Dr. Dalowar Hossain, Physiotherapist

Dr. Dalowar Hossain, Physiotherapist Dr. Dalowar Hossain , Physiotherapist in Cumilla . Musculoskeletal,Neuro & sports physiotherapist.

সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা....
27/05/2026

সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা....

 #প্লান্টার_ফ্যাসাইটিস    #পায়ের_তালু_বা_গোড়ালী_ব্যাথা।সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই গোড়ালিতে কেমন একটা টান লাগে.?...
11/05/2026

#প্লান্টার_ফ্যাসাইটিস
#পায়ের_তালু_বা_গোড়ালী_ব্যাথা।
সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই গোড়ালিতে কেমন একটা টান লাগে.?
মনে হয় প্রথম কয়েক কদম ঠিকমতো হাঁটাই যাচ্ছে না.?
কিছুক্ষণ পর আবার একটু কমে যায়.?
তারপর সারাদিন মোটামুটি ঠিকই থাকেন.?
অনেকেই এটা পাত্তা দেন না।
আসলে পায়ের নিচে একটা টিস্যু আছে,
যেটা আমাদের শরীরের পুরো ওজন সামলায়।
দিনের পর দিন চাপ নিতে নিতে সেটা শক্ত হয়ে যায়, ফুলে যায়।
বিশেষ করে যারা দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করেন,
খালি পায়ে হাঁটেন,
বা শক্ত স্যান্ডেল ব্যবহার করেন তাদের বেশি হয়।
রাতে ঘুমের সময় টিস্যুটা আরও শক্ত হয়ে থাকে।
তাই সকালে হঠাৎ পা রাখতেই টান লাগে।
আর সেই প্রথম কয়েকটা পদক্ষেপই সবচেয়ে কষ্টের হয়।

আপনারও কি সকালে বিছানা থেকে নেমে প্রথম পা রাখার সময় গোড়ালিতে এমন ব্যথা হয়.?
তাহলে অবহেলা করবেন না।

কিছু সহজ জিনিস অনেক উপকার দিতে পারেঃ

১/সকালে নামার আগে পা একটু নাড়াচাড়া করুন

২/ ঠান্ডা পানির বোতল পায়ের নিচে গড়িয়ে নিন

৩/নরম ও আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করুন

৪/বাসায় শক্ত মেঝেতে খালি পায়ে হাঁটা কমান

৫/দীর্ঘসময় একটানা দাঁড়িয়ে থাকা কমান

ছোট একটা সমস্যা ভেবে ফেলে রাখলে,
একসময় হাঁটাচলাই কষ্ট যেতে পারে।

এরপরও যদি পরিবর্তন না হয় তাহলে একজন ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ নিন।

#ফিজিওথেরাপি #ফিজিওথেরাপিস্ট #মহিলাফিজিওথেরাপিস্ট

মহিলাদের অর্থোপেডিক্স ফিজিওথেরাপি চিকিৎসা দিতে প্রস্তুত আছেন আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক নাইমা ম্যাম এবং উনার টি...
10/05/2026

মহিলাদের অর্থোপেডিক্স ফিজিওথেরাপি চিকিৎসা দিতে প্রস্তুত আছেন আমাদের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক নাইমা ম্যাম এবং উনার টিমের অন্য মহিলা ফিজিওথেরাপি চিকিৎসক গণ।ম্যাম, ফিজিওথেরাপি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) এবং বার্ধক্য বিষয়ে মাস্টার্স (GGW) করা। কুমিল্লায় মহিলাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসার সেরা টিম বলা যায়।

#মহিলাদের_জন্য_সেরা_ফিজিওথেরাপি_টিম।

#ফিজিওথেরাপি #ফিজিওথেরাপিস্ট

07/05/2026
 #ফিজিওথেরাপি_কি_কেন?ফিজিওথেরাপি হলো ঔষধ ও সার্জারিবিহীন আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যা শারীরিক ব্যায়াম, তাপ, আলো, পানি এবং...
05/05/2026

#ফিজিওথেরাপি_কি_কেন?
ফিজিওথেরাপি হলো ঔষধ ও সার্জারিবিহীন আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যা শারীরিক ব্যায়াম, তাপ, আলো, পানি এবং বিভিন্ন যান্ত্রিক কৌশলের মাধ্যমে শরীরের ব্যথা, প্যারালাইসিস ও কর্মক্ষমতা হ্রাসজনিত সমস্যা দূর করে । এটি মাংসপেশি, স্নায়ু ও হাড়ের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ জীবনে ফিরতে সাহায্য করে ।

#ফিজিওথেরাপির_মূল_লক্ষ্য_ও_ক্ষেত্রসমূহঃ
(১)ব্যাথা ও আঘাত নিরাময়: কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বাতের ব্যথা, এবং খেলার মাঠের ইনজুরি (Sports Injury) নিরাময় ।
(২)প্যারালাইসিস ও স্নায়বিক সমস্যা: স্ট্রোক বা মস্তিষ্কের আঘাতজনিত প্যারালাইসিস, কার্পাল টানেল সিনড্রোম, এবং স্নায়বিক দুর্বলতা ।
(৩)শারীরিক সক্ষমতা বৃদ্ধি: সার্জারির পর, হাড় ভাঙার পরে, বা দীর্ঘদিনের অসুস্থতার পর শরীরের মুভমেন্ট বা নড়াচড়া স্বাভাবিক করা ।
(৪)শ্বাসকষ্টজনিত সমস্যা: সিওপিডি (COPD) বা ফুসফুসের কার্যকারিতা বাড়াতে ।

#ফিজিওথেরাপির_কৌশলঃ
ফিজিওথেরাপিস্টরা সাধারণত ব্যায়াম থেরাপি (ব্যায়াম বা মুভমেন্ট), ম্যানুয়াল থেরাপি (হাত দ্বারা ম্যাসাজ বা মুভমেন্ট), এবং ইলেক্ট্রোথেরাপি (বৈদ্যুতিক শক্তির মাধ্যমে) ব্যবহার করে চিকিৎসা প্রদান করেন।

#ফিজিওথেরাপির_উপকারিতাঃ
এটি একটি পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন নিরাপদ চিকিৎসা পদ্ধতি ।
ওষুধের ওপর নির্ভরতা কমায় এবং কিডনি জটিলতা এড়াতে সাহায্য করে ।
ব্যথা উপশমের পাশাপাশি শারীরিক কর্মক্ষমতা ও পেশি শক্তি পুনরুদ্ধার করে ।
ভবিষ্যতে হাড় বা মাংসপেশির নতুন ইনজুরি প্রতিরোধ করে।

িজিওথেরাপি_প্রয়োজন?
দীর্ঘমেয়াদী ব্যথা, দুর্ঘটনার পর পুনর্বাসন, হাড় জোড়ার জড়তা,স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে এবং বাতের সমস্যায় অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে এই চিকিৎসা গ্রহণ
করা উচিত।

#নোটঃ যে কোন সমস্যার শুরুতেই একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক দ্বারা চিকিৎসা শুরু করতে পারলেই রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং টাকা নস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।
কোন ধরনের টেকনিশিয়ান থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যাবেনা।

এক্ষেত্রে কুমিল্লায় একমাত্র আমরাই দিচ্ছি একসাথে দক্ষ এবং ডিগ্রীধারী পুরুষ ও মহিলা ফিজিওথেরাপি চিকিৎসক এর নিশ্চয়তা।কুমিল্লা জেলায় এতজন ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্ট আর কোন সেন্টারে নেই।

 ে_শরীর_বেঁকে_যায়_কেন?🥹 (বড় লেখা পড়লে অবশ্যই উপকৃত হবেন)যাদের পিএলআইডি আছে, শরীর বেঁকে যাওয়া এটি খুবই সাধারণ ঘটনা! প্রশ্...
04/05/2026

ে_শরীর_বেঁকে_যায়_কেন?🥹 (বড় লেখা পড়লে অবশ্যই উপকৃত হবেন)

যাদের পিএলআইডি আছে, শরীর বেঁকে যাওয়া এটি খুবই সাধারণ ঘটনা!

প্রশ্ন হলো- ডিস্ক প্রোলাপ্স হলে শরীর বেকে যায় কেন?!

প্রথমত- যখন ডিস্ক প্রোলাপ্স হয় শরীর যেকোনো মূল্যে ডিস্ক ও নার্ভ এর ওপর প্রেশার যতটা সম্ভব কমাতে চায়! ডিস্ক স্পেসকে বাড়াতে চায় যেন নার্ভকে যতটা সম্ভব ফ্রি রাখা যায়।

এই কাজটা করতে মাংসপেশীসহ অন্যান্য স্ফট টিস্যুগুলোকে শক্ত করে ফেলে যেন আক্রান্ত স্হানে নড়াচড়া যতটা সম্ভব কমানো যায় এবং শরীরকে আরোও ক্ষতি থেকে বাঁচানো যায়!

এই কারণে শরীরের নরমাল বায়োমেকানিক্স ও ওয়েট ডিস্ট্রিবিউশনে অনেকটা পরিবর্তন আসে! এতো সব কিছু আসলে আমাদের শরীরের প্রেটেকট্রিভ মেকানিজমেরই অংশ যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ!

তাই PLID রোগীদের আমরা অন্তত প্রথম ২ সপ্তাহ জোড় করে একটা পজিশনে হোল্ড করতে আমরা নিষেধ করি। রোগীর জন্য যে পজিশান আরামদায়ক রোগী অবশ্যই সেই পজিশানে থাকবে।

এমনকি এই স্টেজে মাংসপেশি টান কমানোর জন্য “মাসল রিলাক্সজেন্ট" মেডিসিন রোগীকে খাওয়ানো উচিত না। কারণ এটি শরীরের প্রটেকটিভ ম্যাকানিজমের বিপরীতে কাজ করে আরো বেশি ইরিটেশন তৈরি করে সমস্যার তিব্রতা বাড়াতে পারে।

তাহলে রোগীর বাঁকা কোমর সোজা করার কাজ করতে হবে না???

জি! অবশ্যই করতে হবে! কিছু মানুষের ডিস্কের চাপ কমে আসলে অটোমেটিক এটা সমাধান হয়ে যায়। আর যাদের হয় না ১৪ দিন পর থেকে ধীরে ধীরে এই ইমব্যালেন্স কারেকশনে কাজ শুরু করতে হবে! তা না হলে শরীর উপকার করার জন্য যে পজিশান সৃষ্টি করলো পরবর্তীতে কাল হয়ে দাড়াতে পারে!

এই বেঁকে যাওয়ার আবার বিভিন্ন ধরন আছে। আপনার জন্য যেভাবে বাঁকলে ভালো শরীর আপনাকে সেই পজিশনেই বাঁকাবে!

Lumbar Scoliosis যেটাকে আমরা Lateral Shifting ও বলে থাকি এটি বেশ কমন।

সাধারণত যেপাশে ব্যথা নামে তার বিপরীত পাশে শরীর বেঁকে যায়,যেন আক্রান্ত সাইডের নার্ভ রুটের কিছু স্পেস বাড়ে!

মজার ব্যপার হলো- অনেক রোগীই জানেই না তিনি আসলে বেঁকে গেছেন! সোজাসুজি দাঁড়িয়ে ছবিতে উল্লেখি দুই হাতের মাঝখানের গ্যাপ তুলনা করে সহজে এটি বোঝা যায়। যদিও আরো সুক্ষ্ম ভাবে কিছু পয়েন্টে অবজারভেশন করে এটা আমরা ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে পরিক্ষা করি!

তাহলে বাঁকা অবস্থা সোজা করার উপায় কি?

এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক দূর্বল ও টাইট মাংসপেশী গুলো চিন্হিত করে কিছু মাংসপেশীর স্ট্রেচিং ও কিছু মাংসপেশি শক্তিশালী করতে কাজ শুরু করবে।

যার ফলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক সেইফএ ফিরে আসে! তবে মনে রাখতে হবে এটা কিছুটা সময় সাপেক্ষ ও আপনার সমস্যার গভীরতার ওপর নির্ভর করবে কতদিন সময় লাগবে! এখানে আপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে!

(অনেকেই ভাবেন, নিজে ব্যায়াম করলেই হবে! এই ধারণা বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে দীর্ঘ মেয়াদে ভোগাবে, কারণ এগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত ব্যায়াম), অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের অধীনে আপনি চিকিৎসা নিলে ও ফলোআপে থেকে রিহ্যাব কম্পিলিট করলে সময় ও অর্থ অপচয় রোধ করে দ্রুত স্বাভাবিক জিবন ফিরে পেতে পারেন!

(সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ, শুভকামনা)
©Dr.Abu saim manik -Physiotherapist


#ফিজিওথেরাপি

যাদের PLID আছে, সকালে কেন কোমরে অস্বস্তি ও জড়তা বাড়ে?যাদের কোমর ব্যথা আছে বিশেষ করে PLID জনিত তাদের সকালে কোমরে অস্বস্তি...
03/05/2026

যাদের PLID আছে, সকালে কেন কোমরে অস্বস্তি ও জড়তা বাড়ে?
যাদের কোমর ব্যথা আছে বিশেষ করে PLID জনিত তাদের সকালে কোমরে অস্বস্তি খুবই কমন ব্যাপার!

প্রশ্ন হলো কেন এমনটা হয়?

প্রথমত, সারারাত ধরে ডিস্ক পুনরায় আদ্রতা ফিরে পায়, আক্রান্ত ডিস্কে বেশ ভালো পরিমাণে ফ্লুইড জমা হয়! যার ফলে আক্রান্ত ডিস্কের ইন্টার্নাল প্রেশার বেড়ে গিয়ে নার্ভ কম্প্রেশন কিছুটা বেড়ে যায়! এই কারণে অস্বস্তি বাড়ে! এই অস্বস্তি সকালে ৩০-৬০ মিনিট পর্যন্ত থাকতে পারে!
মুভমেন্টে রক্তসঞ্চালন বাড়ে এবং এই ফ্লুইড রিটেশন জনিত চাপ কমতে থাকে, তাই কিছুক্ষণ নড়াচড়া করলে এই জড়তা অনেকটাই চলে যায়!

দ্বিতীয়ত, ঘুমন্ত অবস্থায় উল্লেখযোগ্য ভাবে স্পাইনাল কলামের নড়াচড়া কমে যায়! যার ফলে মাংসপেশীগুলো, লিগামেন্ট ও অন্যান্য সফ্ট টিস্যুগুলো কিছুটা শক্ত হয়ে আসে। যার ফলে সকালে নড়াচড়ার সময় কোমরে জড়তা অনুভূত হয়। কিছুটা নড়াচড়া বা মুভমেন্ট শুরু করলে সময়ের সাথে সাথে এই জড়তা কেটে যেতে থাকে!

তৃতীয়ত, ভূলভাল পজিশানে ঘুমানোর কারণেও মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা বা কার্ভেচারে পরিবর্তন হয়েও নার্ভে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
© Dr.Abu sayem manik - Physiotherapist
#ফিজিওথেরাপি

 #স্ট্রোক_রোগীদের_জন্য_বাসায়_ফিজিওথেরাপি_দেয়া_কতটা  #সঠিক? ৫০০ বা হাজার টাকায় দিনে দুইবেলা বাসায় থেরাপিস্ট খোজা কিংবা IR...
03/05/2026

#স্ট্রোক_রোগীদের_জন্য_বাসায়_ফিজিওথেরাপি_দেয়া_কতটা #সঠিক? ৫০০ বা হাজার টাকায় দিনে দুইবেলা বাসায় থেরাপিস্ট খোজা কিংবা IRR ও TENS একসাথে দেয়া কি ঠিক?

প্রথম কথা হলো, স্ট্রোক কিংবা যেকোন রোগীদের জন্য TENS ও IRR একসাথে দেয়ার কোন এভিডেন্স নেই। TENS কাজ করে পেইন গেইট থিওরিতে যা মূলত ব্যথায় কাজ করে। খুব লো-কোয়ালিটি RCT বলে TENS যদি পোস্ট-স্ট্রোক বা পোস্ট- স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে স্পাসটিসিটি ডেভেলপ করে সেখানে কাজ করে।

আর IRR একটা সুপারফিশিয়াল হিট, যেটি ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে ব্যথা কমায়, স্ট্রোকের পর সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকলে সেটি ব্যবহার বিপজ্জনক, আর না থাকলে সেটি আদতে ব্যথা কমাতে ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখতে হবে স্ট্রোকের পর কোমর ব্যথার বড় কারন মাসল ইমিব্যালেন্স আর প্রোপ্রিওসেপশন ইস্যু, এখানে IRR এর কাজ নেই।

বাসায় ফিজিওথেরাপি বলতে শুধু মোবিলিটি ট্রেইনিং, একটিভ ফ্যাসিলিটেড এক্সারসাইজ বা বেড মোবিলিটি করা যায়। সেটি স্ট্রোকের পর শয্যাশায়ী রোগীর ক্ষেত্রে দেয়া গেলেও যে রোগী কিছুটা সাপোর্টে দাড়াতে পারে তার জন্য বাসায় ফিজিওথেরাপি নেয়া ঠিক নয়-

১) বাসায় শুধুমাত্র ফ্যাসিলিটেটেড এক্সারসাইজ দেয়া যায়, স্পেশালাইজড ম্যানুয়েল এপ্রোচ, নিউরোমডুলেশন, সাপোর্টেড গেইট ট্রেনিং, এডভান্সড ট্রানজিশনাল এপ্রোচ বাসায় দেয়া সম্ভব নয়, আর দিতে চাইলেও সে রকম এক্সপার্ট, সাপোর্ট আর সেট আপ মিলিয়ে বাসায় লাখ ১০ এর এরেঞ্জমেন্ট করতে হবে।

২) স্ট্রোকের জন্য যে সকল ইলেক্ট্রোথেরাপির এভিডেন্স আছে যেমন NEMS, ডীপ/ সুপারফিশিয়াল ব্রেইন স্টিমুলেশন, আকুপাংচার বেইজড নিউরোমডুলেশন এসব বাসায় দেয়া সম্ভব নয়।

৩) রোগী যে বাসা থেকে নিচে নামবে, চেম্বারে যাবে, আসবে, এটাও থেরাপি। এটাও মোবিলিটি। স্ট্রোক শুধু প্যারালাইসিস করে না, এটি মানসিকভাবেও পংগু করে দেয়। রোগীকে ঘরে বসিয়ে রেখে সাপোর্ট দিয়ে পেম্পারিং করলে রোগীর উঠে দাড়ানোর মানসিকতা থাকবে না, সে আরো ডিপেন্ডেন্ট হবে।

৪) রোগী যখন সেন্টারে যাবে, আরো রোগীর সাথে দেখা হবে, তাদের সবাই নানা স্টেজের। রোগী দেখবে কেউ হাটছে, কেউ চলাফেরা করছে, তাদের সাথে গল্প হবে, রোগীর পিয়ার সাপোর্ট খুব বড় জিনিস।

৫) স্ট্রোকে শুধু ফিজিওথেরাপি না, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি লাগে, সব তো এক প্যাকেটে বাসায় দেয়া সম্ভব না।

আর ৫০০-১০০০ টাকায় ১ ঘন্টার ছুটা বুয়া বা মাল তুলে দেয়ার লেবার পাওয়া যায়না। সেখানে এ রকম বাজেটে যারা ফিজিওথেরাপি দেয় তার সময় কাটানোর জন্য কিছু ম্যাসেজ, এক্সারসাইজ আর TENS ও IRR একসাথে দেবে, এটাই স্বাভাবিক! এগুলা ফিজিওথেরাপি তো না ই, আইওয়াশ মাত্র, এর চেয়ে সেন্টারে আপনাকে যা শিখিয়ে দেবে আপনি নিজেই করেন। বাবা-মায়ের সেবাও হবে, আর পয়সা বাচবে ও সঠিক উন্নতি হবে।

ভালো থাকুন। ©Dr.Amran hossain- Physiotherapist

ঈদ মুবারক.......
20/03/2026

ঈদ মুবারক.......

মা তুল্য শ্রদ্ধেয় রওশন আরা আন্টি, বাড়ি নোয়াখালী, কুমিল্লায় মেয়ের বাসায় থেকে আমাদের সেন্টারে চিকিৎসা নিয়েছেন।এসেছিলেন লিস...
13/01/2025

মা তুল্য শ্রদ্ধেয় রওশন আরা আন্টি, বাড়ি নোয়াখালী, কুমিল্লায় মেয়ের বাসায় থেকে আমাদের সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
এসেছিলেন লিসথেসিস(spondylolisthesis) অর্থাৎ মেরুদন্ডের হাড় সরে যাওয়া এবং পিএলআইডি(PLID) অর্থাৎ নার্ভে চাপ জনিত সমস্যা নিয়ে।

আলহামদুলিল্লাহ, দেলোয়ার'স ফিজিওথেরাপি সেন্টার, কুমিল্লার ফিজিওথেরাপি টিম আবারো সফল। রোগী যেই কস্ট নিয়ে গোমড়া মুখ করে এসেছিলেন,সেই মুখে হাসি ফুটিয়ে বিদায় দিয়েছেন দেলোয়ার'স ফিজিওথেরাপি টিম, কুমিল্লা।

সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি।সবার জন্য ভালোবাসা অবিরাম।

#ফিজিওথেরাপি #এক্সারসাইজ

Address

Cumilla
3503

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 16:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Dalowar Hossain, Physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Dalowar Hossain, Physiotherapist:

Shortcuts

Share