Health tips হেলথ টিপস

Health tips হেলথ টিপস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health tips হেলথ টিপস, Medical Center, 12, Dhaka.

বদহজমের সমস্যা থেকে রক্ষা পেতে পারেন ঘরোয়া উপায়ে
23/09/2021

বদহজমের সমস্যা থেকে রক্ষা পেতে পারেন ঘরোয়া উপায়ে

Bangladesh pratidin. Most Largest And Popular In Bangladesh for bd news bangla

কী কারণে এই রোগ দেখা যায়, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। চিকিৎসক, বিজ্ঞানী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা এখনও রহস্যজনক...
23/09/2021

কী কারণে এই রোগ দেখা যায়, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। চিকিৎসক, বিজ্ঞানী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা এখনও রহস্যজনক অসুস্থতার কারণ নিয়ে ধন্দে রয়েছেন। ইউএস ন্যাশানাল একাদেমি অফ সায়েন্স মনে করে যে, সবচেয়ে যুক্তিযুক্ত তত্ত্বটি হল রেডিওফ্রিকোয়েন্সি শক্তি। তবে এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি।

হাভানা সিনড্রোম, রহস্যজনক এই রোগের উপসর্গগুলি কী?

ব্রণ হলে কী করবেন?ব্রণমুক্ত সুন্দর ত্বক সবার প্রত্যাশা। তবে দূষণ ও খাদ্যাভ্যাসের কারণে ত্বকের সতেজতা ধরে রাখা কঠিন।এ ছাড়...
11/01/2021

ব্রণ হলে কী করবেন?

ব্রণমুক্ত সুন্দর ত্বক সবার প্রত্যাশা। তবে দূষণ ও খাদ্যাভ্যাসের কারণে ত্বকের সতেজতা ধরে রাখা কঠিন।

এ ছাড়া ঠাণ্ডায় ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। হিম হিম ঠাণ্ডা হাওয়ার কারণে ত্বকে রুক্ষ, শুষ্ক, টানটান ভাব আসে। এ কারণে অনেকের ত্বকের ক্ষতি হয়ে যায়। ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হওয়া ছাড়াও ব্রণ ও অ্যালার্জির সমস্যা হতে পারে।

আসুন জেনে নিই ত্বকের যত্নে কী করবেন-

১. যেসব খাবার খেলে ব্রণ, অ্যালার্জি বা একজিমা বেড়ে যায়, সেসব খাবার এড়িয়ে চলুন। চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ডায়েট প্লান করুন।

২. দুগ্ধজাতীয় খাবার, মসলাদার ও তৈলাক্ত খাদ্য ব্রণের কারণ হতে পারে। এ ছাড়া প্রক্রিয়াজাত খাবার ও চিনিযুক্ত খাবার পরিমাণে কম খেতে হবে। ব্রণ দূর করার জন্য শাকসবজি বেশি খাওয়াটা জরুরি। এ ছাড়া চাহিদামাফিক পানি পান করুন।

৩. ত্বকের সুরক্ষায় ভিটামিন ডি খুবই প্রয়োজন। সূর্যের আলোতে পাবেন ভিটামিন ডি। প্রতিদিন সকালে গায়ে রোদ লাগালে ভিটামিন ডির ঘাটতি পূরণ হবে। স্যালমন, সারদিন, টুনা ও ম্যাককেরেল মাছ, মাশরুম ও ডিমে পাবেন ভিটামিন ডি।

৪. ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। সহজে ত্বক শুষ্ক হবে না। ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৫. ব্রণের সমস্যা বেশি মারাত্মক হলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ও ত্বকে ব্যবহার কবেন না।

লেখক: সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

06/01/2021

শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য চুল রুক্ষ ও আগা ফাটার সমস্যা বেশি দেখা দেয়।

🟩 শীতে মধু দিয়ে যত ধরণের রুপচর্চা ✅ঘরে থাকা মধু দিয়ে খুব সহজেই ফেরাতে পারেন ত্বকের জেল্লা। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন শোভন ...
04/01/2021

🟩 শীতে মধু দিয়ে যত ধরণের রুপচর্চা ✅

ঘরে থাকা মধু দিয়ে খুব সহজেই ফেরাতে পারেন ত্বকের জেল্লা। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন শোভন মেকওভার স্যালনের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন এ এস এম সাদ।
শীতে ত্বকের যত্নে মধু

শীতকালে অন্য সময়ের চেয়ে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়ে। শুষ্কতা ত্বকের জন্য ক্ষতিকর। এ জন্য শীতে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। এই শীতে ত্বকের সুরক্ষায় মধু ব্যবহার করতে পারেন। মধু ব্যবহারে ত্বক সহজে মসৃণ হয়ে ওঠে। নিয়মিত ত্বকে মধুর প্যাক ব্যবহারে ত্বক আর্দ্র থাকে। মধু ত্বক আর্দ্র রাখতে এতটাই কার্যকর যে তৈলাক্ত ত্বকে মধু ব্যবহার করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। মধু শুধু যে ত্বকের শুষ্কতাই দূর করে না তা নয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও নানাভাবে সাহায্য করে। ত্বকের যত্নে মধু ব্যবহারের আরেকটি সুবিধা হলো, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ত্বকের যত্নে কয়েকদিন বিরতিতে নিচের প্যাকগুলো ব্যবহার করুন।

মধু ও লেবুর রস

এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট মুখে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।

মধু ও পেঁপে

পাকা পেঁপের খোসা ছাড়িয়ে নিন। ভালো করে পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন। যাঁদের ত্বক শুষ্ক তাঁদের জন্য এমন মধু ও পেঁপের প্যাক বেশি উপকারী। মধু-পেঁপের প্যাক নিয়মিত ব্যবহারে মুখে সহজে বয়সের ছাপ পড়ে না।

মধু ও টক দই

এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। সপ্তাহে দুই দিন এই প্যাক হাত ও পায়ে মালিশ করুন। শীতে টক দই ও মধুর প্যাক ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হয়। এ ছাড়া এতে ত্বকের ব্রণ দূর হয়।

মধু চিনির স্ক্রাব

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে ১০ মিনিট মুখে ম্যাসাজ করুন। এরপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে।

মধু ও মিল্ক ক্রিম

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ মিল্ক ক্রিম একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট ত্বকে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে।

মধু ও কলার প্যাক

এক টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে ২০ মিনিট ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে।

মধু, গোলাপজল ও হলুদের গুঁড়া:

এক টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপজল ও সামান্য হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করবে।

03/01/2021

প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় ডিমকে বলা হয় সুপার ফুড। এছাড়াও ডিমে রয়েছে ভিট

করোনার নতুন স্ট্রেইনে যে ৭টি লক্ষণ প্রকাশ পেয়েছেকরোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার সাথে সাথে ইংল্যান্ড বিশৃঙ্খলার রাজ্যে পর...
24/12/2020

করোনার নতুন স্ট্রেইনে যে ৭টি লক্ষণ প্রকাশ পেয়েছে

করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার সাথে সাথে ইংল্যান্ড বিশৃঙ্খলার রাজ্যে পরিণত হয়েছে। ভ্যাকসিনের খবর আশা জাগালেও বারবার তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। করোনার সাথে লড়াই করে জয়ী হওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করে যাচ্ছে বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞরা। ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরো ৭ টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। এ কারণেই ভাইরাস আগের তুলনায ৭০ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে।

নতুন স্ট্রেইনে জ্বর,শুকনো কাশি,স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরো বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।

ক্লান্তি

ক্ষুধামন্দা

মাথা ব্যাথা

ডায়রিয়া

মানসিক বিভ্রান্তি

পেশী ব্যাথা

স্কিনে র‌্যাশ

করোনা থেকে বাঁচতে আমাদের আক্রান্ত ব্যক্তি থেকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মোতাবেক চলাফেরা করতে হবে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Address

12
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health tips হেলথ টিপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category