Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল

Orpi Medical Hall  অর্পি মেডিক্যাল হল We Have also Online Service and home delivery service And any Emergency Call us Any time we can service

Here provided Health and medical advice, Also All kind of Accurate Medical Related information is Provided here And good quality medicine is Available Our Shop, we try to give you our best service with care.

10/09/2026

কত ওষুধ খাই,,নিয়ম জানি কয়জন?
কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন!
১. ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করতে হবে। অন্যথায় অন্ত্র ফুটো হয়ে যেতে পারে।

২. প্রোটন পাম্প ইনহেবিটর যেমন: ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল ইত্যাদি খাবারের আগে সেবন করতে হবে।

৩. ঠাণ্ডা-সর্দি বা অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, যেমন: লোরাটাডিন, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।

৪. অ্যান্টাসিড খাবারের পর না খেয়ে ৩০ মিনিট পর খেলে ভালো ফল পাওয়া যায়।

৫. সিপ্রোফ্লোক্সাসিন খাবার খাওয়ার ২ ঘণ্টা পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেবন করাই ভালো। সিপ্রোফ্লক্সাসিন গ্রহণের ২ ঘণ্টার মধ্যে দুগ্ধজাত খাবার বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন বা জিংকযুক্ত খাবার খাওয়া উচিৎ না

৬. ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন খাবার কয়েক ঘণ্টা আগে বা পরে সেবন করতে পারেন।

৭. পেনিসিলিন খালি পেটে সেবন করাই ভালো।

৮. কিছু ওষুধ যেমন_ কোট্রিম সেবন করলে বেশি পরিমাণে পানি পান করতে হবে। না হলে এটি কিডনিতে পাথর তৈরি করে সমস্যা করতে পারে।

৯. একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ সেবন করলে ওষুধের মধ্যে প্রতিক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা বাড়তে পারে। এ দুটোই বেশ ক্ষতিকর। তাই এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মানতে হবে।

১০. হাঁপানি আছে এমন ব্যক্তির ব্যথানাশক ওষুধ, বেটা ব্লকার-এটেনোলল, প্রোপানোলল সেবন করা থেকে বিরত থাকতে হবে।

১১. গর্ভাবস্থায় ওষুধ সেবন গর্ভধারণ ও ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। থ্যালিডোমাইড, রেটিনয়েড, ক্যান্সারের ওষুধ সেবন করলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। গর্ভকালীন টেট্রাসাইক্লিন শিশুর দাঁত ও হাড়ের গঠনে বাধা দেয়। গর্ভকালীন ডায়াবেটিসের ওষুধ শিশুর হাইপোগ্গ্নাইসেমিয়া করে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এ সময় ইনসুলিন নিতে হয়।

অর্পি মেডিকেল হল
ফাঁশিবটগাছতল চৌদ্দগ্রাম কুমিল্লা

👶 নবজাতকের নাকে ঘড়ঘড়, ফসফস শব্দ? ঠান্ডা আছে! কি উপায়? আমার চেম্বারে প্রায় প্রতিদিনই এই প্রশ্নটি শুনি - "স্যার, বাচ্চ...
25/07/2026

👶 নবজাতকের নাকে ঘড়ঘড়, ফসফস শব্দ? ঠান্ডা আছে! কি উপায়?
আমার চেম্বারে প্রায় প্রতিদিনই এই প্রশ্নটি শুনি - "স্যার, বাচ্চার নাকে সবসময় ঘড়ঘড় করে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হয়, ঠান্ডা লেগেছে কি?"

আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি কোনো রোগ নয়।

কেন হয় এই শব্দ?

১. নাকের ছিদ্র খুব সরু: নবজাতকের নাকের ভেতরের রাস্তা অনেক ছোট ও সরু, তাই সামান্য কিছু থাকলেই শব্দ হয়।
২. শুকনো সর্দি বা ময়লা জমা: গর্ভের অ্যামনিওটিক ফ্লুইড বা ধুলোর কারণে নাকের ভেতর শুকনো সর্দি জমে এই শব্দ হয়। একে বলে Physiological Nasal Congestion।
৩. ঘুমানোর ভঙ্গি: চিৎ হয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে শব্দ বেশি হয়।
৪. আবহাওয়া: শুষ্ক আবহাওয়া বা ফ্যান/এসির ঠান্ডা বাতাসে নাকের ভেতর শুকিয়ে যায়।

বাড়িতে কী করবেন?

✅ নরমাল স্যালাইন ড্রপ (0.9% NaCl): দিনে ২-৩ বার ১-২ ফোঁটা করে নাকে দিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে দিন। এটি সবচেয়ে নিরাপদ।
✅ নাক পরিষ্কার রাখুন: কটন বাড, আঙুল বা সরিষার তেল দিয়ে নাক খোঁচাবেন না।
✅ পরিবেশ আর্দ্র রাখুন: ঘরে খুব বেশি শুষ্কতা থাকলে এক কোণে এক বাটি পানি রাখতে পারেন।
✅ বুকের দুধ খাওয়ানোর সময় মাথা একটু উঁচু রাখুন।
✅ বাচ্চাকে ধুলাবালি ও ধোঁয়া থেকে দূরে রাখুন।

যা করবেন না:

❌ নাকে তেল, ঘি বা মধু দেবেন না।
❌ নিজে নিজে অ্যান্টিবায়োটিক, ঠান্ডার সিরাপ বা নাকের ড্রপ শুরু করবেন না।

কখন দ্রুত ডাক্তারের কাছে আসবেন? 🚨

যদি এই লক্ষণগুলোর সাথে ঘড়ঘড় শব্দ থাকে, তবে দেরি করবেন না:
• বাচ্চা দুধ টানতে পারছে না, খেতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে
• শ্বাস খুব দ্রুত হচ্ছে বা বুক দেবে যাচ্ছে
• জ্বর, কাশি বা কান্নার সাথে শ্বাসের শব্দ বাড়ছে
• ঠোঁট বা জিহ্বা নীল হয়ে যাচ্ছে

মনে রাখবেন, নবজাতকের নাকের ঘড়ঘড় শব্দ ৩-৪ মাস বয়স পর্যন্ত থাকা খুবই স্বাভাবিক এবং এটি বয়সের সাথে সাথে নিজে থেকেই কমে যায়।

শিশুর যে কোনো সমস্যায় আতঙ্কিত না হয়ে সঠিক পরামর্শ নিন।

25/06/2026

যারা ফিজিওথেরাপি বা ডেন্টালে ডিপ্লোমা করছো সময় থাকতে এই লাইন বাদ দিয়ে জেনারেলে এডমিশন নাও।

ভবিষ্যতের বাংলাদেশে ডিপ্লোমাদের কর্মসংস্থান এর সংকট অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ হওয়ায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও আর বেশী বেতবে রাখতে চাইবে না।

এই পোস্টে দেখা যাবে অনেকে অনেক ভূগোল বোঝাতে আসবে,তাদের আইডি ঘেটে দেখবেন তারা হয় বিএসসির স্টুডেন্ট অথবা বিএসসি অলরেডি পাশ করে গেছে,তাই তারা মনে প্রাণে চায় তাদের জীবনযাত্রার মান উন্নত হোক,আপনারা না খেয়ে থাকলেও তাদের কোন সমস্যা নাই।

তারা চেম্বার দিবে ,অল্প বেতনে এসএসসি পাশ লোক রেখে নিজ হাতে টেকনিশিয়ান বানাবে,তারা যে সঙ্গা দেয় ডিপ্লোমারা তাদের এসিসট্যান্ট, সেইটা তারা বাস্তব জীবনে ফলো করেনা,তারা বেতন দিয়ে মেডিকেল টেকনোলজিস্ট কোনদিনই রাখবে না,আর রাখলেও আপনার সংসার চালাতে যে টাকা প্রয়োজন সেটা কোনদিনই তারা অফার করবে না।কিন্তু তারা বাড়ি গাড়ি সবই করবে।

তাইলে এখানে ৪ বছরের ডিপ্লোমা করে আপনার মূল্যবান ৪ টা বছর নস্টের মাধ্যমে আপনার পুরো জীবনকে ধ্বংস করার কোন মানেই হয়না।

পূর্বে এতো বছরে যতোগুলা আন্দোলন হয়েছে সবগুলা কি ২য় শ্রেনী ১০ম গ্রেড এইগুলা বাস্তবায়নে,কিন্তু তাতে এই ছাত্রদের কি লাভ হয়েছে?

সরকারী চাকরী কি আপনি করেন? কিন্তু সরকারী চাকুরীজীবীরা নেতা হয়ে বসে আছে তারা আপনাদের দিয়ে তাদের দাবীগুলো আদায় করে নিচ্ছে,আর আপনাদের রোদে পুড়িয়ে আন্দোলন করে পরীক্ষা ক্লাস বন্ধ করে বসিয়ে রাখছে,কিন্তু যেটা দরকার সেই আন্দোলনের ডাক কোন নেতাই দিবে না,কারণ ফিজিওদের সরকারী নেতারাও সরকারী ভাবে সব বিপিটি করা,ডেন্টালদের নেতারা তাও কিছুটা ভালো ছিলো,ছাত্ররা যদি এখন এর ওর ভূগোল বোঝানো কথা শুনে মুখ বুজে বসে থাকো তাইলে ৪ বছর পর ভুগতে হবে।

ডেন্টালের যেমন বিএসসিও বন্ধ,ফিজিওদেরও আগামী ১-২ বছরে বন্ধ হয়ে যাবে তখন এই ক্যারিয়ার তোমাদের হবে Dead End তাই সিদ্ধান্ত তোমার মতামত তোমার।

একদিকে দিসে Itracon (antifungal) আবার সাথে দিসে steroid(Xalcort) . Tinea suspect করলে Steroid দেয়া হারাম। কারণ Steroid i...
22/06/2026

একদিকে দিসে Itracon (antifungal) আবার সাথে দিসে steroid(Xalcort) .
Tinea suspect করলে Steroid দেয়া হারাম। কারণ Steroid immunocompromise drug, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে। রোগী সাময়িক আরাম পেলেও পরে সে দাদ রোগ আরও ভয়াবহ রূপে ফিরে আসে(Tinea Incognito).

রোগীর constipation সমস্যা। ওষুধ দিসে Calcium & antacid. পেশেন্টের গ্যাস্ট্রিকের কোনো সমস্যা প্রেস্ক্রিপশনে উল্লেখ করা নাই তাও gaviflux মেরে দিসে। আবার Calcium ও দিসে। Calcium usually constipation আরও aggravate করতে পারে। Constipation এর জন্য কোনো Laxative পর্যন্ত দেয় নাই।
তার হাতের লেখা সুন্দর🥴। অতএব, ডিগ্রী যাইহোক না কেনো চিকিৎসা আপনাকে ১২ টা বাজাল সুন্দর হাতের লেখার অধিকারী হলে ভালো ডাক্তার।

সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে নিয়ে আসলাম কাস্টমারের জন্য "প্লেইন নাপা"যারা প্লেন নাপা খুজেঁন তাদের জন্য
05/06/2026

সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে নিয়ে আসলাম কাস্টমারের জন্য "প্লেইন নাপা"
যারা প্লেন নাপা খুজেঁন তাদের জন্য

🩺 সাদা কাপড়টা সরানোর পরও বিশ্বাস করা কঠিন ছিল…এটা একটা Heat Stroke এর কেস।একটা বাচ্চা।শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই।না ...
08/05/2026

🩺 সাদা কাপড়টা সরানোর পরও বিশ্বাস করা কঠিন ছিল…
এটা একটা Heat Stroke এর কেস।
একটা বাচ্চা।
শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই।
না রক্ত, না ভাঙা হাড়।
দেখলে মনে হবে বাচ্চাটা ঘুমিয়ে আছে।
ঠোঁট ফেটে শুকিয়ে গেছে।
ত্বক অস্বাভাবিক লালচে।
পুরো শরীর পানিশূন্যতায় শুকিয়ে গেছে।
মুখে অদ্ভুত ক্লান্তি…

🔥গরমে আমরা অনেক সময় বুঝতেই পারি না, একটা শিশুর শরীর ভিতরে কি হচ্ছে!
প্রথমে তাপমাত্রা বাড়ে।
তারপর শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না।
মস্তিষ্ক ফুলে যেতে শুরু করে।
ফুসফুস, কিডনি, লিভার একে একে কাজ বন্ধ করতে থাকে।

বাচ্চাদের ক্ষেত্রে সবকিছু হয় দ্রুত।
কারণ তাদের শরীর বড়দের মতো গরম সহ্য করতে পারে না।

Heat Stroke অনেক সময় বাইরে বুঝা যায়না, তাই অনেকে দেরি করে
“গরম লেগেছে…”
“ঘুমাচ্ছে…”
কিন্তু শরীরের ভিতরে irreversible damage শুরু হয়ে গেছে।

এই গরমে বিশেষ করে বাচ্চাদের নিয়ে খুব সতর্ক থাকুনঃ
১/দীর্ঘসময় রোদে রাখবেন না।
২/বন্ধ গাড়ির ভিতরে কখনো একা রাখবেন না, এক মিনিটের জন্যও না।
৩/বারবার পানি ও তরল খাবার দিন।
৪/অতিরিক্ত কাপড় পরাবেন না।
৫/বাচ্চা অস্বাভাবিক চুপ হয়ে গেলে, ঝিমালে, জ্বরের মতো গরম লাগলে দ্রুত হাসপাতালে নিন।
কারণ Heat Stroke এ দ্রুতই বাচ্চা রা কোলপস করে। ছোট্ট শরীর গরমের সাথে যুদ্ধ করতে পারে না।

হিট স্ট্রোক হলে এক সেকেন্ডও অবহেলা করা যাবে না। এটা জরুরি অবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে মস্তিষ্ক, কিডনি, হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।

✅ তৎক্ষণাৎ যা করবেনঃ
১/রোগীকে দ্রুত ঠান্ডা জায়গায় বা ছায়ায় নিয়ে যান।
২/অতিরিক্ত কাপড় খুলে দিন।

৩/মাথা, ঘাড়, বগল, কুঁচকিতে ঠান্ডা পানি বা ভেজা কাপড় দিন।
৪/ ফ্যানের বাতাস করুন।

৫/সম্ভব হলে শরীরে ঠান্ডা পানি ঢালুন

৬/ বরফ থাকলে কাপড়ে পেঁচিয়ে বগল ও ঘাড়ে দিন।

যদি রোগী জ্ঞান থাকে ও গিলতে পারে: অল্প অল্প করে ঠান্ডা পানি বা ওরস্যালাইন খাওয়ান।

কিন্তু যদি অজ্ঞান হয়ে যায়, কথা জড়িয়ে যায়, খিঁচুনি হয়, খুব বেশি ঝিমায়, শ্বাসকষ্ট হয়,শরীর খুব গরম কিন্তু ঘাম না হয়
তাহলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

আর অজ্ঞান রোগীর মুখে জোর করে পানি দেবেন না ।

সৌজন্যে:: ডা. আব্দুর রহমান

07/05/2026

***নিউমোনিয়া ***

শিশু মৃত্যুর প্রায় ২০ % সংঘটিত হয় যে রোগে তার নাম নিউমোনিয়া। এটি ফুসফুসের ইনফেকশন জনিত রোগ। ইনফেকশন ছাড়াও কিছু কারনে শিশুরা নিউমোনিয়াতে ভুগতে পারে।

সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস ঘটিত কারনে এটি হয়ে থাকে।

/// কোন শিশুরা বেশি নিউমোনিয়ায় ভুগে..?

১) ফর্মুলা দুধ খায় যে শিশুরা
২) ফিডারে খাবার খাওয়ানো হয় যে শিশুদের
৩) জন্মগত হার্টের ত্রুটি রয়েছে যে শিশুদের
৪) জোর করে যে শিশুদের খাওয়ানো হয়
৫) অতিরিক্ত বমি হলে
৬) অপুষ্টি থাকলে
৭) অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক খাওয়ানো হলে
৮) তালু ও ঠোঁট কাটা থাকলে
৯) অতিরিক্ত এলার্জি থাকলে

/// লক্ষণ সমূহ

১) বেশি মাত্রায় জ্বর
২) কাসি, বুকে ব্যথা
৩) কাসির সাথে কফ আশা বা রক্ত যাওয়া
৪) দ্রুত নিশ্বাস নেওয়া
৫) নীল হয়ে যাওয়া
৬) নিশ্বাসের সময় শব্দ হওয়া

/// করনীয় বিষয় সমূহ

১) পারত পক্ষে ফর্মুলা না দেওয়া
২) অতি প্রয়োজনে ফিডারে খাবার না দিয়ে চামচে খাওয়ানো
৩) নিয়মমতো টিকা প্রদান
৪) মায়ের বুকের দুধ নিশ্চিত করা
৫) পর্যাপ্ত সবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার দেওয়া
৬) তিন দিনের বেশি কাসি/ জ্বর থাকলে নিউমোনিয়া কিনা কারন জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া

/// জটিলতা সমূহ

১) নিউমোনিয়া থেকে ফুসফুসে পানি আসতে পারে
২) শ্বাসকষ্ট হতে পারে
৩) নীল হয়ে অজ্ঞান হতে পারে
৪) খিঁচুনী হতে পারে
৫) শিশুর মৃত্যু হতে পারে

আপনার সচেতনতায় আপনার সন্তানের নিউমোনিয়া জনিত জটিলতা কমে যাক। সেই প্রত্যাশায়! পোস্ট টি শেয়ার করবেন।

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার। তা পেলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। ...
06/05/2026

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার। তা পেলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই। কিন্ত আপনাকে সেই চিকিৎসাটা দেওয়া হবে আজ থেকে দেড় বছর পর!

তাহলে ততদিন কি আপনি চিকিৎসা নেওয়ার জন্য বেঁচে থাকবেন বলে মনে হয়?

শুনলে অবাক হবেন যে, একেবারেই ঠিক এই ঘটনাটাই প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের সাথে।

জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউটে বর্তমানে ৫ হাজার ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগী রেডিও থেরাপীর জন্য অপেক্ষায় বসে আছে। যাদের অবস্থা এতোটাই শোচনীয় যে তাদের রেডিও থেরাপি দেওয়া এখনই অত্যাবশ্যক। কিন্ত তাদেরকে থেরাপির জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে আজ থেকে এক থেকে দেড় বছরে পরের সিরিয়াল। কারন একটাই, এতোগুলো রোগীকে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালের লজিস্টিক সক্ষমতা নেই।

ক্যান্সার আক্রান্ত দুলাল মিয়া, ময়মনসিংহ থেকে এসেছেন। তার ক্যান্সার কোষের চিকিৎসার জন্য এখনই রেডিও থেরাপি দেওয়া প্রয়োজন। হাসপাতাল কতৃপক্ষ থেরাপি দেওয়ার সিরিয়াল দিয়েছি ৭ মাস পরের সিরিয়াল। তাকে যখন জিজ্ঞেসা করা হলো, "আপনি কি সাত মাস পরে থেরাপি নিতে আসবেন?" তখন সে বললো, "বেঁচে থাকলে আসবো"। তার আত্মীয় ও এমনকি চিকিৎসকরা পর্যন্ত মোটামুটি নিশ্চিত যে, এতোদিন পর থেরাপি দিলে সে ও তার মত অবস্থার রোগীগুলোকে আর বাঁচানো সম্ভব না। এই হলো বাংলাদেশের অধিকাংশ ক্যন্সার আক্রান্ত রোগীদের অবস্থা।

বর্তমানে হাসপাতালটিতে ৭টি রেডিও থেরাপি মেশিনের মধ্যে ২ সচল আছে ।যা দিয়ে দিনে সর্বোচ্চ ২০০ রোগীকে থেরাপি দেওয়া হচ্ছে। অথচ সাতটিই সচল থাকলে আরো বেশি সংখ্যক মুমূর্ষু রোগীদের থেরাপি দেওয়া যেতো।

এই সমস্যার দ্রুত সমাধানে ব্রতমান Tarique Rahman সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

#চিকিৎসা

🔍 Kerion কী?Kerion হলো মাথার ত্বকের একটি তীব্র প্রদাহজনিত ফাঙ্গাল সংক্রমণ, যা মূলত Tinea capitis-এর একটি জটিল ও “হাইপার-...
29/04/2026

🔍 Kerion কী?

Kerion হলো মাথার ত্বকের একটি তীব্র প্রদাহজনিত ফাঙ্গাল সংক্রমণ, যা মূলত Tinea capitis-এর একটি জটিল ও “হাইপার-রিঅ্যাকটিভ” ফর্ম।
এটা দেখতে অনেকটা ফোঁড়ার মতো লাগে, তাই অনেক সময় ভুল করে ব্যাকটেরিয়াল সংক্রমণ ভাবা হয়।

কেন Kerion হয়?

Kerion আসলে ফাঙ্গাসের জন্য না, বরং শরীরের অতিরিক্ত ইমিউন প্রতিক্রিয়া (hypersensitivity) এর ফল।

দায়ী জীবাণু

* Trichophyton
* Microsporum

সাধারণত আক্রান্ত হয়:

* বাচ্চারা
* যারা পোষা প্রাণীর (বিড়াল/কুকুর) সংস্পর্শে আসে

লক্ষণ (Symptoms)

Kerion-এর চেহারা একবার দেখলে ভুলার নয়:

* মাথার ত্বকে ফোলা, নরম (boggy) mass
* পুঁজ বা তরল বের হওয়া
* চুল ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া (patchy alopecia)
* ত্বক লাল ও ব্যথাযুক্ত
* অনেক সময় জ্বর ও লিম্ফ নোড ফুলে যায়

দেখতে অনেকটা “মিনি আগ্নেয়গিরি” এর মতো!

Diagnosis (রোগ নির্ণয়)

* ক্লিনিকাল চেহারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
* KOH microscopy (fungus দেখা)
* Fungal culture
* Wood’s lamp (কিছু ক্ষেত্রে)

ভুল নির্ণয় করলে অযথা incision/drainage করা হতে পারে — যা ক্ষতিকর।

Treatment (চিকিৎসা)

Kerion-এর চিকিৎসা একটু “সিরিয়াস”:

1️⃣ Oral antifungal (Must)

৪–৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে

2️⃣ Adjunct therapy

* অল্প সময়ের জন্য oral steroid → inflammation কমাতে
* Antibiotic (শুধু secondary infection হলে)

3️⃣ Topical treatment

* Ketoconazole shampoo (adjunct, একা যথেষ্ট নয়)

Complications (জটিলতা)

চিকিৎসা দেরি হলে:

* স্থায়ী টাক (scarring alopecia)
* secondary bacterial infection
* cosmetic disfigurement

Prevention (প্রতিরোধ)

* ব্যক্তিগত জিনিস (চিরুনি, তোয়ালে) শেয়ার না করা
* পোষা প্রাণীর সংক্রমণ থাকলে চিকিৎসা করা
* স্কুলগামী শিশুদের scalp hygiene বজায় রাখা

চিকিৎসা সংক্রান্ত সঠিক পরামর্শ এর জন্য যোগাযোগ

📍 অর্পি মেডিকেল হল
ফাঁশিবটগাছতল চৌদ্দগ্রাম কুমিল্লা
⏰ সকাল ৯টা – দুপুর ১২.৩০ টা আসরের পর থেকে ১০ টা
📞 01815-447150

নোট: নামাজের সময় বন্ধ থাকে নামাজের সময় ফোন দিবেন না

কাচা পাকা মিক্সড চুল দাড়ি লোকটার। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বলছে বয়স ত্রিশোর্ধ হবে। এই বাচ্চাটার গার্জিয়ান।আমার একটা বৈশি...
25/04/2026

কাচা পাকা মিক্সড চুল দাড়ি লোকটার। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বলছে বয়স ত্রিশোর্ধ হবে। এই বাচ্চাটার গার্জিয়ান।

আমার একটা বৈশিষ্ট্য হলো হাসপাতালের বারান্দা দিয়ে হেটে যাবার সময় আশপাশে সব রোগীর দিকে এক পলকে চোখ বুলিয়ে নেই।

আজকেও আসার সময় হঠাৎ একটা বাচ্চার দিকে চোখ আটকে গেলো।কানের নিচে ন্যাকড়ায় ঢাকা মাটির মতো কিছু চোখে পড়লো।কাছে গেলাম।
জিজ্ঞেস করলাম কি ঢেকে রেখেছেন।
লোকটা খিটখিটে মেজাজে উত্তর দিলেন ঔষধ।বললাম দেখান তো একটু। উনারা রাজি না হওয়ায় নিজেই ন্যাকড়া সরায়ে দেখলাম গলার ওখানে এভাবে মাটি লেপে রেখেছেন।
আমি পুরাই হতবাক।এসব দেখে ফেলায় তারা খুব বিরক্ত হচ্ছিলেন আমার উপর।

অনেক জিজ্ঞেস করে লোকটার রক্তচক্ষু উপেক্ষা করে যা উদ্ধার করলাম উনি কোনো এক ভাবীর থেকে মাটি পড়া এনে লাগিয়েছেন।এবং সেই মাটি পড়াতেই কাজ হচ্ছে। বাচ্চার জ্বর কমেছে। এখানকার চিকিৎসা তে কিছুই হয়নি। কাউন্সেলিং করতে চাইলাম। বাট লোকটা বিন্দুমাত্র কিছু শুনতে রাজি না।

যাই হোক ওয়ার্ডে এসে সেই রোগীকে দেখা আমার কলিগকে ফোন দিলাম। হিস্ট্রি নিলাম।
বাচ্চাটা মেনিনজাইটিস নামক ভয়াবহ একটা মাথার ভেতরের ইনফেকশনে আক্রান্ত। মাথার ভেতরের রস নিয়ে পরীক্ষা করতে দেয়া আছে। আরো কিছু অসুখ তার আছে যেগুলো চিকিৎসা চলছে।
এর সাথে টনসিলে সামান্য ইনফেকশন আছে যেটা এইসব ঔষধে সেরে যাবার পথে।

বাট কে শোনে কার কথা।
গার্জিয়ানের টনসিল নিয়ে মেইন চিন্তা।
কেনো তার কথায় টনসিল নিয়ে নাচছে না ডাক্তাররা,কেনো টনসিলের অপারেশন করার কথা বলছে না।
এই নিয়ে যত ক্ষোভ উনার ডাক্তারদের প্রতি।

যাই হোক অবস্থা বেগতিক দেখে জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত?
বললেন ২৫-২৬!
আবার আকাশ থেকে পড়লাম।
আগ বাড়ায়ে বললাম ভাই আপনার বয়স ৩৪ মনে হচ্ছে আমার।এবার যে রিপ্লাই দিলেন তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি।
বললেন আমার বাবার বয়সও ৩৪ হয়নি।
আমার কিভাবে হবে?
আমি লিটারেলি উনাকে বললাম ভাই আমার ভুল হয়েছে আপনার সাথে কথা বলা।
মাফ চাচ্ছি।স্থান ত্যাগ করলাম আর বাচ্চাটাকে কতটা ভোগাবে এই লোক সেটা ভাবছিলাম।
আসার পথে হাটতে হাটতে হিসাব করছিলাম উনার ভাষ্যমতেও যদি বয়স উনার ২৬ হয়,বাপের বয়স ৩৪ না হয়।
কিভাবে কি?
পরে হিসাব মিললো। ছোটবেলায় যে ভুলভাল গণিত করতাম।সেখানে এভাবে বয়স মিলতো। তারই ফল পেলাম আজকে।

-ডা: এম এ কাদের

Address

Cumilla
3583

Telephone

+8801815447150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orpi Medical Hall অর্পি মেডিক্যাল হল:

Shortcuts

Share