Dr.Akhlakur Rahman SAAD

Dr.Akhlakur Rahman SAAD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Akhlakur Rahman SAAD, Doctor, 89, New Easkaton Road, Dhaka.

কুরবানির মাংস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত হাত/হাতের আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ/ অঙ্গবিশেষ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সত...
30/05/2026

কুরবানির মাংস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত হাত/হাতের আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ/ অঙ্গবিশেষ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সতর্কতার বিকল্প নেই।

বিচ্ছিন্ন অঙ্গটি আধুনিক মাইক্রো/ সুপারমাইক্রো সার্জিক্যাল টেকনিক ব্যবহার করে পুনস্থাপন করা সম্ভব যাকে আমরা 'রিপ্লান্টেশন' সার্জারী বলি। এর পুর্ব শর্ত হচ্ছে বিছিন্ন হওয়া অঙ্গটি চিকিৎসার পুর্বে যথাযথ সংরক্ষন করা।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি কিভাবে সংরক্ষন করবেন?

১। প্রথমে বিছিন্ন হওয়া অঙ্গটি পানিতে বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভাল ভাবে পরিস্কার করতে হবে।

২। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিস্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভাল ভাবে মুড়িয়ে নিতে হবে।

৩। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ার টাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে।

৪। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভালভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে।

এভাবে সংরক্ষন করে দ্রুত মাইক্রো/সুপারমাইক্রো সার্জারী সেটআপ সমৃদ্ধ (মাইক্রোস্কোপ) হাস্পাতালে যোগাযোগ করতে হবে।
নিম্নের সরকারি হাসপাতালে এই সুবিধা পাবেন

১. জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৩. সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৪. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
৫. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
৬. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
৭. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
৮. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
৯.কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

এছাড়াও বিভিন্ন হাসপাতালে সার্জারী বিভাগে এক্সপার্ট থাকা সাপেক্ষে রিকন্সট্রাক্টিভ প্লাস্টিক সার্জারি হবে

ছবিতে বিচ্ছিন্ন আঙ্গুল সংরক্ষনের পদ্ধতি দেখানো হয়েছে।

বাচ্চাদের ডায়রিয়ার মহামারি চলছে এক প্রকার। বমি তারপর পাতলা পায়খানা। যা খাচ্ছে তাই বমি করে বের করে দিচ্ছে।স্যালাইন স্যালা...
08/02/2026

বাচ্চাদের ডায়রিয়ার মহামারি চলছে এক প্রকার।
বমি তারপর পাতলা পায়খানা। যা খাচ্ছে তাই বমি করে বের করে দিচ্ছে।

স্যালাইন স্যালাইন স্যালাইন।

প্রতিবার বমি বা পাতলা পায়খানার পর সেলাইন খাওয়ান।
২ বছরের কম হলে ১০-২০ চামচ আর বেশি হলে ২০-৪০ চামুচ খাওয়ান৷
স্যালাইন বা ঔষধ খাওয়ার পর পরেই বমি করে দিলে, ধীরে ধীরে খাওয়ান৷ ১ চামচ খাওয়ানোর পর ওয়েট করুন, দ্যান আবার দিন।

হাফ লিটার পানিতে একটা প্যাকেট পুরোটাই গুলাবেন।
বাবু তো অতোগুলো স্যালাইন খেতে পারবে না তাই অল্প পানিতে অল্প স্যালাইন, এমন ভুল কখনোই করবেন না৷

শুধু মাত্র স্যালাইন সঠিকভাবে না গুলিয়ে খাওয়ানোর জন্য অনেক শিশু মারা গেছে।

হাফ লিটার পানি কেমনে মাপবেন??

৫০০ মিলি বা হাফ লিটার পানির বোতল হলেই হবে। কিন্তু অনেক পানির বোতল হাফ লিটার বললেও ৪৫০ মিলি বা তার কম পানি থাকে। বোতলের গায়ে ৫০০ মিলি লিখা আছে সেই বোতল দিয়ে পানি মাপতে হবে।

আর কখনোই স্যালাইন গরম পানিতে গুলানো যাবে না।
একবার গুলিয়ে ১২ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়।
আর অনেক বাবু স্যালাইন হাতের তালুতে নিয়ে চেটে চেটে খায়।খবরদার এমন কাজ কখনোই করতে দিবেন না৷

আর পাতলা পায়খানা ৫/৭ দিন পর্যন্ত থাকতে পারে। তাই অধৈর্য হয়ে বারবার ডাক্তার চেন্জ করার দরকার নেই।বাবু যেন পানিশূন্যতায় না পরে সেটা খেয়াল রাখিয়েন।

আর হ্যা স্যালাইন খেলে বাবুর ঠান্ডা লাগে এটি একটি ডাহা মিছা কথা।

08/02/2026

বাচ্চাদের হাত ধরে জোরে টান দেওয়া ঠিক না। এতে কনুইয়ের জয়েন্টে সমস্যা হতে পারে।

⚠️ কেন টান দেওয়া ক্ষতিকর

ছোট বাচ্চাদের (১–৫ বছর) কনুইয়ের লিগামেন্ট ঢিলা থাকে। জোরে টান দিলে Nursemaid’s elbow (pulled elbow) হতে পারে—মানে কনুইয়ের হাড় আংশিক সরে যায়।

🔹 লক্ষণ
• হঠাৎ কনুই/হাতে ব্যথা
• বাচ্চা হাত নাড়াতে চায় না
• হাত একটু বাঁকানো রেখে ধরে থাকে
• ফুলে যাওয়া সাধারণত কম থাকে

✅ কী করবেন
• হাত ধরে টানা বা ঝাঁকানো এড়ান
• বাচ্চাকে তুলতে হলে বগলের নিচে ধরে তুলুন, হাতে টান দেবেন না
• এমন হলে দ্রুত ডাক্তার/ইমারজেন্সিতে দেখান—সহজ ম্যানুভারে ঠিক করা যায়

🚩 জরুরি

যদি বাচ্চা হাত একদম ব্যবহার না করে বা খুব কাঁদে → দ্রুত চিকিৎসা নিন।

08/02/2026

Hip arthritis (হিপ জয়েন্টের আর্থ্রাইটিস) হলে নিতম্ব/কুঁচকিতে ব্যথা ও হাঁটাচলায় কষ্ট হয়। এটি ধীরে ধীরে বাড়তে পারে।



🔹 কারণ
• Osteoarthritis (সবচেয়ে কমন, বয়সজনিত ক্ষয়)
• Rheumatoid arthritis
• পুরনো ইনজুরি/ফ্র্যাকচার
• Avascular necrosis (হিপে রক্ত সরবরাহ কমে যাওয়া)
• গাউট (কম হলেও হতে পারে)



🔹 লক্ষণ
• কুঁচকি, নিতম্ব বা উরুতে ব্যথা
• হাঁটলে/ওজন নিলে ব্যথা বাড়ে
• stiffness (বিশেষ করে সকালে)
• পা নাড়াতে কষ্ট, খুঁড়িয়ে হাঁটা



✅ কী করলে উপকার

✔️ ওজন নিয়ন্ত্রণ
✔️ লাঠি/সাপোর্ট ব্যবহার (ব্যথার পাশে বিপরীত হাতে)
✔️ গরম সেঁক
✔️ ফিজিওথেরাপি ও হালকা ব্যায়াম
✔️ দীর্ঘক্ষণ দাঁড়ানো/দৌড়ানো কমান



🩺 কখন ডাক্তার দেখাবেন
• ব্যথা 2–3 সপ্তাহেও না কমে
• হাঁটতে কষ্ট/খুঁড়িয়ে হাঁটা
• রাতে ব্যথা বেশি
• ইনজুরির পর শুরু



প্রয়োজনে X-ray hip joint করে অবস্থা বোঝা যায়।
Severe হলে injection বা surgery replacement) দরকার হতে

08/02/2026

Elbow arthritis (কনুই জয়েন্টে আর্থ্রাইটিস) তুলনামূলক কম হলেও ব্যথা, শক্তভাব ও নড়াচড়ার সমস্যা করতে পারে।

🔹 সম্ভাব্য কারণ
• Osteoarthritis (বয়স/overuse)
• Rheumatoid arthritis (দুই কনুইতেই, সকালে stiffness বেশি)
• Gout arthritis (হঠাৎ তীব্র ব্যথা, ফোলা, লালচে)
• পুরোনো injury/fracture
• বারবার ভারী কাজ/একই কাজ (repetitive strain)



🔹 লক্ষণ
• কনুইতে ব্যথা ও শক্তভাব
• ভাঁজ–সোজা করতে কষ্ট
• ফোলা/গরম লাগা
• সকালে বা বিশ্রামের পর বেশি শক্ত লাগে



✅ করণীয় (প্রাথমিক)

✔️ বিশ্রাম, ভারী কাজ কমান
✔️ গরম সেঁক (ফোলা বেশি হলে ঠান্ডা সেঁক)
✔️ হালকা range-of-motion exercise
✔️ Elbow support ব্যবহার করতে পারেন

🧪 দরকারি পরীক্ষা
• X-ray elbow
• Serum uric acid (গাউট সন্দেহে)
• RA factor, Anti-CCP, ESR/CRP (RA সন্দেহে)



🚩 কখন ডাক্তার দেখাবেন
• তীব্র ফোলা/লালচে/জ্বর
• নড়াচড়া খুব কমে গেছে
• 2–3 সপ্তাহে না কমলে
• দুই কনুই/অন্যান্য জয়েন্টও ব্যথা

08/02/2026

কোমর ব্যথা (low back pain) খুব সাধারণ। বেশিরভাগ সময় পেশির টান বা ভুল ভঙ্গির কারণে হয়।

🔹 সাধারণ কারণ
• দীর্ঘক্ষণ বসে/ঝুঁকে কাজ
• ভারী জিনিস তোলা
• ভুলভাবে ঘুমানো
• পেশির টান (muscle strain)
• ডিস্ক সমস্যা / স্পন্ডাইলোসিস
• ওজন বেশি



✅ কী করলে উপকার পাবেন

✔️ গরম সেঁক 15–20 মিনিট, দিনে 2–3 বার
✔️ শক্ত সমতল বিছানায় ঘুমান
✔️ দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে না থাকা
✔️ হালকা ব্যায়াম (back stretching)
✔️ ভারী জিনিস তোলা এড়ান

🚩 দ্রুত ডাক্তার দেখাবেন যদি
• ব্যথা পায়ে ছড়ায় (sciatica)
• ঝিনঝিনি/অসাড় লাগে
• প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা
• ইনজুরির পর শুরু
• 2–3 সপ্তাহেও না কমে
• জ্বর বা ওজন কমা থাকে

08/02/2026

হাঁটুর জয়েন্টে ব্যথা (knee joint pain) অনেক কারণেই হতে পারে—বয়স, ওজন, ইনজুরি, বা আর্থ্রাইটিস।

🔹 সাধারণ কারণ
• Osteoarthritis (সবচেয়ে কমন)
• লিগামেন্ট/মেনিস্কাস ইনজুরি
• গাউট (uric acid বেশি)
• রিউমাটয়েড আর্থ্রাইটিস
• বেশি ওজন/দীর্ঘক্ষণ দাঁড়ানো



✅ ঘরোয়া যত্ন

✔️ বিশ্রাম দিন, বেশি চাপ কমান
✔️ গরম সেঁক 15–20 মিনিট, দিনে 2–3 বার
✔️ ওজন নিয়ন্ত্রণ
✔️ হালকা ব্যায়াম (quadriceps strengthening)
✔️ সিঁড়ি ওঠানামা কমাতে হবে।



🚩 ডাক্তার দেখাবেন যদি
• হাঁটু ফুলে যায়/গরম লাগে
• লালচে ও খুব ব্যথা (gout সন্দেহ)
• হাঁটতে কষ্ট/লক হয়ে যায়
• 2–3 সপ্তাহেও না কমে
• ইনজুরির পর ব্যথা শুরু

08/02/2026

ঘাড় এবং পিঠে ব্যথা খুব সাধারণ সমস্যা। বেশিরভাগ সময় এটা পেশির টান বা ভুল ভঙ্গির কারণে হয়।

🔹 সাধারণ কারণ
• দীর্ঘক্ষণ মোবাইল/কম্পিউটার ব্যবহার
• ভুলভাবে বসা বা শোয়া
• ভারী জিনিস তোলা
• হঠাৎ ঝাঁকুনি/ইনজুরি
• স্ট্রেসে পেশি শক্ত হয়ে যাওয়া
• সার্ভাইক্যাল/লম্বার স্পন্ডাইলোসিস



✅ কী করলে উপকার পাবেন

✔️ গরম সেঁক (15–20 মিনিট, দিনে 2–3 বার)
✔️ সোজা ভঙ্গিতে বসা/ঘুমানো
✔️ নরম বালিশ ব্যবহার
✔️ হালকা neck–back exercise
✔️ বেশি সময় এক ভঙ্গিতে না থাকা



⚠️ তবে নিয়মিত বা বেশি ব্যথা হলে ডাক্তারের পরামর্শে নিন



🚩 দ্রুত ডাক্তার দেখাবেন যদি
• ব্যথা হাতে/পায়ে ছড়ায়
• ঝিনঝিনি/অসাড় লাগে
• ইনজুরির পর শুরু হয়েছে
• 2–3 সপ্তাহেও কমছে না
• জ্বর/ওজন কমা সাথে থাকে

07/02/2026

Address

89, New Easkaton Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Akhlakur Rahman SAAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category