17/06/2026
🔹ওভারশেয়ারিং 🔹
আমাদের আশেপাশে এমন অনেকেই আছে, যারা খুব বেশি কথা বলতে ভালোবাসে।এতে অনেকেই বিরক্ত হয় আবার অনেকে ব্যাপারটা উপভোগ করে।এই কথা বেশি বলা বা চিন্তা - ভাবনা ওভারশেয়ারিং এর পেছনের রহস্য আসলে কি?
চলুন জেনে নেই কিছু কারন, তাহলে আমরা আমাদের পরিবার/বন্ধু/আত্মীয় স্বজনদের মেন্টাল হেলথকে ভালো রাখতে সহায়তা করতে পারবো।
প্রথমত, এটা তার একটা পার্সোনালিটি ট্রেইট অর্থাৎ মানুষটা এক্সট্রোভার্ট।
দ্বিতীয়ত, সে হয়তোবা আপনার সাথে কথা বলা নিরাপদ মনে করে, তাই তার জীবনের প্রত্যেকটি ছোট ছোট বিষয় আপনার সাথে শেয়ার করে।
তৃতীয়ত, সে আপনার সাথে সম্পর্কটা মজবুত করতে চায়।
*এছাড়াও, আরও কিছু কারন থাকতে পারে। যেমন;
>সে হয়তোবা অনেক বেশি ইমপালসিভ, যার কারণে একটা ঘটনা কারো সাথে শেয়ার করলে পরবর্তীতে কি কি অসুবিধা হবে,তা চিন্তা না করেই সে সবকিছু অন্যদের জানিয়ে দেয়।
>ব্যক্তি যখন অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন চায় তখন ও ওভারশেয়ারিং করে।
>মানুষ যখন অনেক বেশি স্ট্রেস, উদ্বেগ ও একাকিত্ব , ভোগে তখন ও ওভারশেয়ারিং করে।
>ব্যক্তি যখন কোন একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স এর ভেতর দিয়ে যায় , তখন কিভাবে সিচুয়েশনটা কাটিয়ে উঠবে;সেটা বুঝতে পারে না। তাই বারবার কষ্টদায়ক ঘটনাটা অন্যদের সাথে শেয়ার করে।
~Zakia Akter
Global therapist at Spring Health
#ওভারশেয়ারিং