27/09/2026
ছোটবেলা থেকে আমি ভীষণ আদরের আর ভীষণ অগোছালো একটা মেয়ে। আমার ভ্যানিটিতে যত মেকআপ, এলোমেলো করে রাখা জামাকাপড়, জুতা, মেকআপ ব্রাশ, চিরুনি সবকিছুই কাজ শেষ করার পর আর গুছাতাম না অথচ প্রতিবার ঘরে ফিরে দেখতাম সবকিছু সুন্দর করে গুছানো। আমার জুতা থেকে শুরু করে মেকআপ ব্রাশ, চিরুনি, জামাকাপড় সবকিছু আব্বুই গুছিয়ে রাখত। কোনোদিন একটা ধমকও দেয়নি, কোনোদিন বলেনি, “এত অগোছালো করে রাখো কেন?” শুধু চুপচাপ গুছিয়ে দিয়ে গেছে। 🥹
ছোটবেলায় আমি বিছানার একদম কর্নারে ঘুমাতে ভয় পেতাম। মনে হতো যদি ঘুমের মধ্যে পড়ে যাই! অথচ সকালে ঘুম থেকে উঠে দেখতাম, আমার বিছানার পাশে একটা চেয়ার রাখা। আব্বু রাতে উঠে এসে চেয়ারটা দিয়ে গেছে, যাতে তাঁর মেয়েটা নিশ্চিন্তে ঘুমাতে পারে। কতবার যে মাঝরাতে এসে আমাকে দেখে সেই হিসাব হয়তো আব্বুর নিজেরও নেই। ❤️
আমার আব্বুর সাথে আমার সম্পর্কটা ছোটবেলা থেকেই একটু অন্যরকম। স্কুল থেকে ইউনিভার্সিটি আমার জীবনের কত গল্প যে আব্বুর বাইকের পেছনে বসে তৈরি হয়েছে! বান্ধবীর বাসা, কারও birthday, কোনো program যেখানেই যেতে হয়েছে, আমার সঙ্গী ছিল আমার আব্বু আর তাঁর বাইক।আজ আব্বুর কথা খুব মনে পরতেসে।
জীবনটা কত দ্রুত বদলে যায়, তাই না? একসময় যে ঘরে আমার এলোমেলো মেকআপ, জামাকাপড় আর জুতাগুলো পড়ে থাকত, এখন সেই ঘরে আমার আর নিয়মিত থাকা হয় না। নিজের বাসায়, নিজের ঘরে ফিরে আসা হয় না আগের মতো। অন্য একটা ঘরে চলে আসার পর বুঝেছি কিছু শূন্যতা কখনোই পূরণ হওয়ার না ।সেই ছোট ছোট যত্নগুলো, আমার জিনিসপত্র গুছিয়ে রাখা, মাঝরাতে এসে দেখে যাওয়া এখন এগুলোই ভীষণ মিস করি।
সময় চলে যায়, আমরা বড় হয়ে যাই, আমাদের জীবন বদলে যায়। কিন্তু আব্বুর কাছে আমি এখনো সেই ছোট্ট মেয়েটাই আছি সেই মেয়েটা, যাকে আব্বু ছোটবেলায় আদর করে “বুড়ি” বলে ডাকত 😭❤️
জীবনে যত বিপদই আসুক যত বড় ভুলই করি না কেন আমি জানি একজন মানুষকে আমি সবকিছু নির্ভয়ে বলতে পারব। সেই মানুষটা আমার আব্বু। কারণ আব্বু শুধু আমার বাবা না, আব্বু আমার সবচেয়ে কাছের মানুষ,♥️♥️
আর প্রতিটি পুরুষের জন্য এটাই মেসেজ নিজের মেয়েকে জদি রাজকন্যা বানাতে চান আগে নিজের ওয়াইফ কে রানি বানান।
♥️♥️কারণ ভুলে যাবেননা আপনার ওয়াইফ ও কিন্ত একসময় কোনো মা বাবার রাজকন্যা ছিলো।
Dr. Monira