Dr. Ferdoush Care

Call Directions Contact the practice

Dr. Ferdoush Care রোগ সারানোর মালিক আল্লাহ।সঠিক সময়ের সঠিক চিকিৎসায় আল্লাহর রহমতে বেশিরভাগ রোগই ভালো হয়।

ডেঙ্গু বাড়ছে।
17/08/2026

ডেঙ্গু বাড়ছে।

জীবনরক্ষকারী Insulin ডায়াবেটিসের চিকিৎসায় প্রধান ঔষধ। সব Insulin একরকম নয়, যেমনঃ ১) Rapid-acting  (Aspart, Lispro, Glul...
13/06/2026

জীবনরক্ষকারী Insulin ডায়াবেটিসের চিকিৎসায়
প্রধান ঔষধ।

সব Insulin একরকম নয়, যেমনঃ

১) Rapid-acting (Aspart, Lispro, Glulisine)
খাবারের ঠিক আগে নিতে হয়।প্রায় ১০–২০ মিনিটে কাজ শুরু করে, ৩-৫ ঘণ্টা থাকে। খাবারের পর blood sugar spike নিয়ন্ত্রণ করে।

২) Long-acting (Glargine, Detemir, Degludec)
দিনে একবার। সারাদিন ধীরে ধীরে একটি স্থির মাত্রায় কাজ করে শরীরের baseline insulin-এর কাজ করে।

৩) Premix Insulin
Rapid-acting ও Intermediate/Long-acting insulin এর combination। যাঁদের আলাদাভাবে দুটো নেওয়া কঠিন, তাঁদের জন্য একসাথে basal ও খাবার পরবর্তী glucose নিয়ন্ত্রণ করে।

তবে বিপদ হয় যখন Hypoglycemia হয়, Insulin নিয়ে খাবার না খেলে blood sugar বিপজ্জনকভাবে কমে যায় তখন মাথা ঘোরে, ঘাম হয়, কাঁপুনি আসে, অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে।

তাই ডাক্তারের পরামর্শে Dose সবসময় রোগীর blood glucose monitoring ও খাদ্যাভ্যাস অনুযায়ী ব্যক্তিগতভাবে নির্ধারণ হয়।

Clear Concept

"যে এলাকার মনুষ যেমন, সে এলাকার ডাক্তার তেমন।"ফার্মেসীর দোকানদারই সেরা। Anti TB, Ecosprin, Antibiotics কি নেই যা তারা জা...
11/06/2026

"যে এলাকার মনুষ যেমন, সে এলাকার ডাক্তার তেমন।"

ফার্মেসীর দোকানদারই সেরা।

Anti TB, Ecosprin, Antibiotics কি নেই যা তারা জানেননা।

রোগীনী এসেছেন বুকে ব্যাথা নিয়ে। ঢাকায় থাকেন।
আশেপাশে একডজন হাসপাতাল আছে। সরকারিগুলোতে চিকিৎসা ফ্রী।

গতকাল রাত থেকে বুকে ব্যাথা বেড়েছে, এখন টিকতে না পেরে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। ব্যাথা কিন্তু গতকালই প্রথম হয়নি। ৬ মাসের ব্যাথা।
এতোদিন ঔষধের দোকানদার Ecosprin tablet খাইয়েছেন। 🤔🤔🤔

Ecosprin tablet, হার্ট অ্যাটাক সহ জটিল রোগে দেয়া হয়। তার আগে নিশ্চিত হওয়ার বিকল্প থাকেনা।
TB রোগের ঔষধতো আরও ভয়াবহ। অন্য আরেকজনকে পেয়েছিলাম কাশির জন্য ফার্মেসির দোকানদার দিয়েছে। 🙄

কি আর বলবো, আমরাতো তেমন কিছুই জানিনা। তাই X Ray, ECG করতে পাঠালাম। দেখি কি পাওয়া যায়।

২০১৬ সালে কুমিল্লার এ্ক হাসপাতালে কিছুদিন ডাক্তরী করেছিলাম। তো, ডাক্তার দের ঢালাও সমালোচনার জবাবে একজন কনসালটেন্টের উত্তরটা কানে বাজে এখনও। সমালোচনার জবাবে তিনি বলেছিলেন, তোমারদের এলাকার মনুষ ভালা নি??
আসলেই যে এলাকার মানুষ যেমন, সেখানের ডাক্তাররাও তেমন।

বিদ্র: ছবি শেয়ারে রোগীর স্বামীর অনুমতি আছে।

২ দাঁত মানেই বিষাক্ত সাপ।সাপ কামড়ালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। Snake bite.2 deep flank /puncture mark reveals Venomo...
09/06/2026

২ দাঁত মানেই বিষাক্ত সাপ।

সাপ কামড়ালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Snake bite.

2 deep flank /puncture mark reveals Venomous snake.

Venomous snakes usually leave two deep fang punctures from their hollow fangs used to inject venom.
💘 Health

New antibiotic.
08/06/2026

New antibiotic.

Asthma. শ্বাসকষ্টকারী রোগ গুলোর মধ্যে অন্যতম। এ রোগ পুরোপুরি ভালো হয়না। তবে ডায়াবেটিস অথবা উচ্চরক্তচাপের মতন নিয়ন্ত্রণে ...
21/05/2026

Asthma.

শ্বাসকষ্টকারী রোগ গুলোর মধ্যে অন্যতম।
এ রোগ পুরোপুরি ভালো হয়না।
তবে ডায়াবেটিস অথবা উচ্চরক্তচাপের মতন নিয়ন্ত্রণে রেখে অনায়াসে জীবন পার দেয়া যায়।
এটি যে কোন বয়সে হতে পারে।

অযথা স্বাস্থ্য নষ্ট না করে, সঠিক চিকিৎসা নিন।
সুস্থ থাকুন।

Asthma.net Respiratory Therapy

Find out about asthma including symptoms, treatment, diagnosis, patient stories, support, and more from an asthma community perspective.

হার্ট অ্যাটাকের পর বিটা-ব্লকার বন্ধ করা যাবে? নতুন গবেষণার কি বলছে? সম্প্রতি ACC 2026-এ উপস্থাপিত একটি গুরুত্বপূর্ণ গবেষ...
04/04/2026

হার্ট অ্যাটাকের পর বিটা-ব্লকার বন্ধ করা যাবে? নতুন গবেষণার কি বলছে?

সম্প্রতি ACC 2026-এ উপস্থাপিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা আমাদের দীর্ঘদিনের চিকিৎসা ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

গবেষণাটি (SMART-DECISION ট্রায়াল) বলছেঃ যেসব রোগীর হার্ট অ্যাটাকের অন্তত এক বছর পর হার্টের পাম্পিং ক্ষমতা (ejection fraction) স্বাভাবিক বা ভালো থাকে, তাদের ক্ষেত্রে
বিটা-ব্লকার চালিয়ে যাওয়া আর বন্ধ করার মধ্যে বড় কোনো পার্থক্য পাওয়া যায়নি; বিশেষ করে বড় ক্লিনিক্যাল ফলাফল (যেমন মৃত্যু, পুনরায় হার্ট অ্যাটাক ইত্যাদি)-এর ক্ষেত্রে।

সহজভাবে বললেঃ সব রোগীর জন্য আজীবন বিটা-ব্লকার চালিয়ে যাওয়া হয়তো প্রয়োজনীয় নয়; বিশেষ করে যারা স্থিতিশীল এবং যাদের হার্ট ভালোভাবে কাজ করছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ
- এই সিদ্ধান্ত সব রোগীর জন্য প্রযোজ্য নয়
- যাদের হার্ট ফাংশন ভালো নেই, হার্টের ছন্দহীনতা বা arrhythmia আছে, বা অন্য ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে বিটা-ব্লকার এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা যাবে না।

তাহলে কি বোঝা গেল?
চিকিৎসা এখন “one-size-fits-all” থেকে সরে এসে ব্যক্তি অনুযায়ী চিকিৎসা (personalized care)-এর দিকে যাচ্ছে। এই ধরনের গবেষণা আমাদের মনে করিয়ে দিল যে, চিকিৎসা শুধু গাইডলাইন না, বরং রোগীর বর্তমান অবস্থা, ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।
Prof. Saifuddin Ekram sir.

17/03/2026

পক্স বাড়ছে।
বিশেষ করে বাচ্চাদের।
সাবধানতা জরুরি।

12/03/2026

Address

Ring Road
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801814185272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ferdoush Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ferdoush Care:

Shortcuts

Share

Category