Midland hospital pvt ltd

Call Directions

Midland hospital pvt ltd 40 bed multi-decipline hospital. With a diagnostic center and out patient department.

30/07/2026

লেখক : ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে. আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও. হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না.

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম. উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়. এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে.

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো. বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবেনা. তার স্ত্রী ও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক.

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন. জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত. এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম. যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই. এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে. বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও. দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে. হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

16/02/2026
বিখ্যাত নির্বাচনী ওয়াদা "চিকিৎসা ব্যাবস্থা জনগনের দোরগোড়ায় পৌছে দিব" সেইটার ই সাইড ইফেক্ট হল এই নকল ঔষধ, নকল ডাক্তার, নক...
02/04/2024

বিখ্যাত নির্বাচনী ওয়াদা "চিকিৎসা ব্যাবস্থা জনগনের দোরগোড়ায় পৌছে দিব"
সেইটার ই সাইড ইফেক্ট হল এই নকল ঔষধ, নকল ডাক্তার, নকল ডায়াগনস্টিক সেন্টার। যেখানে আমাদের দেশে নিয়ন্ত্রণকারী লোক ও প্রতিষ্ঠান অপ্রতুল সেখানে এইভাবে রাস্তার মোড়ে মোরে ঔষধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্টন। কে এইগুলা মান যাচাই করবে? আমার আম্মু বিদেশে যেখানে আছে সেখানে বাসার কাছাকাছি কোথাও ফার্মেসী নাই, গাড়ি করে অনেক দুর থেকে প্রেস্ক্রিপশান দেখিয়ে ঔষধ আনে, তাও ওই দেশে বিনা চিকিৎসায় কেউ মারা যায় না।

17/03/2024

এই ৪৫ দিন বয়সী বাচ্চাটি নিওনেটাল কোলেস্টাসিস নিয়ে ভর্তি হয়েছিল আমাদের বিভাগে। সম্ভাব্য কারণ ছিল বিলিয়ারি এট্রেশিয়া। প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় এবং নিশ্চিতকরণের টেষ্ট না থাকায় আমরা কালক্ষেপণ না করে তাকে বিএসএমএমইউএর শিশু গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রেফার করি। হয়তো আরও ১৫-২০ দিন বা এক মাস আগেও এটা ধরা পড়তে পারতো, যদি রোদ লাগানোর নামে অহেতুক কালক্ষেপন না করতো।

আমি নিজে যোগাযোগ করে বলে দেই যেনো রোগীর সময় বাচে, কারণ এই রোগীর প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন মূল্যবান। যাওয়ামাত্রই সে ভর্তি হওয়ার সুযোগ পায়, যা সাধারণত অন্য রোগীরা পায়না।

এত প্রায়োরিটি পেয়েও এবং সব বুঝিয়ে বলার পরেও এক সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু অভিভাবকরা লিভার বায়োপসি এবং তৎপরবর্তী চিকিৎসা বা intervention এর জন্য রাজী হয়নি। অগত্যা কোনোরূপ রোগনিরূপণ ছাড়াই তাকে ছুটি দেয়া হয়। এখন প্রশ্ন হলো :

১. যদি পরবর্তী পরীক্ষা এবং চিকিৎসা নিতে রাজী নাই থাকে, তবে কেনো কুমিল্লা থেকে ঢাকা গিয়েছিল? (উল্লেখ্য, উভয় স্থানে তাকে সবকিছু বুঝিয়ে দেয়া হয়েছিল)। উল্টো তারা ঢাকায় গিয়ে মিথ্যা গল্প বলেছিল।

২. এই যে এক সপ্তাহ একটা সীট অযথাই দখল করে রাখলো, এই সীটে অন্য আরেকটা রোগীর চিকিৎসা পাওয়া কে বঞ্চিত করলোনা?

৩. এটা যদি সত্যিই বিলিয়ারি এট্রেশিয়া হয়, তবে ৬০ দিন পার হয়ে গেলে তার অপারেশন সফলতার হার অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে তারা রাজী হলেও সাফল্যের হার কমে যাওয়ার জন্য দায়ী কে হবে?

৪. এই যে নিজ গরজে রোগীর জন্য তদবির করলাম, বিএসএমএমইউও আমার গরজে প্রম্পট রেসপন্স করলো কিন্তু নীট রেজাল্ট শুণ্য। এতে পরবর্তীতে যেচে কল করা বা এগিয়ে আসার প্রবণতা কমে যাবেনা?

এই যে খুটিনাটি অনেকগুলো বিষয়, এগুলো কখনো মিডিয়া বা সামাজিক মাধ্যমে আসেনা, কেউ জানেও না। অথচ প্রতিনিয়ত আমরা চিকিৎসকরা এগুলো ফেস করি।

সর্বাত্মক প্রচেষ্টার পরেও কিছু সিস্টেম লস বা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটে এবং সেগুলোই ফলাও করে প্রচার হয়। আমরা কি করি, রোগী বা অভিভাবক কি করে তা শুধু আমরা জানি আর উপর থেকে একজন দেখছেন।

উল্লিখিত রোগীর যদি বিলিয়ারি এট্রেশিয়া হয়, তবে বছরখানেকের মধ্যে তার সিরোসিস ডেভোলাপ করবে এবং ৩ বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে, এটা অনুমেয়। একসময় জটিলতা নিয়ে সে ঠিকই আবার ভর্তি হবে, যা বলবো তাই করবে, কিন্তু শেষ রক্ষা হবেনা।

আপনাদের জন্য আরেকটা কথা বলে শেষ করছি। নবজাতক বা শিশুর জন্ডিস হলেই রোদ লাগাতে যাবেন না বা কাউকে না বুঝে উপদেশ দিতে যাবেন না। এই জন্ডিসের মাঝেই লুকিয়ে থাকে কোলেস্টাসিস, বিলিয়ারি এট্রেশিয়া, হাইপোথাইরয়েড, টর্চ ইনফেকশন, সেপসিস এবং আরো অনেক কিছু। যে জণ্ডিস শুধুমাত্র রোদ লাগালে চলে যায়, তা রোদ না লাগিয়ে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালেই চলে যাবে৷ আর যাহা প্যাথলজিক্যাল জণ্ডিস, তা কিন্তু বাড়তেই থাকবে। তাই সামাজিক মাধ্যমে "আপু, রোদ লাগান" উপদেশ না দিয়ে শিশু বিশেষজ্ঞ বা নবজাতক বিশেষজ্ঞ বা শিশু গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ দেখাতে বলবেন।

ডা. খন্দকার মোবাশ্বের আহমেদ
এসিস্ট্যান্ট প্রফেসর
পিডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টেরোলজি
কুমিল্লা মেডিকেল কলেজ

রাতে দেরি করে খেলে হৃদরোগের ঝুকি বাড়ে
21/02/2024

রাতে দেরি করে খেলে হৃদরোগের ঝুকি বাড়ে

11/02/2024

একটি পরিবারের আর্থিক অবস্থার অবনতির দশটি প্রধান কারণ:

1. পরিবারের প্রত্যেকেরই একটি স্মার্টফোন রয়েছে।
2. অনিয়ন্ত্রিত জীবনধারা চিকিৎসা খরচ বাড়াচ্ছে।
3. স্ট্যাটাস সিম্বল হিসাবে একটি গাড়ি বা অন্যান্য জিনিস কেনা।
4. রেস্টুরেন্টে অযথা খাওয়া।
5. সেলুন, পার্লার এবং কাপড়ের জন্য ব্র্যান্ড নির্ভরশীলতা।
6. বিভিন্ন বার্ষিকী/দিবস বিশেষ করে তোলার চেষ্টা করা।
7. বিবাহ এবং পারিবারিক ফাংশনে ব্যাপক খরচ।
8. হাসপাতালের বাণিজ্যিকীকরণ, স্কুল টিউশন.. শিক্ষা...ইত্যাদি।
9. লোন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যা আপনি এখনও উপার্জন করেননি তা খরচ করা...
10. বাড়ি এবং অফিসের অভ্যন্তরীণ অংশে প্রচুর অর্থ ব্যয় করা এবং এর ফলে রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি করা... সংগৃহীত

আমরা নিজের চাহিদা এবং আয় না বুঝে অন্যের জীবনধারা অনুলিপি করছি।

19/11/2023

“Thousands of resturants but with only one recipe"
( চাপ আর নান রুটি 😁😁)

From the movie “The killer” :- About New orleand city (পড়ুন কুমিল্লা শহর):

travellers diarrhoea তে আক্রান্ত হতে না চাইলে সেন্টমার্টিন যাওয়ার আগে আরেকবার ভেবে দেখবেন।
27/12/2021

travellers diarrhoea তে আক্রান্ত হতে না চাইলে সেন্টমার্টিন যাওয়ার আগে আরেকবার ভেবে দেখবেন।

সবার আগে সব খবর জানতে ভিজিট করুন: https://www.bvnews24.com/খবরের ভেতরের খবর জানতে ​পেইজে লাইক দিয়ে সংগেই থাকুন: https://www.facebook.com/thebvnews24BanglaVis...

Address

Kandirpar, Ramghatla
Cumilla
3500

Telephone

+8808168118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midland hospital pvt ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category