12/09/2026
PLID নিয়ে কিছু গুরুত্বপূর্ন কথা
#ফিজিওথেরাপির মাধ্যমে কি PLID/ disc prolapse/ বের হয়ে যাওয়া intervertebral disc আগের অবস্থানে ফিরে আসে??
#ব্যথা তো কমে গিয়েছে কিন্তু ডিস্ক যে বের হয়ে গিয়েছিল সেটা কি ঠিক হয়েছে??
করে অনেকেই দেখতে চান যে ফিজিওথেরাপি নিয়ে ডিস্ক এর কি পরিবর্তন হলো??
🔎পেশাগত দায়িত্ব পালনের সময় এইসব প্রশ্ন প্রতিনিয়ত শুনতে পাই।
অন্যদিকে আবার কিছু সংখ্যক রোগী হালকা কোমড় ব্যথার কারণে বা অন্য কোনো কারণে MRI করে , যাতে দেখা যায় তার ডিস্ক prolapse আছে কিন্তু সেই অনুযায়ী ব্যথা বা অন্য উপসর্গ নেই। কিন্তু রোগী তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন।
📢চলুন সংক্ষেপে জানি disc prolapse হওয়ার পর কি ঘটে এবং ফিজিওথেরাপি দিয়ে এর কি কি পরিবর্তন হয়ে থাকে।
⚒️ Natural reabsorb/ প্রাকৃতিক পরিশোধন :
যখন একটি spinal disc prolapse হয়/ স্লিপ করে তার গঠন সীমানার বাইরে চলে আসে বা তার circumference/ পরিধি বৃদ্ধি পায় তখন শরীর এটিকে foreign body / অপ্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচনা করে।তারপর চালু হয় শরীর এর নিজস্ব চেষ্টা এই স্লিপ ডিস্ক কে আগের মত করার ( এটি শরীর এর healing process) , Inflammation - degradation- spontaneous reabsorb- shrinking - completely disappearance of herniated disc ইত্যাদি । কিন্তু সকল ক্ষেত্রে বা সব বয়সে এটি নাও ঘটতে পারে। এই প্রক্রিয়া টি অনেক গুলো ফ্যাক্টর এর উপর নির্ভরশীল । যেমন: বয়স, শারীরিক গঠন , ওজন এর ভারসাম্যতা, পেশা, অন্যন্য রোগ ব্যাধি যেমন: ডায়াবেটিস ও কিডনি রোগ, লাইফ স্টাইল, চিকিৎসার মান ইত্যাদি আরও অনেক বিষয় এই হিলিং প্রক্রিয়ার সাথে জড়িত। অন্যদিকে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনি যদি উপরে উল্লেখিত ডিস্ক এর পরিবর্তন অল্প সময়ে দেখতে চান বা MRI করে দেখতে চান তাহলে সম্ভব নাও হতে পারে।
⏳ফিজিওথেরাপি ও প্রাকৃতিক পরিশোধন:
পূর্বে আলোচিত natural reabsorption প্রক্রিয়া টি ফিজিওথেরাপির মাধ্যমে আরও ত্বরান্বিত করা যায়। ফিজিওথেরাপিতে নির্দেশিত বিভিন্ন ব্যায়াম এবং movement ডিস্ক এর ক্ষতিগ্রস্ত এরিয়া তে রক্ত চলাচল তথা পুষ্টি বৃদ্ধি করে ফলে natural reabsorption প্রক্রিয়া আরও দ্রুত ও শক্তিশালী হয়।
🔔ফিজিওথেরাপির মাধ্যমে পি এল আইডি বা ডিস্ক প্রোলাপ্স এর যে সমস্ত পরিবর্তন হয়ে থাকে, যার ফলে কষ্ট উপশম হয় সেই বিষয়ে অল্প পরিসরে আলোকপাত করার চেষ্টা করছি:
🔎Pain modulation/ ব্যথার মাত্রা নিয়ন্ত্রণ:
ফিজিওথেরাপির বিভিন্ন Modalitis ব্যবহার করে পেইন ইনটেনসিটি নিয়ন্ত্রণ করা যায়। যেমন TENS থেরাপি দিয়ে non -painful stimulus তৈরি করে ব্যথা spinal level এ ব্লক করা যায় ( gate control)।
Cold therapy দিয়ে পেইন এর threshold level বাড়ানো হয় ফলে ব্যথা কম অনুভূত হয়।
প্রয়োজন এবং ইনডিকেশন অনুযায়ী অন্যন্য হিটিং এজেন্ট ব্যবহার করা হয়। যেগুলো মাসল spasm কমায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হিলিং প্রক্রিয়ার উন্নতি সাধন পূর্বক ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে।
🔎Opening of intervertebral foramina অর্থাৎ যে পথে spine হতে nerve root / স্নায়ু বেরিয়ে আসে সেই পথ প্রসারণ:
ডিস্ক prolapse এর কারণে intervertebral foramina/ spinal foramina সংকোচিত হয়ে foramina দিয়ে যে গুরুত্বপুর্ন স্ট্রাকচার বের হয় সেগুলোতে চাপ সৃষ্টি করে ( যেমন স্নায়ু/ nerve)। ফিজিওথেরাপির বিভিন্ন অ্যাপ্রোচ ( McKenzie, Cyriax, Mulligan etc)বা ব্যায়াম এর মাধ্যমে এই foramina এর প্রসারণ ঘটানো হয় ফলে স্নায়ুর উপর থেকে চাপ শিথিল হয় ।
🔎Spinal decompression/ অর্থাৎ ডিস্ক এর উপর চাপ শিথিল :
ট্রাকশন থেরাপি, বিভিন্ন পজিশনিং এবং movement এর মাধ্যমে vertebral disc এর উপর থেকে চাপ কমানো যায় ফলে দ্রুত হিলিং হতে থাকে এবং বেরিয়ে যাওয়ার বা prolapse হওয়ার প্রবণতা কমে।
🔎Central Negative pressure in vertebral disc:
নির্দেশিত বিভিন্ন ব্যায়াম , ট্র্যাকশন থেরাপি, পজিশনিং এর মাধ্যমে ডিস্ক এর সেন্ট্রাল এরিয়ায় এক ধরনের নেগেটিভ প্রেশার ( ভ্যাকুয়াম প্রেশার এর মত) তাতে করে যে nucleus pulposus ( ডিস্ক এর মাঝের নরম অংশ যা বাহিরের লেয়ার annulus fibrosus কে অতিক্রম করে) বের হয়ে আসে সেই nucleus pulposus সেন্ট্রাল নেগেটিভ প্রেশার এর কারণে পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
🔎 Natural corset setup: বিভিন্ন ব্যায়াম এর মাধ্যমে core muscle/ muscular box এর মাসুল গুলোকে স্ট্রেচিং , রিলিজ , এক্টিভেশন এবং strengthening এর মাধ্যমে এবং myo-fascial sling system এর balance work নিশ্চিত করার মাধ্যমে একটি স্ট্রং natural corset/ spinal support তৈরি করা যায় । এর ফলে PLID জনিত বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তিতে PLID হওয়ার বা spinal injury এর চান্স কমে।
#সবশেষে সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা, ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়।
ধন্যবাদ
#কোমড়ব্যথা