ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র

ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র OUR PROGRAM RECOGNIZES THE ALL-CONSUMING ASPECTS OF DEPENDENCY.

OASIS IS A COMPREHENSIVE PROGRAM THAT COMBINES PSYCHOLOGICAL, MEDICAL, SOCIAL, SPIRITUAL AND FAMILY-BASED SERVICES IN A COMPLETE AND HOLISTIC REHABILITATION EXPERIENCE.

আজ ২৬ জুন ২০২৬, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী...
26/06/2026

আজ ২৬ জুন ২০২৬, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল — "বিশ্ব মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা, উদ্ভাবনী সমাধান"।

দিবসটি উপলক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র। প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সম্পৃক্ত থেকে দিবসের বিভিন্ন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাদকাসক্তি প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ওয়েসিস কেন্দ্র বিশ্বাস করে যে, মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই নয়, বরং সচেতনতা, চিকিৎসা এবং পুনর্বাসনের সমন্বিত প্রচেষ্টাই দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে সক্ষম।

এ বছরের প্রতিপাদ্যের আলোকে ওয়েসিস কেন্দ্র মনে করে, মাদক সমস্যা মোকাবেলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক সমাধানের দিকে মনোযোগ দেওয়া এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

18/02/2026

আহ সাহলান ইয়া মাহে রমজান!!

“হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
— (সূরা আল-বাকারা ২:১৮৩)

🌿 মাদকাসক্তি থেকে ফিরতে রোজার বাস্তব উপকারিতা
১. নফস ও ইচ্ছাশক্তি শক্তিশালী করে – আসক্তি ভাঙার জন্য আত্মনিয়ন্ত্রণ বাড়ে
২. ধৈর্য (সবর) তৈরি করে – withdrawal ও কষ্ট সহ্য করা সহজ হয়
৩. আত্মশুদ্ধি ও তাওবার সুযোগ দেয় – আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়
৪. খারাপ পরিবেশ থেকে দূরে রাখে – রোজাদার সাধারণত গুনাহ এড়িয়ে চলে
৫. মানসিক শান্তি দেয় – নামাজ, কুরআন, ইবাদত মনের শূন্যতা পূরণ করে।

ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র।

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা। #ওয়েসিস
25/03/2025

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা। #ওয়েসিস

Address

ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র:

Shortcuts

Share