Dr.Tahasin Ahammad

Dr.Tahasin Ahammad I'm doctor Tahasin Ahammad emon.I'm medical assistant Professional physician. It's my page

08/08/2025

মরচে ধরা লোহায় এমন কী আছে, যা পা কাটলেই টিটেনাস ইনজেকশন দিতে হয়?🤔

১. মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়লা-আবর্জনা এবং বিভিন্ন ধরণের জীবাণু। এই জীবাণুগুলোই আমাদের জন্য বেশি ক্ষতিকর।

২. একপ্রকার ব্যাকটেরিয়া Clostridium tetani, যা সাধারণত মাটি, আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা ওই জাতীয় জীবাণুবাহিত বস্তু দ্বারা চামড়া ভেদ করে শরীরের মাংসপেশিতে প্রবেশ করে, তখন সেগুলো বংশবিস্তারের মাধ্যমে একপ্রকার টক্সিন (tetanospasmin) তৈরি করে। এ টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমণ করে, যা মাংসপেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

৩. সংক্রমণ বৃদ্ধি পেলে পেশি খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হল দাঁতকপাটি। এই রোগের অন্যান্য লক্ষণগুলি হল পেশির অনমনীয়তা, গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনি। শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মতো বেঁকে যায়। এই কারণে এই রোগকে (ধনুঃ + টঙ্কার) ধনুষ্টংকার বলা হয়।🏹

Clostridium tetani স্পোর:- এই ব্যাকটেরিয়ার স্পোর অনেক বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং মাটিতে বা মরচে ধরা লোহার মতো স্থানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু শরীরে প্রবেশ করার পর এটি সক্রিয় হয়ে উঠে।

টিটেনাস ইনজেকশন কেন জরুরি?

-টিটেনাস একটি মারাত্মক ও দ্রুতগতির স্নায়বিক সংক্রমণ। তাই প্রাথমিক ধাক্কায় চিহ্ন না পেলেও, শরীরে Clostridium tetani প্রবেশের সম্ভাবনা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস টক্সয়েড ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি।

প্রতিরোধের উপায়:-

১. টিটেনাস টক্সয়েড টিকা (TT) শিশুকালেই ডিপথেরিয়া, পারটাসিস, টিটেনাস (DPT) টিকার মাধ্যমে দেওয়া হয়।

২. প্রতি ১০ বছর অন্তর বুস্টার ডোজ নেওয়া ভালো।

৩. পায়ে পেরেক বা মরচে ধরা বস্তু ফুটলে তাড়াতাড়ি ক্ষত পরিষ্কার করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

সমাজের ভুল ধারণা:-
অনেকে মনে করেন, শুধুমাত্র মরচে থেকেই টিটেনাস হয়। কিন্তু বাস্তবে মরচে নিজে টিটেনাস সৃষ্টি করে না; বরং এর মাধ্যমে Clostridium tetani জীবাণুর সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়।🦠

সংগৃহীত

27/10/2022

❌ চিপস খাওয়া থেকে সাবধানঃ

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।

গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-

১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।

২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।

আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়।

১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।।

যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে।

এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।

মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।

এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে। সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।

শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে।

সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক।

আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"!

সবসময় রোগীদের বলি বাচ্চাদের চিপস খাওয়াবেন না। তাঁরা কতটুকু মানে জানিনা।

তাই বারবার রোগীদের অনুরোধ করি, যদি বাচ্চাদের বাহিরের কিছু খাওয়াতেই হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু কিনে দিন।

( সংগৃহীত )

Address

Dhaka
7730

Telephone

+8801738156504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tahasin Ahammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tahasin Ahammad:

Shortcuts

Share

Category