20/10/2022
➡️ আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আগে ব্যর্থ হন ।আপনার ব্যর্থতাই আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। আমরা যখন ব্যর্থ হই তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভুলটা কোথায়। আমাদের কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে , সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই।
➡️ আপনি যখন ছোট একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার ব্যর্থ হচ্ছেন এবং আপনার আকাঙ্ক্ষিত বস্তুটি পাচ্ছেন না , এই ধরনের সিচুয়েশনে আপনি যদি হার মেনে যান তাহলে আপনি শেষ।
➡️ যেকোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য এক/দুইবার চেষ্টা করার পর যদি মনে করেন, অনেক করেছি আর পারব না। এর মানে সত্যি সত্যি আপনাকে দিয়ে হবেনা।
সফল হওয়ার জন্য বারবার ব্যর্থতাকে আলিঙ্গন করার সাহস যদি না রাখেন তাহলে সফলতা আপনার কাছে ধরা দিবে না।
➡️ তাই জীবনে সফল হতে চাইলে ব্যর্থ হওয়ার পর দমে না গিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন।আকাঙ্খিত বস্তুটি পাওয়ার জন্য যদি অধ্যবসায়ের সাথে কঠিন পরিশ্রম করতে পারেন তাহলে সাফল্যের হাঁসি আপনার কাছে ধরা দিবেই।
© E-consult BD