02/12/2024
একটা প্রশ্ন প্রায়ই জিজ্ঞেস করা হয়। প্রশ্নটি হচ্ছে,
“রেজিস্ট্রেশন ছাড়া বিবাহ হলে সেই বিবাহ বৈধ হবে কিনা?”
উত্তর: হ্যাঁ বিয়ে বৈধ হবে যদি বিবাহের আনুষ্ঠানিকতা বৈধভাবে কার্যকর করা হয়। অর্থাৎ শুধু রেজিস্ট্রেশন না করার কারণে একটি শরিয়তসম্মত বিবাহ অবৈধ হবে না।
তবে বিবাহ রেজিস্ট্রেশন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 এই আইনের ধারা ৩ অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিয়ের পরে ৩০ দিন বা ১ মাস সময় পাওয়া যায় রেজিষ্ট্রেশন করার জন্য।বিয়ে রেজিষ্ট্রেশন করার দ্বায়িত্ব বর বা ছেলে পক্ষের। এই আইনের ধারা ৫ অনুযায়ী যদি কেউ এই আইন অমান্য করে বিবাহ রেজিস্ট্রেশন না করে তাহলে তার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে।
বিঃদ্রঃ ১৮৭২ খ্রিষ্টাব্দের খ্রিস্টান ম্যারেজ এ্যাক্ট অনুযায়ী খ্রিস্টানদেরও বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী হিন্দু এবং বৌদ্ধদের বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারে।
ধন্যবাদ ।