Fit With Molua Khan

Fit With Molua Khan I utilize my expertise to assist individuals in enhancing their physical and mental well-being in a manner that is durable and sustainable.

12 week premium mentorship review by বিপাশা হোসেন Before : Weight 86After : 77.6Total weight loss: 8.4Mentor: Molua khan...
24/08/2026

12 week premium mentorship review
by বিপাশা হোসেন
Before : Weight 86
After : 77.6
Total weight loss: 8.4
Mentor: Molua khan

কিভাবে যে শুরু করবো বুঝতে পারছি না....
(আলহামদুলিল্লাহ) ছোটো বেলা থেকেই বাড়তি ওজন নিয়ে বড় হওয়া আমি কখনোই বুঝি নি ওজন কমলে কেমন লাগে....?

😌😌😌আমার বড় বোন Anamika Mehedi হঠাৎ ই বললো মেন্টরশিপ নিতে ... ... মেন্টর হিসাবে আমিও molua আপু কে নিয়ে আমার জার্নি স্টার্ট করলাম....😍🤗
আমার টাইপ 2 daibetic আছে ...কিন্তু ৭ কেজি
ওজন কমার পর সেটা এখন সকালে খালি পেটে ৬ থাকে (আগে ১০ ছিলো 😢) নিজেকে হাল্কা ও ফিল হয় আগে কেমন অস্থির লাগতো একটু হাঁটলেই ☹️☹️ এখন তেমন কিছু ফিল হয় না.....🤗🤗... গত বছরের রোজায় আমার আব্বু আমাকে ভুল সাইজ এর একটা বোরকা কিনে দিয়েছিল সেটা টাইট ওনার শরীরেই ঢুকতো না.. 😑😑আলহামদুলিল্লাহ সেটা এখন পরতে পারি.....আরো রেগুলার ইউজ এর জামা কাপড় এ তো এখন দেখে অবাক লাগে ....যে আগে কি ছিলাম 😢☹️...প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আমাকে বুদ্ধি দেয়ার জন্যে তারপর molua khan আপু কে ধন্যবাদ .. মেন্টর হিসাবে বেস্ট আপু

❤️ ....কতো যে ভয় পেয়েছি ওনাকে ( অকারনেই😢) আপুর মতো ভালো মানুষ হয় নাকি...?😍❤️অনেক ভুল করেছি এই ৩ মাস এ এই জন্যে আমার আশানুরূপ ওজন কমে নি 😢😢😢 তবুও যতটুক পেরেছি এক মাত্র আপুর জন্যে। অনেক ভালোবাসি আপনাকে আপু😍😍....তোকে ও অনেক ভালোবাসা আশা আপু..

http://youtube.com/post/Ugkx4H70HmwIH2TNgR2GKmRrGgv7MI4jU2X1?si=vmgPgAGO7nzAxoRp

12 weeks mentorship review by Zarin Tasnimপূর্বের ওজন- ৭৭.৫ কেজিবর্তমান ওজন- ৬৬ কেজিমোট ওয়েট লস- ১১.৫ কেজিমেন্টর- Molua...
19/08/2026

12 weeks mentorship review by Zarin Tasnim

পূর্বের ওজন- ৭৭.৫ কেজি
বর্তমান ওজন- ৬৬ কেজি
মোট ওয়েট লস- ১১.৫ কেজি
মেন্টর- Molua Khan
সময়কাল- ১২ সপ্তাহ

বরাবরই আমার মিস্টি খাবার আর ফাস্ট ফুডের প্রতি আকর্ষন বেশি ছিলো।তাই খুব একটা চিকন কখনো ছিলাম না।আবার অস্বাভাবিক ওজনও ছিলোনা।সবসময় ৬০-৬৫ কেজির ভেতরই ওজন ছিলো।কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে বেশ ওজন বেড়ে যায়।৬ মাস পর থেকে বেশ কস্ট করে মোটামুটি একটু কমাতে পারি।কিন্তু অনিয়মিত খাদ্যভ্যাস,মেয়ে, সংসার সামলিয়ে একসময় খেয়াল করলাম ওজন বেড়ে ৭৭ কেজি হয়ে গেছে।ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছিলো।নিজে নিজে অনেক চেষ্টা করেছি-কখনো ডায়েট করেছি,কখনো হেঁটেছি। ফলে একটু ওজন কমেছে,আবার ফিরে এসেছে।

এক সময় ওয়েট লসের রিভিউ দেখে ডিসিশন নিলাম পেইড মেন্টরশিপ নিয়ে নিয়ে মেন্টর মলুয়া আপু কে পেয়ে গেলাম।আপু খুব ভালো ইন্সট্রাকশন দিয়েছেন।আপুর কাছে সত্যিই আমি কৃতজ্ঞ।জুন থেকে আমার জার্নি শুরু হয় এবং সেপ্টেম্বরে শেষ হয়।আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ১১.৫ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি।

এখন আমি বুঝতে পেরেছি ওয়েট লস করা মানে শুধু না খেয়ে থাকা না বরং ক্যালরি মেনে হেলথি লাইফ মেইনটেইন করা।এই হেলথি লাইফস্টাইল আত্মবিশ্বাস এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে।

আপুকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
http://youtube.com/post/UgkxoG3xiBlptakhDhGBR_kqWYCSyl7vCbZb?si=zpgWY0Aas3v578ZK

13/08/2026

Exercise to move your body. Move your body to lift your mood. 💙

12/08/2026

If you’re finding it difficult to eat eggs, give this recipe a try, it’s an easy and delicious way to add eggs to your diet.

Let me know how you like it!

10/08/2026

A feedback session with Mania Khanam , her fat-loss transformation story! 🤍

Celebrating her journey, progress, and the transformation she created through consistency and commitment.

উপকারী মনে হলে শেয়ার করতে পারেন। 🤍 Literally Everyoneপার্ট ১ : https://www.facebook.com/share/p/19QG9V41EX/?mibextid=ww...
10/08/2026

উপকারী মনে হলে শেয়ার করতে পারেন। 🤍 Literally Everyone

পার্ট ১ : https://www.facebook.com/share/p/19QG9V41EX/?mibextid=wwXIfr

Molua Khan
Precision Nutrition Certified Coach (PN1-NC)
🌐 fitwithmoluakhan.com
📘 facebook.com/Molua.me

আইবিএস সিরিজ | পর্ব ২আইবিএসের ধরন, লক্ষণ এবং কখন এটি শুধু আইবিএস নাও হতে পারে সব আইবিএস রোগীর উপসর্গ একরকম নয়।কারও প্রধ...
10/08/2026

আইবিএস সিরিজ | পর্ব ২
আইবিএসের ধরন, লক্ষণ এবং কখন এটি শুধু আইবিএস নাও হতে পারে

সব আইবিএস রোগীর উপসর্গ একরকম নয়।
কারও প্রধান সমস্যা কোষ্ঠকাঠিন্য, কারও বারবার ডায়রিয়া, আবার কারও ক্ষেত্রে দুটি সমস্যাই পালাক্রমে দেখা যায়।

এ কারণেই আইবিএসকে কয়েকটি সাবটাইপে ভাগ করা হয়েছে।
রোগের ধরন জানা চিকিৎসা, খাদ্য পরিকল্পনা এবং জীবনযাপনের পরিবর্তন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইবিএসের প্রধান ধরনঃ

১. IBS-C - কোষ্ঠকাঠিন্য-প্রধান (Constipation-predominant)

এ ধরনের আইবিএসে প্রধান সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য।
সাধারণ বৈশিষ্ট্য:
• শক্ত বা শুকনো মল
• মলত্যাগে অতিরিক্ত চাপ দিতে হয়
• সপ্তাহে খুব কম মলত্যাগ
• মলত্যাগের পরও পুরোপুরি স্বস্তি না পাওয়া
• পেট ফাঁপা ও অস্বস্তি

২. IBS-D - ডায়রিয়া-প্রধান (Diarrhea-predominant)

এখানে প্রধান সমস্যা হলো ডায়রিয়া।
সাধারণ বৈশিষ্ট্য:
• ঘন ঘন পাতলা পায়খানা
• হঠাৎ টয়লেটে যাওয়ার তীব্র তাগিদ
• খাবারের পরপরই মলত্যাগের প্রয়োজন অনুভব করা
• পেটব্যথা, যা অনেক সময় মলত্যাগের পর কিছুটা কমে যায়

৩. IBS-M - মিশ্র ধরন (Mixed Type)

এ ধরনের রোগীদের ক্ষেত্রে কখনও কোষ্ঠকাঠিন্য, আবার কখনও ডায়রিয়া হয়।
উপসর্গের ধরন পরিবর্তিত হওয়ায় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন এবং কখনও একে গ্যাসের সমস্যা, আবার কখনও অন্য রোগ মনে করেন।

৪. IBS-U - অনির্দিষ্ট ধরন (Unclassified)

কিছু মানুষের ক্ষেত্রে আইবিএসের উপসর্গ থাকলেও তা কোনো নির্দিষ্ট সাবটাইপের মানদণ্ড পুরোপুরি পূরণ করে না। এ ধরনের অবস্থাকে IBS-U বলা হয়।

তাহলে IBS কীভাবে নির্ণয় করা হয়?

একটি নির্দিষ্ট রক্ত পরীক্ষা, স্ক্যান বা অন্য কোনো একক পরীক্ষার মাধ্যমে IBS নিশ্চিত করা যায় না।

বর্তমানে চিকিৎসকেরা সাধারণত Rome IV Diagnostic Criteria অনুযায়ী রোগীর উপসর্গ মূল্যায়ন করেন।

এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বারবার পেটব্যথা, যা সাধারণত গত ৩ মাসে গড়ে সপ্তাহে অন্তত ১ দিন হয়ে থাকে এবং এর সঙ্গে নিচের অন্তত ২টি বিষয়ের সম্পর্ক থাকে -

✔️ মলত্যাগের সঙ্গে পেটব্যথার সম্পর্ক
✔️ মলত্যাগের অভ্যাসে পরিবর্তন
✔️ মলের ধরন বা গঠনে পরিবর্তন

এবং এই উপসর্গগুলোর শুরু হওয়ার অন্তত ৬ মাস আগে থেকেই কোনো না কোনোভাবে সমস্যা থাকার ইতিহাস থাকে।

তবে শুধু এই মানদণ্ড পূরণ করলেই নিজে থেকে IBS ধরে নেওয়া উচিত নয়।

চিকিৎসক রোগীর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে কিছু নির্দিষ্ট পরীক্ষা বিবেচনা করে IBS-এর মতো উপসর্গ সৃষ্টি করতে পারে এমন অন্যান্য রোগের সম্ভাবনাও মূল্যায়ন করেন।

শুধু গ্যাস বা পেট ফাঁপা হলেই কি IBS?

না।
IBS-এর ক্ষেত্রে বারবার পেটব্যথা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

শুধু গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা থাকলেই সেটিকে IBS বলা যায় না।
কারণ একই ধরনের উপসর্গ অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যাতেও দেখা যেতে পারে।

তাই শুধু একটি উপসর্গ নয়- পুরো উপসর্গের ধরন, মলত্যাগের পরিবর্তন এবং রোগের ইতিহাস একসঙ্গে বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

কখন বুঝবেন এটি শুধু IBS নাও হতে পারে?

IBS-কে বর্তমানে গাট–ব্রেইন যোগাযোগের সঙ্গে সম্পর্কিত একটি কার্যগত পরিপাকতন্ত্রের সমস্যা (Disorder of Gut-Brain Interaction) হিসেবে বিবেচনা করা হয়।
IBS-এ সাধারণত অন্ত্রে দৃশ্যমান কোনো গঠনগত ক্ষতি পাওয়া যায় না।

তবে কিছু সতর্কতামূলক লক্ষণ (Red Flag Signs) থাকলে শুধু IBS ধরে নেওয়া ঠিক নয়।

⚠️ যেসব লক্ষণে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

🔸 মলে রক্ত বা কালো, আলকাতরার মতো মল
🔸 অকারণে বা দ্রুত ওজন কমে যাওয়া
🔸 জ্বরের সঙ্গে দীর্ঘদিন ডায়রিয়া
🔸 রাতে ঘুম ভেঙে যাওয়ার মতো ডায়রিয়া
🔸 ক্রমাগত বা তীব্র পেটব্যথা
🔸 নতুন করে শুরু হওয়া এবং ধীরে ধীরে বাড়তে থাকা উপসর্গ
🔸 আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা (Iron-deficiency anemia)
🔸 বারবার বমি বা রক্তবমি
🔸 পরিবারে কোলন ও মলাশয়ের ক্যান্সার (Colorectal cancer), অন্ত্রের প্রদাহজনিত রোগ (IBD) বা সিলিয়াক রোগ (Celiac disease)-এর ইতিহাস থাকা
🔸 বয়স বাড়ার পর প্রথমবার নতুন ধরনের অন্ত্রের উপসর্গ শুরু হওয়া

মনে রাখবেন এগুলোর কোনো একটি থাকলেই যে গুরুতর কোনো রোগ হয়েছে, এমন নয়।

তবে এসব লক্ষণ থাকলে শুধু “আমার IBS আছে” ধরে নিয়ে নিজে নিজে চিকিৎসা শুরু না করে চিকিৎসকের মাধ্যমে সঠিক মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।

IBS ধরা পড়লেও সবার চিকিৎসা এক নয়
IBS-এর উপসর্গ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।

তাই কারও ক্ষেত্রে খাদ্যাভ্যাসে পরিবর্তন (Dietary modification) বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কারও ক্ষেত্রে নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম বা মানসিক চাপ নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। আবার কিছু মানুষের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধেরও প্রয়োজন হতে পারে।

তাই অন্য কারও “IBS diet” দেখে নিজের জন্য একই পরিকল্পনা অনুসরণ করা সবসময় সঠিক নয়।

সঠিক রোগ নির্ণয় → উপসর্গের ধরন বোঝা → ব্যক্তিভিত্তিক পরিকল্পনা
এই ধারাটিই বেশি গুরুত্বপূর্ণ।

পরবর্তী পর্বে থাকছে -

IBS-এ কোন খাবারগুলো উপসর্গ বাড়াতে পারে?
Low-FODMAP Diet আসলে কী?
এবং এটি কি সবার জন্য প্রয়োজনীয়?

এই পোস্টটি শুধুমাত্র তথ্য ও সচেতনতার উদ্দেশ্যে। এটি ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়। কোনো উপসর্গ থাকলে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

উপকারী মনে হলে শেয়ার করতে পারেন। 🤍

Molua Khan
Precision Nutrition Certified Coach (PN1-NC)
🌐 fitwithmoluakhan.com
📘 facebook.com/Molua.mme

http://youtube.com/post/UgkxektqSiXsNj-Q4mLAMqN92OcZ8bbZXu3h?si=92VJTiqbYNw4-02P

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Fit With Molua Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fit With Molua Khan:

Shortcuts

Share

Category