23/08/2026
রূপান্তরের গল্প! 🎉
আমাদের স্নেহভাজন ছোট্ট অতিথির সফল অপারেশন শেষে আজ আমরা বাড়ি ফিরছি। স্মাইল ট্রেনের সহায়তায় ঢাকার গ্রীনরোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল লি: সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পাওয়া সম্ভব হয়েছে।
বাড়ি ফেরার আগে স্মাইল ট্রেন সেন্ট্রাল হাসপাতাল ক্লেফ্ট কেয়ার পক্ষ থেকে দেওয়া হাত ব্যাগ উপহার পেয়ে আমরা ভীষণ খুশি! 😊
আপনারও যদি কোনো পরিচিতজন এই সমস্যায় ভোগেন, তাহলে সময়মতো সঠিক চিকিৎসা নেওয়া খুবই জরুরি।
সঠিক সময়ে সার্জারি করুন:
🔹 ঠোঁটকাটা → ৩–৬ মাস
🔹 তালুকাটা → ৯–১২ মাস
🔹 দাঁতের মাড়ি কাটা → ৮–১০ বছর
🔹 নাকের বিকৃতি → ১৬–১৮ বছর
⚠️ মনে রাখবেন, বয়স বেশি হলেও যেকোনো বয়সে এই সার্জারি করা যাবে।
সিরিয়াল ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 ০১৫৫৬-৩০৪১৫৩
(ডা. মোঃ মাহবুবুর রহমান মাসুম)
আসুন, সবাই মিলে সচেতনতা ছড়াই—একটি হাসি ফিরিয়ে আনি প্রতিটি মুখে। 🤗
#বিনামূল্যে_চিকিৎসা #ঠোঁটকাটা_তালুকাটা #প্লাস্টিক_সার্জারি #সচেতনতা_ছড়াই