Dr. Nazia Sultana Shuvra

Directions Website Contact the practice

Dr. Nazia Sultana Shuvra বন্ধ্যাত্ব, IVF, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কপি ও হিস্টেরোস্কপিক সার্জন🩺

বন্ধ্যাত্বের চিকিৎসায় সঠিক পরিকল্পনা কেন জরুরি?সন্তান না হওয়ার কারণ নারী, পুরুষ—যেকোনো একজনের হতে পারে, আবার দুজনেরই কিছ...
25/09/2026

বন্ধ্যাত্বের চিকিৎসায় সঠিক পরিকল্পনা কেন জরুরি?

সন্তান না হওয়ার কারণ নারী, পুরুষ—যেকোনো একজনের হতে পারে, আবার দুজনেরই কিছু সমস্যা থাকতে পারে। তাই চিকিৎসা শুরুর আগে স্বামী-স্ত্রী দুজনেরই মূল্যায়ন করা প্রয়োজন।

১. প্রথমে বিস্তারিত ইতিহাস নেওয়া হয়

স্বামী-স্ত্রী দুজনের কাছ থেকেই জানা হয়—

* বয়স এবং কতদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন
* আগের বিয়ে বা সন্তান আছে কি না
* ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ আছে কি না
* তলপেট, জরায়ু বা অণ্ডকোষে কোনো অপারেশন হয়েছে কি না
* যক্ষ্মা বা যক্ষ্মার সংস্পর্শে আসার ইতিহাস আছে কি না
* পরিবারে বন্ধ্যাত্ব বা সন্তান হতে দেরির ইতিহাস আছে কি না
* ধূমপান, পান বা অ্যালকোহল গ্রহণের অভ্যাস আছে কি না
* নারীর মাসিক নিয়মিত কি না, রক্তপাতের পরিমাণ ও ব্যথা কেমন

২. এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়

পরীক্ষা নির্ভর করে দম্পতির ইতিহাস ও শারীরিক অবস্থার ওপর। যেমন—

* দুজনের সাধারণ স্বাস্থ্য ও প্রয়োজনীয় রক্ত পরীক্ষা
* পুরুষের বীর্যের সংখ্যা ও গুণগত মান পরীক্ষা
* নারীর জরায়ু ও ডিম্বাশয়ের আলট্রাসনোগ্রাম
* ডিম্বাশয়ে ডিমের মজুত সম্পর্কে ধারণা
* টিউব খোলা আছে কি না, তা প্রয়োজন অনুযায়ী পরীক্ষা
* থাইরয়েড, প্রোল্যাক্টিনসহ প্রয়োজনীয় হরমোন পরীক্ষা

৩. সব তথ্য মিলিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হয়

মূল্যায়নের পর বোঝা যায়—

* সমস্যা আছে কি না এবং থাকলে কার
* সমস্যাটি কতটা গুরুতর
* স্বাভাবিকভাবে গর্ভধারণের চেষ্টা, ওষুধ বা অন্য চিকিৎসা—কোনটি উপযুক্ত
* কখন IVF-এর মতো চিকিৎসা বিবেচনা করা দরকার

কিছু দম্পতির ক্ষেত্রে ধাপে ধাপে সাধারণ চিকিৎসায় গর্ভধারণ সম্ভব হতে পারে। আবার টিউব বন্ধ থাকা, বীর্যে শুক্রাণু না থাকা, ডিমের মজুত কম থাকা বা বয়সের কারণে সময় সীমিত হলে দ্রুত অন্য চিকিৎসা বিবেচনা করতে হতে পারে।

প্রতিটি দম্পতির পরিস্থিতি আলাদা। তাই সঠিক ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের ভিত্তিতেই চিকিৎসার পরিকল্পনা করা উচিত।
━━━━━━━━━━━━━━━━━━━


#আইভিএফ


#বন্ধ্যাত্ব # DOR # #ডাঃ_নাজিয়া_সুলতানা

25/09/2026

পিরিয়ডে ফ্রেশ থাকুন | ডাঃ নাজিয়া সুলতানা | সোফি মনের কথা | পর্ব ১২ | GTV | Live

24/09/2026

ইনশাআল্লাহ আগামিকাল চট্টগ্রাম আসছি রোগীদের সাথে দেখা করার উদ্দেশ্যে
অনুগ্রহ করে সকলকে জুম্মার নামাযের পূর্বে সকাল ৯টা থেকে ১২ টার ভেতর উপস্থিত থাকার অনুরোধ করা হলো

আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রামে বন্ধ্যাত্ব (Infertility) চিকিৎসা সেবা প্রদান করবো✅🌿🩷📍 চেম্বার:জেনিথ হেলথ্ কেয়া...
20/09/2026

আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রামে বন্ধ্যাত্ব (Infertility) চিকিৎসা সেবা প্রদান করবো✅🌿🩷

📍 চেম্বার:
জেনিথ হেলথ্ কেয়ার
এমএফএ টাওয়ার (২য় তলা)
১০২, প্রবর্তক মোড়, চট্টগ্রাম।
📞অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01877-846632, 01805-414607
━━━━━━━━━━━━━━━━━━━
ডাঃ নাজিয়া সুলতানা🩺
এমবিবিএস (ডি.ইউ), এফসিপিএস (অবস এন্ড গাইনি)
ফেলোশিপ ইন রিপ্রোডাকটিভ মেডিসিন, ইন্ডিয়া
গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ
ল্যাপারোস্কপি ও হিস্টেরোস্কপিক সার্জন
━━━━━━━━━━━━━━━━━━━
যেসব সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়—
✅ এক বছরের বেশি সময় চেষ্টা করেও সন্তান না হওয়া
✅ বারবার গর্ভপাত
✅ PCOS / PCOD
✅ Low AMH
✅ এন্ডোমেট্রিওসিস ও চকোলেট সিস্ট
✅ জরায়ুর টিউব ব্লক
✅ পূর্বে IUI বা IVF ব্যর্থ হওয়া
✅ TESA / PESA / IUI / IVF / ICSI চিকিৎসা
✅ অ্যাজোস্পার্মিয়া ও পুরুষদের শুক্রাণুর সকল সমস্যা
✅ নারী ও পুরুষ—উভয়ের বন্ধ্যাত্বের আধুনিক ও সমন্বিত চিকিৎসা, এক ছাদের নিচে।
━━━━━━━━━━━━━━━━━━━
📍 ডিভাইন মার্সি হাসপাতাল, কালীগঞ্জ, গাজীপুর
প্রতিষ্ঠাতা ও প্রাক্তন বিভাগীয় প্রধান এবং সিনিয়র কনসালট্যান্ট
প্রসূতি, গাইনি ও বন্ধ্যাত্ব বিভাগ
🗓️ রবি–বৃহস্পতিবার সকাল ৯টা – দুপুর ২টা
📞 সিরিয়াল: ০১৩২১-২১৯৪৬৬, ০১৯৬৭-৭৭৯৮৯৫
━━━━━━━━━━━━━━━━━━━
📍 লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার, পান্তপথ, ঢাকা
কনসালট্যান্ট, প্রসূতি, গাইনি ও বন্ধ্যাত্ব বিভাগ
🗓️ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা – রাত ৯টা
📞 সিরিয়াল: ০১৭১১-৪৩৩৩৩০, ০৯৬৪৪-৪৩৩৩৩০
━━━━━━━━━━━━━━━━━━━
📍 প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ
সিনিয়র কনসালট্যান্ট ও প্রাক্তন বিভাগীয় প্রধান
প্রসূতি, গাইনি ও বন্ধ্যাত্ব বিভাগ
🗓️ প্রতি শনিবার সকাল ৯টা – দুপুর ২টা
📞 সিরিয়াল: ০১৯০২-৫৫৬০৭০, ০৯৬৬৬-৯৯৭৯৯৭
━━━━━━━━━━━━━━━━━━━
📍 ইমপালস হসপিটাল, তেজগাঁও, ঢাকা
সিনিয়র কনসালট্যান্ট, প্রসূতি, গাইনি ও বন্ধ্যাত্ব বিভাগ
🗓️ সোম ও বুধবার বিকাল ৫টা – সন্ধ্যা ৭টা
📞 সিরিয়াল: ১০৩৪৪, ০১৩১৩-৪৮৪৪২৫
━━━━━━━━━━━━━━━━━━━
ঘরে বসেই সিরিয়াল ও তথ্য পেতে যুক্ত থাকুন:
🌍 Website: https://drnaziasultana.com/
📘 Facebook: https://www.facebook.com/Dr.NaziaSultana
▶️ YouTube: https://www.youtube.com/.naziasultana
📷 Instagram: https://www.instagram.com/nazia.shuvra/
📲 WhatsApp: 01310588315
━━━━━━━━━━━━━━━━━━━
আপনার মাতৃত্বের স্বপ্ন পূরণে বিশ্বস্ত সঙ্গী👩‍⚕️🩷

আজকে সকাল ৯.৩০ এর লাইভ শো"মনের কথা"-য় ❤️
18/09/2026

আজকে সকাল ৯.৩০ এর লাইভ শো
"মনের কথা"-য় ❤️

আজ সকাল ৯.৩০-১০টা পর্যন্ত সোফি মনের কথা লাইভ প্রোগ্রামে ”পিরিয়ডে ফ্রেশ থাকুন” বিষয় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে জিটিভির প...
18/09/2026

আজ সকাল ৯.৩০-১০টা পর্যন্ত সোফি মনের কথা লাইভ প্রোগ্রামে ”পিরিয়ডে ফ্রেশ থাকুন” বিষয় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে জিটিভির পর্দায় ছিলাম।

পিরিয়ডের সময় কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ...

জিটিভির পর্দায় “সোফি মনের কথা” লাইভ প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত আছি📺লাইভে প্রশ্ন করুন: 02241033306-7
18/09/2026

জিটিভির পর্দায় “সোফি মনের কথা” লাইভ প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত আছি📺লাইভে প্রশ্ন করুন: 02241033306-7

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের পরামর্শ। নারীর স্বাস্থ্য, সচেতনতা ও আত্মবিশ্বাসের গল্প- “সোফি মনের কথা” লাইভ প্রোগ্রাম দেখতে চো...
17/09/2026

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের পরামর্শ। নারীর স্বাস্থ্য, সচেতনতা ও আত্মবিশ্বাসের গল্প- “সোফি মনের কথা” লাইভ প্রোগ্রাম দেখতে চোখ রাখুন আগামীকাল সকাল ৯.৩০টায় জিটিভির পর্দায়। সাথে আমি থাকছি ডাঃ নাজিয়া সুলতানা, বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিস্ট📺🔴

বিষয়: পিরিয়ডে ফ্রেশ থাকুন।

দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সংশ্লিষ্ট সমস্যা ও চিকিৎসা বিষয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন। বন্ধ্যাত্ব, আইভিএফ, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞের কাছ থেকে আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন লাইভ শোতে।

📅 তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
⏰ সময়: সকাল ৯.৩০টা
📺 সম্প্রচার: জিটিভি
📲 লাইভে প্রশ্ন করতে কল করবেন: 02241033306-7
━━━━━━━━━━━
আমার সোস্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকুন:
🌍 Website: https://drnaziasultana.com/
📺 YouTube | 📘 Facebook | 📸 Instagram
🔎 /Dr.NaziaSultana
📲 WhatsApp: 01310588315

S

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nazia Sultana Shuvra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nazia Sultana Shuvra:

Shortcuts

Share