Care Homeo Hall

Care Homeo Hall আধুনিক চিকিৎসা জগতে এক বিশ্বস্ত নাম |

10/01/2024
15/10/2023

সম্পুর্ন প্রাকৃতিক পৃথিবী বিখ্যাত ঔষধের ধারাবাহিক সংযোজন (বিশুদ্ধ ঔষধের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান) 🥀

হোমিওপ্যাথি কীভাবে যৌন শক্তি উন্নত করে?🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹 Nux Vomica: (30,200,1m,10m,CM)নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিত...
22/11/2022

হোমিওপ্যাথি কীভাবে যৌন শক্তি উন্নত করে?
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

🌹 Nux Vomica: (30,200,1m,10m,CM)
নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।

🌹Lycopodium clavatum: (30,200,1m,10m,CM)
লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।

🌹Salix nigra: Q,3x
মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।

🌹 Sabal serrulata:Q,3x
সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।

🌹Selenium: (3x,4x,30,200,1m,10m,CM)
যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

🌹Staphisagria: (30,200,1m,10m,CM)
পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।

🌹Titanium: 3x,4x
সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা।

🌹Agnus Castus: (3x,30,200,1m,10m,CM)
সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।

🌹Moschus Moschiferus: Q,2x,3x,6
ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

🌹Phosphoricum Acidum:(Q,3x,1m,10m,CM)
সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে, মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে (এবং সাথে অন্য আরো যে-কোন সমস্যা হউক না কেন) এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে।

🌹Caladium seguinum:(30,200,1m,10m,CM)
যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তাদের জন্য কার্যকরী।

🌹Origanum marjorana:Q,3x
ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।

🌹Cantharis:Q,3x,6
Cantharis ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ এবং এ ঔষধ টি প্রস্রাবে জ্বালাপোড়ায়একটি কার্যকরী ওষুধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।

🌹Calcarea Carb: (30,200,1m,10m,CM)
ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।

🌹Conium:(30,200,1m,10m,CM)
স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে।

🌹Natrum carbonicum:(30,200,1m,10m,CM)
যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।

🌹 Natrum Mur: 3x,6x,CM
স্ত্রী লোক দেখিলে কথা বলিলে এমন কি মনে মনে ভাবিলেও অসাড়ে বীর্যপাত হয়ে যায়।

🌹Kali Bromatum:3x,6x
বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। ইহার প্রধান প্রধান লক্ষণগুলি হলো স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা, হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে, মৃগী ইত্যাদি ইত্যাদি।

🌹Kali Phos: 3x,6x,12x
অতিরিক্ত বীর্যক্ষয় জনিত অনিদ্রা,কাজ কর্মে অনিচ্ছা,জননেন্দ্রিয় দুর্বলতা।

🌹Silicea:200,1m
স্বপ্নদোষ,হস্তমৈথুন,অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কুফল এর জন্য। সাইলেসিয়ার রোগীর হাতের এবং পায়ের তালুতে প্রচন্ড ঘাম ও সেই সাথে ঘামে প্রচন্ড দুর্গন্ধ দেখতে পাওয়া যায় ।

বিঃ দ্রঃ এই পোস্ট শেয়ার ও ঔষধের প্রকারভেদ বুঝানোর জন্য ঔষধের নাম আলোচিত করা হয়েছে। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, লক্ষন মিলে গেলেও ঔষধগুলো কিনবেন না, অবশ্যই অনুগ্রহ করে
চিকিৎসকের পরামর্শ নেবেন।

ঠিকানা - কেয়ার হোমিও হল।
বোর্ড অফিস রোড গুনবতী বাজার, কুমিল্লা।
ডাঃ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)
ডি এইচ এম এস (ঢাকা)
মোবাইল :01819035808

 #পুরুষের_যৌন_সমস্যার_উপর_পূর্নাঙ্গ_আলোচনা  যে বিষয়গুলো আলোচনায় থাকছে:-১) যৌনজীবনে পুরুষের একান্ত দুর্বলতা- কারণ,লক্ষণ, ...
13/10/2022

#পুরুষের_যৌন_সমস্যার_উপর_পূর্নাঙ্গ_আলোচনা
যে বিষয়গুলো আলোচনায় থাকছে:-

১) যৌনজীবনে পুরুষের একান্ত দুর্বলতা- কারণ,লক্ষণ, ও প্রতিকার।
২) ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
৩) পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা, বা যোনিতে প্রবেশের মত পর্যাপ্ত উথিত না হওয়া
৪) প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব।
৫) দ্রুত বীর্যপাত এবং হোমিওপ্যাথি চিকিৎসা।
৬) গনোরিয়া ও হোমিওপ্যাথিক চিকিৎসা।
৭) সিফিলিস ও হোমিওপ্যাথিক চিকিৎসা।

যৌনজীবনে পুরুষের একান্ত দুর্বলতা- লক্ষণ, কারণ ও প্রতিকার:-
পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা অথবা পুরুষত্বহীনতা আজকাল প্রকট আকার ধারণ করছে। একদম তরুণ থেকে শুরু করে যে কোন বয়সী পুরুষের মাঝে দেখা যাচ্ছে এমন যৌন সমস্যা। অনেক পুরুষ অকালেই হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা, উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। বাড়ছে দাম্পত্যে অশান্তি, সন্তানহীনতার হার। এবং সত্যি বলতে কি বাড়ছে ডিভোর্সও।

কিন্তু কারণ কি পুরুষদের এই ক্রমশ শারীরিকভাবে সক্ষম বা দুর্বল হয়ে যাওয়ার পেছনে? কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমানের আধুনিক জীবনযাত্রার মাঝেই। হ্যাঁ, আপনার প্রতিদিনের স্ট্রেসভরা অস্বাস্থ্যকর জীবন, আপনার নিজের কোন একটা ভুলই হয়তো আপনাকে ক্রমশ ঠেলে দিচ্ছে পুরুষত্বহীনতার দিকে। কেন এমন হচ্ছে সেটা জানার আগে জানতে হবে পুরুষের একান্ত দুর্বলতাগুলো কী কী বা কেমন হতে পারে

ইরেকশন ফেইলিউর,পেনিট্রেশন ফেইলিউর,প্রি-ম্যাচুর ইজাকুলেশন:- সহবাসে দ্রুত বীর্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব:-যদি নিয়মিত সঙ্গি এবং সঙ্গিনীর ইচ্ছার চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে অর্থাৎ যৌনসঙ্গম শুরু করার আগেই কিংবা যৌনসঙ্গম শুরুর একটু পরেই বীর্যপাত ঘটে যায়- তাহলে যে সমস্যাটি বুঝা যাবে তার নাম প্রি-ম্যাচিউর ইজেকুলেশন। প্রি-ম্যাচিউর ইজেকুলেশন একটি সাধারণ যৌনগত সমস্যা। প্রতি ৩ জন পুরুষের মধ্যে ১ জন এ সমস্যায় ভোগে থাকেন।
একসময়ে ধারণা করা হতো, প্রি-ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ হলো সম্পূর্ণ মানসিক; বর্তমানে বিশেষজ্ঞদের মতে, প্রি-মেচিউর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে শারীরিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু পুরুষের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সাথে পুরুষত্বহীনতার সম্পর্ক রয়েছে। বর্তমানে অনেক চিকিৎসা বেরিয়েছে- যেমন বিভিন্ন ওষুধ, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বিভিন্ন যৌনপদ্ধতির শিক্ষা। এগুলো বীর্যপাতকে বিলম্ব করে আপনার ও আপনার সঙ্গিনীর যৌনজীবনকে মধুর করে তুলবে। অনেক পুরুষের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা খুব ভালো কাজ করে।
শারীরিক অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যেতে পারে-
ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা, বা যোনিতে প্রবেশের মত পর্যাপ্ত উথিত না হওয়া
দ্রুত বীর্যপাত,প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব।

কারণগুলি কি কি হতে পারে ?
প্রাকৃতিক বা শারীরিক কারণগুলোর মাঝে মুখ্য হলো- ডায়াবেটিস, লিঙ্গে জন্মগত কোন ত্রুটি, সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, গনোরিয়া বা সিফিলিসের মত যৌনরোগ ইত্যাদি। প্রাকৃতিক শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, দূষিত পরিবেশ, ভেজাল খাওয়া দাওয়া, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণই আছে ক্রমশ যৌন সক্ষমতা হারিয়ে ফেলার পেছনে। আবার অতিরিক্ত যৌন সম্পর্কে যাওয়া, অতিরিক্ত মাস্টারবেট বা হস্তমৈথুন করা, যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাবিজাবি ওষুধ সেবন ইত্যাদি কারণকে অবহেলা করলেও চলবে না। এছাড়া বয়স জনিত অসুস্থতা, সঙ্গিনীর সাথে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা, এইডসভীতি, পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌনাসনও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে।

গনোরিয়া ও হোমিওপ্যাথিক চিকিৎসা।
গনোরিয়া একটি যৌনবাহিত রোগ। Neisseria gonorrhoeae (নিশেরিয়া গনোরি) নামক জীবাণু এই রোগের জন্য দায়ী। পুরুষের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া (ডিজইউরিয়া) ও মূত্রনালি দিয়ে পূয বের হয়। স্ত্রীলোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না আবার কারো ক্ষেত্রে যোনিপথে পূজ বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। সময়মত এই রোগের চিকিৎসা না করালে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এই রোগ আশেপাশে ছড়িয়ে যেতে পারে এবং পুরুষের এপিডিডাইমিস ও মহিলার তলপেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। গনোরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি এটি শরীরের অস্থিসন্ধিসমূহ ও হার্টের ভালবকেও আক্রান্ত করতে পারে।

সিফিলিস ও হোমিওপ্যাথিক চিকিৎসা।
সিফিলিস ব্যাক্টেরিয়া দ্বারা আক্রান্ত একটি জটিল যৌন সংক্রামক রোগ। এটি নারী পুরুষ উভয়ের যৌনাঙ্গ, ঠু্ট, মুখ ও পায়ু আক্রমন করে।
সিফিলিস এর প্রধাণ বৈশিস্ট্য হলঃ
১ম ধাপ- Chancre বা ব্যথাহীন ক্ষত হবে,
২য় ধাপ- চর্মে লালচে দাগ হবে,
সুপ্তাবস্থা- এখানে কোন লক্ষণ দেখা যাবে না এবং
৩য় ধাপ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কার্ডিওভাসকুলার সিস্টেমে সক্রামন ঘটায়।

কী কি করবেন ?
প্রথমেই যা করবেন, সেটা হলো একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হোন। লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুন ও ডাক্তারের পরামর্শ মত প্রয়োজনীয় সকল চিকিৎসা নিন। এতে লজ্জার কিছুই নেই। একটাই জীবন। লিজ্জার চাইতে নিজেকে সুস্থ ও সক্ষম রাখা জরুরী।
আপনার ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় সকল নিয়ম কানুন মেনে চলুন।
নিজের জীবনধারাকে একটি স্বাস্থ্যকর জীবনে বদলে ফেলুন। নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করুন, রাতে পর্যাপ্ত ঘুমান, চেষ্টা করে কাজের চাপের মাঝেও বিশ্রাম নিতে। আপনার শরীর যখন সুস্থ ও সক্ষম থাকবে, যৌনজীবনও থাকবে সুন্দর।
সঙ্গীর সাথে রোমান্টিক জীবনের উন্নতি করুন। এক ঘেয়ে যৌন জীবনে নানান রকমের চমক ও আনন্দ নিয়ে আসুন। তাঁকেও বিষয়টি বুঝিয়ে বলুন যে নতুন চমক এলে আপনার মানসিকভাবে সাহায্য হবে। রোমান্টিক বেডরুম, আকর্ষণীয় অন্তর্বাস, সেক্স টয় ইত্যাদি এসব ক্ষেত্রে কাজে আসতে পারে।
যদি সঙ্গীকে অপছন্দ করার কারণে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করুন সঙ্গীকে ভালবাসতে। তার সাথে দূরে কোথাও নিরিবিলি বেড়াতে যান, তাঁকে গভীর ভাবে জানার চেষ্টা করুন। আস্তে আস্তে তার প্রেমে পড়ার চেষ্টা করুন। মানসিকভাবে প্রেমে পরলে শরীরটাও সাড়া দেবে। একটা জিনিষ মনে রাখবেন, বাস্তবের নারীর সাথে সিনেমার নায়িকা বা পর্ণ স্টারদের মিল খুঁজতে যাবেন না। নিজের দিকে তাকান, নিজের সাধারণত্ব দেখুন। দেখবেন, সঙ্গীকেও আর খারাপ লাগছে না।

কী করা উচিত নয় ?
অতিরিক্ত মাস্টারবেট করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। আর যাদের স্ত্রী আছে তাঁরা স্ত্রীর সাথেই যৌনজীবনে অভ্যস্ত হয়ে উঠুন।
যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাতুড়ে ডাক্তারদের শরণাপন্ন হবেন না বা কোন টোটকা ব্যবহার করবেন না। কোন তেল বা ওষুধ কিছুই ব্যবহার করবেন না হাতুড়েদের কথায় প্রভাবিত হয়ে।
বাজারে সাময়িকভাবে যৌন ক্ষমতা বাড়ানোর কিছু ওষুধ পাওয়া যায়, যেগুলো সেবনে ২৪ ঘণ্টার জন্য যৌন ক্ষমতা বাড়ে। এইধরনের ওষুধ মোটেও ব্যবহার করবেন না। এতে সাময়িক ক্ষমতা বাড়লেও, ক্রমশ আসলে ক্ষমতা কমতেই থাকবে।

পুরুষের বীর্যপাত হতে কতটা সময় নেবে সে ব্যাপারে চিকিৎসাবিজ্ঞানে আদর্শ মাপকাঠি নেই। দ্রুত বীর্যপাতের প্রাথমিক লক্ষণ হলো নারী-পুরুষ উভয়ের পুলক লাভের আগেই পুরুষটির বীর্যপাত ঘটে যাওয়া। এ সমস্যা সব ধরনের যৌনতার ক্ষেত্রে ঘটতে পারে।
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

#হোমিওপ্যাথিক_চিকিৎসাঃ-প্রাকৃতিক, বিশুদ্ধ ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি।
হোমিওপ্যাথিতে যৌন সমস্যা সম্পূর্ন ভাল হয়। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

ডাঃ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)
DHMS(DHAKA) H&B (DHAKA)
Care Homeo Hall
GUNABATI BAZAR,CUMILLA
01711955612

কেয়ার হোমিও হলে সংযোজিত হলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ডাঃ উইলমার শোয়েবের বায়োকেমিক 🖤🥀
05/10/2022

কেয়ার হোমিও হলে সংযোজিত হলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ডাঃ উইলমার শোয়েবের বায়োকেমিক 🖤🥀

28/09/2022

ফল কিভাবে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। এই টিপসগুলো সকলের জানা উচিৎ।
লেবু শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়।
কলা ভাইরাস প্রতিরোধের শক্তিশালী উপাদান আছে।
জাম রক্তে সুগারের ভারসাম্য বজায় রাখে।
আপেল বিষন্নতা ও উদ্বেগ কমায়।
গাজর ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায়।
আঙ্গুর ফল ব্রেইনের শক্তি বাড়ায়।
কমলা লেবু সাইনাস ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য ভালো।
আনারস চর্বি কমায় ও পাকস্থলীর স্থিতিস্থাপকতা বজায় রাখে।
তরমুজ মুত্র বর্ধক ও কিডনির সুস্থতায় সহায়ক।
পেস্তা বাদাম ব্লাড প্রেসার কমায়।
চেরি হার্ট ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখে।
কাজু বাদাম স্নায়ুতন্ত্রের পুষ্টি জোগায়।
করলা
• উচ্চ রক্তচাপ এবং চর্বি কমায় • মাথাব্যাথা কমায়
• ম্যালেরিয়ায় স্বস্তি দেয়
• তারুণ্য ধরে রাখে
• ত্বক ও চুল ভালো রাখে
• কৃমিনাশক
• দৃষ্টিশক্তি ভালো রাখে
রক্তশূন্যতা দূর করে
ফুলকপির গুনাগুন

ক্যান্সার প্রতিরোধে করে।
হৃদপিন্ড সুস্থ রাখে।
হজমে সাহায্য করে।
দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায়।

ঢেঁড়সে
ত্বকের জন্য উপকারী।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রক্তশূন্যতা দূর হয়।
হাড় মজবুত করে।

কচুর মুখি
উচ্চ রক্তচাপ কমায়।
এনার্জি ধরে রাখে ও ক্লান্তি দূর করে।
খাদ্য হজমে সাহায্য করে।
ত্বকের লাবণ্য ধরে রাখে।

পটল
কোষ্ঠকাঠিন্য দূর করে।
কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা কমায়।
অতিরিক্ত ওজন দূর করে।
ত্বকের লাবাণ্য রাখে।

কাঁকরোল
রক্ত শুন্যতা দূর করে।
দৃষ্টি শক্তি উন্নত করে।
কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধ করে।

বরবটি
ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয়।
খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়।
হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে।
আয়রনের ঘাটতি পূরন করে।

লাউ
প্রচুর ভিটামিন এ, সি, বি এবং ফলিক অ্যাসিড আছে।
দেহের পানির ভারসাম্য বজায় রাখে।
উচ্চ রক্তচাপ কমায়
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
রাতে ভালো ঘুম হয়

18/09/2022

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রথম হোমিওপ্যাথি ঔষধ আবিষ্কার তা আমরা কয়জনেইবা জানি☺️🥀

সচরাচর রোগীর জিহ্বা দেখে ঔষধ নির্বাচন 🖤🥀
16/09/2022

সচরাচর রোগীর জিহ্বা দেখে ঔষধ নির্বাচন 🖤🥀

13/09/2022

ক্যারিয়ার হিসেবে হোমিওপ্যাথি কেমন হতে পারে?

আমি অনেক জুনিয়র এর মুখে ( যারা সদ্য ভর্তি হয়েছেন বা পড়াশুনা করছেন) শুনে থাকি, ভাই কি হবে এই হোমিওপ্যাথি পড়ে কোন চাকরী নাই, এই সেক্টরে,
আসলেই এই কথাটি খুব পেইন ফুল যে জব খুবই কম এই সেক্টর এ,
গভমেন্ট নিয়োগ প্রতিবছর না হওয়াতে অনেক গ্রাজুয়েট ডাক্তার বেকার,
টোটাল বাংলাদেশে গ্রাজুয়েট হোমিওপ্যাথ এর সংখ্যা এখন ১৭০০ এর মত,
আর গভমেন্ট জব করছেন সর্বোসাকুল্লে ১৫০ জন এর মত, যা টোটাল গ্রাজুয়েট এর মধ্যে ৮-৯% এর মত,
খুব ই দুখ জনক বেপার টা।

তবে এটা ঠিক টোটাল এম বি বি এস ডাক্তার এর সংখ্যা ১ লাখ ১৫ হাজার এর মত যার ভিতর ১৮-২০ হাজার এর মত যা টোটাল সংখ্যা ১৬-১৮% এর মত, যা হোমিওপ্যাথি এর দিগুন এর বেশি,
যদি সরকারী সার্কুলার রেগুলার থাকত তাহলে হয়তো এই সংকট খুব দ্রুত কেটে যেত,

এম বি বি এস দের ক্ষেত্রে গভ জব না পেলে ও তাদের অনেক প্রাইভেট হসপিটালে কাজের সুযোগ আছে, যা হোমিওপ্যাথি দের নেই বললে চলে,
তবে সেক্ষেত্রে এম বি বি এস দের পরিশ্রম এর তুলনায় সেলারী টা খুব কম,
হোমিওপ্যাথি ডাক্তার দের কষ্ট বা চিন্তিত হবার খুব একটা কারন নেই,
কারন আপনি যদি ভালো পড়াশুনা করেন আর যদি ভালো প্রাক্টিস করতে পারেন প্রাইভেট চাকরীজিবী এলোপ্যাথি ডাক্তার এর চেয়ে কোন অংশে কম না
ইনশাআল্লাহ আরো বেশি ইনকাম করতে পারবেন তাও নিজের স্বাধীন চেম্বারে,

আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি আপনাকে অনেক কিছু দিবে আপনি হোমিওপ্যাথিতে কি দিতে পারবেন সেটাই দেখার বিষয়,
দেশের ৪০% মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নেন, সুতরাং এই বৃহৎ জনগোষ্টিকে চিকিৎসা দিতে ভালোমানের অনেক হোমিওপ্যাথি ডাক্তার প্রয়োজন,

ধন্যবাদ

12/09/2022

🖤🥀

বর্তমানে গরমের চোখ ওঠার  প্রকোপ অনেক বেড়েছে একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ। সমস্যাটি চোখ ওঠা...
09/09/2022

বর্তমানে গরমের চোখ ওঠার প্রকোপ অনেক বেড়েছে একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ কনজাংটিভার প্রদাহ। সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়ে। এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে। চোখের নিচের অংশ ফুলে ও লাল হয়ে যায়। চোখ জ্বলে ও চুলকাতে থাকে। আলোয় চোখে আরও অস্বস্তি হয়।

কনজাংটিভাইটিস রোগটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহার্য বস্তু যেমন রুমাল, তোয়ালে, বালিশ অন্যরা ব্যবহার করলে অন্যরাও এতে আক্রান্ত হয়। এ ছাড়া কনজাংটিভাইটিসের জন্য দায়ী ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায়। আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকে, তারাও এ রোগে আক্রান্ত হয়।

এ সময় চোখ ওঠা নিয়ে আরও সতর্ক হতে হবে। কারণ, করোনার সংক্রমণে কারও কারও চোখে প্রদাহ হতে দেখা যাচ্ছে। কাজেই এ সময় চোখ উঠলে করোনার অন্য উপসর্গ রয়েছে কি না, তা খেয়াল করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে করোনার পরীক্ষা করাতে হবে।

করণীয়

● সাবানপানি দিয়ে কিছুক্ষণ পরপরই হাত পরিষ্কার করতে হবে।

● কোনো কারণে চোখ ভেজা থাকলে চোখ টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। নইলে ব্যবহার করা টিস্যু পেপার থেকে সংক্রমণ ছড়াতে পারে।

● চোখ উঠলে চশমার ব্যবহার করুন। এতে চোখে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। আলোয় অস্বস্তিও কমবে।

● নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত কাপড়চোপড় অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। একইভাবে অন্যের ব্যবহৃত প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র রোগীর ব্যবহার করা চলবে না।

● চোখ ঘষে চুলকানো যাবে না। অন্য কারও আই ড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে আবার কনজাংটিভাইটিস হতে পারে।

চোখ ওঠার চিকিৎসা হোমিওপ্যাথিতে অনেক কম ও অল্প সময়ের মধ্যে আরোগ্য সাধন করে।
আপনি আপনি নিকট তম হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ডা: মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)
কেয়ার হোমিও হল, বোর্ড অফিস রোড
গুনবতী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
01711955612 / 01819035808

Address

Gunabati, Chowddagram
Cumilla
3583

Telephone

01711955612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share