23/11/2020
................. নেটওয়ার্ক মার্কেটিং...…..….........
মনে করুন, আপনি পৃথিবীর সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়িটি কিনলেন যার মধ্যে সকল সুযোগ সুবিধা দেওয়া আছে যা অন্য কোন গাড়িতে নেই। কিন্তু এই গাড়িটির বৈধ কাগজপত্র লাইসেন্স আপনার নেই।। সার্জেন্ট যখন ধরবে তখন কি কোন মডেলের গাড়ি, কোন দেশ থেকে আমদানি, কতো স্পীড আছে, কি কি সুবিধা আছে এই প্রশ্ন করবে? নাকি সবার আগে আপনার গাড়ির কাগজপত্র লাইসেন্স টা চাইবে?? নিশ্চয়ই লাইসেন্স আগে।।
বাংলাদেশে বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর আইন আছে যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে এমএলএম লাইসেন্স ছাড়া কেউ এই বিজনেস করতে পারবে না।৷ তাহলে যারা লাইসেন্স বিহীন কোম্পানি তে কাজ করছেন এবং কিছুদিন পর কোম্পানি টি বন্ধ হয় তখন কেন এমএলএম কে দোষারোপ করছেন?? গাড়ির ৯৯% ওকে ১% সমস্যা মাঝেমধ্যে ব্রেক কাজ করেনা এমন গাড়িতে কি আপনি উঠবেন?? নিশ্চয়ই না। কারন ঐ ১% ছাড়া বাকি ৯৯% এর কোন মূল্য নেই।। অনেকেই হয়তো আপনাকে বলবে আমরা কাগজপত্র সব জমা দিয়েছি লাইসেন্স নিশ্চিত পাবো আপনি শুরু করুন।৷ বিষয় টা কি তাহলে এমন হলো না -- চলো আগে বাচ্ছা জন্ম দেই তারপর কাবিন করে বিয়েটা সম্পন্ন করবো।। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো পরে যদি বিয়ে টা না হয় তাহলে সমাজে ঐ বাচ্চাদের কি অবস্থা হয়??
নিঃসন্দেহে নেটওয়ার্ক মার্কেটিং একটি মহৎ পেশা।। তাই এই মহৎ পেশায় নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইলে অবশ্যই আইনগত ১০০% বৈধ প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নিন।।
"চকচক করলেই সোনা হয়না" কথাটি সবসময় মনে রাখবেন। চাকচিক্যময় বাহ্যিক প্রলোভন থেকে দূরে থাকুন।। অল্প সময় ভালো থাকতে গিয়ে সারা জীবন পেইন নিবেন না। গ্রাম্য একটি প্রবাদ আছে-- "টাকা তো মুছিও কামায়"। সম্মান ছাড়া টাকা জীবনে অর্থহীন তা হয়তো এখন উপলব্ধি হবে না কিন্তু ভবিষ্যতে তা আপনাকে প্রতিমুহূর্তে বুঝিয়ে দিবে।৷ নেটওয়ার্ক মার্কেটিং এর মতো একটি সম্মানজনক পবিত্র পেশা কে কলঙ্কিত করেছে কিছু স্বার্থপর লোভী ব্যক্তি এবং গেইমলিং প্রতিষ্ঠান।। একটি প্রবাদ বাক্য আছে -- "লোভী ধরা খায় মিথ্যুকের কাছে"।। লোভ থেকে দূরে থাকুন সুস্থ নেটওয়ার্ক মার্কেটিং চর্চা করুন।।
সবাই মিলে ভালো কিছু করবো Dxn থেকে ইনশাআল্লাহ...🔥