Homeopathy: Natural Health

Homeopathy: Natural Health Classical Homeopathic Centre

Expert in the treatment of Allergy, Cancer, Pain & Mental Disorders. Time: 11-2 pm, 5-9 pm

Closed; Thursday. Contact : 01715403824

Dr. Hasanuzzaman

BHMS(D.U), CSW(D.U), DHM(London)

Homeopathic Consultant

Expert: Homeopathic Medicine (All kinds of Pain, Allergy, Cancer,

Kidney and Psychological disorders)

Ex-House Physician: Govt. Homeopathic Medical College & Hospital

Ex-Lecturer- DB Khan Homeopathic Medical College & Hospital

Ex-Consultant- Dhaka Ahsania Mission, Dhaka

Reg: H-352 (DG Health, Dhaka -2002)

Experience:

20 years as a Classical Homeopath

Author: Asthma, Female Prescriber. Co-editor- Bangladesh Homeopathic Journal

I am practicing as a classical Homeopath more than 20 years. Dealing with lots of chronic critical cases such as Allergy, Asthma, Cancer, Kidney diseases, Infertility, All kinds of Pain, Mental problems and Allopathic difficult diseases. Chamber : Natural Health

House 15, Road 34, Sector 7, Uttara, Dhaka1230. Ph: 01727035044, 8932101

Email: [email protected]

https://t.ly/H8MR6

http://www.homeonaturalhealth.com



Chamber : Natural Health

Kaman Nagar, Behind Karim Super Market

Satkhira.

17/02/2026

Osteoarthritis বা বাত-ব্যথায় ঔষধ খেয়েও সুস্থ হচ্ছেন না?
Osteoarthritis: নীরব জয়েন্ট কিলার! লক্ষণ দেখলেই সতর্ক হন !
হাঁটু ব্যথা কি শুধু বয়সের দোষ? জানুন Osteoarthritis এর আসল কারণ !
Osteoarthritis হলে কি অপারেশন লাগবেই?
জয়েন্টে শব্দ হচ্ছে? এটা কি Osteoarthritis এর লক্ষণ?
ওজন বেশি? সাবধান! হতে পারে Osteoarthritis
অপারেশন ছাড়াই কি ভালো থাকা যায়?

আমি ডাঃ হাসানুজ্জামান BHMS(DU), CSW(DU), DHM (London) আপনাদের সাথে অতি প্রাচীন বাত-ব্যথা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই--

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হলো জয়েন্টের কার্টিলেজ ক্ষয়জনিত একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যা ধীরে ধীরে ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় কষ্ট ও দৈনন্দিন কাজের সীমাবদ্ধতা তৈরি করে।

অনেকেই দ্রুত ব্যথা কমানোর জন্য নিয়মিত painkiller (NSAIDs) সেবন করেন, কিন্তু এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গ্যাস্ট্রিক আলসার, কিডনি ক্ষতি, লিভারের সমস্যা, হার্টের ঝুঁকি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে নির্ভরশীলতা দেখা দিতে পারে। অপারেশন বা অন্যান্ন চিকিৎসায় বাত-ব্যথার আরোগ্যকর চিকিৎসা না থাকলেও হোমিওপ্যাথিতে বাত-ব্যথার ভালো চিকিৎসা আছে।

সঠিক চিকিৎসা, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিস থেকে সুস্থ হওয়া সম্ভব ।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন — ব্যথানাশক নয়, পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিও ঔষধের মাধ্যমে রোগের মূল কারণের চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

🌈 Autism & Homeopathy: A Ray of Hope
15/10/2025

🌈 Autism & Homeopathy: A Ray of Hope

“খুলনা হোমিওপ্যাথিক পরিষদ কর্তৃক আয়োজিত বিজ্ঞান সেমিনারে Autism Spectrum Disorder (অটিজম) বিষয়ে উপস্থাপিত আলোচনা উপস্থিত প্র...

26/02/2025
মাঙ্কিপক্স (Monkey Pox) নিয়ে আতঙ্ক এবং এর চিকিৎসা ও প্রতিরোধঃমাঙ্কিপক্স (সংক্ষেপে এমপক্স) একটি ভাইরাল সংক্রমণ যা সর্বপ্র...
20/08/2024

মাঙ্কিপক্স (Monkey Pox) নিয়ে আতঙ্ক এবং এর চিকিৎসা ও প্রতিরোধঃ

মাঙ্কিপক্স (সংক্ষেপে এমপক্স) একটি ভাইরাল সংক্রমণ যা সর্বপ্রথম আফ্রিকায় দেখা দেয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে।

মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়ঃ

- সংক্রামিত ব্যক্তির ত্বকের ক্ষত, শরীরের তরল, বা শ্বাসপ্রশ্বাসের কণার মাধ্যমে।

- বিছানা,‌ কাপড় বা সংক্রামিত ব্যক্তির দ্বারা ব্যবহৃত জিনিসপত্র।

লক্ষণসমূহঃ

- জ্বর
- মাথাব্যথা
- ব্যথা ও ক্লান্তি বোধ
-মুখে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দেয় যা পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে যায়
- লিম্ফ নোড ফুলে যাওয়া ইত্যাদি

ভাইরাসের সংস্পর্শে আসার পর লক্ষণ প্রকাশ পেতে ৫ থেকে ২১ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।

জটিলতাঃ

-ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোনিয়া, সেপসিস, এনসেফালাইটিস ইত্যাদি

চিকিৎসা ও প্রতিরোধঃ

প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে মাঙ্কিপক্স এর জন্য তেমন কোনো ওষুধ নেই। তবে মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ রয়েছে যেগুলো রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়াও মাঙ্কিপক্স এর জন্য হোমিওপ্যাথিক প্রতিষেধক গ্রহণ করতে পারেন যা রোগ প্রতিরোধে সহায়তা করবে।

ভাইরাস জনিত যে কোন রোগের চিকিৎসায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা যথেষ্ঠ অসহায় হলেও হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য লাভ করা সম্ভব।পক্স এর নাম যাই হোক না কেন (Chicken pox, Cowpox, Smallpox, Monkey pox) হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ আছে যা লক্ষণ অনুযায়ী প্রয়োগ হলে সঠিক ভাবে নিরাময় হওয়া সম্ভব।

মাঙ্কিপক্স এর চিকিৎসায় হোমিওপ্যাথিক যেসব ওষুধ কার্যকরী ভূমিকা রাখতে পারে সেগুলো হলো Antim tart, Rhus tox, Thuja occ, Variolinum, Malandrinum, Antim crud, Merc sol, Rhus tox etc. একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে সহজে আরোগ্য হওয়া সম্ভব হবে।

মাঙ্কিপক্স এর জন্য সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই মহামারী আকারে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউমোনিয়ার চিকিৎসায় হোমিওপ্যাথি নিউমোনিয়া হলো ফুসফুসের (ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত) ইনফেকশন যার ফলে ফুসফুসে প্রদাহ হ...
26/02/2024

নিউমোনিয়ার চিকিৎসায় হোমিওপ্যাথি
নিউমোনিয়া হলো ফুসফুসের (ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত) ইনফেকশন যার ফলে ফুসফুসে প্রদাহ হয়। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। আইসিডিডিআরবি এর তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর ২৪ হাজার শিশু (৫ বছরের কম বয়সী) মারা যায়। (1)

নিউমোনিয়ায় ফুসফুসের অ্যালভিওলাইতে প্রদাহের ফলে পুঁজ বা তরল পদার্থ জমা হয় যা শ্বাস-প্রশ্বাস কার্যক্রমে বিঘ্ন ঘটা সহ নানাবিধ লক্ষণ সৃষ্টি করে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথাব্যথা, জ্বর, শীত লাগা, কাশি, ক্লান্তি ইত্যাদি লক্ষণগুলো নিউমোনিয়াকে নির্দেশ করে।

ভাইরাস জনিত নিউমোনিয়ার চিকিৎসায় এন্টি-বায়োটিক ওষুধ কোনো ভূমিকা রাখতে পারে না। (2)

এছাড়াও অযাচিতভাবে এন্টি-বায়োটিক ব্যবহারের ফলে বর্তমানে ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়ার ক্ষেত্রেও এন্টি-বায়োটিকের অকার্যকারিতা (এন্টি-বায়োটিক রেজিস্ট্যান্স) প্রমাণিত হচ্ছে। (3)

ব্যাকটেরিয়া হোক কিংবা ভাইরাস জনিত, যেকোনো ধরনের নিউমোনিয়ার চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রোগ লক্ষণ নিরাময় হয়ে থাকে। হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে (যেমনঃ একোনাইট, এন্টিম টার্ট, আর্স অ্যালব, ব্রায়োনিয়া, কার্বো ভেজ, ক্যালি কার্ব, পালসেটিলা, ফেরাম ফস, ফসফরাস ইত্যাদি) যেগুলো নিউমোনিয়ার চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখতে পারে।

লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক ওষুধ নির্দেশিত হয়। যেমনঃ নিউমোনিয়ার ক্ষেত্রে ব্রায়োনিয়া ওষুধটির নির্দেশিত লক্ষণ হচ্ছে সমস্যা নাক থেকে শুরু হয়, হাঁচি, নাক থেকে পানি পড়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, প্রথমদিকে নাক, চোখ ও মাথায় ব্যথা হয়; অতঃপর গলা ব্যথা, স্বরযন্ত্রের কর্কশতা সহ কাশি, বুক ব্যথা এবং জ্বর বাড়তে থাকে। নাকে গন্ধ কমে যাওয়া, রোগী নিস্তেজ হয়ে যাওয়া, প্রচণ্ড কাশি, কাশির মধ্যে হাঁচি চলতে থাকে। নিউমোনিয়ার সাথে বুকে ব্যথা হলে ব্রায়োনিয়া ভালো কাজ করে। কাশি ও গভীর শ্বাস-প্রশ্বাসের সময় বুক ব্যথা বেড়ে যায়। কাশির সময় বুক ব্যথার জন্য রোগীকে বুক চেপে ধরতে হয়।

রোগীর বয়স, লক্ষণের তীব্রতা সহ বিভিন্ন বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করা হয়। তাই নিজে নিজে ওষুধ কিনে খাওয়া যাবে না, বরং একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

নিউমোনিয়া একটি সংক্রামক রোগ। অর্থাৎ নিউমোনিয়ার জীবাণু অসুস্থ ব্যক্তির হাঁচি ও কাশিতে নির্গত ড্রপলেটের মাধ্যমে বায়ুতে ছড়িয়ে পড়ে এবং সুস্থ ব্যক্তিদের আক্রমিত করতে পারে। তাই নিউমোনিয়ার সংক্রমণ প্রতিরোধের জন্য হাঁচি ও কাশি দেওয়ার সময় হাত বা রুমাল দিয়ে মুখ ঢাকতে হবে।

নিউমোনিয়ায় আক্রান্ত রোগীকে পথ্য হিসেবে বেশি বেশি তরল খাবার (শিশুকে মায়ের বুকের দুধ, পানি, স্যালাইন, ডাবের পানি, শরবত, ফলমূল, শাকসবজি, স্যুপ ইত্যাদি) খেতে দিতে হবে। তবে ফ্রিজের ঠান্ডা পানি, কোমল পানীয়, আইসক্রিম ইত্যাদি খেতে দেওয়া যাবে না।

-ডা. হাসানুজ্জামান

প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা, চিকন ধারায় প্রস্রাব নিঃসরণ হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব নির্গত হয়ে কাপড় নাপাক হয...
13/02/2024

প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা, চিকন ধারায় প্রস্রাব নিঃসরণ হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব নির্গত হয়ে কাপড় নাপাক হয়ে যাওয়া, ঘুমের মধ্যে অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব হওয়া ইত্যাদি লক্ষণগুলো প্রস্টেট গ্রন্থি বড় হওয়াকে নির্দেশ করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগটি বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া (বিপিএইচ) বা বিনাইন এনলারজমেন্ট অব প্রোস্টেট (বিইপি) নামে পরিচিত।

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে যেগুলো প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া রোগের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে বড় হয়ে যাওয়া প্রস্টেট গ্রন্থির আকার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং প্রস্রাব নিঃসরণ সম্পর্কিত লক্ষণগুলো দূর হয়ে যায়।

প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করলে দ্রুততম সময়ের মধ্যে আরোগ্য হয়। তাই রোগলক্ষণ চেপে না রেখে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হোন।

প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া রোগের প্রতিকার ও প্রতিরোধে করণীয়

• প্রস্রাবের বেগ চেপে রাখা যাবে না।
• চিনি ও মিষ্টিজাতীয় খাবার, লাল মাংস, অতিরিক্ত কফি পান ইত্যাদি যতটা সম্ভব এড়িয়ে চলুন।
• মাছ, ফলমূল, শাকসবজি ইত্যাদি বেশি বেশি খেতে হবে।
• রাতে বেশি পরিমাণে পানি পান করা যাবে না।
• নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে হবে।

- ডা: হাসানুজ্জামান
বি এইচ এম এস (ঢা: বি:), সি এস ডব্লিউ (ঢা: বি:), ডি এইচ এম (লন্ডন)
হোমিওপ্যাথিক কনসালটেন্ট
এক্স লেকচারার- ডি.বি. খান হো: মে: কলেজ ও হাসপাতাল
এক্স কনসালটেন্ট- ঢাকা আহ্ছানিয়া মিশন, ঢাকা
গভ. রেজি: নং- এইচ ৩৫২ (স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা)
+8801727035044
www.homeonaturalhealth.com

হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য হয় PLID, মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, ডিক্স প্রলাপ্স হওয়ার সমস্যা
03/02/2024

হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য হয় PLID, মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, ডিক্স প্রলাপ্স হওয়ার সমস্যা

ব্যথা কোমর থেকে পা পর্যন্ত চলে যায় এমন রোগীরা অবশ্যই দেখবেন।PLID মানে Prolapse Lumbar Intervertebral Disc. অর্থাৎ আমাদের পিঠ বা কোমর অনেক.....

Address

House 15, Road 34, Sector 7, Uttara, Dhaka-. (1st Left Lane After Mascot Plaza)
Dhaka
1230

Opening Hours

Monday 11:00 - 14:00
17:00 - 21:00
Tuesday 11:00 - 14:00
17:00 - 21:00
Wednesday 11:00 - 14:00
17:00 - 21:00
Friday 10:30 - 13:00
17:00 - 21:00
Saturday 11:00 - 14:00
17:00 - 21:00
Sunday 11:00 - 14:00
17:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathy: Natural Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category