Professor Dr M Golam Azam - Gastroenterologist & Hepatologist

Call Directions

Professor Dr M Golam Azam - Gastroenterologist & Hepatologist লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. মো. গোলাম আযম
বিভাগীয় প্রধান
গ্যাস্ট্রোএন্টারলজি ও লিভার বিভাগ
বারডেম, শাহবাগ, ঢাকা।

22/09/2026
পিসিওএস (PCOS) সচেতনতা মাস সেপ্টেম্বর ২০২৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করলাম।সমকাল সভাকক্ষে অনুষ্ঠিত এই বিশেষ...
22/09/2026

পিসিওএস (PCOS) সচেতনতা মাস সেপ্টেম্বর ২০২৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করলাম।
সমকাল সভাকক্ষে অনুষ্ঠিত এই বিশেষ গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে নারীদের স্বাস্থ্য সমস্যা 'পিসিওএস' (PCOS) প্রতিরোধ ও সচেতনতায় লিভার সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পেয়েছি। পিসিওএস কেবল একটি গাইনি বা হরমোনজনিত সমস্যা নয়; এর সাথে মেটাবলিক ডিসঅর্ডার, ফ্যাটি লিভার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স গভীরভাবে জড়িত। লিভার বিশেষজ্ঞ হিসেবে বৈঠকে পিসিওএস আক্রান্ত নারীদের লিভারের স্বাস্থ্য বজায় রাখা, জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং সময়মতো সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আমার মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছি।

তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬
জনসচেতনতায়: প্ল্যানেটরি হেলথ একাডেমি
সহযোগিতায়: সমকাল ও রেনাটা পিএলসি

আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BMU) UGC-অর্থায়িত HEAT Project-এর অধীনে “A Short Course on Clinical Trial and Good C...
16/09/2026

আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BMU) UGC-অর্থায়িত HEAT Project-এর অধীনে “A Short Course on Clinical Trial and Good Clinical Practice” শীর্ষক ৩ দিনব্যাপী শর্ট কোর্সের উদ্বোধনী ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি।

Clinical Trial ও GCP বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা হয়েছে।

সম্মানিত চিকিৎসক ও গবেষকদের জানানো যাচ্ছে যে, APASL Single Topic Conference (STC) Dhaka 2026-এর অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়া...
03/09/2026

সম্মানিত চিকিৎসক ও গবেষকদের জানানো যাচ্ছে যে, APASL Single Topic Conference (STC) Dhaka 2026-এর অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে।

​কনফারেন্সের মূল তথ্যাবলী:

​ইভেন্ট: APASL STC DHAKA 2026

​মূল থিম: MAFLD: Evidence-based, Multidisciplinary Approach in the Era of Targeted Therapy

​তারিখ: ৫-৬ ডিসেম্বর, ২০২৬

​স্থান: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, বাংলাদেশ

​অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের নতুন শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

​যোগাযোগ ও আরও তথ্যের জন্য:

ওয়েবসাইট: www.apasl-stc2026dhaka.org

ইমেইল: [email protected]

26/08/2026

‘নীরব ঘাতক’ লিভার রোগ সম্পর্কে জানুন এবং সচেতন থাকুন।
​

Video Curtsey- The Business Standard

একটি নতুন মাইলফলক! গবেষণার কাজে ৬০০+ সাইটেশন (Citations) অতিক্রম করার এই অর্জন অত্যন্ত আনন্দদায়ক। শিক্ষা ও গবেষণার এই যা...
25/08/2026

একটি নতুন মাইলফলক!

গবেষণার কাজে ৬০০+ সাইটেশন (Citations) অতিক্রম করার এই অর্জন অত্যন্ত আনন্দদায়ক। শিক্ষা ও গবেষণার এই যাত্রায় সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।

A new milestone!

Crossing the 600+ citations mark in my research work is a truly gratifying achievement. Heartfelt thanks to my colleagues, students, and well-wishers for their continuous support and cooperation throughout this journey of education and research.

Talk on liver diseases Reel coming soon…
23/08/2026

Talk on liver diseases
Reel coming soon…

APASL STC Dhaka 2026 এর ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আমরা জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল (NGLIH), মহাখালী পর...
22/08/2026

APASL STC Dhaka 2026 এর ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আমরা জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল (NGLIH), মহাখালী পরিদর্শন করেছি।

মাননীয় পরিচালক অধ্যাপক ডা. শাহিদুর রহমান আমাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর সম্মানিত সহকর্মীদের কাছে আমাদের অনুষ্ঠানের পরিচিতি তুলে ধরেন।

আমাদের প্রতি আন্তরিক সহযোগিতা ও উষ্ণ আতিথেয়তার জন্য NGLIH-এর কর্তৃপক্ষ, ফ্যাকাল্টি ও সম্মানিত কনসালট্যান্টবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বারডেম শিক্ষক সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত!​আজ ২০ আগস্ট ২০২৬, ঢাকা ক্লাবের দৃষ্টিনন্দন আবহে অনুষ্ঠিত হয়...
20/08/2026

বারডেম শিক্ষক সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত!

​আজ ২০ আগস্ট ২০২৬, ঢাকা ক্লাবের দৃষ্টিনন্দন আবহে অনুষ্ঠিত হয়ে গেল বারডেম শিক্ষক সমিতির কাঙ্ক্ষিত ১ম বার্ষিক সাধারণ সভা (AGM)।

​সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসক ও গুণীজনদের প্রাণবন্ত উপস্থিতি, দিকনির্দেশনামূলক আলোচনা এবং পারস্পরিক সৌজন্য বিনিময়ে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল মুখরিত ও স্মরণীয়। বাডাস (BADAS) এবং বারডেমের অগ্রগতি, শিক্ষকদের কল্যাণ ও চিকিৎসাবিজ্ঞানের সার্বিক উন্নয়নে শিক্ষক সমিতির এই পথচলা আগামীতে আরও সুদৃঢ় হবে।

​উপস্থিত থেকে যারা আজকের সভা ও প্রীতিমিলনীকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

​

Address

Dhanmondi, Road No:08
Dhaka
1205

Telephone

+8801826179686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr M Golam Azam - Gastroenterologist & Hepatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category