ডা.মুশফিকুর রহমান খান জয়

ডা.মুশফিকুর রহমান খান জয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা.মুশফিকুর রহমান খান জয়, Doctor, Dhaka.

"দেশের বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি জটিল ও সহজে ধরা না-পড়া রোগের সঠিক চিকিৎসা প্রদান আমার অঙ্গীকার।"

ডা.মুশফিকুর রহমান খান জয়
এমবিবিএস (ঢাকা),সিএমইউ(সিমুড)
এমসিজিপি (বিজিএইচআরআই)
পিজিটি(মেডিসিন),এফসিপিএস-২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

22/08/2026

৩.৫ বছর ভোগার পর অবশেষে রাজিয়ার রোগ রিউমাটয়েড আর্থ্রারাইটিস (Rheumatoid Arthritis) আমরা নির্ণয় করতে পেরেছিলাম। আগের পোস্টের কমেন্টে বিস্তারিত আছে।

বলেছিলাম, এক মাস পর রাজিয়ার ফলোআপ জানাবো। আলহামদুলিল্লাহ, রাজিয়া এখন অনেকটাই সুস্থ। ❤️

সবচেয়ে আনন্দের বিষয়, যে রাজিয়াকে নিয়ে ভবিষ্যৎ ভাবাটাই একসময় কল্পনার বাইরে ছিল, আজ তার পরিবার তার বিয়ের কথাও ভাবতে পারছে। 🥰

বাকিটা ভিডিওতেই দেখুন। রাজিয়ার জন্য সবাই দোয়া করবেন। 🤲❤️
Dr-Mushfequr Rahman Khan Joy ডা.মুশফিকুর রহমান খান জয় fans

২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) ক্যাম্পেইন ২০২৬কলেরা থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ন...
20/08/2026

২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) ক্যাম্পেইন ২০২৬

কলেরা থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে নির্ধারিত ঝুঁকিপূর্ণ এলাকায় Oral Cholera Vaccine (OCV) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

প্রথম ডোজ: ২২ আগস্ট ২০২৬
দ্বিতীয় ডোজ: ২৬ সেপ্টেম্বর ২০২৬।

#কলেরাটিকা ডা.মুশফিকুর রহমান খান জয় #কলেরাপ্রতিরোধ #স্বাস্থ্যঅধিদপ্তর #স্বাস্থ্যসচেতনতা
fans

19/08/2026

হার্ট কেনো কখনো পানির বোতল বা মাটির ব্যাংকের মতো দেখায়? 🫀

এর পেছনে কী কারণ আছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন।

ডা.মুশফিকুর রহমান খান জয়

15/08/2026

চোখে কোলেস্টেরলের দানা? ⚠️

এটি শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের ইঙ্গিত হতে পারে। তাই হৃদ্‌রোগের ঝুঁকি জানতে Fasting Lipid Profile করে নিন।
❤️




ডা.মুশফিকুর রহমান খান জয়

12/08/2026

মাত্র ২ বছর ৯ মাসের ছোট্ট বাবুটা গতকাল আমার কাছে এসেছিল, পেটের ব্যথা নিয়ে। এত মিশুক বাচ্চা আমি আগে খুব কমই দেখেছি! ❤️

রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, প্রস্রাব পরীক্ষা—কোনোটাতেই কান্না করেনি। বরং একটু পরপর আমার রুমে এসে বলছে,
“মামা, কলম দাও, বই দাও—আমি পড়বো!” 📚🖊️

দিনশেষে সত্যি বলতে, এই ছোট্ট মানুষগুলোর মাঝেই আমি আমার পরিপূর্ণতা খুঁজে পাই। ❤️

চলে যাওয়ার আগে তাই ছোট্ট মামাটার সাথে একটা ছবি তুললাম। আমি বললাম, “দুই আঙুল দেখাও” ✌️—সে পাঁচ আঙুল তুলে দিল! 😄❤️

কিউট মামা, ভালো থেকো। অনেক বড় হও। 🤲❤️
ডা.মুশফিকুর রহমান খান জয়

10/08/2026

চোখ হলুদ দেখলেই অবহেলা নয়, জন্ডিসের কারণ খুঁজে বের করাই প্রথম কাজ।

ডা.মুশফিকুর রহমান খান জয়

07/08/2026

স্যার, আমার গলাটা ১০–১২ বছর ধরে ফুলে আছে… এখন কি এর কোনো চিকিৎসা আছে?” 🥺

একজন মা আমার কাছে এসেছিলেন গলায় দীর্ঘদিনের একটি ফোলা নিয়ে।
প্রায় ১০–১২ বছর ধরে ধীরে ধীরে তার গলা ফুলে গেছে।

এত বছর ধরে এই সমস্যা নিয়ে জীবন কাটিয়েছেন, কিন্তু এখন জানতে চান—
“স্যার, এখন কি আমার চিকিৎসা হবে? আমি কি ভালো হতে পারবো?”

কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো।

আমি তাকে বলেছি—
“আপনি চিন্তা করবেন না মা । আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে রোগটা কী, সেটা নিশ্চিত করতে হবে। তারপর যে চিকিৎসা প্রয়োজন, সেটাই করা হবে।”

তিনি শুনেছেন, একজন ভালো ডাক্তার এখানে এসেছেন।
তারপর অনেক আশা নিয়ে আমার কাছে এসেছেন।

আমি তাকে কথা দিয়েছি—
ইনশাআল্লাহ, আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি)-এ নিয়ে গিয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করবো। ❤️

১০–১২ বছর ধরে একটা সমস্যা নিয়ে একজন মা বেঁচে আছেন—
তার জন্য হয়তো আমাদের কাছে এটি শুধুই একটি রোগ,
কিন্তু তার কাছে এটি প্রতিদিনের কষ্ট, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা।

চিকিৎসক হিসেবে সব রোগীর সবকিছু একা করে দেওয়া সম্ভব হয়তো নয়,
কিন্তু একজন অসহায় মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা—এটুকু তো আমরা করতেই পারি। 🤲

আল্লাহ যেন এই মায়ের জন্য সহজ করে দেন এবং দ্রুত সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করে দেন।
আমিন। ❤️

👉 ভিডিওটি দেখে আপনার পরিচিত কারও যদি দীর্ঘদিনের এমন গলার ফোলা থাকে, তাকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলুন।

ডা.মুশফিকুর রহমান খান জয়

03/08/2026

🩺 হাত অবশ ও ঝিমঝিম করছে? অবহেলা করবেন না!

একজন রোগী দীর্ঘদিন ধরে হাত অবশ অবশ লাগা, ঝিমঝিম করা এবং মাঝে মাঝে অসাড় অনুভূতি নিয়ে আমার কাছে এসেছেন।

রোগীর বিস্তারিত ইতিহাস নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় Clinical Examination করা হয়। বিশেষ করে Phalen’s Sign, Reverse Phalen’s Sign এবং Tinel’s Sign পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফল ও রোগীর উপসর্গ মিলিয়ে দেখা গেল—হাতের Median Nerve কব্জির ভেতরে চাপ বা সংকোচনের কারণে সমস্যাটি হচ্ছে।

👉 এই অবস্থাটিই হলো Carpal Tunnel Syndrome (CTS)।

অনেকেই হাত ঝিমঝিম বা অবশ হওয়াকে সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলে অবশ্যই কারণ খুঁজে বের করা জরুরি।

সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করলে Carpal Tunnel Syndrome-এর জটিলতা অনেকটাই কমানো সম্ভব। 🩺
ডা.মুশফিকুর রহমান খান জয়

31/07/2026

নখের কালার পরিবর্তন হয়েছে, নখ ভেঙে গেছে, নখ আঙ্গুল থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন ( Onychomycosis)


ডা.মুশফিকুর রহমান খান জয়

29/07/2026

শ্বাসকষ্টের চিকিৎসা করতে গিয়ে খুঁজে পেলাম এক বাবার নীরব কষ্টের গল্প…"

গতকাল ৬৫ বছর বয়সী এক বাবা Respiratory Distress (শ্বাসকষ্ট) নিয়ে প্রথমে আমার সহকর্মীর কাছে এসেছিলেন। পরে আমাকে দেখানো হলে ইতিহাস নেওয়া ও শারীরিক পরীক্ষা করে মনে হলো—ফুসফুসে সমস্যা আছে।

বুকের এক্স-রে করানোর পর দেখা গেল, ফুসফুসে ইনফেকশন (Pneumonia) এবং ফুসফুসে পানি জমেছে (Pleural Effusion)। আগেই ইতিহাস নেওয়া ছিল তাই রোগ ধরা সহজ হয়ে গেল। তিন সপ্তাহ আগে তাঁর জ্বর ও বুকে ব্যথা হয়েছিল সম্ভবত তখনই নিউমোনিয়া হয়েছিল, যা সম্পূর্ণ ভালো না হওয়ায় Parapneumonic Pleural Effusion হয়েছে—যা নিউমোনিয়ার একটি জটিলতা।

তার জীবনে আরেকটা ইতিহাস আছে প্রায় সাড়ে তিন বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি Panic Attack-এ ভোগেন। রাতে ভয়ে লাইট জ্বালিয়ে ঘুমান। তাঁর সাত মেয়ে সবাই শ্বশুরবাড়িতে, একমাত্র ছেলে বিদেশে। মেয়েরা অনেকবার সঙ্গে রাখতে চাইলেও তিনি আত্মসম্মানের কারণে যেতে চান না।

প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইকে সময় নিয়ে কাউন্সেলিং করলাম। বুঝিয়ে দিলাম, শুধু ওষুধ নয়—এই মানুষটির এখন সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সময়, ভালোবাসা ও মানসিক সমর্থন।

বিদায় নেওয়ার আগে বাবাটি চোখের পানি, আমার বিশ্বাস, সেটা কষ্টের নয়; হয়তো স্বস্তির কান্না—অনেকদিন পর কেউ তাঁর রোগের পাশাপাশি তাঁর নীরব কষ্টটাও বুঝতে পেরেছে।

মেডিসিনে রোগ নির্ণয় সত্যিই গোয়েন্দাগিরির চেয়ে কোনো অংশে কম নয়। ছোট ছোট সূত্র জুড়েই পৌঁছাতে হয় সঠিক রোগের কাছে।

(ছবিতে রোগ নির্ণয়ের পর রোগী ও তাঁর স্বজনদের এক্স-রে দেখিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছিলাম। মোবাইলের ক্যামেরা ভালো না থাকায় ছবিটি তেমন ভালো আসেনি।)

Dr-Mushfequr Rahman Khan Joy ডা.মুশফিকুর রহমান খান জয়

Address

Dhaka

Telephone

+8801852274549

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা.মুশফিকুর রহমান খান জয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা.মুশফিকুর রহমান খান জয়:

Shortcuts

Share

Category