05/09/2026
আজ বিশ্ব দাড়ি দিবস। দাড়িপ্রেমীদের জন্য দিনটি শুধু দাড়ি রাখার উদযাপন নয়; বরং ফ্যাশন, ঐতিহ্য আর নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করারও একটি বিশেষ উপলক্ষ।
আধুনিক সময়ে এই দিবসটির প্রচলন শুরু হয় আনুমানিক ২০১০ সালের দিকে। স্ক্যান্ডিনেভিয়ার কিছু দাড়িপ্রেমীর উদ্যোগ থেকেই ধীরে ধীরে দিনটি পরিচিতি পেতে শুরু করে।
তবে দাড়ির সঙ্গে পুরুষের সম্পর্ক আজকের কোনো নতুন ফ্যাশন ট্রেন্ড নয়। যুগ যুগ ধরে দাড়ি পুরুষের আভিজাত্য, ব্যক্তিত্ব এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আর যত্ন করে রাখা একটি সুন্দর দাড়ি যে একজন মানুষের লুক ও ব্যক্তিত্বে আলাদা মাত্রা যোগ করতে পারে, সেটা তো বলাই বাহুল্য।