রাশেদুল ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Comilla
  • রাশেদুল ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার
Directions

রাশেদুল  ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার স্টোক,প্যারালাইসিস,কোমর ব্যথা,ঘাড় ব্যথা,হাটুব্যাথা,কনুই ব্যথা রোগের ফিজিওথেরাপি ও হিজামা কেন্দ্র।ব্যথামুক্ত সুস্থ জীবনের জন্য বিশ্বস্ত ঠিকানা।

12/05/2026
📰 প্রতিবেদন | বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫আজ ৮ সেপ্টেম্বর ২০২৫, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরা...
08/09/2025

📰 প্রতিবেদন | বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫

আজ ৮ সেপ্টেম্বর ২০২৫, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস।
এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:
“স্বাস্থ্যকর বয়স: ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের শক্তিতে”
(Healthy Ageing: Preventing Frailty & Falls)

📌 ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, এটি হলো সক্রিয় জীবনযাপনের এক বৈজ্ঞানিক উপায়। বিশেষ করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের দুর্বলতা (Frailty), ভারসাম্যহীনতা ও পড়ে যাওয়ার ঝুঁকি (Falls) প্রতিরোধে ফিজিওথেরাপি অনন্য ভূমিকা পালন করে।

📊 বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী,
২০১৯ সালে পৃথিবীতে ৬০+ বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ১ বিলিয়ন।
২০৫০ সালে এই সংখ্যা বেড়ে হবে প্রায় ২.১ বিলিয়ন।
নিয়মিত ব্যায়াম দুর্বলতার ঝুঁকি প্রায় ৪১% পর্যন্ত কমাতে পারে।

🎯 ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের ভূমিকা

বাংলাদেশে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) ডিগ্রিধারী পেশাজীবীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসক (Physical Medicine & Rehabilitation Specialist)-এর সরাসরি তত্ত্বাবধানে সেবা প্রদান করে থাকেন।
তারা—
✅ বাত, প্যারালাইসিস, জয়েন্ট ব্যথা, স্পোর্টস ইনজুরি, প্রতিবন্ধিতা ও পুনর্বাসন চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
✅ উপজেলা থেকে শুরু করে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন।
✅ সমাজে সক্রিয় ও উৎপাদনশীল জীবনযাপন নিশ্চিত করতে অবদান রাখছেন।

✨ BDPC-এর বার্তা

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC) বিশ্বাস করে,
👉 স্বাস্থ্যকর বয়স মানেই শুধু দীর্ঘায়ু নয়, বরং সক্রিয়, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন।
👉 ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি সুস্থ ও সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে পারব।

📢 আসুন, সবাই মিলে বলি—
“স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম, সঠিক ফিজিওথেরাপি ও সচেতনতা।”

💐 বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৫ উপলক্ষে BDPC-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

হাতের আঙুল শক্ত হয়ে যাওয়ার সাধারণ কারণআঘাত বা ফ্র্যাকচার – দুর্ঘটনার পর সঠিক চিকিৎসা ও ফিজিওথেরাপি না নিলে জয়েন্ট শক্...
10/08/2025

হাতের আঙুল শক্ত হয়ে যাওয়ার সাধারণ কারণ

আঘাত বা ফ্র্যাকচার – দুর্ঘটনার পর সঠিক চিকিৎসা ও ফিজিওথেরাপি না নিলে জয়েন্ট শক্ত হয়ে যায়।

সার্জারির পরবর্তী জটিলতা – হাতের অস্ত্রোপচারের পর নড়াচড়া না করালে পেশি ও লিগামেন্ট শক্ত হয়ে যায়।

আর্থ্রাইটিস বা বাতের ব্যথা – বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আঙুল ফুলে যায় ও বাঁকা হয়ে যায়।

টেনডন বা নার্ভের সমস্যা – যেমন কারপাল টানেল সিন্ড্রোম বা টেন্ডোনাইটিস।

কেন দ্রুত চিকিৎসা জরুরি?

হাতের আঙুল শক্ত হয়ে গেলে গ্রিপ করার ক্ষমতা কমে যায়, দৈনন্দিন কাজ যেমন কলম ধরা, রান্না করা, বোতল খোলা ইত্যাদি করতে অসুবিধা হয়। সময়মতো চিকিৎসা না নিলে:

স্থায়ীভাবে নড়াচড়া সীমিত হয়ে যেতে পারে।

হাতের পেশি দুর্বল হয়ে পড়ে।

ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।

সমাধানে ফিজিওথেরাপির গুরুত্ব

হাতের আঙুল শক্ত হয়ে যাওয়া সমস্যার সমাধানে ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকর পদ্ধতি।

জয়েন্ট মবিলাইজেশন ও স্ট্রেচিং এক্সারসাইজ আঙুলের নড়াচড়া ফিরিয়ে আনে।

পেশি শক্তিশালী করার ব্যায়াম হাতে শক্তি ও গ্রিপ বাড়ায়।

ব্যথা কমাতে আল্ট্রাসাউন্ড থেরাপি, প্যারাফিন ও হট প্যাক ব্যবহার করা হয়।

physiotherapy #ফিজিওথেরাপি

🦴 অস্টিওআর্থ্রাইটিস? ভয় নয়, সমাধান সম্ভব!👉 অস্টিওআর্থ্রাইটিস এক ধরণের জয়েন্ট ডিজেনারেশন, যেখানে কার্টিলেজ ক্ষয় হতে থাকে ...
09/08/2025

🦴 অস্টিওআর্থ্রাইটিস? ভয় নয়, সমাধান সম্ভব!

👉 অস্টিওআর্থ্রাইটিস এক ধরণের জয়েন্ট ডিজেনারেশন, যেখানে কার্টিলেজ ক্ষয় হতে থাকে এবং জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া ও চলাফেরায় সমস্যা দেখা দেয়।

🔬 চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর:
✅ ব্যথা কমাতে সাহায্য করে
✅ জয়েন্টে নমনীয়তা বৃদ্ধি করে
✅ পেশি শক্তিশালী করে
✅ দৈনন্দিন কাজ সহজ করে
✅ ওষুধের উপর নির্ভরতা কমায়

🧑‍⚕️ ফিজিওথেরাপি চিকিৎসার কিছু কৌশল: 🌀 হট/কোল্ড থেরাপি
🌀 TENS (Electrotherapy)
🌀 স্ট্রেচিং ও স্ট্রেংথেনিং এক্সারসাইজ
🌀 গেইট ট্রেনিং (হাঁটা শেখানো)
🌀 ব্যালেন্স ও ফাংশনাল থেরাপি

✨ আপনার জয়েন্টের যত্ন নিন সময় থাকতেই। ব্যথা হলে অবহেলা নয়, একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন।

🦴 অস্টিওআর্থ্রাইটিস? ভয় নয়, সমাধান সম্ভব!👉 অস্টিওআর্থ্রাইটিস এক ধরণের জয়েন্ট ডিজেনারেশন, যেখানে কার্টিলেজ ক্ষয় হতে থাকে ...
05/08/2025

🦴 অস্টিওআর্থ্রাইটিস? ভয় নয়, সমাধান সম্ভব!

👉 অস্টিওআর্থ্রাইটিস এক ধরণের জয়েন্ট ডিজেনারেশন, যেখানে কার্টিলেজ ক্ষয় হতে থাকে এবং জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া ও চলাফেরায় সমস্যা দেখা দেয়।

🔬 চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর:
✅ ব্যথা কমাতে সাহায্য করে
✅ জয়েন্টে নমনীয়তা বৃদ্ধি করে
✅ পেশি শক্তিশালী করে
✅ দৈনন্দিন কাজ সহজ করে
✅ ওষুধের উপর নির্ভরতা কমায়

🧑‍⚕️ ফিজিওথেরাপি চিকিৎসার কিছু কৌশল: 🌀 হট/কোল্ড থেরাপি
🌀 TENS (Electrotherapy)
🌀 স্ট্রেচিং ও স্ট্রেংথেনিং এক্সারসাইজ
🌀 গেইট ট্রেনিং (হাঁটা শেখানো)
🌀 ব্যালেন্স ও ফাংশনাল থেরাপি

✨ আপনার জয়েন্টের যত্ন নিন সময় থাকতেই। ব্যথা হলে অবহেলা নয়, একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন।

সকল প্রকার ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন 01729252559/01874241757

゚

🧠 Erb-Duchenne Palsy (Erb’s Palsy)একটি জন্মজনিত স্নায়ু সমস্যা, যা শিশুর কাঁধ ও হাতে স্থায়ী দুর্বলতা সৃষ্টি করতে পারে!📌 ম...
03/08/2025

🧠 Erb-Duchenne Palsy (Erb’s Palsy)
একটি জন্মজনিত স্নায়ু সমস্যা, যা শিশুর কাঁধ ও হাতে স্থায়ী দুর্বলতা সৃষ্টি করতে পারে!

📌 মূল কারণ:
সাধারণত জন্মের সময় ঘাড় ও কাঁধে টান পড়লে C5 ও C6 নার্ভ রুট ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শিশুর হাতের নড়াচড়া সীমিত হয়ে যায়।

🔍 লক্ষণসমূহ:
✅ “Waiter’s Tip” অবস্থান – হাত নিচে ও কব্জি বাঁকা
✅ কাঁধ সামনের দিকে ঘোরানো
✅ হাত ছোট ও পাতলা হয়ে যাওয়া (Muscle atrophy)
✅ Scapular winging
✅ চোখের পাপড়ি ঝুলে যাওয়া ও ছোট পিউপিল (Horner Syndrome)

🩺 ফিজিওথেরাপির ভূমিকা:
🔹 Passive ও Active Movement Exercise
🔹 Stretching & Strengthening
🔹 Muscle Re-education
🔹 Electrical Stimulation
🔹 প্রয়োজনে সার্জিক্যাল রেফারেন্স

📣 আপনার শিশুর যদি এমন কোনো লক্ষণ দেখা দেয় –
👉 সময় নষ্ট না করে আজই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন
🧑‍⚕️

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আমি ফিজিও মো: রাশেদুল ইসলাম।ডিপিটি, এসএমএফ,সরকারি আইএইচটি চট্টগ্রাম। এফটি- চট্টগ...
01/08/2025

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।

আমি ফিজিও মো: রাশেদুল ইসলাম।
ডিপিটি, এসএমএফ,সরকারি আইএইচটি চট্টগ্রাম।
এফটি- চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটাল
এক্স ফিজিও: সিরাজ ফর এইচ স্পোর্টস একাডেমী চট্টগ্রাম।
ফিজিওথেরাপি ইনচাজ: নিউ ভিশন মডেল হসপিটাল কুমিল্লা

বুড়িচং পৌরসভা এই প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান যা বুড়িচং বাসিকে ফিজিওথেরাপি সেবা প্রদান করছে । বর্তমান সময়ের প্রেক্ষাপটে জীবনকে গতিশীল রাখার জন্য এবং রোগমুক্ত থাকার জন্য ফিজিওথেরাপির ভূমিকা অপারিসীম।
সুস্বাস্থ্য ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । নানারকম শারীরিক জটিলতার শিকার অনেকেই ওষুধে আরোগ্য হন না, সেসব রোগীর জন্য ফিজিওথেরাপি অত্যাবশ্যক।এরকম একটি জাতীয় ইস্যুকে সহজে সবার দোর গোড়ায় পৌঁছানো আমাদের দায়িত্ব মনে করি ।
আপনি কেন আমাদের সেবা নিবেন ?
✅ আমরা আছি কুমিল্লা শহরের সব এরিয়াতে।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট ডিপ্লোমাধারী।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
✅ অভিজ্ঞ ফিজিও থেকে আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট।

✅ফিজিওথেরাপি অত্যাবশকীয় হওয়া সত্যেও ঝুঁকি নিয়ে যারা হাসপাতালে বা ফিজিওথেরাপি সেন্টারে যেতে চাচ্ছেন না বাসায় থেকেই নিরাপদেই সেবা পেতে পারবেন।
আমাদের আছে অত্যাধুনিক সব ইকুইপমেন্ট সমূহঃ
🔯আল্ট্রাসাউন্ড থেরাপি
✡️ইনফ্রা রেড রে
✡️ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি
✡️মাসেল স্টিমুলেটর
✡️সারভাইকেল ট্রাকশন
✡️পেলভিক ট্রাকশন
✡️ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন
✡️প্যারাফিন ওয়াক্স বাথ
⚛️আকুপাংচার
⚛️হিজামা (কাপিং থেরাপি)
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট
ফিজিওথেরাপি সেবা নিন সুস্থ থাকুন।

ফিজিওথেরাপি_সেবাসমূহ :
★স্ট্রোক জনিত প্যারালাইসিস
★মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
★অটিজম ফিজিওথেরাপী
★স্পাইনাল কর্ড ইনজুরি
★প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস।
★ মাংশপেশী ব্যথা ও শুকিয়ে যাওয়া
★ফ্রোজেন সোল্ডার
★ হাত পা অবশ ও ঝিনঝিন করা
★যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
★ডিস্ক প্রলেপস জনিত ব্যথা
★ টিস্যু ইনজুরি
★ মাসেল ইনজুরি
★ PLID
★ব্যাক পেইন বা পিঠে ব্যথা
★GBS
★মুখ বেকে যাওয়া বা বেলস পালসি
★বার্ধক্যজনিত সমস্যা চিকিৎসার ক্ষেএে ও বাত, ব্যথা
★হাঁটু ও গোড়ালীর ব্যথা
★ সায়াটিকা,
ফিজিওথেরাপি সেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন।
018 92049796,

বিঃদ্রঃ আমাদের এখানে আছে হিজামা (কাপিং) থেরাপি সুব্যবস্থা।
#মুখবেঁকেযাওয়া
#বুড়িচং বেস্ট ফিজিওথেরাপি
#কোমর ব্যথা
#প্যারালাইসিস #স্পোর্টস ইনজুরি

🩺 মুখ হঠাৎ বেঁকে গেছে? এটি হতে পারে বেলস পালসি (Bell’s Palsy)।✅ দ্রুত ফিজিওথেরাপি নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।✅...
25/07/2025

🩺 মুখ হঠাৎ বেঁকে গেছে? এটি হতে পারে বেলস পালসি (Bell’s Palsy)।
✅ দ্রুত ফিজিওথেরাপি নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
✅ মুখের প্যারালাইসিসের ব্যায়াম ও সঠিক চিকিৎসায় ফিরে পান আপনার আগের হাসি।

👉 দেরি না করে আজই যোগাযোগ করুন।
মুখের হাসি ফিরিয়ে আনুন ফিজিওথেরাপির মাধ্যমে। 💚

আমাদের ঠিকানা:বুড়িচং উত্তর বাজার, হসপিটাল রোড, মাস্টার কমপ্লেক্স, বুড়িচং, কুমিল্লা।
যোগাযোগ ঃ০১৮৯২০৪৯৭৯৬
#মুখবেঁকেযাওয়া

Address

Hospital Road, Burichong
Comilla
3520

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাশেদুল ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share