12/01/2025
এইচএমপিভি কি?
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিউমোভিরিডি পরিবারের অন্তর্গত। এটি প্রথম ২০০১ সালে সনাক্ত হয়েছিল এবং এটি মানুষের শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হিসাবে পরিচিত যা উপর এবং নিম্ন শ্বাসনালীকে আক্রান্ত করে।
উপসর্গ:
সাধারণ সর্দি-কাশির মতোই হালকা থেকে মাঝারি উপসর্গ
কাশি, জ্বর, গলা ব্যথা, নাক বন্ধ এবং শ্বাসকষ্ট
গুরুতর ক্ষেত্রে, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া বিশেষ করে যারা ঝুঁকিতে রয়েছেন
যে সকল মানুষ ঝুকিতে রয়েছেন:
৫ বছরের নিচের শিশু
বয়স্ক মানুষ
দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা (যেমন, হাঁপানি, সিওপিডি)
দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যাক্তি
যে সকল রোগীর অন্যান্য অসুখও রয়েছে (যেমন, ডায়াবেটিস, রক্তচাপ, ক্যানসার, কিডনিজনিত জটিলতা ইত্যাদি)
যে সকল উপায়ে সংক্রমণ হতে পারে:
এইচএমপিভি সংক্রমিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে যে যে উপায়ে সংক্রমণ হয়:
হাঁচি এবং কাশির নিঃসরণ থেকে
পারস্পরিক ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন স্পর্শ করা বা হ্যান্ড শেক
দূষিত বস্তু স্পর্শ করা
এইচএমপিভি এর চিকিৎসা:
এর কোনো নিদিষ্ট অ্যান্টি-ভাইরাল ওষুধ বা ভ্যাকসিন নেই
শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা প্রযোজন
বেশীরভাগ লোকই ৭ থেকে ১০ দিনের মধ্যে নিজেরাই সুস্থ হয়ে যান
লক্ষণগুলি গুরুতর হলে স্বাস্থ্য-সেবা প্রদানকারী অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন
প্রতিরোধে করণীয়:
সংক্রমিত ব্যক্তির জন্য
কাশি শিষ্টাচার মেনে চলুন: হাঁচি ও কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখুন
হাতের পরিচ্ছন্নতা বজায় রাখুন: হাঁচি ও কাশির পর কমপক্ষে ২০ সেকেন্ড সাবান এবং পানি দিয়ে হাত ধুয়ে নিন
রোগ সংক্রমণ কমাতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে ঘরে থাকুন|