13/06/2026
শিশুদের হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১৬ জন ডাক্তার ও নার্স, এবং Jhpiego এর প্রতিনিধিগণ- যারা এই ৭ জেলায় বাবল সিপ্যাপের ব্যবহার মনিটরিং করবেন| আইসিডিডিআর,বি-র অভিজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে প্রশিক্ষণটি পরিচালিত হয় প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে|
এ পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শেরপুর, জামালপুর, পিরোজপুর, পটুয়াখালী, নীলফামারী, লালমনিরহাট, এবং পঞ্চগড়ের ‘জেলা সদর হাসপাতাল’ ও মহাখালিতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: আবু হোসেন মো. মঈনুল আহসান, আইসিডিডিআর,বি-র ক্লিনিক্যাল ও ডায়াগনিস্টিক সার্ভিসেস-এর প্রধান ডা: ফজলুল কবীর এবং আইসিডিডিআর,বি-র ঢাকা হাসপাতালের পেডিয়াট্রিক্স ও অনারারি চিফ কনসালটেন্ট প্রফেসর ডা: চৌধুরী আলী কাওসার|
অনুষ্ঠানে ডা: মঈনুল আহসান বলেন, “দেশের এই ক্রাইসিস সময়ে সাহয্যের জন্য আইসিডিডিআর,বি ধন্যবাদ প্রাপ্য| আপনারা এই বাবল সিপ্যাপের ট্রেনিং থেকে যা শিখবেন, তা হাসপাতালে বাস্তবায়ন করবেন| এই বাবল সিপ্যাপের ট্রেনিং শুধু হামের জন্যই প্রযোজ্য নয়, বরং নিউমোনিয়ায় আক্রান্ত সব রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করবেন|”
ডা: ফজলুল কবীর বলেন, “আইসিডিডিআর,বি-র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমিদ আহমেদ হামে শিশুদের কষ্ট দেখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে ফোন করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় আইসিডিডিআর,বি-র বাবল সিপ্যাপের কথা বলেন| পরিপ্রেক্ষিতে সারাদেশব্যাপী বাবল সিপ্যাপের প্রশিক্ষণ চলছে| বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছে এই উদ্ভাবনটি| ”
ডা: চৌধুরী আলী কাওসার বলেন,“জেলা হাসপাতাগুলোতে বাবল সিপ্যাপের ব্যবহার শুরু হলে শিশুরা প্রথম পর্যায় থেকেই হামের প্রভাবে নিউমোনিয়া ও শ্বাসকষ্টনিত রোগের চিকিৎসা পাবে|”
প্রশিক্ষণে বাবল সিপ্যাপের ওপর বিজ্ঞানভিত্তিক ও গবেষণালব্ধ তথ্য ও ব্যবহারের কার্যকারিতার বিষয়ে উপস্থাপনা করেন আইসিডিডিআর,বি-র মেটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন বিভাগের সিনিয়র সায়েন্টিস্ট ডা: মোহাম্মদ যোবায়ের চিশতী| এরপর ডাক্তার ও নার্সদের জন্য বাবল সিপ্যাপ ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ডা: হৈমন্তী সাহা, ডা: লুবাবা শাহরিন, ডা: ফারজানা আফরোজ, ডা: নুসরাত জাহান শেলী, এবং ডা: তাহমিনা আলম|
আইসিডিডিআর,বি-র বাবল সিপ্যাপ একটি সহজলভ্য শ্বাস-প্রশ্বাস সহায়তা পদ্ধতি| এটি গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়ায় (রক্তে অক্সিজেনের স্বল্পতা) আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে| বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং আইসিডিডিআর,বি-র কারিগরি সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে ইউনিট সরবরাহ করা হচ্ছে| বাবল সিপ্যাপ-এর ব্যবহারের ভিডিও দেখতে ভিজিট করুন: https://youtu.be/h88hIM8pUVg?si=LOy6zWuN3PbNhhJ3
Courtesy - icddrb