Dr S M Shakibur Rahman

Call Directions Contact the practice

Dr S M Shakibur Rahman রেসিডেন্ট(ইউরোলজি বিভাগ),
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(সাবেক পিজি হাসপাতাল)
শাহবাগ,ঢাকা
এফসিপিএস পার্ট-১(সার্জারী)

পে-স্কেল নিয়ে কিছু কথা:✡️১।ধরুন আপনি যে চাকুরীতে (সরকারি/বেসরকারি)প্রবেশ করছেন,সেই চাকুরির নিয়ম হচ্ছে প্রতি ৫ বছর অন্তর ...
01/09/2026

পে-স্কেল নিয়ে কিছু কথা:
✡️১।ধরুন আপনি যে চাকুরীতে (সরকারি/বেসরকারি)
প্রবেশ করছেন,সেই চাকুরির নিয়ম হচ্ছে প্রতি ৫ বছর অন্তর নতুন পে-স্কেল সুপারিশ করা।কিন্তু সেটা হলো না।আপনার চাকুরির ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে বিচার করবেন?
প্রতারণা/হতাশাগ্রস্ত চাকুরী/অন্যকিছু
✡️২।নতুন পে-স্কেল(যদিও গেজেট এখনো হয়নি)নিয়ে গণমাধ্যম এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখে আমি একটু আশাহত হয়েছি।
আমি আশা করেছিলাম,এবার একটা সোচ্চার দাবী উঠবে

"সকল প্রতিষ্ঠানে দুর্নীতি শতভাগ বন্ধ করতে হবে।"

দুর্নীতি বন্ধ হলে জনগণই বেশি উপকৃত হবে।
✡️যদি সব ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়,রোড-ম্যাপ অনুযায়ী পে-স্কেল এর পূর্ণ সুবিধা পেতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে।বর্তমানে সীমিত পাওয়া যাবে,সেটা কি গণমাধ্যমকে বোঝানো হচ্ছে না,নাকি গণমাধ্যম বুঝতে পারছে না।

বাহ,সবাই মালয়েশিয়া-ইন্ডিয়া-চায়না যাওয়া পরামর্শ দেন,কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার বারটা না বাজিয়ে উন্নত বিশ্বের বিদ্যম...
23/08/2026

বাহ,সবাই মালয়েশিয়া-ইন্ডিয়া-চায়না যাওয়া পরামর্শ দেন,কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার বারটা না বাজিয়ে উন্নত বিশ্বের বিদ্যমান(গবেষণা করার প্রয়োজন নেই)স্বাস্থ্য ব্যবস্হা বাস্তবায়ন করবে এমন স্বাস্থ্য মন্ত্রী এদেশ কবে পাবে?

30/05/2026
এদিকে হামে শিশুমৃত্যুর দায় যাদের কাঁধে, তারা এখনো ভিভিআইপি প্রটোকলের বর্ম পরে নিরাপদে ঘুরে বেড়ায়।ক্ষমতার করিডোরে তাদের প...
17/05/2026

এদিকে হামে শিশুমৃত্যুর দায় যাদের কাঁধে, তারা এখনো ভিভিআইপি প্রটোকলের বর্ম পরে নিরাপদে ঘুরে বেড়ায়।
ক্ষমতার করিডোরে তাদের পদচারণা অটুট, মুখে দায়হীনতার নির্বিকার হাসি।
আর অন্যদিকে—যে ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মী রাত জেগে হাম আক্রান্ত শিশুর শ্বাস টিকিয়ে রাখতে লড়ছে,
যে স্বাস্থ্যকর্মী গ্রামের পর গ্রাম ঘুরে টিকার সুরক্ষা পৌঁছে দিতে চাইছে—
তারাই আজ অপমানিত, লাঞ্ছিত, হেনস্থার শিকার।
এই জনতা কি তবে কেবল দুর্বলদেরই আক্রমণ করতে শেখে?
যারা অবহেলা, অদক্ষতা আর নীরব নিষ্ক্রিয়তায় মৃত্যুর পথ তৈরি করে,তারা কি সবসময়ই থাকবে ধরা-ছোঁয়ার বাইরে?
কী আশ্চর্য এক দেশ!
এখানে হত্যাকারীর গাড়িতে প্রটোকলের সাইরেন বাজে,
আর জীবন বাঁচানোর মানুষগুলোকে পড়তে হয় জনরোষের।

16/05/2026

শরীয়তপুরের আজকের ঘটনা দেখার পর বুকের ভেতর এক অদ্ভুত ভয় আর শঙ্কা কাজ করছে।
আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা—টানা ১২ ঘণ্টার দায়িত্ব ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে। সেখানে প্রতিটি মুহূর্তই জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধ করার নাম।
আমরা চিকিৎসকেরা চেষ্টা করি শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন মানুষকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সব যুদ্ধ জেতা যায় না। আর তখনই শুরু হয় আরেক যুদ্ধ—অভিযোগের ও ক্ষোভের।চিকিৎসাবিদ্যায় নূন্যতম জ্ঞান না থাকা জনতা “ভুল চিকিৎসা হয়েছে” বলে উত্তেজিত হয়ে ধেয়ে আসবে।হয়তো আমারও হবে না শেষ রক্ষা।
জানি না ফেসবুক এই ভিডিওগুলো ব্লক করবে কিনা।তবুও আপলোড দিলাম। বিভিন্ন উপজেলার ইমার্জেন্সি হয়ে(হয়তো সেখানের চিকিৎসককে অপদস্ত করে)
এসব রোগীই আসে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে।

🚩এক মুহূর্তের অসতর্কতা,একটি বড় বিপদের কারণ।আজকের ডিউটিতে ২৬ বছরের এক তরুণী এলেন—অস্বস্তি, ভয় আর অনুশোচনার মিশ্র অভিব্যক্...
05/04/2026

🚩এক মুহূর্তের অসতর্কতা,একটি বড় বিপদের কারণ।

আজকের ডিউটিতে ২৬ বছরের এক তরুণী এলেন—অস্বস্তি, ভয় আর অনুশোচনার মিশ্র অভিব্যক্তি মুখে। কথায় কথায় জানা গেল, প্রতিদিনের মতো হিজাব পরার সময় মুখে ধরে রাখা ছোট্ট একটি 'আলপিন' হঠাৎ করেই গিলে ফেলেছেন।
এক্স-রে তে সেই সূক্ষ্ম রেখাটি স্পষ্ট—নীরব অথচ বিপজ্জনক উপস্থিতি।

16/03/2026

২৯ না ৩০-রোজার এই হিসাব নিয়ে আগে কখনো ভাবিনি। কিন্তু এবার আল্লাহর কাছে বড্ড করে চাইছি যেন ৩০টা
রোজা পূর্ণ হয়। তাহলে হয়তো ঈদের এই পবিত্র ক্ষণটুকু আব্বা-আম্মার সঙ্গে কাটাতে পারব।
ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির মতো এক সংবেদনশীল বিভাগে আমার দায়িত্ব। সেখানে আমার ২১ মার্চের নির্ধারিত ১ দিনের ছুটির দিনটা ঈদের চাঁদের ওপর নয়, বরং মুমূর্ষু মানুষের সেবার ওপর নির্ভরশীল।

[ভিডিও:রাত ৩ টা,DMCH এর ক্যাজুয়ালটিতে একটু খানি শ্বাস -কিন্তু জরুরী বিভাগের ব্যস্ততা এখন অবিরাম ]

11/02/2026

শহরের ধমনীতে আজ এক অন্যরকম স্পন্দন। আগামীকাল ভোট, তাই ব্যস্ত নাগরিক জীবনে হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই যখন উৎসবের আমেজে নাড়ির টানে বাড়ির পথে কিংবা প্রিয়জনদের সাথে ছুটি কাটাতে ব্যস্ত, আমার চারপাশটা তখন রক্ত,মূত্র আর আয়োডিনের চেনা গন্ধে বন্দি।হাসপাতালের এই করিডোরগুলো বড় অদ্ভুত। এখানে নেই কোনো দলের জয়-পরাজয়ের উন্মাদনা। এখানে লড়াইটা কেবল জীবন আর মৃত্যুর মাঝে। ।সবাই দেশ গড়ার উৎসবে যোগ দিয়েছে লাইনে দাঁড়িয়ে,আর আমি দেশ গড়ছি কারো নিভে আসা প্রদীপ সলতে দিয়ে উস্কে দিয়ে।ব্যালট পেপারে সিল মারার সুযোগ হয়তো আমার হবে না, কিন্তু কারো জীবন বাঁচানোর এই পরম দায়িত্ব পালন করতে পেরে আমি আজ এক অন্যরকম বিজয়ী।

রাত্রির নিস্তব্ধতায় জেগে থাকে কিছু আলো— সেগুলো কেবল বাতি নয়, অসুস্থ প্রাণের আরোগ্যের প্রহরী।সবাই যখন স্বপ্নে ডুবে, তখন হ...
15/10/2025

রাত্রির নিস্তব্ধতায় জেগে থাকে কিছু আলো— সেগুলো কেবল বাতি নয়, অসুস্থ প্রাণের আরোগ্যের প্রহরী।সবাই যখন স্বপ্নে ডুবে, তখন হাসপাতালের করিডরে জেগে থাকে আশার গল্প, সুস্থ হয়ে ফেরার নিঃশব্দ প্রার্থনা।

Address

Dhaka
8100

Telephone

+8801683557494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr S M Shakibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr S M Shakibur Rahman:

Shortcuts

Share

Category