02/08/2021
"চিয়া সিডস" এর পুষ্টিকথন
চিয়া সিডস আমাদের দেশীয় কোন পন্য নয়।এটি আমেরিকা থেকে উৎপাদিত একটি সিডস। এতে পুষ্টিকর অনেক উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী।
চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমানে ফাইবার,প্রোটিন,ক্যালসিয়াম, ভিটামিন এ,বি,ই,ডি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এন্টিঅক্সিডেন্টের বড় একটি উৎস হচ্ছে এই চিয়া সিডস।সাথে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড।
চিয়া সিডসের নিজস্ব কোন ফ্লেভার না থাকায় এটি পানি, টকদই, দুধ, কাস্টার্ড, ফালুদা কিংবা আরো অনেক কিছুর সাথেই মিক্সড করে খাওয়া যায়।
#ফাইবারের পরিমান বেশি থাকায় চিয়া সিডস ওজন কমাতে অনেক সাহায্য করে থাকে।
#ভিটামিন ও মিনারেলস থাকার কারনে আমাদের শক্তি বাড়িয়ে এনার্জেটিক রাখতে সহায়তা করে।
#চিয়া সিডস এর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত করতে সহায্য করে।
#চিয়া সিডস হার্টের জন্য বেশ উপকারী। এতে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকার কারনে খারাপ কোলেস্টেরল এল ডি এল এর পরিমান কমিয়ে ভালো কোলেস্টেরল এইচ ডি এল এর পরিমান বাড়িয়ে দেয় যা হার্টের জন্য ভালো।
#অনেক ফাইবার থাকার কারনে রক্তের গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই চিয়া সিডস।
#এর এন্টিঅক্সিডেন্ট প্রোপার্টিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।
এছাড়াও মলাশয় পরিষ্কার রাখতে,শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে,ভালো ঘুম নিশ্চিত করতে,হজমে সহায়তা করতে চিয়া সিডসের ভুমিকা অপরিসীম ।
কাজেই সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর ১ ঘন্টা আগে এক গ্লাস পানিতে হাফ চা চামচ চিয়া সিডস খাওয়ার অভ্যা করা ভালো। অনেক সময় এক্সারসাইজ এর পরেও এই চিয়া সিডস খাওয়া যেতে পারে।
তবে অতিরিক্ত মাত্রায় এই চিয়া সিডস গ্রহনের ফলে প্রোষ্টেড ক্যান্সার বা ব্রেষ্ট ক্যান্সার অথবা পেটের নানান ধরনের সমস্যা হয়ে যেতে পারে।তাই সীমিত পরিমানে বিশেষজ্ঞের পরামর্শে গ্রহন করা উচিত।
লাইফস্প্রিং এর অভিজ্ঞ পুষ্টিবিদ এর অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০৯৬৩৮ ৫০৫ ৫০৫ | প্রতিদিন সকাল ৯টা - রাত ৯টা