Dr Moutushyi Rahman

Directions

Dr Moutushyi Rahman An aesthetic and safe breast surgeon

আজকে চেম্বারে ছোট্ট মেয়েটা বলে গেল ম‍্যাম আপনাকে সুন্দর লাগছে😊আকাশটা তাই আজ একটু বেশি নীল লাগছে ☁️☁️☁️
10/05/2026

আজকে চেম্বারে ছোট্ট মেয়েটা বলে গেল ম‍্যাম আপনাকে সুন্দর লাগছে😊আকাশটা তাই আজ একটু বেশি নীল লাগছে ☁️☁️☁️

05/05/2026

🎀 ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেসব কারণ 🎀
অনেকেই মনে করেন ব্রেস্টে ব্যথা না থাকলে বা পরিবারে কারও ক্যান্সার না থাকলে ঝুঁকি নেই।
আসলে কিছু সাধারণ অভ্যাস ও শারীরিক কারণও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
🔍 সহজ ভাষায় জেনে নিন গুরুত্বপূর্ণ Risk Factors গুলোঃ
🌸 বয়স বাড়া
৪০ বছরের পর ঝুঁকি ধীরে ধীরে বাড়ে। তবে কম বয়সেও হতে পারে।
🌸 পরিবারে ইতিহাস থাকা
মা, বোন, খালা বা নিকট আত্মীয়ের ব্রেস্ট ক্যান্সার থাকলে ঝুঁকি কিছুটা বেশি।
🌸 স্থূলতা ও ওজন বৃদ্ধি
বিশেষ করে মেনোপজের পর অতিরিক্ত ওজন ঝুঁকি বাড়াতে পারে।
🌸 শারীরিক পরিশ্রম কম করা
নিয়মিত হাঁটা বা ব্যায়াম না করলে শরীরে হরমোনের ভারসাম্য পরিবর্তিত হতে পারে।
🌸 দীর্ঘদিন হরমোন ওষুধ ব্যবহার
কিছু Hormone therapy বা জন্মনিয়ন্ত্রণ বড়ি দীর্ঘদিন ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে।
🌸 বিয়ে বা সন্তান নিতে দেরি হওয়া
৩০ বছরের পরে প্রথম সন্তান হওয়া বা সন্তান না হওয়াও একটি Risk Factor।
🌸 বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো
Breastfeeding কিছুটা সুরক্ষা দেয় বলে গবেষণায় দেখা গেছে।
🌸 ধূমপান ও অ্যালকোহল
এসব অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
🌸 আগে রেডিয়েশন নেওয়ার ইতিহাস
বিশেষ করে অল্প বয়সে বুকের দিকে Radiation therapy নিলে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে।
⚠️ মনে রাখবেনঃ
Risk factor থাকলেই যে ক্যান্সার হবেই, এমন নয়। আবার কোনো Risk factor না থাকলেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাই সচেতনতা ও নিয়মিত পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ।
💗 নিজের ব্রেস্ট সম্পর্কে সচেতন হোন
💗 মাসে একবার Self Breast Examination করুন
💗 কোনো Lump, ni**le discharge বা পরিবর্তন দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

08/04/2026

অপারেশন থিয়েটারের দরজার পিছনে… প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ!!

06/04/2026

সখী ! ভালোবাসা কারে কয়?!
আজ যে রোগীর চিকিৎসা করলাম তার ত্বকে ছোট একটা ক্ষত ছিলো যা দিন দিন বেড়েই যাচ্ছিল।এ ধরনের ক্ষতে ক‍্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ।তাই আমি সার্জারি করে দিচ্ছিলাম ।অপারেশন চলাকালীন টুকটাক গল্প করছিলাম রোগীর সাথে । তাকে বললাম এটা বায়োপসী করলে ভালো। সে একটু চুপ করে খরচ শুনতে চাইলো। খরচ যদিও বেশী না, কিন্তু শোনার পর সে বলল থাক দরকার নাই । কেন জানতে চাইলাম । সে বললো স্বামীর হাতের অবস্থা ভালো না, আমি তো জানি ।যেহেতু পরীক্ষাটা জরুরী ,তার স্বামীকে জিজ্ঞাসা করতে বললাম ।তাকে বলতেই সে রাজি হয়ে গেলো। বউয়ের জন্য যা দরকার করতে বললো।এবার রোগীকে বললাম সে কথা। সে গাল ভরে তৃপ্তির হাসি দিয়ে বললো আমার যা দরকার কখনো না করবে না।
একদিকে স্ত্রী যে স্বামীর হাতের অবস্থা খারাপ দেখে জরুরী পরীক্ষাটাও করাবে না, আরেকদিকে সেই স্বামী যে স্ত্রীর প্রয়োজনে কখনো না করবে না।আমার মনে পড়ে গেলো সেই Gift of the Magi র কথা । এরকম কত ঘটনা চারপাশে ছড়িয়ে থাকে।আমরা অনুভব করি না❤️❤️

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Moutushyi Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category