Islamia Diagnostic & consultation Center

Islamia Diagnostic & consultation Center Islamia Diagnostic & Consultation Center is here for your health service.

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন  ২০২৬
12/05/2026

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন ২০২৬

04/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ১ মে থেকে ১৫ মে পর্যন্ত পক্ষকালব্য...
04/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ১ মে থেকে ১৫ মে পর্যন্ত পক্ষকালব্যাপী 'মেডিকেল সেবা পক্ষ ২০২৬'-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মানাীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের পরিচালক এবিএম শফিকুল হক মুকুল এর সভাপতিত্বে ও হাসপাতাল ইনচার্জ আবু জাফর মো :সালেহ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহজাহানপুর ও মতিঝিল এর জোন পরিচালক জনাব ইউসুফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক হাজী কামাল হোসেন, শামসুদ্দিন পারভেজ, কামরুদ্দীন কাজল , শফিকুর রহমান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন । এছাড়াও উপস্থিত ছিলেন খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ হাওলাদার। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে শ্রমিক ভাইদের মাঝে হাসপাতালের নাম ও লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়।

তথ্য ও প্রচার বিভাগ

মেডিকেল সেবা পক্ষ ২০২৬(১ মে - ১৫ মে)
20/04/2026

মেডিকেল সেবা পক্ষ ২০২৬
(১ মে - ১৫ মে)

02/04/2026

Islamia Diagnostic & Consultation Center is here for your health service.

মহান মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পফ্রি চিকিৎসা সেবা সমূহ  ▼⬩ ইমার্জেন্সি ডাক্তার ভিজিট⬩ ডেন্টাল ডাক্তার ভিজিট⬩ ফি...
23/04/2025

মহান মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি চিকিৎসা সেবা সমূহ ▼

⬩ ইমার্জেন্সি ডাক্তার ভিজিট
⬩ ডেন্টাল ডাক্তার ভিজিট
⬩ ফিজিওথেরাপি ডাক্তার ভিজিট
⬩ ফ্রি ব্লাড গ্রুপিং এবং
⬩ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ
ডাক্তারদের ভিজিটে বিশেষ ছাড়

সর্বোচ্চ ছাড় এ হজ্ব স্বাস্থ্য পরীক্ষা,প্যাকেজ মাত্র ৯০০ টাকায়।
10/04/2025

সর্বোচ্চ ছাড় এ হজ্ব স্বাস্থ্য পরীক্ষা,
প্যাকেজ মাত্র ৯০০ টাকায়।

09/04/2025

আজ ৯ এপ্রিল, বুধবার সকাল ১১:৩০ মিনিটে ঢাকার রায়েরবাগ বাস স্ট্যান্ড সহ ইসলামিয়া হাসপতাল বাংলাদেশ এর সম্মুখে গাজায় ইসরাইলের গনহত্যার প্রতিবাদে বর্বরতা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রায়েরবাগের সর্বস্তরের জনতার উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর আবুল হাসনাত মোঃ মোরতাজা।
🇵🇸 🇵🇸

ফিলিস্তিনের গাজায় বর্বর ইস্রাইলি বাহীনির নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে রায়েরবাগে সর্বস্তরের জনতার উদ্যেগে কর্মবিরতি ও মান...
09/04/2025

ফিলিস্তিনের গাজায় বর্বর ইস্রাইলি বাহীনির নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে রায়েরবাগে সর্বস্তরের জনতার উদ্যেগে কর্মবিরতি ও মানববন্ধন।
আজ ৯ এপ্রিল, বুধবার সকাল ১১:৩০ মিনিটে ঢাকার রায়েরবাগ বাস স্ট্যান্ড সহ ইসলামিয়া হাসপতাল বাংলাদেশ এর সম্মুখে গাজায় ইসরাইলের গনহত্যার প্রতিবাদে বর্বরতা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রায়েরবাগের সর্বস্তরের জনতার উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর আবুল হাসনাত মোঃ মোরতাজা। ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ম্যানেজার ইনচার্জ আবু জাফর মোঃ সালেহ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল হোসেন, মুজাহিদ নগর কেন্দ্রীয় জামে মসজিদ এর সেক্রেটারী মাওলানা খোরশেদ আলম, ব্লাক স্টোন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলাউদ্দীন আল আজাদ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড রায়েরবাগ উপশাখার ইনচার্জ রিয়াজুল করিম ভূঁইয়া, রায়েরবাগ বাস স্ট্যান্ড জামে মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোঃ আলমগীর আল নোমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মেডিকেল ডিরেক্টর ডাঃ মোঃ খলিল উল্লাহ, নিউ ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, রায়েরবাগ মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ইব্রাহিম, আয়েশা প্রিপেডিটরি স্কুলের প্রধান শিক্ষক সহ রায়েরবাগের বিভিন্ন পর্যায়ের পেশাজীবি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগন।
বক্তারা অনতিবিলম্বে গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান এবং ইসরাইলের বর্বরতা মানবতার বিরুদ্ধে চরম নির্মমতার শামিল হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রধান অতিথি আবুল হাসনাত মোঃ মোরতাজা তার বক্তব্যে বলেন, ইসরাইল বিশ্বের মাঝে সন্ত্রাসী রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই তাদের সকল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার এবং অবিলম্বে ইসরাইলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার এবং গাজায় মানবিক অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।

তথ্য ও প্রচার বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ

Address

Khilahaon Tatola Market
Dhaka
1219

Opening Hours

Monday 07:00 - 23:30
Tuesday 07:00 - 23:30
Wednesday 07:00 - 23:30
Thursday 07:00 - 23:30
Friday 07:00 - 23:30
Saturday 07:00 - 23:30
Sunday 07:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Islamia Diagnostic & consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category