Dr.Rajib Paul

Dr.Rajib Paul স্বাস্হ্যই সকল সুখের মূল...

চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শ্রেয়া পোদ্দার আর নেই। জানা গেছে, ভারতে পাটনার অ্যাপোলো হাসপাতালে জরুরি ভিত্তিতে পিত্তথলি অপসারণের...
20/08/2026

চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শ্রেয়া পোদ্দার আর নেই। জানা গেছে, ভারতে পাটনার অ্যাপোলো হাসপাতালে জরুরি ভিত্তিতে পিত্তথলি অপসারণের (cholecystectomy) অস্ত্রোপচার চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—সম্ভবত অ্যানেস্থেটিক ওষুধের কারণে সৃষ্ট তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া বা 'অ্যানাফিল্যাকটিক রিঅ্যাকশন'-এর ফলে এমনটা ঘটেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল! এই খবরটি অত্যন্ত মর্মান্তিক এবং মেনে নেওয়া প্রায় অসম্ভব। শ্রেয়া ছিলেন অসাধারণ প্রতিভাময়ী, মার্জিত ও বিনয়ী, অত্যন্ত যত্নশীল ও সুশৃঙ্খল।

সাধারন মানুষরা ,ডাক্তারও মারা যায় , প্রতিটি মৃত্যু দুঃখজনক।কিন্তু সময় সবার জন্য নির্ধারিত। গর্ভবতী হওয়ার আগেই যদি পিত্তথলির পাথর ধরা পড়ে তাহলে অবশ্যই আগেই তার চিকিৎসা করিয়ে নিন। কারণ গর্ভস্থ অবস্থায় এই পিত্তথলির পাথরের দরুন বারবার অসহনীয় ব্যথা হয়ে থাকে।
গর্ভস্থ অবস্থা এমনিতেই খুব নাজুক ... আমাদের নিজের শরীর সম্পর্কে সচেতন হতে হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন ,সচেতন হন।

মেয়েটি এক বছর এক মাস প্রতি বুধবার (গণশুনানীর দিনে) ডিসি অফিসে এসেছে। লেখা-পড়া  চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্যের আবেদন...
15/08/2026

মেয়েটি এক বছর এক মাস প্রতি বুধবার (গণশুনানীর দিনে) ডিসি অফিসে এসেছে।

লেখা-পড়া চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্যের আবেদন নিয়ে অফিসে এসেছিল। সেদিন তাকে কিছু সহজ বিষয় জিজ্ঞাসা করেছিলাম, তেমন উত্তর দিতে পারেনি।
তাকে পড়ার কিছু কৌশল দেখিয়ে সাত দিনের পড়া দিয়ে বলেছিলাম , "প্রতি বুধবার ডিসি অফিসে এসে পড়া নিয়ে যাবে এবং তোমাকে যদি সাহায্য করি তা চার মাস পরে করব ।"
সে প্রতি বুধবার ডিসি অফিসে এসে সাত দিনের পড়া নিয়ে যেত , মাঝে মাঝে দু' এক মিনিট তাকে পড়া জিজ্ঞাসা করতাম।
তাকে বলেছিলাম, "প্রতিদিন একই সময়ে, একই হারে পড়বে; রাতে দুই ঘন্টা আর ভোরে দুই ঘন্টা পড়বে এবং রাত ১০ টায় ঘুমাবে, ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে, বিকালে এক ঘন্টা খেলবে। ক্লাস হোক বা না হোক প্রতিদিন বিদ্যালয়ে যাবে। " ব্যাস....

তার বিদ্যালয় থেকে ৪৩ জন এসএসসি পরীক্ষা দিয়ে ২২ জন পাস করেছে এবং কেবল সে-ই "এ প্লাস" পেয়েছে ( তাকে আজ আবার নতুন পড়া বুঝিয়ে দিলাম)।

এমন হাজারো সাদিয়া রয়েছে আমাদের চারপাশে, সারা দেশে; যারা লেখাপড়ার জন্য প্রয়োজনীয় কাগজ-কলম পায় না।

অথচ আমরা কত টাকা প্রতিদিন জলে দিচ্ছি!
সারা দেশের মতো দিনাজপুর শহরও ফেস্টুন, প্লাকার্ড, ব্যানার,পোস্টার, তোরণে ছেয়ে গেছে। এসব টাকা পয়সা সঠিক কাজে লাগালে দেশ অন্যরকম হয়ে যেত।
দেশের আইন , বিধি-বিধান উপেক্ষা করে আমরা অনেকেই এমন কাজ করছি।

আসুন,
দেশের আইন মেনে চলি,
সমাজের প্রতি চোখ ফেলি,
সাদিয়াদের পাশে দাঁড়াই,
সহযোগিতার হাত বাড়াই,
সব অপচয় রোধ করি,
স্বপ্নের বীজ রোপন করি।

অভিনন্দন! সাদিয়া আফরিন,
তোমাদের জয় হোক

লেখা ও ছবি- DC Dinajpur

২০২৩ সালের ১৪ ডিসেম্বর। বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজছাত্রী কারমা দেমা। বয়স ২৩।নাক গহ্বরে...
10/07/2026

২০২৩ সালের ১৪ ডিসেম্বর। বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজছাত্রী কারমা দেমা। বয়স ২৩।

নাক গহ্বরে ক্যানসার নিয়ে প্রথমে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ক্যানসারমুক্ত হলেও রেডিওথেরাপির প্রভাবে নাকে পচন ধরে এবং নাক নষ্ট হয়ে যায়।

দুই দফা অপারেশন করেও নাক পুনর্গঠনে ব্যর্থ হয় টাটা মেমোরিয়াল। পরবর্তীতে বাংলাদেশে এসে ভর্তি হন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আট ঘন্টার জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে কারমা দেমার নাকের পুনর্গঠন করা হয়। সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, মেডিকেল ভিসায় সরকার স্বীকৃত কোনো বিদেশি রোগী বাংলাদেশে এটাই প্রথম।

07/07/2026

Metlife Stadium

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।একটি নিষ্পাপ প্রাণ এভাবে নির্মমভাবে ঝরে যাবে, এটা কো...
21/05/2026

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
একটি নিষ্পাপ প্রাণ এভাবে নির্মমভাবে ঝরে যাবে, এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।
বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন—
এই নরপশুর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যেন ভবিষ্যতে আর কোনো রামিসার জীবন এভাবে নিঃশেষ না হয়।
বিচার যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, জনসম্মুখে কঠোর শাস্তির মাধ্যমে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছে দেওয়া হোক।
আজ রামিসার জন্য বিচার চাই,
আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য বিচার চাই।

#রামিসার_হত্যার_বিচার_চাই

#বাংলাদেশ

সফল অস্ত্রোপচারের মাধ্যমে ২২ বছর বয়সী এক কিশোরীর পাকস্থলিতে দীর্ঘদিন জমে থাকা চুলের বিশাল আকৃতির কুন্ডলী অপসারণ করেছেন ব...
20/05/2026

সফল অস্ত্রোপচারের মাধ্যমে ২২ বছর বয়সী এক কিশোরীর পাকস্থলিতে দীর্ঘদিন জমে থাকা চুলের বিশাল আকৃতির কুন্ডলী অপসারণ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকরা। দেখতে কিছুটা লম্বাটে এ কুন্ডলীর ওজন ছিল প্রায় দেড় কেজি।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের জেনারেল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. আব্দুল কালাম চৌধুরীর নেতৃত্বে জটিল এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাদ্যদ্রব্য ছাড়াও নানা ধরনের জিনিস খাওয়ার অভ্যাস থাকে কারও কারও। মনস্তাত্ত্বিক কিছু কারণে এমন সমস্যা হয়ে থাকে, এই স্বাস্থ্য সংকট চিকিৎসা বিজ্ঞানে ট্রাইকোবেজোয়ার নামে পরিচিত।

তবে দীর্ঘদিন চুল খেতে খেতে পাকস্থলীতে জমাট বাঁধা চুল পাওয়ার ঘটনা বাংলাদেশে বিরল বলেও জানান তারা।

সার্জারি দলের সদস্যরা জানিয়েছেন, ট্রাইকোবেজোয়া আক্রান্ত রোগীদের চুল খাওয়ার বিষয়টি নিজের অজান্তে অভ্যাসে পরিণত হয়। বছরের পর বছর এই অবস্থা চলার কারণে রোগীর পাকস্থলিতে চুলের বিশাল কুন্ডলী তৈরি হয়।

সফল অস্ত্রোপচারের অনুভূতি জানিয়ে ডা. আবুল কালাম বলেন, অনুভূতিটা আনন্দের। প্রায় দুই বছর যাবৎ সাঞ্জিদা চুল খেয়েছে। চুলের পাকানো কুন্ডলীটা বড় হয়ে পুরো পাকস্থলিটা ভরে ফুলে গিয়েছিল। যখন সে আর খেতে পারে না তখন হাসপাতালে এসে ভর্তি হয়। অপারেশনে বের করা কুন্ডলীর ওজন ছিলো প্রায় দেড় কেজি।

চার-পাঁচ দিন আগে রোগী ভর্তি হয়েছে জানিয়ে বলেন, ‘রোগী দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুই দিনের মধ্যে আমরা এন্ডোস্কপি করি। পরবর্তী দুই দিনের মধ্যে আমরা অপারেশন করেছি। এক সপ্তাহের মধ্যে চার দিনেই সে সার্জারিতে চলে গেছে।’

রোগের উপসর্গ সম্পর্কে তিনি বলেন, এই রোগটি মানুষের নিজের অজান্তে চুল খাওয়ার কারণে হয়। চুল পাকস্থলিতে জমে ‘পাখির বাসার’ মতো কুন্ডলী তৈরি করে। ফলে খাদ্য হজম বাধাগ্রস্ত হয় এবং রোগী স্বাভাবিকভাবে খেতে পারে না।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সমস্যাটি এন্ডোস্কোপির মাধ্যমে সমাধান করা যায়। তবে চুলের কুন্ডলী অনেক বড় হলে একমাত্র সমাধান পেট কেটে অপসারণ। আজকের রোগীর প্রথমে আংশিকভাবে এন্ডোস্কোপির মাধ্যমে কুন্ডলী বের করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কুন্ডলী অপসারণ করতে পেট কেটে অপারেশন করা হয়েছে।

গত ১৭ মে বিএমইউর ল্যাবে এন্ডোস্কোপিতে রোগের চিত্র দেখে সংশিষ্ট বিভাগের সবাই বিস্মিত হয়ে যান। সফল অপারেশনের মাধ্যমে চুলের কুন্ডলী বের করে আনায় নতুন জীবনের আশা ফিরে পেয়েছেন সানজিদা।

অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরীর তত্ত্বাবধানে অস্ত্রোপচারে অংশ নেয় চার চিকিৎসক। এর মধ্যে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওমর ফারুকসহ আরও চার রেসিডেন্ট চিকিৎসক।

এই সাফল্য সম্পর্কে অস্ত্রোপচার দলের সদস্যরা জানান, এ ধরনের অপারেশন শুধু দক্ষ হাতের কাজ নয়, বরং এটি মানসিক শক্তি, অভিজ্ঞতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং রোগীর জীবনের প্রতি গভীর মমত্ববোধের প্রতিচ্ছবি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুরের মেয়ে সানজিদা এসএসসি পরীক্ষায় বারবার অকৃতজ্ঞ হন। তার মা পেশায় একজন স্কুল শিক্ষিকা।

সূত্র- মেডিভয়েস

হারানো আঙুল ফিরে পাওয়ার অবিশ্বাস্য গল্প! 🦾দুর্ঘটনায় পিষ্ট হওয়া আঙুল যখন চিকিৎসকরা কেটে ফেলার কথা ভাবছিলেন, ঠিক তখন ইজরায়...
13/05/2026

হারানো আঙুল ফিরে পাওয়ার অবিশ্বাস্য গল্প! 🦾

দুর্ঘটনায় পিষ্ট হওয়া আঙুল যখন চিকিৎসকরা কেটে ফেলার কথা ভাবছিলেন, ঠিক তখন ইজরায়েলের চিকিৎসকরা এক অভিনব পদ্ধতি বেছে নিলেন। এক মাস যুবকের আঙুলগুলো তার পেটের ভেতর 'পকেট' বানিয়ে রাখা হয়েছিল!
পেটের টিস্যু থেকে রক্ত ও পুষ্টি নিয়ে মৃতপ্রায় আঙুলগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে এবং তার ক্ষতিগ্রস্ত হাত ফিরে পেয়েছেন প্রায় স্বাভাবিকভাবে।

স্যালুট সেই চিকিৎসকদের মেধা আর ধৈর্যকে! 🫡🩺

ভোর ৪টায়...  একজন মা কোলে করে ছুটে এলেন ইমার্জেন্সিতে।  কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।  বাচ্চার মৃ'ত্যুর কারণ ঠান...
02/05/2026

ভোর ৪টায়...
একজন মা কোলে করে ছুটে এলেন ইমার্জেন্সিতে।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

বাচ্চার মৃ'ত্যুর কারণ ঠান্ডা, কাশি, বা হাম নয়।
কারণ ছিল — ভুল নিয়মে বুকের দু'ধ খাওয়ানো।
দু'ধ সরাসরি শ্বাসনালীতে চলে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যায়।

অসুস্থ বাচ্চার নাক বন্ধ, কাশি, কফ থাকলে দু'ধ খাওয়ানো আরও ঝুঁকিপূর্ণ হয়।

মায়েরা, দয়া করে মনে রাখবেন:

- বাচ্চার মাথা শরীরের চেয়ে একটু উঁচু (১৫ ডিগ্রি) রেখে দু'ধ খাওয়ান
- পুরোপুরি শুয়ে দু'ধ খাওয়াবেন না
- নিপ'লসহ কালো অংশ মুখে দিন, শুধু নি'পল নয়
- নাক বন্ধ থাকলে আগে পরিষ্কার করুন
- বাচ্চা কাশলে তাড়াতাড়ি দুধ থামিয়ে পিঠে আলতো চাপড় দিন
- খাওয়ানোর পর ১০-১৫ মিনিট কাঁধে ধরে রাখুন

একটু সচেতনতাই আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে।

প্রতিটি মা-বাবার কাছে এই পোস্ট পৌঁছে দিন।
শেয়ার করুন, সচেতন হোন, সন্তানকে নিরাপদ রাখুন।

প্রথমে শুধু হালকা জ্বর…সাথে সর্দি, কাশিবাচ্চা একটু খিটখিটে, খেতে চাইছে না…এভাবেই শুরু হয়। এই সময়ই শরীরে ঢুকে পড়ে Measles...
29/03/2026

প্রথমে শুধু হালকা জ্বর…
সাথে সর্দি, কাশি
বাচ্চা একটু খিটখিটে, খেতে চাইছে না…
এভাবেই শুরু হয়।
এই সময়ই শরীরে ঢুকে পড়ে Measles (হাম) ভাইরাস
কোনো আক্রান্ত মানুষ হাঁচি দিলো, কাশি দিলো…
সেই বাতাস থেকেই ভাইরাসটা ছড়িয়ে গেলো।
আপনি বুঝতেও পারলেন না
শিশুর শরীর ইতোমধ্যে আক্রান্ত।

প্রথম ২–৩ দিন:
শুধু জ্বর, সর্দি, কাশি…
চোখ লাল হয়ে যায়, পানি পড়ে।
অনেকে
ধরেই নেন এটা সাধারণ ভাইরাল জ্বর।
তারপর
জ্বর বাড়ে,
মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spot) দেখা যেতে পারে…
আর ৩–৪ দিনের মাথায়
গায়ে লালচে র‍্যাশ উঠা শুরু।
মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
এই পুরো সময়টাতেই বাচ্চা অন্যদের জন্য খুব সংক্রামক।
মানে, আপনি বুঝার আগেই
আরো কয়েকজন শিশুর মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে।

হাম হলে শিশুর যত্ন:-

১. বিশ্রাম ও আলাদা রাখা
ভিড় এড়িয়ে শান্ত ঘরে রাখুন। জ্বর বেশি হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছান, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল দিন।
২. পর্যাপ্ত তরল দিন
পানি, দুধ, স্যুপ, ওরস্যালাইন—অল্প অল্প করে বারবার দিন। না খেতে চাইলেও চেষ্টা চালিয়ে যান।
৩. ভিটামিন A দিন
চোখ ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ—ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিন।
৪. আলো কম রাখুন
চোখে সমস্যা হলে হালকা অন্ধকার ঘরে রাখুন, পরিষ্কার পানি দিয়ে চোখ মুছান।
৫. ত্বকের যত্ন নিন
নখ ছোট রাখুন, চুলকাতে না দিন, শরীর পরিষ্কার রাখুন।

কেন ভয় পাবেন?
কারণ এটা শুধু “দানা উঠা” না
এই ভাইরাস ফুসফুস, চোখ, এমনকি মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে।

শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এমনকি খিঁচুনি পর্যন্ত নিয়ে যেতে পারে।

একটু সচেতন হন, সেভ করুন
আর পোস্টটা শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন।

পা'য়ুপথ পথ দিয়ে ছোট বাচ্চার খেলনা ঢুকিয়ে দিয়েছেন। বারণ করলে তো শুনবেন না তাই আর বারণ করবো না বরং একটা বুদ্ধি দিতে পা...
28/03/2026

পা'য়ুপথ পথ দিয়ে ছোট বাচ্চার খেলনা ঢুকিয়ে দিয়েছেন। বারণ করলে তো শুনবেন না তাই আর বারণ করবো না বরং একটা বুদ্ধি দিতে পারি। যা-ই ঢুকাবেন অন্তত তার সাথে একটা শক্ত সুতা আগে থেকে বেঁধে রাখবেন। বলা তো যায় না কখন সেটা আপনার গুলিস্তান পার হয়ে পাকিস্তান চলে যেতে পারে।

এর আগে কুমড়া, লাউ, বৈদ্যুতিক বাল্ব দেখেছিলাম এবার বাচ্চাদের খেলনা।

Address

Noakhali
Cumilla
3881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rajib Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Rajib Paul:

Shortcuts

Share