RuqyahTreatment.

RuqyahTreatment. জ্বিন যাদু, কালো যাদু, বদনজর সহ শারীরিক ও মানসিক সমস্যার জন্য কোরআন-সুন্নাহ মোতাবেক রুকইয়াহ ও হিজামা চিকিৎসা করা হয়।

শরীয়াহ্ ভিত্তিক রুকইয়া চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় ।

বদনজর ও হিংসার মধ্যে পার্থক্য।১) প্রত্যেক বদনজরকারী হিংসুক কিন্তু প্রত্যেক হিংসুক বদনজরকারী না। এজন্য সুরা ফালাকে হিংসাক...
10/09/2026

বদনজর ও হিংসার মধ্যে পার্থক্য।

১) প্রত্যেক বদনজরকারী হিংসুক কিন্তু প্রত্যেক হিংসুক বদনজরকারী না। এজন্য সুরা ফালাকে হিংসাকারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। যাতে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তায়ালার আশ্রয় প্রার্থনা করার ফলে সে বদনজর থেকেও রক্ষা পায়। আর এটিই হলো কুরআনের ব্যাপকতা এবং তার মোজেযা ও অলংকারিত্ব।

২) হিংসার মূল বিষয় হল বিদ্ধেষ এবং অপরের নেয়ামত ধ্বংস হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা। অন্যদিকে বদনজরের মূল বিষয় হল অন্যের কোন কিছুকে খুব ভাল মনে করা।

৩) হিংসা এবং বদনজরের পরিণাম একই যার ফলে উভয়ই ক্ষতিসাধনের কারণ হয়ে থাকে। কিন্তু উভয়ের উৎসের পার্থক্য রয়েছে, হিংসার উৎস অন্তরের জ্বলন সৃষ্টি হওয়া এবং সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা। আর বদনজরের উৎস চোখের দৃষ্টিশক্তির খারাপ প্রভাব, এজন্য নজর দ্বারা এমন সব জিনিসও প্রভাবিত হয় যার উপর হিংসার ক্ষেত্র নেই যেমন: জড় পদার্থ, প্রাণীসমূহ, উদ্ভিদসমূহ এবং চাষাবাদ ও সম্পদ। আর কখনও নিজের নজর নিজের উপরেই লেগে যায়। কোন ব্যক্তি যখন কোন বস্তুকে আশ্চর্যের সাথে এবং গভীর দৃষ্টিতে দেখে এবং সাথে সাথে তার আত্মা ও অন্তর এক প্রকারের চাঞ্চল্যের অবস্থা সৃষ্টি হয় তখন তা দ্বারা বদনজর লেগে থাকে।

৪) হিংসার প্রভাব ভবিষ্যতের কোন ভাল জিনিসের উপরও হয়ে থাকে আর বদনজরের প্রভাব বর্তমান উপস্থিত বিষয়ের উপর হয়ে থাকে।

৫) কোন ব্যক্তি নিজেকে এবং নিজের সম্পদকে হিংসার দৃষ্টিতে দেখে না, তবে তার নিজের সম্পদ সমূহে ও শরীরে নিজের বদনজর লেগে যেতে পারে।

৬) হিংসা নিকৃষ্ট হৃদয়ের মানুষ থেকেই হয়। প্রকারান্তরে বদনজর নেক ব্যক্তির দ্বারাও হয়ে থাকে। যখন সে কোন বস্তুকে খুব বেশী পছন্দ করে ফেলে অথচ সে সেটার ধ্বংস চায় না। এর উদাহরণ আমের বিন রাবীয়ার (রাঃ) ঘটনা, যখন সাহাল বিন হুনাইফকে (রাঃ) তার নজর লেগে যায় অথচ আমের (রাঃ) প্রথম যুগের মুসলমান ও আহলে বদরের অন্তর্ভুক্ত।

উপরোক্ত নজর ও হিংসার মধ্যে পার্থক্য যারা বর্ণনা করেছেন তারা হলেন ইবনে জাওযী (রাহিঃ), ইবনে কাইয়্যিম (রাহিঃ), ইবনে হাজার (রাহিঃ), নববী (রাহিঃ) প্রমুখ। আল্লাহ তায়ালা তাদের সকলের প্রতি দয়া ও রহমত বর্ষণ করুন।

মুসলমানদের উচিত যখন কোন কিছু দেখে পছন্দ হয়ে যায় তখন বরকতের দু'আ করা, সেই বস্তু নিজের হোক অথবা অন্যের কেননা নবী কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমেরকে (রাঃ) বলেছিলেন, তুমি তার জন্যে (সাহাল বিন হুনাইফের (রাঃ) জন্যে) বরকতের দু'আ করনি? কেননা এই দু'আ বদনজর থেকে সুরক্ষা হয়ে থাকে।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
RuqyahTreatment.

01677-440419
➖➖➖➖➖

আমরা কি করছি ⁉️সে ঘুমাচ্ছে, কিন্তু আমলের ফেরেশতা তার আমলনামায় গুনাহ লিখেই যাচ্ছে। সে নামাজ পড়ছে, তাও ফেরেশতা তার আমলনামা...
09/09/2026

আমরা কি করছি ⁉️

সে ঘুমাচ্ছে, কিন্তু আমলের ফেরেশতা তার আমলনামায় গুনাহ লিখেই যাচ্ছে। সে নামাজ পড়ছে, তাও ফেরেশতা তার আমলনামায় গুনাহ লিখেই যাচ্ছে। সে খাচ্ছে কিংবা পড়াশোনা করছে কিংবা চুপচাপ বসে আছে, তবুও তার আমলনামায় গুনাহ লিখা হচ্ছে।

কিন্তু কেন❓
তার অপরাধটা কি❓

কারণ সে কিছু না করলেও অনেকগুলো নন-মাহরামের চোখ সোশ্যাল মিডিয়াতে তার আপলোড দেওয়া ছবি দেখে যাচ্ছে। যখনই কেউ একজন তার ছবি দেখছে, আমলের ফেরেশতা তার আমলনামায় একটি গুনাহ লিখে নিচ্ছেন। সে যদি মারাও যায় তবুও আমলের ফেরেশতা তার আমলনামায় গুনাহ লিখেই যাবে। কারণ তার ছবি গুলো যে নন-মাহরামরা দেখছে❕ সহজ কথায় ছবিগুলো তার জন্য গুনাহে জারিয়া হিসেবে কাজ করছে।

আবার সে হয়তো কোন গান কিংবা মুভির লিংক শেয়ার করেছে। তার থেকে অনুপ্রাণিত হয়ে যতজন সেটা শুনেছে কিংবা দেখেছে সমপরিমাণ গুনাহ তার একাউন্টেও জমা হয়ে গেছে।

কি ভয়ংকর হিসাব❕

অন্যদিকে কেউ হয়তো এই সামাজিক মাধ্যমগুলোতে অন্যদের দাওয়াত দিচ্ছে, নাসীহা মূলক পোস্ট দিচ্ছে, কুরআনের কথা শেয়ার করছে কিংবা বিভিন্ন আমল শেয়ার করছে।

তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। যতজনই তাদের মাধ্যমে কোনভাবে উপকৃত হচ্ছে কিংবা নতুন কিছু শিখে আমল করছে, অটোমেটিকেলি তাদের একাউন্টেও সমপরিমাণ সওয়াব জমা হয়ে যাচ্ছে।

কি সুন্দর হিসাব সুবহানাল্লাহ❕

মৃত্যুর পরও তাদের এসব কাজ তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।

আচ্ছা আমরা কি চাইবো এমন কিছু দুনিয়াতে করে যেতে যা কিনা মৃত্যুর পর আমাদের কষ্টটা প্রতিনিয়ত বাড়িয়ে দিবে❓

নাকি আমরা এমন কিছু রেখে যেতে চাইবো যা প্রতিনিয়ত আমাদের নেকির পাল্লা ভারি করে দিয়ে আমাদের কবরটাকে সৌন্দর্যমন্ডিত করতে থাকবে❔

সিদ্ধান্ত টা কিন্তু আমাদেরকেই নিতে হবে। এখনো সময় আছে নিজেকে সুধরে নেয়ার।

মহান আল্লাহ্ সুবহানাহ ওয়া তায়ালা আমাদের সবার জন্য দুনিয়া ও আখিরাত কে শান্তিময় ও কল্যাণকর করে দিন , আমীন।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

আপনার জীবনের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে আপনি যদি বিশ্বাস করেন যে, সেগুলো কাকতালীয় ...
08/09/2026

আপনার জীবনের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে আপনি যদি বিশ্বাস করেন যে, সেগুলো কাকতালীয় বা স্বাভাবিক নিয়মে'ই ঘটছে। তাহলে আপনি এখনও কালোজাদু কি এবং এর বাস্তবতা বুঝতে বা অনুধাবন করতে পারেননি।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ  ঘটে আইন ও হাসাদের (বদনজর ও হিংসা) কারনে। এমন পরিস্থিতিকে য...
06/09/2026

বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ ঘটে আইন ও হাসাদের (বদনজর ও হিংসা) কারনে। এমন পরিস্থিতিকে যাদু ভেবে অনেকে'ই ভুল করে চিকিৎসার জন্য কবিরাজ, ভন্ড জ্বিন হুজুর, ওঝা, তান্ত্রিকদের কাছে গিয়ে উল্টো নিজেরাই জ্বিন যাদুতে আক্রান্ত হয়ে যায়।

জ্বিন, যাদু, আইন ও হাসাদের একমাত্র সঠিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে রুকইয়াহ ও হিজামা। আপনার যেকোনো প্যারানরমাল সমস্যার জন্য একজন শরীঈ রাক্বীর পরামর্শ গ্রহণ করুন এবং রাক্বীর তত্ত্বাবধানে ও পরামর্শে সরাসরি ডায়াগ্নোসিস রুকইয়াহ্ করে কনফার্ম হোন আপনার মুল সমস্যা কি। তারপর রাক্বীর দেয়া গাইড লাইন মেনে চলুন ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন।

Raqi Kamrul Haider

01677440419
➖➖➖➖➖

জ্বিনের দৃশ্যমান বা প্রকাশ পাওয়া আছর এর চেয়ে ঘাপটি মেরে বা লুকিয়ে থাকা জ্বিনের আছর অনেক বেশি ভয়ংকর, ক্ষতিকর ও ধ্বংসাত্ম...
03/09/2026

জ্বিনের দৃশ্যমান বা প্রকাশ পাওয়া আছর এর চেয়ে ঘাপটি মেরে বা লুকিয়ে থাকা জ্বিনের আছর অনেক বেশি ভয়ংকর, ক্ষতিকর ও ধ্বংসাত্মক। জ্বিন আক্রান্তের লক্ষণ সম্পর্কে জানা না থাকার কারণে রোগী টের‌ও পায়না তার শরীরে জ্বিন বসে আছে। অথচ জ্বিন শয়তানটি রোগীর দৈনন্দিন জীবনের প্রতিটি পজিটিভ বিষয়কে কুঁড়ে কুঁড়ে খেয়ে জীবনটাকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। ইবাদত, আয়-উন্নতি, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, দাম্পত্য সম্পর্ক, শারীরিক ও মানসিক ইত্যাদি সবকিছুতেই নেগেটিভ প্রভাব ফেলে জীবনটা ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

রুকইয়াহ'র অডিও শুনলেও এ সমস্ত ঘাপটি মেরে বা লুকিয়ে থাকা জ্বিন এক্সপোজ হতে চায়না। এমনকি অনেক ক্ষেত্রে সরাসরি রুকইয়াহ করা হলেও দাঁতে দাঁত কামড় দিয়ে বসে থাকে। অবশ্য কোনো অভিজ্ঞ রাক্বী যদি বিচক্ষণতার সাথে ডিল করে তাহলে আল্লাহর ইচ্ছায় একটা সময়ে লুকিয়ে থাকা জ্বিন এক্সপোজ করতে বাধ্য হয়।

আমাদের সবার'ই জ্বিন আছরের লক্ষণগুলো জেনে রাখা দরকার। ইনশাআল্লাহ এতে করে নিজের ও পরিবারের সদস্যদের ভয়ংকর ও ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই অবগত হওয়া যেতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে।

আপনি কি জানেন জ্বিন আছরের বা জ্বিন আক্রান্তের লক্ষণগুলো কি? যদি জেনে না থাকেন তাহলে নিচের লিংক থেকে জেনে নিতে পারেন জ্বিন আছরের বা জ্বিন আক্রান্তের লক্ষণগুলো,

https://www.facebook.com/share/p/1DNBWvMTUm/

জ্বিন ও যাদু আক্রান্তদের সরাসরি রুকইয়াহ'র বিকল্প নেই। তাই জ্বিন আছরের বা জ্বিন আক্রান্তের ৪-৫ টি লক্ষণ যদি কারো সাথে মিলে যায় তাহলে সময় নষ্ট না করে সমস্যা আরো জটিল করতে না চাইলে অতিদ্রুত একজন রাক্বীর পরামর্শ গ্রহণ করুন এবং রাক্বীর পরামর্শে রুকইয়াহ এবং হিজামা চিকিৎসা গ্রহণ করুন।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider

📞 01677-440419
➖➖➖➖➖➖➖

স্বামী-স্ত্রীর মধ্যে 'বিচ্ছেদের' জন্য করা যাদুর খাদেম শায়াত্বিন জ্বিন হচ্ছে এমন এক নীরব ঘাতক যে কিনা কোন কিছু বুঝে ওঠার ...
31/08/2026

স্বামী-স্ত্রীর মধ্যে 'বিচ্ছেদের' জন্য করা যাদুর খাদেম শায়াত্বিন জ্বিন হচ্ছে এমন এক নীরব ঘাতক যে কিনা কোন কিছু বুঝে ওঠার আগেই স্বামী-স্ত্রীর একে অপরের মন থেকে মুছে দিয়ে বিচ্ছেদ করিয়ে ফেলে। তারপর শুরু হয় উভয়ের জীবনের অশান্তির এক নতুন অধ্যায়। সবকিছু শেষ হবার পরেও অনেকে বুঝার চেষ্টা করে না কেন এমনটা হচ্ছে বা হলো। সব শেষ হবার কারণ'ই কেউ কেউ খুঁজে পায়না। ভাগ্য ভেবে সান্তনা নেয়।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

কুরআন কোন চিকিৎসা করে না, আল্লাহর হুকুমে সকল প্রকার রোগের নিরাময় বা আরোগ্য প্রদান করে। চিকিৎসা এবং নিরাময়/আরোগ্য দুইটা স...
29/08/2026

কুরআন কোন চিকিৎসা করে না, আল্লাহর হুকুমে সকল প্রকার রোগের নিরাময় বা আরোগ্য প্রদান করে। চিকিৎসা এবং নিরাময়/আরোগ্য দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। কুরআনের শব্দ তরঙ্গ মানুষের ব্রেইন, হার্ট সহ শরীরের সেলগুলোতে এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রবাহ তৈরী করে দেয়। আর রাক্বীর কুরআন তেলাওয়াত থেকে যে শব্দ তরঙ্গ তৈরি হয় সেখান থেকে ব্লাড ক্যানসার সহ শরীরের বড় বড় রোগ-ব্যধি পর্যন্ত নিরাময় হতে পারে মহান আল্লাহর ইচ্ছায়।

মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা সুরা ইউনুস এর ৫৭ নং আয়াতে বলেন,

وَشِفَاءٌ لِّمَا فِى الصُّدُرِ٠

উচ্চারণঃ ওয়া শিফা-উল্ লিমা-ফিস-ছুদূর।

অর্থঃ এবং এই কোরআন অন্তরব্যাধির আরোগ্য বিধান।

কুরআন হলো আমাদের জন্য সমস্ত প্রকার শারীরিক ও মানসিক রোগের আরোগ্যের একটি মেডিসিন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

যদি আপনি নিশ্চিত হন যে আপনার আত্মীয়রা যাদু করছে, তাহলে তাদের পরিত্যাগ করুন, তাদের সাথে বন্ধন ছিন্ন করুন এবং তাদেরকে সাল...
25/08/2026

যদি আপনি নিশ্চিত হন যে আপনার আত্মীয়রা যাদু করছে, তাহলে তাদের পরিত্যাগ করুন, তাদের সাথে বন্ধন ছিন্ন করুন এবং তাদেরকে সালামও দিবেন না, কারণ তারা কাফের।

¤ শায়েখ সালেহ আল-ফাওজান।

কুফর-শিরক মিশ্রিত কবিরাজ ও ভন্ড জ্বিন হুজুররা চিকিৎসার নামে রোগীর শরীরে জ্বিন এবং জ্বিনের মাধ্যমে যাদু ঢুকিয়ে দেয়। এতে র...
23/08/2026

কুফর-শিরক মিশ্রিত কবিরাজ ও ভন্ড জ্বিন হুজুররা চিকিৎসার নামে রোগীর শরীরে জ্বিন এবং জ্বিনের মাধ্যমে যাদু ঢুকিয়ে দেয়। এতে রোগীরা সাময়িক সুস্থতা অনুভব করলেও দীর্ঘমেয়াদি অসুস্থতা, জটিলতা ও ক্ষতির পথে ধাবিত হতে থাকে।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

অনেক সময় দেখা যায় যে, আমাদের নিজের উপরে নিজের'ই ‘নজর’ লাগে আর অধিকাংশ ক্ষেত্রে'ই এটি হয়ে থাকে আয়নায় নিজেকে দেখার সময়। বি...
19/08/2026

অনেক সময় দেখা যায় যে, আমাদের নিজের উপরে নিজের'ই ‘নজর’ লাগে আর অধিকাংশ ক্ষেত্রে'ই এটি হয়ে থাকে আয়নায় নিজেকে দেখার সময়। বিশেষ করে গোসল বা ফ্রেস হবার পরে যখন নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে এবং মুগ্ধ হয়ে বারবার আয়না দেখতে থাকে ওই সময়টাতে'ই ‘নজর’ লাগার সম্ভাবনা বেশি তৈরি হয়।

এর মানে কখনো এই নয় যে, আয়না দেখা যাবেনা বা দেখলেও বারবার দেখা যাবেনা বরং আয়না অবশ্যই দেখা যাবে এবং যতবার খুশি ততবারই দেখা যাবে। শুধু এতটুকু কাজ করতে হবে যে, যিনি আপনাকে এত সুন্দর একটি চেহারা দিয়েছেন, চেহারা দেখার পরে তাঁর প্রশংসা ও শুকরিয়া আদায় করতে হবে।

আয়না দেখার সময় এই দোয়াটি পড়তে পারেন, আলহামদুলিল্লাহ , আল্লাহুম্মা আহসানতা খলক্বি ফা-আহসিন খুলুক্বী।

¤ মুসনাদে আহমাদ-৩৮২৩, ২৪৩৯২, ২৫২২১ ।

বিঃদ্রঃ অকারণেই অবচেতন মনে বারবার দীর্ঘক্ষণ ধরে আয়নার তাকিয়ে থাকা জ্বিন আছরের অন্যতম একটি বিশেষ লক্ষণ।

Raqi Kamrul Haider

01677440419
➖➖➖➖➖

Address

নামাপাড়া, খিলক্ষেত।
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 08:00 - 23:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801688309115

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuqyahTreatment. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RuqyahTreatment.:

Shortcuts

Share