিস্ট্রেশনও ছিনিয়ে নিবে। প্রাকটিস বন্ধ করে দিবে।তখন একটা ওয়ার্ড বয়ও আর দাম দিবে না।
এজন্য প্রয়োজন এখন কঠিন আন্দোলনের। তারা একে একে সব কেড়ে নিতে চায়,আগে বলছে ডাক্তার মামলা তুলে নিলে নিয়োগ দিবে,এখন বলতেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ পরিবর্তন করলে নিয়োগ দিবে,দুদিন পর বলবে বিএমডিসি থেকে বাদ দিলে নিয়োগ দিবে,এরপর বলবে প্রাকটিস না করলে নিয়োগ দিবে!
এখনো সময় আছে কঠিন থেকে কঠিন আন্দোলনের।
তারা হায়েনা- তারা হিংস্র- তারা অমানবিক।

আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাড়ে চার বছরের প্রশিক্ষিত ও বিএমডিসি রেজিস্ট্রার্ড ডিএমএফ দের "উপসহকারী কম...
29/08/2026

আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাড়ে চার বছরের প্রশিক্ষিত ও বিএমডিসি রেজিস্ট্রার্ড ডিএমএফ দের "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" পদে শীঘ্রই নিয়োগ দিবেন।

28/08/2026

BM&DC-নিবন্ধন ছাড়া কেউ ব্যবস্থাপত্র/প্রেসক্রিপশন দিতে পারেন না।

27/08/2026

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হইতে সাড়ে চার বছরের ডিপ্লোমা প্রাপ্ত চিকিৎসা সহকারীগণ Prescription লিখতে পারবেন।

27/08/2026

বেসরকারি থেকে পাস করা কিছু AMBO ই যেন সবকিছুর একচ্ছত্র মালিক! 😄
টেকনোলজিস্ট লাগবে না—তাঁরাই টেকনোলজিস্ট।
টেকনিশিয়ান লাগবে না—তাঁরাই টেকনিশিয়ান।
ডিপ্লোমা লাগবে না—তাঁরাই ডিপ্লোমা।
গ্রাম্য চিকিৎসকও তাঁরাই!
এখন শুধু অপেক্ষা—কবে বলবেন, “নার্সও দরকার নেই, আমরাই নার্স!” 😂
প্রতিটি পেশার নিজস্ব শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও দায়িত্ব আছে। অন্যের জায়গা দখল নয়—যোগ্যতা অনুযায়ী সবার পেশাগত মর্যাদা ও কর্মক্ষেত্র নিশ্চিত হওয়াই কাম্য।

26/08/2026

শীঘ্রই ডিএমএফ দের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিতে হবে।

25/08/2026

স্বাস্থ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই,আজ থেকে ঢাকা শহরে চালু হয়েছে মটর সাইকেল এম্বুলেন্স সার্ভিস। ৪০জন মেডিকেল এসিস্ট্যান্টের জন্য শুভকামনা রইলো। সবাই তাদের জন্য দোয়া করবেন।
আসল ভিডিও কমেন্টে দেখুন।

Address

Cumilla
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Shahajahan Shiraz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MD. Shahajahan Shiraz:

Shortcuts

Share