Dr. Afroza Jesmin

Dr. Afroza Jesmin Dr. Afroza Jesmin
MBBS, MD ( Dermatology & Venereology)
Clinical Dermatologist & Dermatosurgeon
Cer

May the New Year 2023 bring you more happiness, success, love, and blessings! Wishing that you have a truly remarkable a...
01/01/2023

May the New Year 2023 bring you more happiness, success, love, and blessings! Wishing that you have a truly remarkable and blissful year ahead.
Happy new year to you and your family.

"Topical Steroid Damaged Face" আজ দুজন রোগীর হিস্ট্রি শেয়ার করবো আপনাদের সাথে। একজন মেছতার জন্য, অন্যজন শুধুমাত্র ফর্সা...
27/11/2022

"Topical Steroid Damaged Face"

আজ দুজন রোগীর হিস্ট্রি শেয়ার করবো আপনাদের সাথে। একজন মেছতার জন্য, অন্যজন শুধুমাত্র ফর্সা হওয়ার জন্যে দোকান থেকে রং ফর্সাকারি ক্রিম কিনে মুখে দীর্ঘদিন ধরে লাগাচ্ছেন। প্রথমদিকে স্পট কিছুটা কমলেও পরবর্তীতে তারা খেয়াল করেন, তাদের ত্বক লাল হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। মুখে লাল লাল শিরার মত দেখা যাচ্ছে। রোদে বা চুলার তাপে মুখ লাল হয়ে যায়, চুলকায়। মুখে আর কিছুই লাগাতে পারে না, কিছুই মাখলেই মুখ জ্বালাপোড়া করে। এই সমস্যা নিয়ে মূলত তারা আমার কাছে আসেন।

ত্বকের এই সমস্যাগুলো হয়ে থাকে কেউ যদি দীর্ঘদিন স্টেরয়েড মিশ্রিত রং ফর্সাকারি ক্রিম অথবা স্পটের জন্য সরাসরি স্টেরয়েড ক্রিম লাগিয়ে থাকেন।
চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত কখনোই মুখে স্টেরয়েড জাতীয় ক্রিম লাগানো উচিত নয়। স্টেরয়েড লাগানোর ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা সারিয়ে তুলতে অনেক সময় লাগে। ত্বকের সুস্থ যত্নের প্রয়োজন হয় ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রোগীরা এই স্টেরয়েড ক্রিমের উপর এতটাই নির্ভরশীল হয়ে পরে যে, তারা চাইলেও ছাড়তে পারে না। এজন্য প্রথম কথা হলো রোগীকে এই ক্রিমের ক্ষতিকর প্রভাব বুঝিয়ে বলা এবং লাগাতে নিষেধ করা। ক্রিমটি লাগানো বন্ধ করলে প্রথম প্রথম একটু মুখ চুলকাতে পারে, অস্বস্তি লাগতে পারে। এটা সাময়িক। বরং নিয়মিত সানব্লক ও ময়েশ্চারাইজার লাগানোর মাধ্যমে আবার সুস্থ ত্বক ফিরে পাওয়া সম্ভব।
ত্বক ফর্সা করার ঘোরে ত্বক নষ্ট করবেন না। তথাকথিত ফর্সা অসুস্থ ত্বকের চেয়ে গায়ের রং যেমনি হোক, সুস্থ ত্বকই সুন্দর ত্বক।
কি বলেন???

Dr. Afroza Jesmin
MBBS, MD ( Dermatology & Venereology)
Clinical Dermatologist & Dermatosurgeon
Trained in Dermatosurgery (Chennai)

Address

Dhaka
Dhaka
12

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Afroza Jesmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Afroza Jesmin:

Shortcuts

Share

Category