Physiotherapy Home Services

Physiotherapy Home Services Physiotherapy Home Service

Our Home Healthcare services will be offering:
@ Physiotherapy
@ Stroke

Physiotherapy-ফিজিওথেরাপি
Speech & Language Therapy-স্পীচ থেরাপি
Occupayional Therapy-অকুপেশনাল থেরাপি
Nursing Service-নার্সিং সার্ভিস
Psycho therapy- সাইকো থেরাপি

12/02/2023

ব্যায়ামের মস্তিষ্কে বেশ কিছু ইতিবাচক প্রভাব রয়েছে, যার মধ্যে রয়েছে:

এন্ডোরফিন এবং সেরোটোনিনের মতো নিউরোকেমিক্যালের উৎপাদন বৃদ্ধি, যা ব্রেইন এর উন্নতি এবং মানুষিক চাপ কমাতে পারে।

মস্তিষ্কে রক্ত ​​​​প্রবাহ এবং অক্সিজেনেশন উন্নতি, যা ব্রেইন ফাংশন এবং স্মৃতিশক্তি বাড়াতে পারে।

সামগ্রিকভাবে, নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে পারে,

টেনিস এলবো বা কনুই ব্যথা  টেনিস এলবো কিহাতে ব্যথা অনেক কারণে হয়। হাতের কনুইয়ের সামান্য নিচে বাইরের পাশে ব্যথা হলে আমরা এ...
14/06/2022

টেনিস এলবো বা কনুই ব্যথা
টেনিস এলবো কি
হাতে ব্যথা অনেক কারণে হয়। হাতের কনুইয়ের সামান্য নিচে বাইরের পাশে ব্যথা হলে আমরা এটাকে টেনিস এলবো বলে থাকি। চিকিত্‍সা ভাষায় এটাকে লেটারেল ইপিকন্ডাইলাইটিস বলা হয়ে থাকে।
টেনিস খেলোয়াড়দের এই সমস্যা বেশি হয়ে থাকে। টেনিস খেলোয়াড়রা টেনিস বল সার্ভ করার সময় হাতের কনুইয়ের বাইরে পাশে বেশি চাপ দেয়, তাই তাঁদের এটি বেশি হয়।
উপসর্গ
♦ হাতের কনুইয়ে ব্যথা অনুভব হয় বলে হাত দিয়ে কোনো কিছু তুলতে সমস্যা হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা বেড়ে যায়।
♦ এই ব্যথা কনুই থেকে শুরু হয়ে হাতের আঙুল পর্যন্ত যেতে পারে।
♦ ভেজা কাপড় নিংড়ানো, চামচ দিয়ে কিছু নাড়ানো, দরজা খোলা ও লাগানো কষ্টকর হয়; এমনকি অপরজনের সঙ্গে করমর্দন করতেও অসুবিধা হয়।
যাদের বেশি হয়
♦ হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার ব্যবহারকারী।
♦ পেইন্টার বা রং মিস্ত্রি।
♦ টাইপিস্ট, স্টেনোগ্রাফার।
♦ কাঠুরে।
♦ টেনিস ও ব্যাডমিন্টন খেলোয়াড়।
♦ অত্যধিক মোটরসাইকেল চালনাকারী।
♦ বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস যেমন— রিউমাটয়েড, গাউট ও ডায়াবেটিসের রোগী।
♦ সাংসারিক কাজে ব্যস্ত নারী প্রভৃতি মানুষের।
রোগ নির্ণয়
টেনিস এলবো কেন হয়—এর কারণ নির্ণয় করতে হলে প্রথমেই রোগীর অসুবিধার কথাগুলো জানতে হবে। রোগীকে ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এক্স-রে ও রক্তের পরীক্ষা যেমন—শর্করা, সিরাম ইউরিক এসিড, আরএ ফ্যাক্টর ইত্যাদি করাতে হবে। অনেক সময় এক্স-রে ও রক্ত পরীক্ষায়ও রোগ শনাক্ত করা যায় না। কনুইয়ের বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড এবং এমআরআই করেও অনেক সময় এই রোগ শনাক্ত করা যায়।
চিকিৎসা
হাত দিয়ে কোনো কাজ বা কোনো কিছু বহন করতে না পারলে, রাতের বেলায় বা বিশ্রাম অবস্থায় ব্যথা হলে, একটানা কিছুদিন কনুইয়ে ব্যথা থাকলে, সোজা বা ভাঁজ করতে অসুবিধা হলে, কনুই ফুলে গেলে বা চামড়ার রং পরির্বতন হলে, অন্য কোনো অস্বাভাবিক অসুবিধা বা চিনচিনে ব্যথা অনুভূত হলে চিকিেকর পরামর্শ নিতে হবে।
বেশির ভাগ ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসায় কনুই এলবো সেরে যায়। তবে দুঃখের বিষয়, এই রোগ সেরে যাওয়ার কিছুদিন পর আবার দেখা দিতে পারে।
♦ কনুই এলবোর চিকিৎসায় নন-স্টেরয়েডাল অ্যান্টিইনফ্ল্যামেটরি ড্রাগ সেবন করা যেতে পারে। করটিসন ইনজেকশন পুশ করলে রোগের উপসর্গ দ্রুত কমে
করণীয়
♦ নিয়মিত বরফ বা গরম সেঁক দিলে প্রদাহ, ফোলা ও ব্যথা কমে যায়।
♦ ফোলা ও ব্যথা কমে এলে কনুইয়ের স্বাভাবিক নড়াচড়া ও পেশি শক্তিশালী হওয়ার জন্য ব্যয়াম করতে হবে এতেও না কমলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ডা এর শরণাপন্ন হতে হবে, কন্ডিশন অনুযায়ী ২ থেকে ৩ সপ্তাহ ফিজিওথেরাপি নিলে টেনিস এলবো সম্পন্ন ভালো হয়ে যায়
টেনিস এলবো অথবা যে কোন ধরনের মাংসপেশির ব্যাথা, অাঘাতজনিত ব্যাথার নিরাময়ে যোগাযোগ করতে পারেন অামাদের সাথে
wwww.dhakaphysiobd.com
Location: https://maps.app.goo.gl/h6KuxfQ2qpLAMK8g6

পা মচকে যাওয়া( Ankle Sprain)আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটি সাধারন ঘটনা পা মচকে যাওয়া। পা মচকে যাওয়া এই শব্দটি ...
14/06/2022

পা মচকে যাওয়া( Ankle Sprain)
আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটি সাধারন ঘটনা পা মচকে যাওয়া। পা মচকে যাওয়া এই শব্দটি মূলত বাংলায় ব্যবহৃত হয়। এটার মেডিকেল শব্দ হচ্ছে আঙ্কেল স্প্রেইন( Ankle Sprain) এটা মূলত টাখনু গিরার এক ধরনের ইনজুরি। এই ধরনের ইনজুরিতে হাড়ের তেমন ক্ষতি হয় না তবে হারকে সংযুক্ত করা বিভিন্ন ধরনের লিগামেন্ট ইনজুরি হয়।
কি কি কারণে পা মচকে যেতে পারে?
1. কোন কারণে উঁচু থেকে পা বাঁকানো অবস্থায় পড়ে এ ধরনের
ইনজুরি হতে পারে।
2. স্বেচ্ছায় লাফিয়ে পরার সময় এরকম হতে পারে।
3. খেলাধুলার সময়
4. উঁচু নীচু জায়গায় হাঁটা বা ব্যায়াম করার সময়
লক্ষন সমূহঃ
পা তীব্র ব্যথা অনুভব হয়, পা ফুলে যায়, পা ফেলতে কষ্ট হয়।
কিভাবে এই ধরনের ইনজুরি থেকে নিরাপদ থাকা যায়ঃ
1. খেলাধুলা বা ব্যায়াম করার সময় warm-up এক্সারসাইজ করে নেয়া
2. পা এর সাথে সঠিকভাবে ফিট হওয়া জুতা ব্যবহার করা।
3. হাই হিল সম্পন্ন জুতা পরিহার করা এবং সমান তলা বিশিষ্ট জুতা ব্যবহার করা।
4. অসমতল জায়গায় (যেমন পাহাড় উঁচু-নিচু তল) হাঁটা বা দৌড়ানোর সময় কেডস ব্যাবহার করা।
রোগ নির্ণয়ঃ
রোগ নির্ণয়ের জন্য অনেক সময় এক্সরে এর সাহায্য নেয়া হয়। কিন্তু এক্সরে এর মাধ্যমে শুধুমাত্র হাড়ের ভেঙে যাওয়া ছাড়া আর কিছু দেখা সম্ভব নয়। লিগামেন্ট ইঞ্জুরি হলে এম আর আই বা মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড এর সাহায্যে নির্ণয় করা সম্ভব। এমআরআই ব্যয়বহুল হওয়ার কারণে খুব সহজেই এবং যেকোন সময় মুস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড এর সাহায্যে পা মচকে যাওয়ার আসল কারণ চিহ্নিত করা যেতে পারে।
প্রাথমিক চিকিৎসাঃ
R- Rest- পা পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
I-Ice- ব্যথা নিরাময়ের জন্য আইস প্যাক ব্যবহার করা যায়।
C- compression- পা ফোলা কমাতে চিকিৎসকের সাহায্য নিয়ে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে পা পেঁচিয়ে রাখতে পারেন।
E- Elevation- পা উঁচু রাখার মাধ্যমে পা ফোলা কমানো যায়।
প্রয়োজনে ৩-৫ দিন ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শে NSAID (Etoricoxib, Aceclofenac, Naproxen)ওষুধ সেবন করতে পারেন।
যে কাজটি করা যাবে নাঃ পা ম্যসেজ করা যাবে না।
পরিশেষে বলতে চাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে পা মচকে যাওয়া থেকে দীর্ঘমেয়াদি ব্যথা এমনকি দীর্ঘমেয়াদি পায়ের স্বাভাবিক নাড়াচাড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।আর যারা দীর্ঘ মেয়াদি অ্যাংকেল স্পেইন এ ভুগছেন তাদের জন্য একমাএ ও পার্শ প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা হলো ফিজিওথেরাপি
যে কোন প্রয়োজনে

+880 1715-571054
wwww.dhakaphysiobd.com
Location: https://maps.app.goo.gl/h6KuxfQ2qpLAMK8g6

Common causes of lordosis-Lordosis can affect people of any age. Certain conditions and factors can increase your risk f...
05/06/2022

Common causes of lordosis-

Lordosis can affect people of any age. Certain conditions and factors can increase your risk for lordosis. This includes:

Spondylolisthesis: Spondylolisthesis is a spinal condition in which one of the lower vertebras slips forward onto the bone below. It’s usually treated with therapy or surgery. Find out more about the condition here.
Achondroplasia: Achondroplasia is one of the most common types of dwarfism.

Osteoporosis: Osteoporosis is a bone disease that causes a loss of bone density, which increases your risk of fractures. Learn about its causes, symptoms, and treatments.
Osteosarcoma: Osteosarcoma is a bone cancer that typically develops in the shinbone near the knee, the thighbone near the knee, or the upper arm bone near the shoulder.

Obesity: Obesity is an epidemic in the U.S. This condition puts people at a higher risk for serious diseases, such as type 2 diabetes, heart disease, and cancer.

Poor posture: poor posture is also responsible for lordosis

"বাড়িয়ে দাও তোমার হাত  !   কাউকে পিছনে ফেলে রেখে এগিয়ে যেও না"২রা এপ্রিল আন্তর্জাতিক অটিজম বা  আত্নসংবৃতি দিবস ।     অট...
02/04/2022

"বাড়িয়ে দাও তোমার হাত ! কাউকে পিছনে ফেলে রেখে এগিয়ে যেও না"

২রা এপ্রিল আন্তর্জাতিক অটিজম বা আত্নসংবৃতি দিবস ।

অটিজম কিঃ আত্মসংবৃতি বা আত্মলীনতা বলতে একটি স্নায়ু-বিকাশমূলক মানসিক রোগকে বোঝায়, যা বয়স তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়, একে ইংরেজি পরিভাষায় অটিজম (ইংরেজি: Autism) বলে।

কিভাবে বুঝবেনঃ
* যদি ৬ মাস বয়সের মধ্যে শিশু একা একা না হাসে ।
* ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল বলতে পারছে না, পছন্দের বস্তুর দিকে ইশারা করছে না ।
* ১৬ মাসের মধ্যে কোনো একটি শব্দ বলতে পারে না।
* ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে না।
* ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাচ্ছে ।
* বয়স উপযোগী সামাজিক আচরণ করছে না ।

অটিজম এর বৈশিষ্ট্যসমূহঃ
* সামাজিক সম্পর্ক তৈরিতে অসুবিধা এবং আশপাশের পরিবেশ ও ব্যক্তির সঙ্গে যোগাযোগের সমস্যা।

* অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি বা শিশুরা সামাজিকতা পালন করতে পারে না, নিজের আগ্রহ, আবেগ আর অনুভূতি অপরের সঙ্গে শেয়ার করতে পারে না, যেকোনো ধরনের সামাজিক সম্পর্ক শুরু করার জন্য নিজে থেকে কোনো উদ্যোগ গ্রহণ করে না এবং যদি সে কথা বলতেও পারে, তবু আরেকজনের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে ব্যর্থ হয়। কেউ কেউ ঠিকমতো কথা বলতে পারে না বা একেবারেই কোনো অর্থবোধক শব্দ উচ্চারণ করতে পারে না।

* নাম ধরে ডাকলে সাড়া দেয় না, চোখে চোখ রেখে তাকায় না এবং পরিবেশ অনুযায়ী মুখভঙ্গির পরিবর্তন করে না, অর্থাৎ ভয় পেলে বা খুশি হলে মুখ দেখে বোঝা যায় না।

* অটিজম আছে এমন শিশুরা কল্পনা করে খেলে না। যেমন নিজেকে কোনো চরিত্র ভেবে বা কোনো সাধারণ বস্তুকে গাড়ি বা প্লেন বানিয়ে খেলতে পারে না।

* সহজে বন্ধু তৈরি করতে পারে না এবং অপরের বিষয়ে তাদের আগ্রহ কম তৈরি হয়।

* বারবার একই ধরনের আচরণ করাঃ
একই ধরনের আচরণ বারবার করতে পারে। যেমন হাতে তালি দেওয়া, মেঝেতে ঘুরতে থাকা, বারবার আঙুলের সঙ্গে আঙুল প্যাঁচানো। কখনোবা একটি বস্তুকে বারবার একই রকমভাবে ব্যবহার করা। যেমন খেলনা গাড়ির চাকা বারবার ঘোরানো, কখনোবা একই শব্দ বারবার উচ্চারণ করা।

* অটিজম আছে এমন যারা কথা বলতে পারে, তারা দেখা যায় একই প্রশ্ন বারবার করছে বা প্রশ্নকর্তার প্রশ্নটিই বারবার উচ্চারণ করছে। যেমন যদি তাকে জিজ্ঞেস করা হয়, ‘তোমার নাম কী?’ তবে সে নিজের নাম না বলে বলতে থাকে—‘তোমার নাম কী? তোমার নাম কী? তোমার নাম কী?’

*এই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা রুটিন বা প্যাটার্ন মেনে চলতে পছন্দ করে, রুটিনের ব্যতিক্রম হলে রেগে যায় বা মন খারাপ করে।

* অনেক সময় একই চিন্তা বা একই কাজ বারবার করার অভ্যাস থাকে, আবার কখনো একটি বিশেষ বস্তুর প্রতি অতিরিক্ত আকর্ষণ তৈরি হয়। যেমন খেলনা গাড়ি, চশমা, কলম ইত্যাদি সংগ্রহ করতে চায়।

* শব্দ বা স্পর্শের প্রতি অস্বাভাবিক সাড়া দেয়। যেমন অল্প শব্দেই ভীত হয়ে পড়ে বা অনেক জোরের শব্দেও কোনো প্রতিক্রিয়া হয় না, তেমনি অল্প স্পর্শেই ব্যথা পায় বা অস্বস্তিবোধ করে, আবার উল্টোটাও হতে পারে, অনেক ব্যথা পেলেও কাঁদে না।

অটিজম পাঁচ রকমের-
১) ক্লাসিক্যাল অটিজম ২) এসপারজারস সিনড্রোম
৩) পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসওর্ডার
৪) রেট সিনড্রোম ৫) সিডিডি বা চাইল্ডহুড ডিসইন্টারোগেটিভ ডিসওর্ডার।
অটিজম ছেলেদের বেশি দেখা যায়।

💥Jumper's knee 💥Jumper’s knee is inflammation of your patellar tendon, the tendon that connects your kneecap (patella) t...
27/02/2022

💥Jumper's knee 💥

Jumper’s knee is inflammation of your patellar tendon, the tendon that connects your kneecap (patella) to your shin bone (tibia).

Jumper’s knee is a sports-related injury caused by overuse of your knee joint.

Common signs of jumper’s knee include:

Pain and tenderness around your patellar tendon

Swelling

Pain with jumping, running, or walking

Pain when bending or straightening the leg

Tenderness behind the lower part of the kneecap

Jumper’s knee is diagnosed by taking a medical history and doing a physical exam. Sometimes an X-ray may be needed.

The best treatment for jumper's knee is to stop any activity that’s causing the problem until the injury is healed. Other treatment may include:

Nonsteroidal anti-inflammatory medicines

Rest

Elevating the knee

Ice packs to the knee (to help reduce swelling)

Physical Therapy
(C. The Medix Physio)

08/09/2021

Address

309/B, 3 E Nakhalpara Road
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Home Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy Home Services:

Share