ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা Islamia Hospitals Bangladesh is one of the reputed hospitals in Dhaka City.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সকল শ্রেণী পেশার মানুষের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচলিত শ্রেষ্ঠ দশটি হাসপাতালে সমমানের বা কোন কোন ক্ষেত্রে আরও উচ্চ মান সম্পন্ন টেকনোলজির সমন্বয়ে ইসলামিয়া জেনারেল হাসপাতালে এর চারটি শাখা সফলতার সাথে সম্পন্ন করার পর এবার প্রাথমিক 150 কোটি টাকা বাজেট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রকল্প
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদা সমূহের মধ্যে অন্যতম। এই সেক্টরের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবায় অংশগ্রহণের সাথে, সততার ভিত্তিতে, নিরাপদ সেবা কার্যক্রম পরিচালনা করার মহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে,
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ
ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ রাজধানী ঢাকা শহর সহ রায়েরবাগের আশেপাশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদাকে বিবেচনা করে এবং
উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে ঢাকা শহরে - যেমন - সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম , নোয়াখালী, ফেনী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে আসা উন্নত চিকিৎসা প্রত্যাশীদের চাহিদার আলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশদ্বারে, ঢাকা শহরের ভয়াবহ যানজটের মধ্যে না গিয়ে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, অত্যান্ত গুরুত্বপূর্ণ লোকেশন রায়েরবাগে
দুইটি প্রশস্ত ভবন নিয়ে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ খুব শীঘ্রই যাত্রা শুরু করবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসা অবকাঠামো অপ্রতুল, কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও তারা কাঙ্খিত মান সংরক্ষণ ও দায়িত্বশীলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারছে না। অন্যদিকে মানসম্মত প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে অসংখ্য মানুষ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। তাই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জনসাধারণের আস্থাহীনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যা কোভিড19 পরিস্থিতিতে আরো পরিষ্কার ভাবে প্রমানিত হয়েছে।

তাই সকল স্তরের মানুষের জন্য সর্বোন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করার মহান প্রত্যয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠাসহ আমাদের সক্ষমতার আলোকে দেশের স্বাস্থ্য খাতে সম্ভাব্য অবদান রাখতে চাই। ইতোমধ্যে আমাদের তত্ত্বাবধানে ঢাকার সায়েদাবাদ, খিলগাঁও এবং ডেমরায় তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা আধুনিক চিকিৎসার প্রতিটি স্তরে নিজেদেরকে সন্নিবেশিত করার প্রত্যয় নিয়ে নতুন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। উক্ত সিদ্ধান্ত ও প্রত্যাশার বাস্তবায়নে সমাজের কিছু উদ্যমী, মানবতাবাদী ব্যক্তিবর্গের সম্পৃক্ততা প্রয়োজন।
অত্যাধুনিক চিকিৎসা সেবার কাঙ্খিত আয়োজনের মাধ্যমে আমরা পার্থিব ও পরোলৌকিক জীবনকে আলোকময় করতে চাই। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকল্পের নাম ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মিশন অ্যান্ড ভিশন-
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলনামূলক কম খরচে, সর্বোচ্চ মান সংরক্ষণ করে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাঙ্খিত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজে সম্ভাব্য অবদান রাখা।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ভিশন।
স্বাস্থ্যখাতে আর্ত মানবতার সেবার জন্য কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিতকরণ এর মাধ্যমে পার্থিব ও পরোলৌকিক জীবনে মহান রবের সন্তোষ অর্জন।

হাসপাতালে যে সকল বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে-
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এ থাকবে ডায়াগনস্টিক সেবা, ইমেজিং সেবা, কনসালটেশন এবং হাসপাতাল ইনডোর সেবা।

ডায়াগনস্টিক সেবা যেমন-
Pathology, biochemistry, immunology, serology hematology microbiology, clinical pathology, histopathology, Cytology.

ইমেজিং সেবার মধ্যে রয়েছে-
MRI, CT SCAN, 1000/500MA DIGITAL X RAY, DIGITAL X RAY OPG, 4D ultrasonogram, ETT, EEG, VIDEO ENDOSCOPY, COLONOSCOPY, BRONCHOCOPY, ECHO CARDIOGRAM, COLOR DOPPLER, ECG, VASCULAR DOPPLER, SPIROMETRY.
কন্সেন্ট্রেশন এবং হাসপাতাল ইনডোর সেবা
OBSTETRICS & GYNECOLOGY, PEDIATRICS MEDICINE, GENERAL SURGERY, NEURO SURGERY, INTERNAL MEDICINE, NEURO MEDICINE, NEUROLOGY, PAIN CURE AND REHABILITATION CENTRE, NAPHROLOGY, GASTRO ENTEROLOGY, RESPIRATORY MEDICINE, SKIN VD, EYE CENTRE, DENTAL, DEPARTMENT OF ONCOLOGY, CARDIOLOGY, ORTHOPEDICS, HEMATOLOGY, HEPATOLOGY, DIABETOLOGY, ENT, INFERTILITY CENTRE, PHYSICAL MEDICINE
বিশেষায়িত হাসপাতালের ইনডোর সেবা
INTENSIVE CARE IMAGE ICU,
CORONARY CARE UNIT, NICU, KIDNEY DIALYSIS UNIT, MATERNAL AND NEONATAL HEALTH CARE, SPECIALISED SURGERY SUCH AS UROLOGY, ORTHOPEDICS, NEUROSURGERY, VASCULAR SURGERY, ENT, PLASTIC SURGERY, PAEDIATRIC SURGERY, PHACO SURGERY, ALL TYPE OF LAPAROSCOPIC SURGERY, OPERATION THEATRE WITH ALL UPDATED MACHINERIES SUCH AS CRM, PCNL, UROLOGY, G ANESTHESIA ETC
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ইমারজেন্সি সেবা

24 hour emergency medical officer,
Vaccination centre, 24 hour allergy services,
24 hours ambulance service
এছাড়াও থাকছে হাছানা হেলথ কার্ড । এই হেলথ কার্ড টি একটি যুগান্তকারী চিন্তা, বিশেষ এই কার্ডটি যারা সংগ্রহ করবেন এই কার্ডধারীদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবায় বিশাল সুযোগ সুবিধা সমূহ।
সব মিলিয়ে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী ভূমিকা নিয়ে আসছে ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ।

অর্থাৎ ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ মানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছেনা, মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান, সর্বোপরি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আপনিও এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আপনিও এই হাসপাতালে উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে পারেন।
সম্ভাব্য সকলের সহযোগিতা কামনা করছি।
আল্লাহ হাফেজ

🌧️ মৌসুমি জ্বর ও ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🦟ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গু ও ভাইরাসজনিত জ্বরের প্রকো...
07/09/2026

🌧️ মৌসুমি জ্বর ও ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🦟
ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গু ও ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দেয়। যেকোনো জ্বরে আতঙ্কিত না হয়ে সময়মতো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক পরীক্ষা করানো জরুরি।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ-এ পাচ্ছেন দ্রুততম সময়ে নির্ভরযোগ্য প্যাথলজি টেস্ট, ২৪/৭ জরুরি সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ।

🌧️ মৌসুমি জ্বর ও ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🦟ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গু ও ভাইরাসজনিত জ্বরের প্রকো...
01/09/2026

🌧️ মৌসুমি জ্বর ও ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🦟

ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গু ও ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দেয়। যেকোনো জ্বরে আতঙ্কিত না হয়ে সময়মতো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক পরীক্ষা করানো জরুরি।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ-এ পাচ্ছেন দ্রুততম সময়ে নির্ভরযোগ্য প্যাথলজি টেস্ট, ২৪/৭ জরুরি সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ।

⚠️ যে লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না:

তীব্র জ্বর ও শরীর ব্যথা

পেটে ব্যথা, বমি ভাব বা দুর্বলতা

প্লাটিলেট কমে যাওয়া বা ত্বকে লালচে র‍্যাশ

আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছে সবসময়।

27/08/2026
পাইলস প্রতিরোধে সচেতনতাই প্রথম পদক্ষেপ! 🌿সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস আপনাকে রাখতে পারে সম্পূর্ণ সুস্থ। পরিপাকতন্ত্র ভা...
26/08/2026

পাইলস প্রতিরোধে সচেতনতাই প্রথম পদক্ষেপ! 🌿

সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস আপনাকে রাখতে পারে সম্পূর্ণ সুস্থ। পরিপাকতন্ত্র ভালো রাখতে নিয়মিত কিছু সহজ অভ্যাস মেনে চলা জরুরি:

✅ প্রতিদিন পর্যাপ্ত পানি (৩-৪ লিটার) ও আঁশযুক্ত খাবার গ্রহণ করুন।
✅ টয়লেটে অহেতুক দীর্ঘক্ষণ বসে থাকা বা অতিরিক্ত কোঁত দেওয়া এড়িয়ে চলুন।
✅ এক জায়গায় দীর্ঘক্ষণ বসে না থেকে নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়াম করুন।
✅ প্রয়োজনে উষ্ণ জলে 'সিটজ বাথ' (Sitz Bath) নিন।

লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ পরিপাকতন্ত্রেই নিশ্চিত হয় পরিবারের সুস্থতা! ❤️

📍 ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা।
📞 যোগাযোগ: 09610 995555, 01979 046604, 01979 045504
🌐 ওয়েবসাইট: www.ihbdl.com

17/08/2026

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ শাখায় নারীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ”উইমেন‘স পেশেন্ট কেয়ার সেন্টার”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বিভাগটির শুভ উদ্বোধন ঘোষণা করেন হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মো. মোরতাজা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন,“নারীদের আধুনিক, নিরাপদ এবং সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই সেন্টারের মাধ্যমে নারীদের সুনির্দিষ্ট ও চাহিদানুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ আরো সহজতর হবে।”
তিনি আরো উল্লেখ করেন যে, এই সেবা চালুর মাধ্যমে ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখা চিকিৎসা সেবায় এক ব্যতিক্রমী ধারার সূচনা করল, এর পাশাপাশি তিনি ঘোষণা দেন, ইসলামিয়া হাসপাতাল খুব শিগগিরই বাংলাদেশে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মডেল অনুসরন করে একটি শরিয়াহ ভিত্তিক হাসপাতাল চালু করার লক্ষ্যে কাজ করছে এবং আগামী ৬ মাসের মধ্যে ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখাটিকে শরিয়াহ ভিত্তিক হাসপাতালে রূপান্তর করে চালু করা হবে।
উল্লেখ্য যে, শীঘ্রই ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ১ নং ভবনকে পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল এবং ২ নং ভবন এর ইমার্জেন্সীকে গাইনী এবং শিশুদের জন্য বিশেষায়িত ইমার্জেন্সী হিসেবে চালু করা হবে, যা শুধুমাত্র মহিলা স্টাফ দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে সন্তান সম্ভবা মায়েরা ও শিশুরা যে কোন সময় যে কোন জরুরী সেবা নিতে পারবেন। বর্তমানে আমাদের Neonatal Incentive Care Unit (NICU) সেবা রোগীদের মধ্যে ব্যাপক আস্থা ও সুনাম তৈরী করতে সক্ষম হয়েছে। একইভাবে ৩ নং ভবন এর ইমার্জেন্সীকে ট্রমা এন্ড সুপার স্পেশালাইজড ইমার্জেন্সী হিসেবে চালু করা হবে, যা বাংলাদেশের চিকিৎসা সেবায় এক অনন্য মডেল হিসেবে বিবেচিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

🛡️ কিডনি সুরক্ষা রাখার উপায়: প্রতিরোধ ও সময়মতো যত্ন অত্যন্ত জরুরি!আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি।...
16/08/2026

🛡️ কিডনি সুরক্ষা রাখার উপায়: প্রতিরোধ ও সময়মতো যত্ন অত্যন্ত জরুরি!

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি। কিডনির যত্ন নেওয়া এবং সুস্থ জীবনযাপনই পারে আমাদের ভয়াবহ রোগ থেকে মুক্ত রাখতে।

সুস্থ কিডনির জন্য দৈনন্দিন জীবনে পালনীয় পদক্ষেপসমূহ:

💧 পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার:
১. প্রতিদিন অন্তত ২-৩ লিটার বিশুদ্ধ পানি পান করুন।
২. টাটকা ফলমূল, শাকসবজি এবং সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

🍟 লবণ ও প্রক্রিয়াজাত খাবার নিয়ন্ত্রণ:
৩. খাবারের বাড়তি বা প্রক্রিয়াজাত লবণ সম্পূর্ণরূপে বাদ দিন।
৪. প্রসেসড ফুড, ফাস্ট ফুড ও প্যাকেজজাত খাবার এড়িয়ে চলুন।

🩺 রক্তের শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ:
৫. ডায়াবেটিস কঠোর নিয়ন্ত্রণে রাখুন।
৬. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন এবং ১২০/৮০ mmHg-এর কাছাকাছি রাখুন।

🚫 ক্ষতিকর অভ্যাস ত্যাগ:
৭. ধূমপান পুরোপুরি ত্যাগ করুন।
৮. মদ্যপান পরিহার করুন।

📊 নিয়মিত পরীক্ষা: রক্তের ‘Creatinine’ ও প্রস্রাবের ‘Microalbumin’ পরীক্ষা নিয়মিত করান।

সুস্থ কিডনি, সুস্থ পরিবার! ❤️

জনস্বার্থে: ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি
📍 রায়েরবাগ, ঢাকা।
📞 09610 995555, 01979 046604, 01979 045504
🌐 www.ihbdl.com | 🌐 fb.com/IslamiaHospitalBangladesh

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ শাখায় নারীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ...
13/08/2026

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ শাখায় নারীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ”উইমেন‘স পেশেন্ট কেয়ার সেন্টার”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বিভাগটির শুভ উদ্বোধন ঘোষণা করেন হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মো. মোরতাজা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন,“নারীদের আধুনিক, নিরাপদ এবং সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই সেন্টারের মাধ্যমে নারীদের সুনির্দিষ্ট ও চাহিদানুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ আরো সহজতর হবে।”

তিনি আরো উল্লেখ করেন যে, এই সেবা চালুর মাধ্যমে ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখা চিকিৎসা সেবায় এক ব্যতিক্রমী ধারার সূচনা করল, এর পাশাপাশি তিনি ঘোষণা দেন, ইসলামিয়া হাসপাতাল খুব শিগগিরই বাংলাদেশে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মডেল অনুসরন করে একটি শরিয়াহ ভিত্তিক হাসপাতাল চালু করার লক্ষ্যে কাজ করছে এবং আগামী ৬ মাসের মধ্যে ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখাটিকে শরিয়াহ ভিত্তিক হাসপাতালে রূপান্তর করে চালু করা হবে।

উল্লেখ্য যে, শীঘ্রই ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ১ নং ভবনকে পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল এবং ২ নং ভবন এর ইমার্জেন্সীকে গাইনী এবং শিশুদের জন্য বিশেষায়িত ইমার্জেন্সী হিসেবে চালু করা হবে, যা শুধুমাত্র মহিলা স্টাফ দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে সন্তান সম্ভবা মায়েরা ও শিশুরা যে কোন সময় যে কোন জরুরী সেবা নিতে পারবেন। বর্তমানে আমাদের Neonatal Incentive Care Unit (NICU) সেবা রোগীদের মধ্যে ব্যাপক আস্থা ও সুনাম তৈরী করতে সক্ষম হয়েছে। একইভাবে ৩ নং ভবন এর ইমার্জেন্সীকে ট্রমা এন্ড সুপার স্পেশালাইজড ইমার্জেন্সী হিসেবে চালু করা হবে, যা বাংলাদেশের চিকিৎসা সেবায় এক অনন্য মডেল হিসেবে বিবেচিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

⚠️ লিভার সিরোসিস নিয়ন্ত্রণ: প্রতিরোধ ও সময়মতো যত্ন অত্যন্ত জরুরি!লিভার সিরোসিস একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা, তবে সঠিক ...
12/08/2026

⚠️ লিভার সিরোসিস নিয়ন্ত্রণ: প্রতিরোধ ও সময়মতো যত্ন অত্যন্ত জরুরি!

লিভার সিরোসিস একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা, তবে সঠিক সময়ে প্রতিরোধ, জীবনযাত্রার পরিবর্তন এবং বিশেষজ্ঞের চিকিৎসায় একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

লিভারের সুরক্ষা ও সিরোসিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ:
🩺 তাৎক্ষণিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ:
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টের তত্ত্বাবধানে থাকুন।
মূল কারণের (যেমন: হেপাটাইটিস বি/সি) সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ গ্রহণ করুন।

🥗 খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন:
বাড়তি বা প্রক্রিয়াজাত লবণ সম্পূর্ণরূপে বাদ দিন।
সহজে হজমযোগ্য প্রোটিন ও পুষ্টিকর সুষম খাবার খান।

🚫 ক্ষতিকর অভ্যাস ত্যাগ:
মদ্যপান এবং ধূমপান পুরোপুরি বন্ধ করুন।

চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছ ব্যথানাশক বা অন্যান্য ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

📊 জটিলতা মনিটর ও নিয়মিত পরীক্ষা:
জন্ডিস, পা ফোলা, রক্তবমি বা মানসিক বিভ্রান্তির মতো লক্ষণগুলোর দিকে খেয়াল রাখুন।
নিয়মিত আল্ট্রাসোনোগ্রাম, রক্ত পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন।

সুস্থ লিভার, সুস্থ পরিবার! ❤️

জনস্বার্থে: ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি
📍 রায়েরবাগ, ঢাকা।
📞 09610 995555, 01979 046604, 01979 045504

🌐 www.ihbdl.com | 🌐 fb.com/IslamiaHospitalBangladesh

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ: সুস্থ লিভার, সুন্দর জীবন!আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্...
09/08/2026

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ: সুস্থ লিভার, সুন্দর জীবন!

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অলস জীবনযাপনের কারণে বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে সঠিক জীবনযাত্রা অনুসরণের মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।

সুস্থ লিভারের জন্য প্রয়োজনীয় ৮টি পদক্ষেপ:

🥗 খাদ্যাভ্যাসে পরিবর্তন:
১. চিনি ও মিষ্টি জাতীয় খাবার বন্ধ করুন।
২. তৈলাক্ত ও প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) এড়িয়ে চলুন।

🌾 ফাইবার ও উপকারী খাবার:
৩. খাদ্যতালিকায় ফাইবার ও সুষম খাবার যুক্ত করুন।
৪. অতিরিক্ত ওজন ও মেদ কমিয়ে স্বাভাবিক ওজন বজায় রাখুন।

🏃‍♂️ শারীরিক পরিশ্রম ও ব্যায়াম:
৫. সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন ৩০-৪৫ মিনিট নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করুন।
৬. মদ্যপান ও ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস পুরোপুরি পরিহার করুন।

🩺 অন্যান্য সুরক্ষা ও পরামর্শ:
৭. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কঠোর নিয়ন্ত্রণে রাখুন।
৮. চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া এড়িয়ে চলুন এবং লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সুস্থ লিভার, সুস্থ পরিবার! ❤️

জনস্বার্থে: ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি
📍 রায়েরবাগ, ঢাকা।
📞 09610 995555, 01979 046604, 01979 045504

🌐 www.ihbdl.com | 🌐 fb.com/IslamiaHospitalBangladesh

05/08/2026

০৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে National Doctors Forum (NDF) এর অঙ্গ সংগঠন National nurses forum এর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা।

Address

Madinabag, Rayerbag, Kadamtali
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা:

Shortcuts

Share

Category