30/08/2026
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🤲
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার আমাদের অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে নিয়ে নবেরা ফার্মা, আফতাবনগর শাখার ডেকোরেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ, আগামী সেপ্টেম্বরে নবেরা ফার্মা, বনশ্রী শাখা ও আফতাবনগর শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এটি শুধু একটি নতুন শাখার যাত্রা নয়,স্বাস্থ্য খাতে আমাদের এগিয়ে চলার পথে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন ও নতুন মাইলফলক।
এই অগ্রযাত্রাকে বাস্তবে রূপ দিতে সামনে থেকে নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস সহযোগিতার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাঁর দূরদর্শী নেতৃত্বে নবেরার স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে।
ইনশাআল্লাহ, আগামী দিনে আরও বড় পরিসরে মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।
নবেরার অগ্রযাত্রা অব্যাহত থাকুক,স্বাস্থ্যসেবায় তৈরি হোক নতুন দৃষ্টান্ত।